মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 336

তিন পুরুষ ধরে কালীপূজার মেলায় আসছেন এমদাদ

0

পরিবেশ বান্ধব খেলানা টমটম গাড়ি

স্টাপ রিপোর্টার

বাঁশের ছোট ছোট চটার কাঠামের সাথে লাগানো মাটির চাকা। তার উপর বসানো মোটা কাগজের ছাউনি দেওয়া মাটির তৈরী খুড়া। এই বাদ্যযন্ত্র ভিন্ন ছন্দের সৃষ্টি করে। শিশুদের মনকারা এই খেলনা বাদ্যযন্ত্রের নাম টমটম। ঘোড়ায় টানা টমটম গাড়ির আদলে তৈরী।

শিশুদের পছন্দের এই গাড়ি তৈরীর কারিগর ও বিক্রেতা এমদাদ হোসেন। বয়স বছর ৪৫ হবে। তিন পুরুষ ধরে খোকসার কালীপূজার বার্ষিক মেলায় এই খেলনার দোকান নিয়ে আসেন। বাড়ি রাজশাহীর চারঘাট। ছোটবেলায় দাদা ও বাবার সাথে মেলায় আসতেন। তখন ৬/৭টি টমটমের দোকান বসত। ব্যবসায়ীদের অধিকাংশের বাড়ি ছিল তাদের এলাকায়। তখন প্রতিটি টমটম বিক্রি করতেন এক টাকা। এখন প্রতিটি বিক্রি করছেন ২০ টাকায়। এ বছর তিনি একাই এ মেলায় এসেছেন। এখানে প্রথম সাতদিনে প্রায় ৩ হাজার গাড়ি বিক্রির করার আশা করছেন তিনি।

বৃহস্পতিবার তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাত পোহালে শুক্রবার মেলা শুরু। প্রথম রাতেই তাকে অনেক গাড়ি বিক্রি করতে হবে। তাই দারুন ব্যস্ততার সাথে বাড়ি থেকে তৈরী করে আনা বাঁশের চটার কাঠামের উপর মূল বাদ্যযন্ত্র বসিয়ে পরীক্ষা করছেন এমদাদ হোসেন। কথা বলার সময় খুবই কম।

মেলার মাঠে হাত চারেক তাবুর নিচে কাজ করা ফাঁকে এমদাদ জানান, তারা তিন পুরুষ ধরে এই কালীপূজার মেলায় আসছেন। তার এই ছোট খেলনাটি পরিবেশ বান্ধব। কাগজ, বাঁশ ও পোড়া মাটির খুড়া সহজে মাটিতে মিশে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ের প্লাষ্টিকের তৈরী খেলনা পরিবেশ দুষণ করে।

তিনি আরও জানান, এই ব্যবসা করে টিকে থাকা খুব কঠিন। বাপ দাদার ব্যবসা বলে কথা। এছাড়া অন্য কিছু শেখেন নি। তাই এই ব্যবসা করছেন। মেলার ব্যবসার মধ্যে একটা মজা আছে। এ ছাড়া খোকসার কালীপূজার মেলা একেবারেই অন্য রকম। এখানে নিরাপত্তা লাগে না।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ৮ হাজার ১০৫টি মামলা হয়েছে – সংসদে প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হরতাল-অবরোধের নামে সারাদেশে নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ৮ হাজার ১০৫টি মামলা হয়েছে। ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সাল এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের দিন পর্যন্ত এসব মামলা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৬৭টি মামলায় ১ হাজার ২৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।

মতাসীন দলের সংসদ সদস্য শাজাহান খান এক প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন পর্যন্ত তথাকথিত গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত সময়ে করা মামলাগুলোর বিষয়ে তদন্ত চলছে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসীদের’ হাতে গাড়ির চালক, চালকের সহকারী, আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য, সাধারণ মানুষসহ ১৮৮ জন নিহত হন। আহত ও পঙ্গুত্ব বরণ করেন ৪ হাজার ৯৭৩ জন।

তিনি বলেন, বিএনপি ও তার দোসররা আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস, নিরীহ মানুষ ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যদের হত্যা এবং জনগণের সম্পদ বিনষ্ট করার অশুভ খেলায় মেতে উঠেছে। এই অশুভ শক্তি শুধু মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানকেই অস্বীকার করছে না, আইনের শাসন ও মানবাধিকার সুরার যে জনবান্ধব ধারার সৃষ্টি হয়েছে, তা বানচাল করে অতীতের ধারাবাহিকতায় একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইছে। বাংলাদেশকে তারা আবারও উগ্র জঙ্গিবাদ-সন্ত্রাস-লুটপাটের সেই দুঃসহ দিনগুলোতে ফিরিতে নিতে চায়।

