মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 314

ওবায়দুল কাদের কোথায় মুক্তিযুদ্ধ করেছেন প্রশ্ন ফারুকের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ প্রশ্ন তুলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন সেই নামটি বলেন। আমাকে এবং আমার দলের মেজর (অবঃ) হাফিজ, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি? আপনি কোথায় করেছেন বলতে পারলে আর সমালোচনা করব না।

ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ভারতীয় পণ্য বর্জন চলছে ও চলবে। ভারত গণতন্ত্র ধ্বংসের সহযোগী, তাই তাদের বয়কট করতেই হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। সরকার যতই তালবাহনা করুক, প্রতিবেশী দেশের ওপর ভর করুক না কেন, শেষ রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন, সরকার মানুষের পকেট কেটে আনন্দ উদযাপন করছে।

সরকার পতনের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলনে বিএনপি পিছুটান হয়নি বরং শক্তি সঞ্চয় করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সরকার হবে বলেও মন্তব্য করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা।

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরির কাজী আখতার হোসেন গবেষনা সেন্টার মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় কমিটির সহ সভাপতি ইশরাত জাহান, সাধারন সম্পাদক হাবীব চৌহান, সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, শামীমা পারভীন, জি এম মাহাবুব, আব্দুল গাফফার প্রমুখ।

সভায় দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গহণ করা হয়।
এ ছাড়াও দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টিতে সর্বস্তরে ভুমিকা রাখা সহ জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচী পালনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

খোকসা ও কুষ্টিয়া’য় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর নেতারা

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামীর একাধিক নেতারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২২ এপ্রিল) প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত খোকসা উপজেলার চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি। তবে বাছাইয়ে ওহিদুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল হয়। ফলে এ পদে ৬ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে আশা করা হচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে এ পদে বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ৮ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন। বাছাইয়ে একটি মনোনয়ন পত্র বাতিল করা হয়। কিন্তু সর্বশেষ এ পদের তালিকায় ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখানো হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ পদে ২ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের ১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে এ পদেও ২ জন বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এ পদে দ্বিতীয় কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

মনোনয়ন পত্র প্রত্যাহারের বিষয়ে কথা বলতে জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর ফোনে কল করা হয়। কিন্তু তারা ফোন রিসিভ করেনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলার চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৮ মে ভোট গ্রহন হবে।

দেশী প্রজাতের মাছের সন্ধানে

0

গড়াই নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে প্রায় দুই মাস। ফলে নদীতে বড়বড় পুকুরের সৃষ্টি হয়েছে। ময়ালা আবর্জনায় পানির রং পাল্টে নীলাভ হয়ে গেছে। সে অল্প পানিতেই দেশী প্রজাতের মাছের সন্ধানে নেমেছে জেলারা। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসার হাওয়া ভবন এলাকা থকে তোলা।

বৃষ্টির আশায় ‘ইস্তিসকার’ নামাজ আদায়

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে নামাজ ‘ ইস্তিসকার ‘ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। এতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জোতমোড়া ও বরইচারা গ্রামের নানা বয়সি মানুষ অংশ নেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজ্বখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী। আগামী মঙ্গলবার ও বুধবার একই স্থানে সকাল ৮ টায় বৃষ্টির জন্য নামাজ ‘ ইস্তিসকার ‘ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, কালবৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই। নদী – নালা, খাল – বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছেনা অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝড়ে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়েছিল।

সকালে সরেজমিন খড়িলার বিলে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, লুঙ্গি, গামছা, টুপি পরে জায়নামাজ, খেজুরের পাটি, গামছা নিয়ে নানাবয়সি মানুষ মাঠে হাজির হয়েছেন। প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করলেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে সবাই প্রচন্ড গরম, তীব্র তাবদাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য মোনাজাত করেন তারা।

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সকালে ৩৩ থেকে ৩৫ ডিগ্রী তাপমাত্রা থাকছে। তবে বিকেল ৩ টার দিকে তা বেগে ৩৯ থেকে ৪১ ডিগ্রী পর্যন্ত উঠে যাচ্ছে। তাঁর ভাষ্য, প্রায় এক মাস কোনো বৃষ্টিপাত হয়নি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবণাও নেই।

পানির খোঁজে পশুরা

0

পশ্চিম জনপদের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের ফলে প্রাণি কূলে হাঁসফাঁস অবস্থা চলছে। তাপদাহ থেকে স্বস্তি পেতে পানির খোঁজে কুকুর গুলো দলবেঁধে গড়াই নদীতে নেমে পরেছে। রবিবার দুপুর তিনটার দিকে খোকসার কালীবাড়ি ঘাট এলাকা থেকে ছবিগুলো তুলেছে- মহুয়া মুনসী।

মায়ের সাথে খুনসুটি

0

মা – ই প্রধান চরিত্র। তাকে ঘিরে শিশুর বেড়ে ওঠা। সদ্যজাত পথ হনুমানের বাঁচ্চাটি তার মাকে অনুশরণ করে খেলায় মেতেছে। কুষ্টিয়ার খোকসার জুবিলী ব্যাংকের ছাদ থেকে রবিবার বিকালে ছবিটি তোলা।

ভেড়ামারায় ৬০ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ল

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভেড়ামারায় পান বরজে অগ্নিকান্ডে প্রায় ৬০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দির খুশির পাড়া গ্রামের পানের বরজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর উপজেলার ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে অর্ধশতাধিক পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন চাষিরা।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আইয়ুব হোসেন বলেন, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এখন ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা চলছে।

