মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 272

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিকাশ সরকার (৪১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।

রবিবার দিনগত রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক বিকাশের বিরুদ্ধে নারী পাচারের অবিযোগ রয়েছে। সে নদীয়ার কল্যাণী থানার মাঝের চর কল্যাণী গ্রামের রায়মোহন সরকারের ছেলে।

সোমবার মহেশপুর ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার দিনগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬০/২৯-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন বাংলাদেশী নারীকে জড়ো করা হয়েছে। খবর পেয়ে মহেশপুরের বাঘাডাংগা এলাকায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা তিন নারীর অবস্থান নিশ্চিত করে বিজিবি সেখানে অপেক্ষা করতে থাকে। রাত গভীর হলে শুন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে। দূরত্ব বেশী হওয়ার কারনে নারীরা সংকেত বুঝতে পারে না। এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রুত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমূখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফ্রন্ট লাইনে তিন নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজিবি ফাঁকা গুলি চালায়। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতংকিত হয়ে মাটিতে বসে পড়লে বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তিন নারীসহ আটক করে। আটক বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করেছে।

আরও পড়ুন –রাজনৈতিক সিদ্ধন্তে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

জিজ্ঞাসাবাদে বিকাশ সরকার স্বীকার করেছে তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা তিন বাংলাদেশী নারীকে যশোরের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

রাজনৈতিক সিদ্ধন্তে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।’

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগে সমর্থন করেছে। আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো। যাতে হঠাৎ করে এ প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাবো। তারা যখন বলবে আমরা চলে যাবো।’

আরও পড়ুন – সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরও বলেন, ‘আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবো। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এ দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সব শক্তি দিয়ে এ দায়িত্ব পালন করবো। আমাদের উপদেষ্টামন্ডলীও এ লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।’

সংস্কার কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি। দেশবাসীকে অনুরোধ করবো একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কী কী কাজ সম্পূর্ণ করে যাবো, কী কী কাজ মোটামুটি করে গেলে হবে। এ আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। দিকনির্দেশনা না পেলে আমরা দাতা সংস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না।

সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার বিএনপি সভাপতি এ্যাড: এম এ মজিদের ভাতিজা রিপন বিশ^াস বাদী হয়ে এই মামলা করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৭/২৪।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান পাড়ার বাড়িতে ঢুকে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা প্রাইভেটকার, মটরসাইকেল ও বাসার মুল্যবান আসবাবপত্র ভস্মিভুত হয়।

আরও পড়ুন – ভারতে পালানোর সময় সীমান্তে শ্রমিকলীগ নেতা আটক

এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, আ’লীগ নেতা জেএম রশিদুল আলম, জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, ওয়াল্টন জাহাঙ্গীর ও শ্রমিকলীগ নেতা আক্কাচ আলীসহ ২৩৮ জনের নাম উল্লেখ করে ৭০০/৮০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামী করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো: শাহীন উদ্দিন জানান, জেলা বিএনপির সভাপতির বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, গত ১৯ আগষ্ট ঝিনাইদহ জেলা বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ র‌্যাব রবিবার অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের হোসেন (৩৫), পৈলানপুর গ্রামের আজাদ মোল্লা (৪০), নারায়ণপুর গ্রামের স্বপন মোল্লা (৪২), চুয়াডাঙ্গা গ্রামের সাজিদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে।

ভারতে পালানোর সময় সীমান্তে শ্রমিকলীগ নেতা আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জনতার হাতে শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিকলীগ নেতা আটক হয়েছেন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।

রবিবার বিকালে আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বিজিবির একটি সুত্র জানায়, রবিবার বিকালে শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারেত পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসির কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবি’র খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে। বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন – দৌলতপুরের সেই প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদাবাজী করতেন। টুনকো বিষয়ে বিচার বসিয়ে মানুকে মারধর করেতন। এ কারণে এলাকার মানুষ তার উপর নাখোশ ছিল।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, তিনি এমন কথা শুনলেও বিজিবির পক্ষ থেকে এখনো কোন বার্তা দেওয়া হয়নি।