ল্মীপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি বিএনপি-জামায়াত ও তাদের দোসররা অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধের নামে দেশে সহিংস ও অরাজক পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়। ট্রেনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা, ট্রেনের লাইন উপড়ে ফেলা ও ফিশপ্লেটের তিসাধন, প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ও যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন নাশকতামূলক ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের মাধ্যমে তারা জনগণের জীবন ও সম্পদের বিপুল তিসাধন করে।

শেখ হাসিনা জানান, গত বছরের ২৮ অক্টোবর থেকে সহিংস কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৬০০-এর বেশি যানবাহন ভাঙচুর করা হয়। ১৮৪টি যাত্রীবাহী বাস, ৪৮টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান/মালবাহী লরি, ৩টি সিএনজিচালিত অটোরিকশা, ৪টি প্রাইভেট কার, ১১টি পিকআপ, ৫টি ট্রেন, ১৫টি মোটরসাইকেল, ৩টি লেগুনা, ১টি ওয়ার্ড কাউন্সিলর অফিস, ১টি অটোরিকশা, ১টি উচ্চবিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বসতঘর, ১টি বৌদ্ধমন্দির, ১টি নৌকাসহ ৩২৮টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

সম্প্রীতির চক্রাকার

0

এসএসসি পরীক্ষা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সমাপণীর শেষ ধাপ। শিক্ষার্থীদের বিদায়ের এ অনুষ্ঠান ঘিরে স্কুলে না আয়োজন করা হয়। এ উৎসব ঘিরে পরীক্ষার্থীরা নিজেদের বন্ধন অটুট রাখার দ্বিপ্ত প্রত্যয়ে বিদ্যালয় মাঠে সম্প্রীতির চক্রাকার সৃষ্টি করে। তারা হাতে হাত ধরে এ চক্রাকারে অংশ নেয়। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার আয়োজিত দিন ব্যপী অনুষ্ঠান থেকে পরীক্ষার্থীদের ছবিটি সকাল ১০টা ১৩ মিনিটে ধারণ করা হয়।

খোকসার কালীপূজার শুরু শুক্রবার দিনগত রাতে

0

স্টাফ রিপোর্টার

শুক্রবার মধ্যরাতে সাড়ে ৫শ বছর পুরাতন খোকসার কালীর বার্ষিক পূজা ও পক্ষকালের গ্রামীন মেলা শুরু হবে। প্রতিবছর মাঘী অমাবস্যার তিথিতে এ কালীর বার্ষিক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

জানা গেছে, এ বছরের বার্ষিক পূজার উপলক্ষে সাড়ে সাত হাত লম্বা ক্ররিটিসহ ১১ হাত দীর্ঘদেহি কালী মূর্তি তৈরী করা হয়েছে। এখন চলছে রং ও সজ্জিত করার কাজ। শুক্রবার দিনগত গভীর রাতে জীবাবলীর মধ্য দিয়ে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরদিন শনিবার গোধুলী লগ্নে গড়াই নদীতে কালী প্রতিমা বিসজনের মধ্য দিয়ে বার্ষিক পূজার প্রথম পর্ব শেষ হবে। তবে পূজার আনুষ্ঠানিকতা চলবে মাঘী সপ্তমী পূজা পর্যন্ত।

কালীর বার্ষিক পূজা উপলক্ষে ইতোমধ্যে মেলার মাঠ জুড়ে কয়েক শ দোকানী পসরা সাজিয়ে বসেছেন। কালীবাড়ি যাতায়াতের রাস্তাগুলোর পাশে প্রায় ১ কিলোমিটার জুড়ে দোকানীরা দোকান সাজিয়ে বসেছে। ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা নাট মন্দিরে আশ্রয় নিয়েছেন। এলাকার প্রতিটি বাড়িতেই এসেছে জামাই-মেয়ে, আত্মীয় স্বজন।

প্রতিবেশী দেশ ভারত থেকে আসা কৃষ্ণা সাহা জানান, তার জন্ম এদেশে। বিয়ের কারণে তারা ভারতে আছেন। কিন্তু পূজা আসলেই মন টানে মা কালী দর্শনের জন্য। স্বপরিবারে চলেও আসেন। একদিকে দেবী দর্শন হয়। অন্যদিকে পুরাতন স্বজনদের সাথে দেখা হয়।

কালী মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার জানান, কালীর বার্ষিক পূজাচনার সব প্রস্তুতি সম্পন্ন। পূজা আরম্ভ শুধু সময়ের অপেক্ষা। মধ্য রাতে রাজা জমিদারী আমলের প্রথা অনুযায়ী ক্রোধের প্রতীক মহিষ ও কামের প্রতীক পাঠা বলীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

