বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 529

প্রাথমিকে প্রতি বেঞ্চে একজন শিক্ষার্থী বসবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রবিবার (১২ সেপ্টেম্বর) একযোগে দেশের সব স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয় খোলার পর শিশুদের শারীরিক দূরত্ব নিশ্চিত করে কিভাবে চলবে স্কুল সে সংক্রান্ত ১৬ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক  শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার প্রাথমিক শিা অধিদপ্তর থেকে দেওয়া ১৬ দফা নির্দেশনা বলা হয়েছে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি বেঞ্চে একজন শিক্ষার্থীর বেশি বসা যাবে না।

নির্দেশনায় বলা হয়েছে,

১। দৈনিক সমাবেশ বন্ধ থাকবে। শিার্থীরা শিকের তত্ত¡াবধানে নিরাপদ দূরত্ব রেখে নিজেদের আসনে বসে হালকা শারীরিক কসরত (পিটি) করবে। কেউ প্রয়োজন মনে করলে পিটি করা থেকে বিরত থাকতে পারবে।

২। শিার্থীরা জিগজ্যাগ তথা জেড বিন্যাসে বসবে। প্রতি বেঞ্চে একজনের বেশি বসবে না। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে একই শ্রেণিকে একাধিক গ্রুপে ভাগ করে একাধিক কে ও একাধিক শিকের সহায়তায় পাঠদান চালাতে হবে।

৩। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

৪। পঞ্চম শ্রেণির শিার্থীদের শ্রেণি কার্যক্রম সপ্তাহের ছয় দিন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য শ্রেণির শিার্থীরা সপ্তাহে একদিন আসবে।

৫। একই দিনে একই সময়ে সর্বোচ্চ দুটি শ্রেণির শিার্থীদের বিদ্যালয়ে আসার ব্যবস্থা রেখে টিফিন বিরতি ছাড়া শ্রেণি কার্যক্রম চলবে। সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে শ্রেণি কার্যক্রম শেষ করতে হবে।

৬। শ্রেণিক এবং শিার্থীর সংখ্যা বিবেচনায় রেখে শারীরিক দূরত্ব বজায় রাখতে একাধিক শিফট কিংবা সপ্তাহের একেক দিন একেক শ্রেণির বা সর্বোচ্চ দুটি শ্রণির পাঠদানের ব্যবস্থা রেখে বিদ্যালয় কর্তৃপ হালনাগাদ পাঠ্যসূচি অনুসরণ করবে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হলে, প্রাথমিক শিা অধিদপ্তরের অনুমতি নিয়ে পাঠদান পরিকল্পনা নেওয়া যাবে।

৭। শ্রেণি কার্যক্রমে গ্রুপ ওয়ার্ক ও পেয়ার ওয়ার্কের মতো সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী শিখনকাজ আপতত বাদ রাখতে হবে।

৮।  শিক্ষক মাস্ক পরেই ক্লাস নেবেন। শিক্ষার্থীদেরও মাস্ক পরা নিশ্চিত করবেন তিনি।

৯। কাস শেষে স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে শিার্থীদের বিদ্যালয় ত্যাগ নিশ্চিত করতে হবে। সব শ্রেণিকে শিার্থীদের একসঙ্গে শ্রেণিক ত্যাগ করতে দেওয়া যাবে না। শিকদের তত্ত¡াবধানে একের পর এক করে শিার্থীদের বিদ্যালয় ত্যাগ করবে।

১০। একাধিক শিফটে কাস চললে, আগের শিফট ও পরের শিফটের কাস শুরুর মাঝে অন্তত ৩০ মিনিটের বিরতি রাখতে হবে।

১১। শিার্থীরা যার যার পানির বোতল নিয়ে বিদ্যালয়ে আসবে।

১২। শিার্থীদের শ্রেণিকে পাঠদানের পাশাপাশি ঘরে বসে শিখি, বাংলাদেশ বেতার ও সংসদ টেলিভিশনে পাঠদান কার্যক্রম, গুগলমিটের মাধ্যমে অনলাইন পাঠদান কার্যক্রম কাস রুটিনের সঙ্গে সামঞ্জস্য রেখে অব্যাহত রাখতে হবে।

