মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 549

কুষ্টিয়ায় করোনায় একদিনে ৭ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে শেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শুক্রবার রাতে ৬ জন এবং শনিবার সকালে একজন মারা গেছেন। এটিই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ৩২ শতাংশ।

তিনি জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ শয্যার বিপরীতে বর্তমানে ১১০ জন রোগি ভর্তি রয়েছেন। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগী আসছেন। যারা আসছেন তাদের প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এ অবস্থায় হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, পরিস্থিতি চরম উদ্বেগজনক। আমরা আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে বার বার অনুরোধ জানিয়েছিলাম। এ পরিস্থিতি মোকাবেলায় দুই একদিনের মধ্যেই উপজেলা পর্যায় থেকে নার্সসহ কমিউনিটি মেডিকেল অফিসারদের কুষ্টিয়া হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

তিনি জানান, পরিস্থিতি যে অবস্থার দিকে যাচ্ছে তাতে অচিরেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে শুধু মাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালে রুপান্তর করা লাগতে পারে।

উল্লেখ্য, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ১১ জুন মধ্য রাত থেকে কুষ্টিয়া শহরের পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সেই কঠোর বিধি নিষেধ কার্যত ব্যথতায় রুপ নেয়। শুক্রবার ওই বিধি নিষেধের মেয়াদ শেষ হলে শনিবার থেকে আগামী ২৫ জুন পর্যন্ত নতুন করে আরো ৭ দিনের বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ঈদের পর থেকেই কুষ্টিয়া জেলায় করোনা সংক্রমণের মাত্রা ক্রমেই বেড়েই চলেছে। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬৯ জন মানুষ। এখন পর্যন্ত মারা গেছেন ১৪৮ জন।

দেশে নতুন দরিদ্রের সংখ্যা আসলে কত?

0

আবদুল লতিফ মন্ডল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের আয় হ্রাস পাওয়ায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপে উঠে আসা নতুন দরিদ্রের হিসাব প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

৯ জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা আড়াই কোটির মতো মানুষ নতুন দরিদ্র হয়েছে বলে বেসরকারি সংস্থার প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন দরিদ্রের এ হিসাব আমি স্বীকার করি না।

যাদের কাছে তালিকা আছে ২ কোটি বা ১ কোটি বা ১০ জন, এ তথ্য তারা কোথায় পেয়েছে, আগে তা জানা দরকার। গবেষণার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আছে। এসব প্রতিষ্ঠান থেকে যতদিন তথ্য পাওয়া না যাবে, ততদিন অন্য প্রতিষ্ঠানের তথ্য গ্রহণ করার সুযোগ নেই।’

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ভাইরাসের সংক্রমণের হার বাড়তে থাকলে তা রোধে সরকার ওই মাসের ২৬ তারিখ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এতে দেশ লকডাউনের মতো অবস্থায় চলে আসে। কৃষি খাতে শস্য উৎপাদন, সংগ্রহ ও বিপণন কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে চালু থাকলেও অন্য প্রায় সব খাতের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে চাকরিচ্যুতি, বেতন/মজুরি হ্রাস, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি কারণে অনেকের, বিশেষ করে নি¤œবিত্ত ও নি¤œমধ্যবিত্তের আয় কমে যাওয়ায় দরিদ্র মানুষের সংখ্যা এবং দারিদ্র্যহার বেড়ে যায়।

১১ জুন ২০২০ জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে একাধিক বেসরকারি গবেষণা সংস্থার গবেষণার ফলাফলে দেখা যায়, করোনা পরিস্থিতিতে দেশে দারিদ্র্যহারে উল্লম্ফন ঘটেছে।

ওই বছর ১০ মে এক ভার্চুয়ালি সেমিনারে উপস্থাপিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণার ফলাফলে জানা যায়, করোনার কারণে দেশে নতুন করে ২২ দশমিক ৯ শতাংশ মানুষ গরিব হয়েছে। এতে নতুন ও পুরোনো মিলিয়ে জনসংখ্যার ৪৩ শতাংশ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। গরিব মানুষের সংখ্যা দাঁড়ায় ৭ কোটির বেশি।
এর প্রায় এক মাস পর অর্থাৎ ৭ জুন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ভার্চুয়ালি মিডিয়া ব্রিফিং উপল্েয প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, দেশে দারিদ্র্যহার ৩৫ শতাংশে উন্নীত হয়েছে এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৭ লাখের উপরে।