দৌলতপুরের সেই প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্র জনতার আন্দোলনের মুখে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। রবিবার সকাল থেকে আন্দোলনকরীরা দ্বিতীয় দফায় কুষ্টিয়া- প্রাগপুর মহাসড়কের হোসেনাবাদ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই প্রধান শিক্ষককে বরখাস্তের বিষয়টি ছাত্রদের নিশ্চিত করেছেন।

হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে প্রধান শিক্ষক রেজাউল করিমকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে জন সাধারণকে। পরে বিকাল ৩ টায় শিক্ষার্থীদের সাথে মুঠোফনে কথা বলেন ইউএনও ওবায়দুল্লাহ।

আরও পড়ুন – বিদ্যুৎ গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে

এসম তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, গত বৃহস্পতিবার আমরা সভা করেছি সেই সভায় সবার সম্মতি ক্রমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্য শিক্ষা-কার্যক্রম অব্যাহত রাখতে বর্তমানের জিনি প্রধান শিক্ষক আছেন তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে এবং পরবর্তী যে সিনিয়র শিক্ষক আছেন তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

এসময় শিক্ষার্থীরা লিখিত চাইলে তিনি বলেন আজকে সন্ধ্যা অথবা মঙ্গলবার সকাল পর্যন্ত সময় লাগবে। এর আগে বুধবার আন্দলোনের মুখে বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরী সভা করে বহিষ্কারের ঘোষণা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি গুলো মেনে নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কুমারখালী জোনাল অফিসের চাপিয়ে দেওয়া ভূতুড়ে বিলের পরিশোধ করতে গ্রাহক হিমশিম খাচ্ছেন। নানান পন্থায় গ্রহক হয়রানির প্রতিবাদে গ্রাহকরা বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সভা করেছে।

রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন বিক্ষুব্ধ (নারী-পুরুষ) গ্রাহকরা।

জানাগেছে, বৃহস্পতিবার সকালে অতিরিক্ত বিলের (দ্বিগুণ-তিনগুণ) কারণ জানতে শেখ মহম্মদ সুমন হেলাল উদ্দিন সহ কয়েক জন গ্রাহক পল্লী বিদ্যুতের কুমারখালী জোনাল কার্যালয়ে এসে ডিজিএম’র কাছে অভিযোগ করেন। এ সময় তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে গ্রাহকেরাও চড়াও হলে তিনি নমনীয় হন এবং তাদের (গ্রাহক) কথা শোনেন এবং শুধুমাত্র অভিযোগকারী কয়েকজনের বিল সংশোধন করে দিতে প্রস্তাব দেন। কিন্তু গ্রাহকেরা বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রস্তাবনা উপেক্ষা করে রবিবার সকালে স্থানীয় এলঙ্গী-চড়াইকোল মসজিদের মাইকে গ্রাহকদের সমবেত হওয়ার আহবান জানান।

এই আহবানে সাড়া দিয়ে শত শত গ্রাহক বিদ্যুৎ বিলের কপি হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন। এ সময় গ্রাহকেরা পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতি মানি না, মানবো না ¯েøাগান দেন। এ কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করেন, নিজেরা করি সংগঠনের কর্মীরা।

নিজেরা করি সংগঠনের কর্মী তাসলিমা খাতুন বলেন, আসলেই বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি করা হয়েছে। এতে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে গ্রাহকদের। তারাও এই অনিয়মের প্রতিকার দাবী করেন।

 

গ্রাহকদের পক্ষে নেতৃত্ব দেওয়া শেখ মুহাম্মদ সুমন বলেন, গ্রামাঞ্চলের গ্রাহকেরা পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তা- কর্মচারীদের নানা অনিয়ম-দুর্নীতি জনিত ভোগান্তি দীর্ঘদিন ধরে সহ্য করে আসছে। কিন্তু আর নয়। আমরা সাধারণ গ্রাহকেরা প্রতিকার চাই।