১৩। যে শিার্থী নিজে বা পরিবারের সদস্যদের কোভিড লণ বা আক্রান্তের কারণে বিদ্যালয়ে আসতে পারবে না, তারা ঘরে বসে শিখি এবং অনলাইন পাঠদানে অংশ নেবে।

১৪। একই কারণে ওই শিক্ষার্থীকে কাসে অনুপস্থিত গণ্য করা যাবে না।

১৫। কোনো এলাকায় কোভিড সংক্রমণের হার স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত বিপৎসীমা পার হলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি তাৎণিকভাবে প্রাথমিক শিা অধিদপ্তর ও জেলা প্রশাসনকে অবহিত করে সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করবে।

১৬। প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ে গত ২৩ সেপ্টেম্বর জারি করা নির্দেশিকা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিপালন করতে হবে।

অনুপ্রবেশে সময় ঝিনাইদহে ৪ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লা’র ছেলে রাজু মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী ফাতেমা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এসময় মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির প থেকে মামলা দায়ের করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

খোকসায় অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় দেড়শতাধিক শিার্থীদের অংগ্রহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।

উক্ত অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নিদ্ধারণ করা হয়।

খোকসায় গভীর রাতে বাড়িতে দুর্বৃত্বদের হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় র্দুবৃত্বরা গভীররাতে এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করেছে। এ হামলায় গৃহকর্তা তার স্ত্রী সহ তিনজন আহত হয়েছে।

বুধবার গভীর রাতে থানা থেকে এক কিলোমিটার দূরে পৌর এলাকার মালিগ্রাম উত্তর পাড়া গ্রামে এই হামলা ও ভাংচুর কওে দুর্বৃত্ত¡রা। হামলায় আহত গৃহকর্তা আলম তার স্ত্রী হাসিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়। আহত গৃহকর্তার ভাই আলিম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে বলে।

জানা গেছে, মালিগ্রাম মৌজার ২৮ শতাংশ জমির মালিকানা নিয়ে কালাম ও আব্দুর রাজ্জাক মাষ্টারের সাথে বিরোধ চলে আসছে। সম্প্রতি কালাম তার লোকজন দিয়ে জমিতে বাড়ি তৈরী করে বসবাস শুরু করে। বুধবার দিনগত রাত শোয়া ২ টার দিকে ৫০/৬০ জনের একদল দুর্বৃত্বরা ওই বাড়িতে হামলা করে ব্যপক ভাংচুর করে। হামলা কারীদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ তিনজন গুরুতর আহত হায়।

আহত গৃহকর্তার ভাই আলিম দাবি করেন, গভীর রাতে তার ঘুমন্ত ভাইয়ের বাড়িতে যারা হামলা করে তারা সবাই মুখোস পরা ছিল। তাদের হাতে আগ্নেয় অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ছিল। হামলা কারীরা ১৫ মিনিটে তার ভাইয়ের সংসারের সব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। তিনি হামলা কারীদের নামে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

আব্দুর রাজ্জাক মাষ্টারের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, এ ব্যাপারে লোক মুখে তিনি শুনেছেন। কেউ অভিযোগ নিয়ে আসেনি।

খোকসা উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

0
বাবুল আখতার ও তারিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোকসায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পৌনে দুই বছর পর সমন্বয়ের মাধ্যমে গঠিত পূর্নাঙ্গ কমিটি স্যোসাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

বুধবার দিনগত রাত ১০টার পরে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত করা হয়। পূর্ব ঘোষনা অনুয়ায়ী বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলাম তারিককে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এ কমিটির অনুমোদন দিয়েছেন।

অনুমোদিত কমিটি সংগৃহীত

এ কমিটিতে রহিম উদ্দিন খানসহ ৯ জন সহসভাপতি ও ওয়াহিদুল ইসলাম, আল মাছুম মোর্শেদ শান্ত এবং সেলিম রেজাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। এই কমিটির গুরুত্বপূর্ন পদগুলোতেও ব্যপক রদবদল করা হয়েছে। ৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে কমিটি অনুমোনের স্বাক্ষর করা হয়েছে।

দলটির সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জেলার সবকটি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনার জন্য দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সৌহাদ্য পূর্ন পরিবেশে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ খোকসা-কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন। তবে ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত খোকসা উপজেলা আওয়ামী লীগের অসম্পুর্ন কমিটির সভাপতি বাবুল আখতার ও সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম নিজেরা সমন্বয়ের মাধ্যমে পৌরসভারসহ ৯টি ইউনিয়নের কমিটি চুড়ান্ত করেছেন। সমন্বয়ের মাধ্যমে গঠিত এসব কমিটির মধ্যে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের চুড়ান্ত কমিটির স্যোাসাল মিডিয়ায় প্রকাশ করা হয়।

