মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 606

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

0
ভাটা গুড়িয়ে দেয়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ ৭ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার সকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া থেকে এ অভিযান শুরু করা হয়। হরিণাকুন্ডু উপজেলার ৩ টি ইটভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। অভিযানকারীরা এসব ভাটা গুড়িয়ে দেয়। এছাড়া অপর ৪ টি ইটভাটার মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্বদেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, এ অভিযানের ৭টি ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান আবারো চালানো হবে।

দৌলতদিয়া পতিতাপল্লীতে থেকে ১৪ কিশোরী উদ্ধার

0
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া পতিতাপল্লী থেকে পাচারের শিকার ১৪ জন কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে পতিতালয়ে যাওয়া একজন খরিদ্দার ফোন থেকে ৯৯৯ এর ঘটনাটি জানানো হয়। পরে গোয়ালন্দের পুলিশ পতিতা পল্লীতে অভিযান চালিয়ে নাজমা বেগমের বাড়ি থেকে লয়ে প্রথমে ৩ জনকে উদ্ধার হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে তালাবন্ধ গোডাউন থেকে আরো ১১ জন কিশোরীকে উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেন।

এসময় পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, দৌলতদিয়া পতিতাপল্লীতে পাচারের শিকার ১৪ জন কিশোরকে উদ্ধার করেছি। এইসব কিশোরীদের ইচ্ছার বিরুদ্ধে এখানে নিয়ে এসে জোর করে তাদের দিয়ে দেহব্যবসা করতে বাধ্য করা হতো। কিশোরীদের উপর নানা ভাবে নির্যাতনও করা হতো। আমরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছি। উদ্ধার হওয়া কিশোরীদের আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের পরিবার পাওয়া যাবে না তাদের সেফ কাস্টরীতে নিয়ে যাওয়া হবে। সেখানে তারা নিরাপদে থাকবে।
যারা এই মানবতা বিরোধী কাজ করে তাদের কেউ পার পাবে না। তাদের সকলের আইনের আওতায় আনা হবে। অনেক মা বোনেরা প্রতারণার শিকার হয়ে এখানে আসে তাদের সচেতন হতে হবে। যদি এদের মত প্রতারিত হয়ে এখানে যেন আর কেউ না আসে।

প্রতারণার শিকার কিশোরীরা জানান, তাদের চাকরির কথা বলে নিয়ে এসে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছিলো। তাদের উপর সরদারনীসহ অন্যরা নানা ধরণের নির্যাতন করতো। তাদের হাত পা বেধেঁ নির্যাতন করা হতো। গোডাউনে আটকে রাখা হত। তারা সরদারনীর বিচারের দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, ডিআইও-১ সাইদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

দৌলতপুরে ১১ অবৈধ ইটভাটায় ৬৯ লাখ টাকা জরিমানা

0
অবৈধ এসব ইটভাটার অংশ বিশেষ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ১১ টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৬৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালিত করে। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও র‌্যাব -১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান উপষ্থিত ছিলেন।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সরকারের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ভাটা পরিচালনা করার দায়ে ও কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় দৌলতপুরের রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রিকসের মালিক আসাদুজ্জামানকে ৭ লাখ টাকা, এম.বি.এন বিব্রকসের মালিক ঝুমুর আলীকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রিকসের মালিক আব্দুস সালামকে ৬ লাখ ৪০ হাজার টাকা, দৌলতপুরের এবিসি ব্রিকসের মালিক আবু বক্কর সিদ্দিক কে ৬ লাখ টাকা, দৌলতপুর হাসপাতাল রোডে এ.এম.বি ব্রিকসের মালিক হাজী ইয়াসিন আলিকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রিকসের মালিক মোফাজ্জল হককে ৮ লাখ টাকা, সাদীপুর গ্রামের হুমায়ুন কবিরের এ এল এল সি ব্রিকস ও এল এল বি ব্রিকসকে ১০ লাখ টাকা, ডাংমড়কা এলাকার পলাশ হোসেনের মালিকানাধীন এনবিএল ব্রিকসকে ৮ লাখ, একই এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন এইচএলবি ব্রিকসকে ১ লাখ টাকা ও ডাংমড়কা এলাকার বি.এস.বি ব্রিকসের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় অবৈধ এসব ইটভাটার অংশ বিশেষ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান বলেন, সরকারের কোন অনুমতি ছাড়ায় দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো অবৈধভাবে চালিয়ে আসছে। এতে পরিবেশের চরম ক্ষতি হচ্ছে। সরকারের অনুমতি ছাড়া কোন ভাটাকেই চলতে দেয়া হবে না। এই অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।

কুষ্টিয়ায় স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

0
পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার বিকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।