আর ৮ জুন বাংলাদেশ অর্থনীতি সমিতির এক সংবাদ সম্মেলনে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৬৬ দিনের সাধারণ ছুটিতে ৫ কোটি ১০ লাখ নি¤œমধ্যবিত্তের মধ্যে ১ কোটি ১৯ লাখ দরিদ্র হয়েছে। গত বছর আগস্টে প্রকাশিত আইসিডিডিআর’বি এবং অস্ট্রেলিয়া ওয়াল্টার এলিজা হল ইনস্টিটিউটের যৌথ গবেষণায় বলা হয়, করোনা মহামারি ঠেকাতে সরকার ঘোষিত দুমাসের সাধারণ ছুটিতে ৯৬ শতাংশ পরিবারের গড় মাসিক উপার্জন হ্রাস পায়; ৯১ শতাংশ নিজেদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল মনে করে এবং ৪৭ শতাংশ পরিবারের আয় দারিদ্র্যসীমার নিচে চলে যায়।
গত ২৩ জানুয়ারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত ‘দারিদ্র্য ও জীবিকার ওপর কোভিড-১৯ মহামারির প্রভাব’ শীর্ষক এক ভার্চুয়ালি অনুষ্ঠানে দেশজুড়ে থানা পর্যায়ে পরিচালিত জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, করোনা মহামারির প্রভাবে দেশে সার্বিক দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

চলতি বছরের ২০ এপ্রিল পিপিআরসি ও বিআইজিডির এক জরিপের ফলাফল প্রকাশ উপল্েয আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কোভিডের আঘাতে দেশে নতুন করে দরিদ্র হয়েছে ২ কোটি ৪৫ লাখ মানুষ। ২০২১ সালের মার্চ পর্যন্ত দেশে এ নতুন দরিদ্র শ্রেণির সংখ্যা জনসংখ্যার ১৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে, ২০২০ সালের জুন পর্যন্ত যা ছিল ২১ দশমিক ২৪ শতাংশ। জরিপে যারা সাধারণত দারিদ্র্যসীমার উপরে বসবাস করেন কিন্তু যে কোনো অভিঘাতে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন, তাদের নতুন দরিদ্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে।

জরিপে আরও বলা হয়েছে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে নতুন দরিদ্র মানুষের সংখ্যা বেশি। চলতি বছরের মার্চ পর্যন্ত যেখানে শহরাঞ্চলে নতুন দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৫৯ শতাংশ, সেখানে গ্রামাঞ্চলে তা ছিল ৪৪ শতাংশ।

গত ১৩ এপ্রিল দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ বাংলাদেশের দুই দশকের দারিদ্র্য হ্রাসের নিয়মিত গতিকে উল্টোমুখী করেছে। দেশটিতে এখন ৩০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

করোনাকালে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি এবং দারিদ্র্যহারে ঊর্ধ্বগতির জন্য চিহ্নিত কারণগুলোর মধ্যে রয়েছে- এক. জনগণের প্রধান খাদ্য চালের উৎপাদন হ্রাস ও উচ্চমূল্য।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি জানা যায়। ২০২০-২১ অর্থবছরের মার্চ-জুন সময়কালে করোনা মহামারি, ঘূর্ণিঝড় আম্পান, দীর্ঘ খরা, আগের মৌসুমে (২০১৮-১৯) ধানচাষিরা উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় তুলনামূলকভাবে কম জমিতে বোরোর চাষ ইত্যাদি কারণে উৎপাদনের ল্যমাত্রার (২ কোটি ৪ লাখ টন) তুলনায় ৮ লাখ টন কম বোরো চাল উৎপাদিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে বাংলাদেশে মোট চাল উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টনে, প্রবৃদ্ধি হারে যা ছিল ঋণাত্মক। এদিকে চাল আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করায় কেবল বেসরকারি খাতে খুব স্বল্প পরিমাণ চাল আমদানি হয়। ফলে চালের দাম বাড়তে থাকে এবং তা গরিব, নি¤œবিত্ত ও নি¤œমধ্যবিত্তের ক্রয়মতার বাইরে চলে যায়। পূর্বোক্ত আইসিডিডিআর’বি এবং অস্ট্রেলিয়া ওয়াল্টার এলিজা হল ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, এসব পরিবারের ৭০ শতাংশ খাদ্যনিরাপত্তায় ভোগে।