হেলাল উদ্দিন জানান, গ্রাহকদের পক্ষে ইউএনও বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি (ইউএনও) আশ্বস্ত করছেন স্বল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে আলোচনা সহ অতিরিক্ত বিলের কারণ উদঘাটন করা হবে।

বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেওয়া কয়েকজন নারী (বুলবুলি, রতœা, রোজিনা, কুলসুম, বিলকিস) জানান, প্রতি মাসে আমরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করি জুলাই মাসেও তা-ই করেছি। কিন্তু জুলাই মাসের বিলে ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে কয়েক গুণ বেশি। তাই কয়েক গুণ বেশি টাকা বিল দিতে হচ্ছে। এই বিল সংশোধন সহ আর কখনো এমন কাজ করবে না সেই প্রতিশ্রæতি না দিলে আমরা বিল দেওয়া বন্ধ করে দিবো।

আরও পড়ুন – এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলা: ড. ইউনূস

পল্লী বিদ্যুতের কুমারখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনছার উদ্দিন বলেন, আসলে গ্রাহকদের অভিযোগ অনুযায়ী বিল কয়েকগুণ বৃদ্ধি হয়নি। হলেও সামান্য কিছু বেশি হয়েছে। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আমাদের কর্মীরা সময়মতো বাহিরে যেতে পারেনি। কিছুটা দেরিতে যাওয়ার কারণে ব্যবহৃত ইউনিট বেশি হওয়ায় বিল কিছুটা বেশি হয়েছে। তাছাড়াও কিছু গ্রাহক অটো চার্জ দেওয়ার কারণে বিল বেশি এসেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বিক্ষোভকারী গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের (গ্রাহকদের) অভিযোগ গ্রহণ করছি। আর যে সকল গ্রাহকের অতিরিক্ত বিল এসেছে তাদের একটি তালিকা দিন এবং তালিকার বাহিরের গ্রাহক সহ সকল গ্রাহকের সমস্যা স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে অতিরিক্ত বিলে কারণ অনুসন্ধান ও প্রতিকারে ব্যবস্থা নেওয়া হবে।

এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলা: ড. ইউনূস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্তাব্যাক্তিরা এতে অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের অব্যশই এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সবাই মিলে এ দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন – কী ঘটতে পারে কাপ্তাই লেকের পানি ছাড়লে

ড. ইউনূস বন্যা মোকাবিলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণসহ আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বন্যা মোকাবিলায় সরকার, এনজিওসহ যারা যারা কাজ করছেন, তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা মোকাবিলার কাজে সমন্বিতভাবে করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, কোটি কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে। তাদের মহৎ উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়েছে ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

বৈঠকে মুহাম্মদ ইউনূস বন্যার পানি নেমে যাওয়ার পরে আরও বেশি কাজ করতে হবে বলে উল্লেখ করে বন্যা পরবর্তী খাদ্য ও স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ছাত্র-জনতার অভুত্থানের মাধ্যমে দেশে দ্বিতীয় বিপ্লব সংঘটিত হয়েছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, তরুণরা আমাদের জন্য মহৎ সুযোগ তৈরি করে দিয়েছে। দ্রæত এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে হবে।

সরকার প্রধান আরও বলেন, কেবল বন্যা মোকাবিলায় গুরুত্ব দিলে হবে না, কিভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায় সেদিকেও মনোযোগী হতে হবে।

কী ঘটতে পারে কাপ্তাই লেকের পানি ছাড়লে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই লেকের বাঁধের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণফুলী নদী গবেষক ড. ইদ্রিস আলী জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাপ্তাই বাঁধ থেকে যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, তাতে হালদা নদীসহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে। এর ফলে কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষিজমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে।’

তিনি আরও জানান, কাপ্তাই বাঁধ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেকের পানি বিপৎসীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেটগুলো বন্ধ করে দেবে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এক জরুরি বার্তায় জানান, আজ দুপুর ৩টায় কাপ্তাই লেকের পানি ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল) ছিল। কাপ্তাই লেকের উজান এবং ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত ১০টায় লেকের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে, যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।

তিনি আরও জানান, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশন করা হচ্ছে।