মামলায় অভিযুক্ত হলেন- গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৯ জানুয়ারী থেকে ২০১৯ সালের ২১ এপ্রিল সময়কালের মধ্যে বিভিন্ন সময় পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইন বহির্ভুত ও অবৈধ পন্থায় ২ কোটি ৮৭ লক্ষ ৫৭ হাজার ৭ শ ৮৪ টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রাণী অধিকারী ৩২ লক্ষ ৮০ হাজার ৭ শ ৪ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার তদন্তকারী দলের তদন্তে অবৈধ অর্থ-সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এতে দুদক আইনের ২৬ (২), ২৭ (১) ও মানি লন্ডারিং আইনের ৪ (২ ও ৩) ধারায় সংঘটিত অপরাধ আমলযোগ্য মনে করায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন দুদক কুষ্টিয়ার লিগ্যাল অফিসার বাসেদ আলী।

এ বিষয়ে গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, হ্যাঁ এর আগে দুদক এ বিষয়ে একটা তদন্ত করেছিলো। তবে মামলা দায়েরের বিষয়টি আমার জানা ইেন। তিনি এ বিষয়ে কোন সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, উনারা তো আমার ফাইলপত্রও ঠিক ভাবে দেখে নাই; আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেই নাই। উনারা আন্দাজে কিভাবে আমার এবং আমার স্ত্রীর নামে মামলা করলেন আমি বুঝলাম না।

২০ জানুয়ারি জো বাইডেনের শপথ, থাকবেন না ট্রাম্প

0
৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। একইসঙ্গে শপথ নেবেন দেশটির প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, স্থানীয় সময় দুপুর বারোটায় ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে রাজধানী ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি ‘অভিষেক’ অনুষ্ঠান দিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করাবেন।

মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের পরে ২০ জানুয়ারি দুপুর ১২টায় বিদায়ী প্রেসিডেন্টকে পাশে নিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘটে, অভিষিক্ত হন নতুন প্রেসিডেন্ট। এমনকি, যে প্রার্থী সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ভোটে হেরেছেন, তিনিও পাশে দাঁড়িয়েই এই দিনটিকে পালন করেন। কিন্তু এবার ঘটতে যাচ্ছে ব্যতিক্রমী ঘটনা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ২৩২ ভোট পেয়ে পরাজিত হন ডনাল্ড ট্রাম্প। প্রায় তিন দশকের মধ্যে তিনিই প্রথম যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হলেন। তার আগে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ এই পরীক্ষায় হেরে গিয়েছিলেন।

মেহেরপুরে ইটভাটায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা জরিমানা

0
MAHAOUR-DROHO-19-P-4

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ইট ভাটায় কাঠ পোড়ানোসহ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় আট ইট ভাটা মালিককে প্রায় অর্ধকোটি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অধিকাংশ ইট ভাটায় কাঠ পোড়ানোসহ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা ও আবাদি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়।

অভিযানে তমা ব্রিকসকে সাত লাখ, জোয়ার্দ্দার ব্রিকসকে ছয় লাখ, সমতা ব্রিকসকে আট লাখ, রুপসা ব্রিকসকে সাত লাখ, থ্রী-স্টার ব্রিকসকে চার লাখ, বস ব্রিকসকে চার লাখ, বেস্ট ব্রিকসকে পাঁচ লাখসহ অপর একটি ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমানসহ র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু হাসান জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হনুমান চড় মেরেছিল প্রিয়াঙ্কাকে

0
বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড-হলিউড কাঁপানো বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া গালে শেষমেশ একটা হনুমান চড় বসাল! অভিনেত্রী নিজেই ফাঁস করেছিলেন ‘ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট’। ২০১৬ সালে কপিল শর্মার চ্যাট শোতে এসে সবার সামনেই নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনার কথা বলেছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জানান, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়েন। স্কুলের মাঠে গাছের ডালে একটা হনুমানকে নিজের গা পরিষ্কার করতে দেখে খুব হেসেছিলেন তিনি। তার হাসিতেই বোধ হয় ক্ষুব্ধ হয়েছিল হনুমান। ব্যাস! অমনি গাছের ডাল থেকে সোজা নেমে এসে প্রিয়াঙ্কার গালে বসিয়ে গিয়েছিল ৫ আঙুলের ছাপ! এরপর হাসতে হাসতে প্রিয়াঙ্কা বলেন, হনুমানটা নিচে এলো, আমাকে চড় মারল, চলে গেল। এভাবে হনুমানের থেকে চড় খেয়েছিলাম আমি।

অভিনেত্রীর ছোটবেলার এই গল্প শুনে হাসি ধরে রাখতে পারেনি সেখানে উপস্থিত দর্শক। এমনকি কপিল শর্মাও হেসেছেন। কপিল শর্মার শোতে একাধিকবার অতিথি হয়ে এসেছেন প্রিয়াঙ্কা। কৌতুকে কপিলকে যে একমাত্র তিনিই টক্কর দিতে পারেন, সে কথা স্বীকার করেন কমেডিয়ান নিজেই। সে বারও নিজের কথা দিয়ে কপিলকে রীতিমতো নাজেহাল করে তুলেছিলেন প্রিয়াঙ্কা।