গত ২০১৯ সালের ২৫ নভেম্বর স্থানীয় হাই স্কুল মাঠে খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চদখল কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। আওয়ামী লীগ ও ছাত্র লীগের দলীয় অফিস ভাংচুর করা হয়। অবশেষে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপের পর সম্মেলন অনুষ্ঠত হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের চাপের মুখে বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে কমিটির প্রধান ৬টি পদের বিপরিতে মনোনিতদের নাম ঘোষনা করা হয়। কিন্তু প্রায় পৌনে দুই বছর পার হয়ে গেলেও পূর্নাঙ্গ উপজেলা কমিটির বাঁকী পদ গুলোসহ পৌরসভা ও ৯টি ইউনিয়নের কমিটি ঘোষনা বন্ধ হয়ে যায়। অবশেষে সোমবার সমন্বয় বৈঠকের মধ্যদিয়ে সাংগঠনিক সমস্যা দূর হওয়ায় এ কমিটি ঘোষনা করা হয়।

স্যোসাল মিডিয়ায় কমিটি ঘোষনার পর উপজেলা আওয়ামী লীগের সভপতি সম্পাদক সহ গুরুত্ব পূর্ন ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু অনেকেই ফোন রিসিভ করেন নি।

খোকসা উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা আগে

0

পৌরসভা ও ৯ ইউনিয়নের কমিটি চুড়ান্ত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের সম্মেলনের পৌনে দুই বছর পর সমন্বয়ের মাধ্যমে গঠিত পূর্নাঙ্গ উপজেলা কমিটি ঘোষনা আগে। পদ ভাগাভাগীর মধ্যদিয়ে পৌরসভা ও ইউনিয়ন কমিটি চুড়ান্ত হয়েছে।

দলটির নির্ভরযোগ্য সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জেলার সবকটি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনার জন্য দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সৌহাদ্য পূর্ন পরিবেশে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ খোকসা-কুমারখালী আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন। তবে ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত খোকসা উপজেলা আওয়ামী লীগের অসম্পুর্ন কমিটির সভাপতি বাবুল আখতার ও সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম নিজেরা সমন্বয়ের মাধ্যমে পৌরসভারসহ ৯টি ইউনিয়নের কমিটি চুড়ান্ত করেছেন। সমন্বয়ের মাধ্যমে গঠিত এসব কমিটি আগামী মঙ্গলবার অথবা বুধবার জেলা কমিটির কাছে জমা দেওয়া হবে। পৌর ও ইউনিয়ন কমিটি চুড়ান্ত হওয়ার আগেই সমন্বয়ের মাধ্যমে বিন্যাশ করা উপজেলা আওয়ামী লীগের কমিটির চুড়ান্ত ঘোষনা হতে পারে।

গত ২০১৯ সালের ২৫ নভেম্বর স্থানীয় হাই স্কুল মাঠে খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চদখল কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। আওয়ামী লীগ ও ছাত্র লীগের দলীয় অফিস ভাংচুর করা হয়। অবশেষে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপের পর সম্মেলন অনুষ্ঠত হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের চাপের মুখে বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে কমিটির প্রধান ৬টি পদের বিপরিতে মনোনিতদের নাম ঘোষনা করা হয়। কিন্তু প্রায় পৌনে দুই বছর পার হয়ে গেলেও ১০১ সদস্যের উপজেলা কমিটির বাঁকী পদ গুলোসহ পৌরসভা ও ৯টি ইউনিয়নের কমিটি ঘোষনা বন্ধ হয়ে যায়। অবশেষে সোমবার সমন্বয় বৈঠকের মধ্যদিয়ে সাংগঠনিক সমস্যা দূর হতে যাচ্ছ।

সোমবার সারা দিন উপজেলা আওয়ামী লীগের সমন্বয় ও কমিটি ঘোষনা নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। যার প্রভাব পরেছিল উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকান গুলো থেকে শুরু করে সর্বত্রই। সমন্বয় বৈঠকে পৌর ও ইউনিয়ন কমিটির তালিকা চুড়ান্ত হওয়ায় পর দুই অংশের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