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ড সদস্য মামুনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এছাড়া ওই গ্রামে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার আসাননগর গ্রামে আধিপত্য বিস্তার ও দ্ব›েদ্বর জেরে দুই গ্রæপের সংঘর্ষের সময় হতা হতের ঘটনা ঘটে। নিহত মামুন ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিল মেম্বরের ছেলে।

ঘটনাস্থলে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) রাকিবুল হাসান জানান, ওই গ্রামে ওহাব-গোলাপ গ্রæপের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়াহিয়া গ্রæপের দীর্ঘদিন ধরে সামাজিক দ্ব›দ্ব চলে আসছিল। আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ লেগেই থাকতো।

গত ১৯ আগস্ট বিকালে দুই গ্রুপের সাথে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং একজনকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। এরই জের ধরে শুক্রবার সকাল থেকে দুই গ্রুপ আবারো সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় চলা সংঘর্ষে শনিবার প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য মামুনের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার পায়ে ও কোমড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এছাড়াও ১০ থেকে ১২জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন-সমাবেশ

ওসি তদন্ত রাকিবুল হাসান আরও জানান, সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই গ্রুপ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশের সাথে পরে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে আসে। গ্রামের সবাই হামলা ও লুটপাটের ভয়ে গ্রাম ছাড়ছে। এখনো উত্তেজনা চলছে।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, এটা কোন রাজনৈতিক ইস্যু না। দুই গ্রুপের মধ্যে সব দলের লোকজন আছে। তিনি জানান, ওই গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দ্ব›দ্ব অনেক আগে থেকেই চলছে। এরই জের ধরে প্রতিপক্ষের হামলায় আমার পরিষদের এক সদস্য নিহত হয়েছেন।

কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন-সমাবেশ

0

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) (রেজি নং-২০৬৯) আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশ পরিচালনা করেন সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম।

মানববন্ধনে বক্তরা বলেন, গত এক যুগে ১১১বার সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগর-রুনী হত্যা কান্ডের বিচার না করে প্রহোসন করেছে। বর্তমানে নির্দলীয় তত্ত¡বধায়ক সরকারের কাছে সাগর-রুনী হত্যা কান্ডের বিচারের জোর দাবি জানান।

একই সাথে কুষ্টিয়ার সাঙবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অতি পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশাসনের স্বার্থলোভী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়। এই হত্যার যেনো কোনভাবে বিচার না হয় সে জন্য নৌ পুলিশের কাছে মামলার তদন্ত ভার দেয়া হয়েছে। এখন সময় এসেছে রুবেলের হত্যাকারিদের শনাক্ত করার দ্রæত রুবেল হত্যা কান্ডের জট খুলে বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন – বন্যায় ১৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংববাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিলের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন , আওয়ামী সরকার তার রাজত্ব্য কায়েম ও নির্বিগ্নে জুলম নিপিরন চালিয়ে যেতে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন পাশ করে। এই আইনের মাধ্যমে দেশের অনেক সাংবাদিক মিথ্যা মামলার শিকার হয়েছে। স¦াধীন সাংবাদিকতা ও সত্যকে সত্য বলে তুলে ধরার ক্ষমতা কেড়ে নেয়া হয় এ আইনের মাধ্যমে। তাই বর্তমান তত্ত¡বধায়ক সরকারের কাছে অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই, সদস্য সেহাব উদ্দিন, শাহারিয়ার ইমন রুবেল, নাব্বির আল নাফিজ, সোহাগ মাহমুদ, তুহিন খন্দকার, নাজমুল হাসান, এ জে সুজন, এসে, এম রাসেল আবু মনি জুবায়ের এলিন, খন্দকার সোহেল টানু, কাজী সাইফুল, হাসনাত রাব্বু, শুভ, আল আমিন হোসেনসহ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের সোহেল পারভেজ, বিটিভির তরিকুল ইসলাম , দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ, দৈনিক কুষ্টিায়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন বাংলা টিভির এম লিটন উজজামান, এশিয়ান টিভির ক্যামেরাম্যান রাব্বিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...