২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট

0
CEC-DROHO-19-P-2

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, এ ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

পঞ্চম ধাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাট; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়ার বগুড়া, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি, যশোরের কেশবপুর ও যশোর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাট, ময়মনসিংহের নান্দাইল, ভোলা এবং গাজীপুরের কালীগঞ্জ।

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0
Jhenaidah-DROHO-19-P-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকালে সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এ উচ্ছেদ অভিযান শুরু করেন। বিকালে এ রিপোট লেখা পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চলছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, হামদহ, আলহেরা বাইপাস পর্যন্ত মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে শতাধিক দখলদাল অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়ে।

গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অনিন্দিতা রায় বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যহৃত থাকবে।

অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জোতি বসুসহ পুলিশ সদস্যরা।

কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু

0
আইএমইডি প্রধান প্রদীপ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্তকারী দল

কুষ্টিয়া প্রতিনিধি

ঠিকাদারী প্রতিষ্ঠানের সীমাহীন অনিময় দুনীতি সংশ্লিষ্ট গণপূর্ত, স্বাস্থ্য ও সংস্থাপন বিভাগের অব্যবস্থাপনা ও অস্বচ্ছতা তদন্তে কাজ শুরু করেছেন সরকারের উন্নয়ন প্রকল্প ‘বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ’ (আইএমইডি)।

রবিবার দুপুরের পর থেকে আইএমইডি প্রধান প্রদীপ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্তকারী দল তদন্তের কাজ শুরু করেন।

তদন্তকারী দলের অন্যান্য সদস্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ণ ও স্বাস্থ্য সেবা বিভাগ) সাইফুর রহমান, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মতিয়ার রহমান, গণপূর্ত বিভাগের যুগ্ম সচিব শওকত আলী এবং পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুর রউফ।

তদন্তকারী দল সরেজমিন নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প সাইট পরিদর্শন করেন। পরে প্রকল্প সংশ্লিষ্ট সকল দাপ্তরিক নথিপত্র তলব করে তা নিবিড় পর্যবেক্ষণ করেন। এ সময় সেখানে প্রকল্প শুরুর পর থেকে রবিবার পর্যন্ত দায়িত্ব পালনকারী প্রকল্প পরিচালকগণ, সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীগণকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী দল।

এ সময় তদন্তকারী দল ও আইএমইডি প্রধান প্রদীপ রঞ্জন চক্রবর্তীর কাছে তদন্ত বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তদন্তাধীন বিষয়ে বিশদ কিছু বলার সুযোগ নেই। তবে এটুকু বলি- আমরা প্রকল্প সংশ্লিষ্ট সার্বিক বিষয়গুলি বিবেচনায় নিয়ে খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে দীর্ঘায়িত নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পের নির্মাণকাল সম্প্রসারণসহ আনুষঙ্গিক চাহিদা পূরণকল্পে উন্নয়ন প্রস্তাবনা অনুমোদন চেয়ে একনেক সভায় উপস্থাপন করেন প্রকল্প কর্তৃপক্ষ। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত একনেক সভার সভাপতি প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে উন্নয়ন প্রস্তাবনার ফাইল ফেরত পাঠান এবং ওই দিনই নির্মানাধীণ এই প্রকল্পটি তদন্তের নির্দেশ দেন আইএমইডিকে।

নির্ধারিত নির্মাণকালের প্রায় তিনগুন সময় অতিবাহিত এবং সরকারী অর্থ ব্যয়সহ অপচয়ের কারণে ঝুলে থাকা নির্মানাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি সনাক’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু।

জানা গছে, ৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০১১ সালে মেডিকেল অ্যাসিসটেন্ট টেনিং ইনস্টিটিউট (ম্যাটস) ভবনে অস্থায়ীভাবে যাত্রা শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের। ২০১৩ সালে শহরের শহরতলীর লাহেনী এলাকায় ২০ একর জায়গার ওপর ২৭৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে নির্মাণ শুরু হয় স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ। ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলে কাজ শেষ হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানের সীমাহীন অনিয়ম দুর্ণীতি, সংশ্লিষ্ট গণপূর্ত, স্বাস্থ্য ও সংস্থাপন বিভাগের অব্যবস্থাপনা ও অস্বচ্ছতার সাথে যুক্ত স্থানীয় রাজনৈতিক প্রভাবে মুখ থুবড়ে পড়েছে নির্মানাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পটি।

চলমান তদন্তের বিষয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, দেখুন নির্মানাধীণ কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পটি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বলতে পারেন আমি নিজেই আজ কাঠগড়ায় দাঁড়িয়েছি। ফলে তদন্তাধীন এ বিষয়ে কোন কিছুই বলার কোন এখতিয়ার আমার নেই।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...