সদ্যসমাপ্ত অর্থবছরেও (২০২০-২১) চালের উৎপাদন ল্যমাত্রা অর্জনে সফল না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউএসডিএ’র হিসাব অনুযায়ী, উপর্যুপরি বন্যায় ২০২০-২১ অর্থবছরে আমন উৎপাদন তিগ্রস্ত হয় এবং চালের উৎপাদন দাঁড়ায় ১ কোটি ৩৩ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ৭ লাখ টন কম।

ইউএসডিএ’র এক প্রতিবেদনের বরাত দিয়ে গত ১৭ মে দ্য ডেইলি স্টারের এক রিপোর্টে বলা হয়েছে, হিটশক ও পোকার আক্রমণে দেশে চলতি বছরে বোরো চালের উৎপাদন দাঁড়াবে ১ কোটি ৯০ লাখ টনে, যা সরকারি ল্যমাত্রার চেয়ে ১৫ লাখ টন এবং গত অর্থবছরের উৎপাদনের তুলনায় ৬ লাখ টন কম।

বোরো ধান কাটা পূর্ণোদ্যমে শুরুর আগ পর্যন্ত গরিব, নি¤œবিত্ত, নি¤œমধ্যবিত্তের প্রধান খাদ্য মোটা চালের দাম কেজিপ্রতি ৫০ টাকা ছুঁই ছুঁই করছিল। চালের দামের উল্লম্ফন শুধু খাদ্য নিরাপত্তায় হুমকি সৃষ্টি করে না, নি¤œবিত্ত ও নি¤œমধ্যবিত্তকে গরিবদের কাতারে নিয়ে আসতেও সহায়তা করে। দুই. করোনাকালে শুধু চাকরিচুতি, বেতন/মজুরি হ্রাস ঘটেনি, শ্রমশক্তির চূড়ামণি যুবকদের, বিশেষ করে শিতি যুবকদের কর্মসংস্থানের পথও অনেকটা রুদ্ধ হয়ে গেছে।
বেকারত্ব বৃদ্ধি দারিদ্র্য বৃদ্ধিতে সহায়তা করছে, কারণ বেকারত্ব ও দারিদ্র্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তিন. সামাজিক নিরাপত্তা কর্মসূচি দারিদ্র্য হ্রাসে একটি স্বীকৃত পন্থা। এটি ঠিক, এ কর্মসূচির আওতায় ক্রমান্বয়ে কর্মকাÐের প্রসার ঘটছে এবং অর্থ বরাদ্দ বাড়ছে।

সমস্যা হলো, যে হারে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে, সে হারে বরাদ্দ বাড়ানো হচ্ছে না। উপকারভোগীদের মাথাপিছু বরাদ্দকৃত অর্থ তাদের জীবন ধারণের ন্যূনতম উপকরণের চাহিদা মেটাতে সমর্থ না হওয়ায় তারা ‘দারিদ্র্য চক্র’ থেকে বের হতে পারছেন না।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তায় তারা কোনো রকমে বেঁচে থাকছেন। জীবন মানের উন্নতি না হওয়ায় তাদের শ্রেণিগত পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তারা দরিদ্র্রই থেকে যাচ্ছেন। ফলে দারিদ্র্যহার হ্রাসে তাদের কোনো ভূমিকা থাকছে না।

বিবিএসের সর্বশেষ ২০১৬ সালের হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভেতে (হায়েস) দেশে দারিদ্র্যহার ২৪ দশমিক ৩ শতাংশে দাঁড়ায়। ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্ততায় অর্থমন্ত্রী ২০১৮ সালে দেশে দারিদ্র্যহার ২১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে বলে জানান। অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্ততায় দেশে বিদ্যমান দারিদ্র্যহার নিয়ে কোনো বক্তব্য রাখেননি, যদিও তিনি বলেছেন, ‘সরকারের পরিকল্পনা রয়েছে আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের মধ্যে দারিদ্র্যের হার ১২.৩ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ৪.৫ শতাংশে নামিয়ে আনা।’

বিবিএস করোনা মহামারির সময়কালসহ কয়েক বছর ধরে ‘হায়েস’ প্রকাশ না করায় জনগণ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপে উঠে আসা নতুন দরিদ্র সংখ্যা ও উচ্চ দারিদ্র্যহারে বিশ্বাস স্থাপন করতে শুরু করেছে।