তিনি আরো জানান, কালীর বার্ষিক পূজা উপলক্ষে প্রথাগত গ্রামীন মেলার জন্য জেলা প্রসাশনের কর্মকর্তাদের সাথে দেখা করে আবেদন দিয়েছেন। মেলার অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। পূজার অনুমতি লাগে না। মেলার অনুমতি মিললে পূজার সামগ্রী, বাঁশ, বেত, লোহার কৃষিযন্ত্রপাতি ও মনোহারি সমগ্রীর দোকানীরা দোকান মেলবে। অনুমতি না পাওয়া গেলে মেলা হবে না।

উল্লেখ্য, কিংবদন্তির আলোকে জানা যায়, প্রায় সাড়ে ৫ শতাধিক বছর আগে এক তান্ত্রিক সাধু গড়াই নদীর তীরে খোকসার কালীর পূজার গোরাপত্তন করেন। রাজা জমিদারী আমলে পূজা ও মেলার পরিধি বাড়ে। সে সময়ে কালীর বার্ষিক পূজা কেন্দ্র করে দেশ বিদেশের ভক্ত সমবেত হতে শুরু করে। এ সময় মাসাধিকাল ধরে গ্রামীন মেলা অনুষ্ঠিত হত।

সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সীমান্তরী বাহিনী (বিএসএফ) ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

সোমবার দিনগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়াদের মধ্যে রয়েছেন – পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়ার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

এ ঘটনার পর মঙ্গলবার সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব ছাগলনাইয়া এলাকায় এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর শুনে স্থানীয়রা খোজ নিতে সেখানে যায়। এসময় বিএসএফ পুনরায় বাংলাদেশিদের ধাওয়া শুরু করে। একপর্যায়ে তারা সেখান থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।

ফেনী -৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, মঙ্গলবার দুই দেশের সীমান্তরী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। বৈঠকে আটকদের একটি তালিকা বিজিবিকে সরবরাহ করা হয়েছে। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপকে জানিয়েছি। বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরাও আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো।

নাই্যংছড়ি সীমন্তের ২৪০ পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মিয়ানমারের অভ্যন্তরে চলমান পরিস্থিতির কারণে বান্দরবানের নাই্যংছড়ি সীমান্তের ২৪০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

মঙ্গলবার দুপুরে নাই্যংছড়ি সীমান্ত পরিদর্শনকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ নির্দেশ দেন।

জেলা প্রশাসক বলেন, বান্দরবান-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান পরিস্থিতির কারণে ছাত্রছাত্রী ও সীমান্তে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ২৪০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তবর্তী স্কুলগুলো বন্ধ ও সবাইকে আতঙ্কিত না হয়ে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। এরইমধ্যে সীমান্ত লাগোয়া দেশটির সরকারি বাহিনীর রাইট ক্যাম্প দখলে নিয়েছেন বিদ্রোহীরা। বর্তমানে ঢেকুবনিয়ে বিজিপি ক্যাম্প দখলে নিতে উভয় পরে লড়াই চলছে। তাদের এ সংঘাতে ব্যবহার করা গুলি ও মর্টার শেলের গোলা সীমান্ত অতিক্রম করে এসে পড়ছে বাংলাদেশের ঘুমধুম এলাকার বিভিন্ন লোকালয়ে।

সোমবার দুপুরে নাই্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এক বাংলাদেশি নারীসহ দুজন নিহত ও আহত হয়েছে অন্তত তিনজন। বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছেন দেশটির সীমান্তরী বাহিনীর (বিজিপি) ১১৩ সদস্য।

এ অবস্থায় সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপদে আশ্রয় দিতে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সোমবার রাত থেকে ঘুমধুমের কোনাকপাড়া, জলপাইতলি ও ভাজাবনিয়া এলাকার বাসিন্দাদের ওই আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে মিয়ানমার থেকে ছোড়া গোলায় নাই্যংছড়িতে সৈয়দ আলম (৩৮) নামের আরও এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল পাহাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দ আলম ওই এলাকার কাদের হোসেনের ছেলে।

নাই্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন বলেন, গত রাত থেকে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের আশ্রয় দেওয়া হচ্ছে। আহতের বিষয়টি শুনেছি।

উপজেলা নির্বাচন চার ধাপে, প্রথম ধাপের ভোটগ্রহণ ৪ মে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে। চার ধাপে এ নির্বাচন হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনে বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান ইসি সচিব জাহাংগীর আলম।

