সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
172

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সীমান্তরী বাহিনী (বিএসএফ) ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

সোমবার দিনগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়াদের মধ্যে রয়েছেন – পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়ার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

এ ঘটনার পর মঙ্গলবার সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব ছাগলনাইয়া এলাকায় এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে খবর শুনে স্থানীয়রা খোজ নিতে সেখানে যায়। এসময় বিএসএফ পুনরায় বাংলাদেশিদের ধাওয়া শুরু করে। একপর্যায়ে তারা সেখান থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।

ফেনী -৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, মঙ্গলবার দুই দেশের সীমান্তরী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। বৈঠকে আটকদের একটি তালিকা বিজিবিকে সরবরাহ করা হয়েছে। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপকে জানিয়েছি। বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরাও আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো।

Share this news as a Photo Card