প্রাথমিক যাচাই বাছায়ে খোকসা পৌর কমিটির সভাপতি পদে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান বিটু, খোকসা ইউনিয়নে সভাপতি পদে আব্দুল বারিক মোল্লা ও সম্পাদক জিল্লুর রহমান, শিমুলিয়া ইউনিয়নে সভাপতি আব্দুল মজিদ ও সম্পাদক আব্দুল কুদ্দুস, বেতবাড়িয়া ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম জমির ও সাধারণ সম্পাদক সবুজ আহম্মেদ, ওসমানপুর ইউনিয়ন সভাপতি রশির আহম্মেদ (বশির মাষ্টার) ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবলু, জানিপুর ইউনিয়নের সভাপতি সন্তোষ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজিদ মেম্বর, জয়ন্তী হাজরা ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক রহমত আলী, শোমসপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ মন্ডল ও সাধারন সম্পাদ রওশন আলী, আমবাড়িয়া ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান ইতবার ও সাধারণ সম্পাদক লুৎফর কবির বাবলু এবং গোপগ্রাম ইউনিয়নের সভাপিত ওহাব মুন্সী ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নাম শোনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম জানান, কোন কিছুই চুড়ান্ত নয়। সৌহাদ্য পূর্ন পরিবেশে আলোচনা হয়েছে। সমন্বয়ের ক্ষেত্র তৈরী হয়েছে। যথেষ্ট অগ্রগতি আছে। দুই একদিনের মধ্যে পূর্নাঙ্গ উপজেলা কমিটি ঘোষনা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতারের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠো ফোন ব্যস্ত পাওয়া যায়।

দৌলতপুরে অস্ত্র-গুলি সহ আটক দুই

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ সোহেল (২০) ও সাগর (২০) নামে দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নে শকুনতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, অস্ত্র ও মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ঠোটারপাড়া ক্যাম্পের হাবিলদার সিরাজের নেতৃত্বে বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোহেল জামালপুর গ্রামের মিল্টন আলী ও সাগর একই গ্রামের ইব্রাহিমের ছেলে। তাদের বিরুদ্ধে হত্যাসহ মাদক চোরাচালানের মামলা রয়েছে।

সোমবার খোকসা উপজেলা আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষনা হতে যাচ্ছে

0

স্টাফ রিপোর্টার

পৌনে দুই বছর পর খোকসা উপজেলা ও পৌরসভাসহ সব ক’টি ইউনিয়ন আওয়মী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষনা হতে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে খোকসাসহ জেলার সবকটি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষনার তাগিদ রয়েছে দলের উচ্চ পর্যায়ের। আর তারই আলোকে সোমবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সমন্বয়ের জন্য ডাকা হয়েছে।

গত ২০১৯ সালের ২৫ নভেম্বর স্থানীয় হাই স্কুল মাঠে খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চদখল কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। আওয়ামী লীগ ও ছাত্র লীগের দলীয় অফিস ভাংচুর করা হয়। অবশেষে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপের পর সম্মেলন অনুষ্ঠত হয়। এক পর্যায়ে নেতাকর্মীদের চাপের মুখে বাবুল আখতারকে সভাপতি ও প্রভাষক তারিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে কমিটির প্রধান ৬টি পদের বিপরিতে মনোনিতদের নাম ঘোষনা করা হয়। কিন্তু প্রায় পৌনে দুই বছরেও ১০১ সদস্যের উপজেলা কমিটির বাঁকী পদ গুলোসহ পৌরসভা ও ৯টি ইউনিয়নের কমিটি আর ঘোষনা করা হয়নি।

সোমবার উপজেলা ও সব গুলো ইউনিয়ন আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষনা হতে পারে এমন খবর ছড়িয়ে পরেছে। এর পর থেকে উপজেলা সদরের চায়ের দোকান গুলো থেকে শুরু করে সর্বত্রই কমিটি নিয়ে নতুন সমীকরণ শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থানীয় পর্যায়ের নেতারা বলছেন, নেতৃত্বে বিবাদের ফলে দীর্ঘ দিন দলীয় কর্মকান্ড ঝিমিয়ে পরেছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি করা হলে কর্মীদের মধ্যে কিছুটা গতি ফিরবে।