সচিব বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোল, আন্দোলনে গেলেন শিক্ষকরা

0
ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে শিক-কর্মকর্তাদের এক অংশ । প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। অন্য দিকে উপাচার্যের দাবি, যাঁরা নিয়োগ বোর্ডে আছেন, তাঁদের চেয়ে ফেয়ার (স্বচ্ছ) কেউ হতে পারে না।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সঙ্গে শিকদের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে সেখানে হট্টগোল তৈরি সৃষ্টি হয়। এ নিয়ে দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস। শিক-কর্মকর্তারা উপাচার্যের কার্যালয় থেকে ফিরে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। দুপুরের পর ইমাম নিয়োগ বোর্ড প্রশাসনিক ভবন থেকে উপাচার্যের বাংলোতে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন নতুন নিয়োগ বন্ধ থাকার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বোর্ড বাতিলের দাবি করে শিক-কর্মকর্তাদের একটি প। সকালে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁরা উপাচার্যের বিরুদ্ধে ওঠা আগের নিয়োগ-সংক্রান্ত অনিয়মের অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধের দাবি জানান। পরে শাখা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা নিয়োগ চালু রাখার দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঢোকেন। তাঁরা উচ্চ স্বরে শিক-কর্মকর্তাদের বিরুদ্ধে ¯েøাগান দিতে থাকেন। একপর্যায়ে শিকদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাগবিতন্ডায় জড়ান।

২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শেখ আবদুস সালাম। গত বছরের ২ ফেব্রæয়ারি থেকে উপাচার্যের কণ্ঠসদৃশ ১৭টি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেেিত তদন্ত কমিটি গঠন করে দুদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) তদন্ত করছে। এর মধ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের বোর্ড ছিল।

প্রত্যদর্শী কয়েকজন জানান, সকালে ওই নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ও প্রগতিশীল শিকদের সংগঠন ‘শাপলা ফোরামের’ নেতারা উপাচার্যের কার্যালয়ে যান। শিক নেতারা বলেন, যতণ পর্যন্ত ভিসির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা হবে না, ততণ কোনো নিয়োগ বোর্ড হবে না। অন্যদিকে নিয়োগপ্রক্রিয়া স্বাভাবিকভাবে চালু রাখার দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। তখন শিক ও নেতা-কর্মীদের মধ্যে উচ্চবাচ্য ও বাগবিতন্ডা হয়।

এ সময় উপাচার্যের পাশে সহ-উপাচার্য মাহবুবুর রহমান, কোষাধ্য আলমগীর হোসেন ভূঁইয়াসহ কয়েকজন শিক ও প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। উপাচার্যের টেবিলের অন্য প্রান্তে ছিলেন সাবেক প্রক্টর মাহবুবুর রহমান, শিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রহমান, শাপলা ফোরামের সভাপতি পরেশ চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আরেফীন, ছাত্র উপদেষ্টা শেলীনা নাসরীনসহ অন্তত ৩০ জন শিক।

উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগকে ডেকে এনে শিকদের অপমান করা হয়েছে দাবি করেন শিকেরা। তাঁরা কার্যালয় থেকে বের হয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। এ ছাড়া সকাল থেকে কর্মকর্তারা নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে আন্দোলন করেন। শিকদের দাবি, ‘দুর্নীতিবাজ’ উপাচার্যকে দিয়ে নিয়োগ বাণিজ্য করাতে চায় একটি প।

মানববন্ধনে ছাত্র উপদেষ্টা শেলীনা নাসরীন বলেন, ‘কেন ছাত্রদের শিকদের মুখোমুখি করা হলো? পরিকল্পিতভাবে তাঁদের ডেকে আনা হয়েছে। শিকেরা লাঞ্ছিত হলেন, অপমানিত করা হলো। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে কাসরুম থেকে শিকদের বের করে দেওয়া হতে পারে। এর বিচার না হওয়া পর্যন্ত আমি এখানে থাকব।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী ওরফে আরাফাত বলেন, ‘নিয়োগসংক্রান্ত বিষয়ে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। ইমাম নিয়োগেও কোনো সংশ্লিষ্টতা নেই। উপাচার্যের কে কারা গিয়েছেন, জানি না।’

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আরেফীন বলেন, ইমাম নিয়োগপ্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। আগেও ভিসির অডিও ফাঁস হয়েছে। সেগুলোর তদন্ত চলছে। সব মিলিয়ে এসব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ বন্ধ রাখতে বলা হচ্ছিল।