বিবিএসের সার্ভের অবর্তমানে নতুন দরিদ্র সংখ্যা এবং দারিদ্র্যহার নিয়ে পরিচালিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যকে অর্থমন্ত্রীর প্রত্যাখ্যান অনেকটা উটপাখির মতো বালিতে মুখগুঁজে পড়ে থাকার সঙ্গে তুলনীয়। সরকারের উচিত হবে বর্তমানে দেশে নতুন দরিদ্রের সংখ্যা ও দারিদ্র্যের হার সম্পর্কিত তথ্য যত দ্রæত সম্ভব প্রকাশের ব্যবস্থা করা। এতে দেশে দরিদ্রের সংখ্যা ও দারিদ্র্যের হার নিয়ে সৃষ্ট ধোঁয়াশার অবসান হতে পারে।

আবদুল লতিফ মন্ডল : সাবেক সচিব, কলাম লেখক

খোকসার কৃষক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0

ঝিনাইদহে তড়িতাহত হয়ে ভ্যান চালকের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি গ্রামের তড়িতাহত হয়ে রমজান আলী (৪৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রমজান আলী ওই গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে।

মধুহাটি ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকালে রমজান আলী মাঠ থেকে ঘাস কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির পাশে পৌঁছালে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসার কৃষক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চেয়ারম্যানের নির্যাতনে নিহত কৃষকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর চারটায় খোকসা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বস্থরের মানুষ অংশ গ্রহন করেন।এর আগে নিহত কৃষক জসিমের গ্রাম রতনপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। খোকসা বাজর প্রদক্ষীন করে বাস স্ট্যান্ডে এস মানববন্ধন করে। প্রায় ৩০মিনিট স্থায়ী হয় তাদেও এ কর্মসূচি।

এ সময় নিহত কৃষক জসীম হত্যা মামলার বাদি হাসিম দাবি করেন, তার ভাই জসীম এলাকার বাসীদের সাথে শেষ রাত পর্যন্ত টেলিভিষনে ফুটবল খেলা দেখেছে। ভোরে বাড়ি ফেরার সময় পথ থেকে চেয়ারম্যান আয়ুব আলী ও তার লোকজন কৃষক জসীমকে ধরে নিয়ে যায়। চেয়ারম্যানের বাড়িতে আটকে তার উপর চালানো হয় শারীরিক নির্যাতন। হত্যার সাথে জড়িতরা তাকে মোটর সাইকেলের হাইডলিক রড দিয়ে পিটিয়ে চরমভাবে আহত করে। ঘাতকরা এই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তা দেখে উল্লাস নৃত্য করে। এক পর্যায়ে গুরুতর আহত জসীমকে গ্রাম পুলিশ দিয়ে বিকসা ভ্যানে বেঁধে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে কৃষক জসীম মারা যায়। ব্যক্তিগত বিরোধে জেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ভাইকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। চক্রান্তকারীরা নিহত কৃষক জসীমকে মাছ চুরির অপবাদ দিয়েছে। তিনি খুনিদের ফাঁসি দাবি করেন।

মানববন্ধন চলাকালে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, তৈহিদুল ইসলাম জুয়েল, ওলিদ, রাকিব, ওয়াসিম, সাইফুর রহমান জিকু, নিহতের ছোট বোন ঋতু প্রমুখ।

উল্লেখ্য, উল্লেখ্য মঙ্গলবার ভোরে খোকসা ইউনিয়নের রতপুর গ্রামের রওশন আলীর ছেলে কৃষক জসীমকে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী ও তার লোকজন ধরে নিয়ে যায়। চেয়ারম্যানের নিজের উচু প্রাচীর ওয়ালা বাড়িতে জসীমকে আটকে চরম শারীরিক নির্য়াতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। কৃষক জসীম অসুস্থ্য হয়ে পরলে তাকে পুলিশে দেবার চেষ্টা করা হয়। অবশেষে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রাকিরুল ইমনের মাধ্যমে জসীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠানো হয়। সকাল ৬.৩৫ মিনিটে জসীম মারা যায়। এ হত্যাকান্ডের পর থেকে ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে।

খোকসায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক অতালিকাভুক্ত মুক্তিযোদ্ধার বাড়ির শিশুল গাছ কাটার সময় পাওয়া একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলা শিশুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের অতালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিমের বাড়ি ঘর থেকে মরিচাপরা হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।

মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী রিজিয়া খাতুন জানান, কয়েক মাস আগে তার বাড়ির একটি শিমুল গাছ বিক্রি করা হয়। গাছটি কাটার সময় শ্রমিকরা গ্রেনেডটি উদ্ধার করে। তিনি সেটি মুক্তিযোদ্ধা স্বামীর স্মৃতি হিসেবে ধুয়ে পরিস্কার করে নিজের শোবার ঘরে ধানের মাচালের পাশে মাটিতে রেখে দেন। গ্রেনেট রাখার পর নিজের মধ্যে ভয়ের সঞ্চার হলে তিনি নিজে থানা পুলিশকে খবর দেবার উদ্যোগ নেন। পরে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে বসোয়া বাজারের পাশে মাঠের মধ্যে বাঁশ দিয়ে ঘিরে লাল ফাগ টাঙিয়ে রেখে আসে।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, ওই এলাকায় তাদের অস্থায়ী ক্যাম্প ছিল। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পরিতক্ত অবস্থা গ্রেনেটি উদ্ধার করা হয়। সেটি নিরাপদে রাখা হয়েছে। বোম ডিস্পোজাল টিমকেও খবর দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনায় মাহাবুবুর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাটে তার মৃত্যু হয়। মাহাবুবুর রহমান কালীগঞ্জ শহরের ১০ তলা ভবনের সালমান ফার্মেসির স্বত্বাধিকারী ও চৌগাছা উপজেলার বাদেখানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। তিনি কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

নিহতের ফুফাতো ভাই শাহীন হোসেন জানান, গত তিন দিন আগে ভাইয়ার নমুনা পরীায় করোনা পজিটিভ আসে। তিনি যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফেরিঘাটে মারা যান। এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৬০ নমুনা পরীায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদরে সাত, শৈলকুপায় ৯, কালীগঞ্জে সাত ও হরিণাকুন্ডুতে সাতজন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত তিন হাজার ১৫৪ এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৮২০ জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন।

খোকসার কৃষক জসীম খুনের নেপথ্য

0

কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির অবণতি হচ্ছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মডেল থানার দুই উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ দেখা দিয়েছে আরো দু’জনের। এ অবস্থায় কুষ্টিয়া মডেল থানা পুলিশের মধ্যে করোনা আতংক বিরাজ করছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম থানার দুই এসআই’র করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কুষ্টিয়া জেলায় উদ্বেগজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিশেষ করে ঈদের পর থেকেই এই সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। সব রেকর্ড ছাড়িয়ে সোমবার কুষ্টিয়া জেলায় ৯১ জনের করোনা সনাক্ত হয়। আর মৃত্যু হয় দু’ জনের। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। ওয়ার্ডে যেখানে ৪১ টি বেড রয়েছে মঙ্গলবার দুপুর পর্যন্ত সেখানে ৭৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ওয়ার্ডে বেড না থাকায় বরান্দায় রাখা হচ্ছে রোগীদের। ভিড় বাড়ায় দখল হয়ে গেছে চিকিৎসক ও নার্সদের বসার জায়গায়ও।

কুষ্টিয়া শহর এলাকায় দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ নানা বিধি নিষেধ আরোপ করার পরও জেলায় প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্য বেড়েই চলেছে। পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার। এ অবস্থায় করোনা রোগীর ভিড় সামাল দিতে অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি নেয়াকে নিরুৎসাহিত করা হচ্ছে।

আবাসিক মেডিকেল অফিসার জানান, পরিস্থিতি মোকাবেলায় রোগীদের ভিড় সামাল দিতে বৃহস্পতিবার একশো বেডের নতুন একটি করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মুসা কবির পরিসংখ্যান তুলে ধরে জানান, করোনার শুরু থেকেই কুষ্টিয়া জেলায় সনাক্তের সংখ্যা শতকরা ২০ ভাগের উপরে কোনদিন অতিক্রম করেনি। কিন্তু এখন আক্রান্তের সংখ্যা ৪০ ভাগের উপরে উঠে গেছে। গত ১৩ জুন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৪১ দশমিক ৫২ ভাগ।

করোনার বিস্তার রোধে গত ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পৌরসভাধীন এলাকায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হলেও জেলায় করোনা সংক্রমনের হার ক্রমশই বেড়ে চলেছে।

জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী গত ১৪ জুন পর্যন্ত কুষ্টিয়া জেলায় ৫৭৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩২ জনের মৃত্যু হয়েছে।

খোকসায় মহাশ্মশানের বটগাছ কাটা নিয়ে বিরোধ চরমে

0
শৈলডাঙ্গী মহাশ্মশানের গাছ।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শৈলডাঙ্গী মহাশ্মশানের অর্ধ শতবছরের পুরতান বটগাছ কাটা কেন্দ্র করে জমিদাতা ও কমিটির দ্ব›দ্ব চরমে পৌচেছে। জমি দাতাদের অভিযোগ ধর্মী শাস্ত্র মোতাবেক লাগানো গাছ কাটে কমিটি অন্যায় করেছে।

জানা গেছে, স্বাধীনতা পরবর্তী সময়ে একতারপুর ইউনিয়নের হাওড় নদীর তীরে এক জোড়া বট-পাকুর গাছ কেন্দ্র করে একাধিক জমিদাতার দানকৃত জমিতে শৈলডাঙ্গী মহাশ্মশান গড়ে ওঠে। শ্মশানের এই বট-পাকুড় গাছ কেন্দ্র করেই শ্মশান কালীপূজার প্রচলন হয়। চলতি বছরের প্রথম দিকে শ্মশানের উন্নয়নের ধুয়োতুলে দৃষ্টিনন্দন বিশাল গাছটির একাংশ কেটে ফেলা হয়। এরপর প্রতিবেশীদের অসুবিধার কথা বলে আর একটি অংশ কাটা হয়। শ্মশান কমিটর সাধারণ সম্পাদক নিরাপদ বিশ্বাসের নেতৃত্বে সম্প্রতি গোটা গাছটি কাটা শুরু করা হয়। সাধারণ সভা ছাড়াই অর্ধশত বছরের পুরাতন গাছটি কাটার অভিযোগ করেন প্রথম সারির জমিদাতা স্বপন কুমার সরকার। তারা দাবি করেন কমিটর সম্পাদক একাই গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের গ্রাম শৈলডাঙ্গী। একদিকে হাওড় নদী অন্যদিকে খোকসা- কলিমহর সড়কের গাঁ ঘেসে শৈলডাঙ্গী মহাশ্মশানের বট গাছ। গাছটি প্রায় কয়েক বিঘা জমিতে ছায়া দিত, কিন্ত কমিটি গাছটি কাটতে শুরু করেছে। প্রায় জনদশেক শ্রমিক রাত দিন গাছ কাটার কাজ করেছে। ইতোমধ্যে গাছটি মগডাল বাদে ৯০ শতাংশ কাটা শেষ হয়েছে। সোমবার দুপুরেও সাই সাই শব্দে করাত আর কুরাল চালাচ্ছিল শ্রমিকরা। তারাই জানালেন কমিটি লোকেরা গাছ কাটাচ্ছেন।

শ্মশানে দাড়িয়ে জমিদাতাদের একজন স্বপন কুমার সরকার বলেন, শ্মশানের নামে জমিদানের অনেক আগেই সনাতন ধর্মের বিধানমতে বট-পাকুড় গাছ লাগিয়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেওয়া হয়। কিন্তু কমিটির সাধারণ সম্পাদক নিরাপদ বিশ্বাস ব্যক্তিগত লাভে বট গাছটি কাটতে শুরু করেছে। ১৮ গ্রামের সনাতন ধর্মের মানুষের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই গাছ কাটা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এ বিষয়ে প্রতিটি পরিবারের লোকদের ডেকে প্রতিবাদ জানাবেন বলে জানান। এ ছাড়া তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি জানান, স্থানীয় বসতিদের অসুবিধান বিষয় বিবেচনায় নিয়ে গাছটির আংশিক কাটার কথা শুনেছি। ধর্মীয় কারণে গাছটির একেবারে কাটার কথা না। তবে তিনি স্বীকার করেন গাছটি একটু বেশী কাটা হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক নিরাপদ বিশ্বাস জানান, কমিটির অনুমতি নিয়ে গাছটি কাটা হচ্ছে।

মহাশ্মশান কমিটির সভাপতি অমল কান্তি বিশ্বাস স্বীকার করেন সাধারণ সভার অনুমতি ছাড়াই তারা গাছের সামান্য কয়েকটি ডাল কেটেছেন। তাও আবার নাট মন্দির নির্মান করার সুবিধার জন্য।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...