কিছুদিন আগেও কুষ্টিয়ার ভেড়ামারায় পান বরজে আগুন লাগার ঘটনা ঘটে।

খোকসায় ইটের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

0
নিহত জহুরুল হক (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার

ভাগের পুকুরের মাছের টাকা চাওয়া কেন্দ্র করে ভাগ্নের ইটের আঘাতে আহত মামা জহুরুল হক ডাবলু (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় অপর আহত ভাগ্নে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ভাই ভাবিসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওপার বেতবাড়িয়া গ্রামে শুক্রবার রাতে হামলার ঘটনা ঘটে। শনিবার বিকাল ৫টার পর আহত জহুরুল হক ডাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ডাবলু এ গ্রামের পচু বিশ্বাসের ছেলে। এক পুত্র সন্তানের পিতা। এ ঘটনায় শনিবার রাতে থানা পুলিশ নিহতের বড় ভাই ফজলুল হক টুকু, ভাবি রুকসানা ও অপর এক নারীকে হেফাজতে নিয়েছে।

পুলিশ হেফাজতে নিহতের বড় ভাই ফজলুল হক টুকু

শনিবার রাতে পুত্রবধূ মিতা হক তার শ্বশুর জহুরুল হকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, আগের দিন শুক্রবার সন্ধ্যার পর তার শ্বশুরের সাথে চাচা শ্বশুর ফজলুল হক টুকুর বিরোধ হয়। দুই পক্ষের হামলায় তার শ্বশুর জহুরুল হক ডাবলু ও লিংকন নামে তার এক ফুপু শ্বাশুরীর ছেলে আহত হয়। ইটের আঘাতে আহত জহুরুলকে রাতেই ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ১০টার তার মাথায় অপারেশন করা হয়। বিকাল ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। তার স্বামী নিহতের ছেলে সোহেল হক শ্বশুরের লাশের পাশেই রয়েছে।

নিহতের নিকট বড় ভাই তোফাজ্জেল হক জানান, সবার বড় ভাই ফজলুল হক কুটুর কাছে পুকুরের মাছ বিক্রি টাকা দাবি করে জহুরুল হক ডাবলু। টাকা না পেয়ে বড় ভাইয়ের উপর দুই দফা হামলা করে। সন্ধার পর দ্বিতীয় দফা হামলার সময় ভাগিনা লিংকন পিতা মুরাদ বিশ্বাস আহত হয়। এ সময় ইটের গাদার উপর পরে জহুরুল আহত হয়। রাতেই আহত জহুরুল ও ভাগ্নে লিংকনকে ঢাকায় নেওয়া হয়।

এই স্থানে ছোট ভাই জহুরুল হক আহত হন।

তিনি আরও দাবি করেন, নিহত ছোটভাই জহুরুলের কাছে পরিবারের সবাই প্রতিনিয়ত নিগৃহীত হয়ে আসছে। এ দিনও সেই বড় ভাইয়ের উপর দুই দফা হামলা করে। ঠেকাতে গিয়ে ভাগ্নে হামলার শিকার হয়। এক পর্যায়ে জহুরুলও আহত হয়। এ মৃত্যু নিছক দুর্ঘটনা। নিহত লাশ নিয়ে ছেলে ফেরার পর মামলার বিষয়ে ভাবা যাবে।

থানা পুলিশের এক এএসআই নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতের বড়ভাই এক ভাবিসহ দুইজনকে জিজ্ঞাসার জন্য থানা নেওয়া হচ্ছে।

শনিবার রাত পৌনে ১১টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনুনর যায়েদ বলেন, এ হ্যাকান্ডের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। দুই একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। তবে গ্রেফতার বা আটক করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সাত দিন বন্ধ থাকবে স্কুল কলেজ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

তাপপ্রবাহের কারণে আগামীকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। আরও সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ২৮ এপ্রিল খুলবে প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল-কলেজ ছুটির কথা জানিয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা অধিদপ্তরের পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে।

মাউশি জানায়, সারাদেশের ওপর দিয়ে প্রবাহিত তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল যথারীতি খুলবে।

বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়: এদিকে তীব্র গরমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

মাদ্রাসাও বন্ধ: এদিকে মাদ্রাসা অধিদপ্তর জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে যে কয়দিন ছুটি ঘোষণা করা হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানেও সে কয়দিন ছুটি থাকবে।

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র এবং বেশির ভাগ অঞ্চলে মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচন্ড গরম এপ্রিল মাসজুড়েই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার শঙ্কায় শুক্রবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর।

এমন পরিস্থিতিতে আগামীকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৬ দিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও অভিভাবকদের পক্ষ থেকে চলমান তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার দাবি উঠে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার দাবি করেন অনেকেই। সার্বিক পরিস্থিতিতে গরমে শিক্ষার্থীদের সুস্থতার কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তর।

টানা চার দিন ধরে চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় সর্বোচ্চ ৪১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজশাহীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন বৃহস্পতিবার ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, এই গরমে মানুষের অস্বস্তি বেশি হওয়ার কারণ, এখন বাতাসে প্রচুর জলীয় বাষ্প আছে। এর ফলে প্রচুর ঘাম হয়। তাতে মানুষ ক্লান্ত হয় এবং শরীর দুর্বল হয়ে যায়। আগামী তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা ক্ষীণ। এ সময় তাপমাত্রা কমা-বাড়ার মধ্যেই থাকতে পারে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...