জাবির ধর্ষণকান্ডের বিরুদ্ধে আন্দোলনকারীরা সরব, নতুন প্লাটফর্ম ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে দ্বিতীয় দিনেও আন্দোলন কারীরা সরব ছিলেন। এরই মধ্যে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ নামে নতুন প্লাটফর্মের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এ প্লাটফর্মের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হবে।

অপরদিকে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে পোস্টারিং কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে তাদের এ কর্মসূচি।

একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা হয়ে মীর মোশাররফ হোসেন হলের সামনে যায়। হলটির সামনে কিছুণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে নতুন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, অপরাধীকে ছাড় দেয় না জাহাঙ্গীরনগর। কুখ্যাত মানিক যেমন ছাড় পায়নি, তেমনি ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীরাও ছাড় পাবে না।

বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার আগেও বহু নিপীড়নের ঘটনা ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নিশ্চিত করাসহ এর আগের নিপীড়নের অমীমাংসিত ঘটনাগুলোর বিচার চাই।

সোমবারের কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক আনোয়ারউল্লাহ ভূঁইয়া, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

নতুন প্লাটফর্মের সংগঠক ও ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন বলেন, সব নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়তে নিপীড়ন বিরোধী মঞ্চ হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কমিটি ঘোষণা করা হবে। এই মঞ্চ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের। এটি বিশ্ববিদ্যালয়ে চলমান সব অন্যায়-অপকর্ম, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে কাজ করবে।

প্লাটফর্মটির সংগঠকরা জানান, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অন্যায়-অপকর্ম ও নিপীড়ন আশঙ্কাজনক হারে বাড়ছে। ছাত্রী নিপীড়নে অভিযুক্ত শিক মাহমুদুর রহমান জনি থেকে শুরু করে, সম্প্রতি হলের পাশের জঙ্গলে বহিরাগত নারীকে ধর্ষণের মূল কারণ এই বিচারহীনতার সংস্কৃতি। এ সংস্কৃতি মূলোৎপাটন করতেই মঞ্চ গঠন করা হয়েছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ছাত্রী নিপীড়নে অভিযুক্ত মাহমুদুর রহমান জনির বিচার যদি ঠিকমতো হতো, তাহলে ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা ঘটতো না। বিচারহীনতার সংস্কৃতি আর মতা কাঠামোর সঙ্গে থেকে একের পর এক অপরাধ করে এরা পাড় পেয়ে যাচ্ছে। ফলে ধর্ষণের মতো এমন ঘটনা ঘটছে ক্যাম্পাসে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। এ উদ্দেশ্যে আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষক জনির অপরাধ তদন্তেু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘গড়িমসি’র অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, জনির অপরাধ তদন্তে স্ট্রাকচারার্ড কমিটি হয়েছে। প্রাথমিক তদন্ত কমিটি অপরাধের সত্যতা পেলেই তবে স্ট্রাকচারর্ড কমিটি হয়। এই কমিটির কাজ প্রাথমিক তদন্ত কমিটির সত্যতার ভিত্তিতে শান্তিু বিধান করা। প্রায় দুই বছর হলো স্ট্রাকচার্ড কমিটি হওয়ার। উপাচার্যের উচিত ছিল এই স্ট্রাকচার্ড কমিটির কাজ শেষ করে তার শাস্তি নিশ্চিত করা। কিন্তু তিনি তা করছেন না। তাই এর পুরো দায় উপাচার্যকে নিতে হবে এবং তিনিই এককভাবে এজন্য দায়ী।

এদিকে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প থেকে ধর্ষণে জড়িত ও অভিযুক্তদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। গ্রেফতারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আর ভুক্তভোগী নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।

মিয়ানমার ইস্যুতে সশস্ত্র বাহিনী-বিজিবিকে ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী

0
প্রতিকী ছবি

সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মিয়ানমারে চলমান সংঘাত ও বাংলাদেশের সীমান্তে এর প্রভাব নিয়ে সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পে প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ ওই ঘটনা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মিয়ানমার ইস্যুতে সরকার ওয়াকিবহাল আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সোমবার ৭৮ জন মিয়ানমারের বর্ডার পুলিশ বাংলাদেশে চলে এসেছে। তাদের মধ্যে কিছু কিছু আহতও আছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত একটা স্কুলে রাখা হয়েছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই আলোচনার জন্য এবং তাদের ফেরত পাঠানো বা ফেরত যদি পাঠানো না যায় তাহলে অন্য ব্যবস্থা কী করা যায়, সেটাও হবে। এই পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেণ করছে এবং ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী (বিজিবি) রয়েছে তাদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বর্ডারের স্কুলটি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...