২৫ নভেম্বরের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত জানান, আংশিক ঘোষনার পর বন্ধ থাকা কমিটি গুলো পূনাঙ্গ করার জন্য দলের উচ্চ পর্যায় থেকে ১৩ সেপ্টেম্বর সময় বেঁধে দেওয়া হয়েছে। তার আলোকেই জেলা কমিটি পক্ষ থেকে উপজেলার সভাপতি সম্পাদককে ডেকেছেন। এদিন উপজেলা ও ইউনিয়ন গুলোর পূনাঙ্গ কমিটি ঘোষনা হতে পারে বলে তিনি আশা করছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম জানান, তারা নিজেরা সমন্বয়ের চেষ্টা করবেন। তবে এদিন কমিটি ঘোষনা হবে কী না তা নিশ্চিত করতে পারেনি। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন গুলোর পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হতে পারে। এ সমন্বয় বৈঠকে নিজেরা সমাধানে ব্যর্থ হলে জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ খোকসা-কুমারখালী আসনের দলীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ সহায়তা করেন বলে তিনি নিশ্চিত করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার জানান, প্রথমে তারা নিজেরা সমন্বয়ের চেষ্টা করবে। দুই একটি পদের ক্ষেত্রে মতপার্থক্য দেখা দিলে জেলা সভাপিত-সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সেটি সমন্বয় করবেন। সোমবার পূনাঙ্গ কমিটি ঘোষনা না হলেও দুই এক দিনের মধ্যে উপজেলা ও পৌরসভাসহ সব গুলো ইউনিয়নের কমিটি ঘোষনা হতে পারে বলে তিনি আশা করছেন।

খোকসায় ধান ক্ষেত থেকে কৃষি শ্রমিকের লাশ উদ্ধার

0
নিহত কৃষি শ্রমিকের মায়ের আহাজারি। ইনসেডে শ্রমিক মিরাজ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজ এক কৃষি শ্রমিকের মৃতদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার একতারপুর ইউনিয়নের শেখপাড়া-ঈশ্বরদী মাঠ থেকে কৃষি শ্রমিক মিরাজ (২৫) এর মৃতদেহটি উদ্ধার করা হয়। সে শেখপাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে। সে এক সন্তানের জনক।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান ও স্থানীয়রা জানান, কৃষি শ্রমিক মিরাজ গ্রামের কৃষক সোনাই সরদারের ৭ কাঁঠা ধানের জমি নিরানোর (আগাছা পরিস্কার) জন্য ঠিকা নেয়। শনিবার বিকালে সে ওই জমিতে কাজ করতে যায়। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোজা খুজি করে। রবিবার ভোরে ওই শ্রমিকের বাবা সিরাজ ছেলের সন্ধানে কৃষকের জমিতে য়ায়। সেখানেই জমিতে পরে ছিল মিরাজের নিথর দেহ। গ্রামবাসীর সহায়তা নিহত ছেলে (মিরাজের) মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত মিরাজের স্ত্রী স্বপ্না খাতুন শোকে পাথর হয়ে গেছেন। অন্য ঘরে বিলাপ করছিল মা ফুলমতি। সে দাবি করেন, তার কোন শত্রæ নাই। মিরাজ আগে থেকে হার্টের ওষুধ খাচ্ছিল। শনিবার বিকালে অন্য এক কৃষকের জমি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। পরে আবার সোনাই সরদারের জমিতে কাজে যায়। সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরার কথা ছিল। ছেলে না ফেরায় তারা স্বামী-স্ত্রী রাতে বসোয়া বাজারসহ বিভিন্ন যায়গায় খোজা খুজি করে। ফোন করা হয়। সরারাত ফোন বেজেছে কিন্তু আর ধরেনি। সকালে জমির মালিকের কাছে শুনে জমিতে গিয়ে তার লাশ পাওয়া যায়।

খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদের সাথে কথা বলা হলে তিনি জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৫ শতাংশ মহিলা সদস্য অন্তরভুক্তির বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য আতিয়ার রহমান, আবু বক্কর বিশ্বাস, আব্দুর রাজ্জাক, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ নেতা বক্তব্য রাখেন।

সভায় জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ১৫ শতাংশ মহিলা সদস্য অন্তভুক্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...