মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 341

রোদ পোহানো

0

শৈত প্রবাহের পর সবে দু’দিন রোদের দেখা মিলছে। শীতের ঘোর কাটেনি। খাবারের সন্ধানে আসা গভীর নীল রঙের হাসগুলো ডোবার পাড়ে মরা গাছের গুড়ির উপর বসে রোদে গা এলিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের পাশ থেকে ছবিটি তোলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৪২ বিশ্বনেতার খোলাচিঠি

0
নোবেলজয়ী অধ্যাপক ইউনূস - ফাইর ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নোবেলজয়ী অধ্যাপক ইউনূস ও তার ৩ সহকর্মীর বিরুদ্ধে সম্প্রতি ঘোষিত রায়ের প্রতিক্রিয়ায় ১২৫ নোবেল জয়ীসহ মোট ২৪২ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন। তৃতীয় বারের এ চিঠিতে তারা ‘ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা’ বন্ধের আহ্বান জানান।

সোমবার চিঠিতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি পূর্ণ-পৃষ্ঠার বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হয়। এর আগে গত বছরের মার্চ ও আগস্ট মাসেও একই ধরনের দুটি চিঠি লিখেছিলেন তারা। প্রতিটি চিঠিতেই আগেরবারের তুলনায় বেশি সংখ্যক গুত্বপূর্ণ ব্যক্তি স্বার করেছেন। এ চিঠির উল্লেখ যোগ্য স্বারকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে লিখা চিঠিতে বলা হয়, আমরা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর চলমান হয়রানি ও সম্ভাব্য কারাদন্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে এই চিঠি লিখেছি। আমরা মত প্রকাশের স্বাধীনতার প্রচার ও সুরার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খানের সঙ্গে ঐকমত্য জানাচ্ছি। তিনি ১লা জানুয়ারি এই রায়কে ‘ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা’ বলে অভিহিত করেছিলেন। ওই রায়ে প্রফেসর ইউনূস সহ তার অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের চার বোর্ড সদস্যের কারাদন্ড দেওয়া হয়। ইউনূসের বয়স এখন ৮৩ বছর।

আমরা আরও ল্য করি যে, বাংলাদেশে গত ৭ই জানুয়ারির নির্বাচনের আগে বিরোধী নেতাদের দমন ও কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যম ও স্বাধীন কণ্ঠস্বরের উপর ক্র্যাকডাউন প্রত্য করেছি আমরা। যা বাংলাদেশ ও বিদেশের অনেক মানবাধিকার ও গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো ব্যাপকভাবে নথিভুক্ত করেছে। প্রফেসর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর বিষয়ে এর আগের একটি চিঠির জবাবে আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, চিঠিতে স্বারকারীদের উচিত বিশেষজ্ঞ এবং আইনজীবী পাঠানো যাতে তারা নথিপত্র ঘেটে দেখতে পারেন যে এখানে কোনো অন্যায় হয়েছে কিনা।

আমরা আপনার এই আমন্ত্রণ গ্রহণ করছি। এই পরীায় শুধুমাত্র শ্রম আইনের মামলাই নয় বরং দুর্নীতি দমন কমিশনের বর্তমান তদন্তও অন্তর্ভুক্ত করা উচিত। আমরা এই পর্যালোচনা পরিচালনার জন্য স্বাধীন আইনি বিশেষজ্ঞদের একটি ছোট দলের নেতৃত্ব দেওয়ার জন্য একজন সিনিয়র আন্তর্জাতিক আইনজীবীকে প্রস্তাব করতে চাই। আমরা অবিলম্বে এই কাজ শুরু করতে চাই। আমাদের অনুরোধ, প্রফেসর ইউনূস ও তার সহকর্মীদের যেকোন কারাদন্ড এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হোক।

আপনি জানেন, প্রফেসর ইউনূস ২৪টি দেশের বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ ৩৯টি দেশের ১০৭টি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ১০টি দেশের রাষ্ট্রীয় সম্মান সহ ৩৩টি দেশ থেকে মোট ১৩৬টি পুরস্কার পেয়েছেন।

একইসঙ্গে নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন ইতিহাসে এমন সাতজনের মধ্যে একজন প্রফেসর ইউনূস। তিনি ২০২০ সালের টোকিও অলিম্পিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে ‘অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড’ এবং ২০২৩ সালে সৌদি আরবে বিশ্ব ফুটবল সামিট অ্যাওয়ার্ড লাভ করেন। ুদ্রঋণ নিয়ে তার কাজ বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে জীবনযাত্রার উল্লেখযোগ্য উন্নতিতে অবদান রেখেছে।

দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তন, বর্জ্য হ্রাস, স্বাস্থ্যসেবা এবং দরিদ্রদের জন্য শিার অগ্রগতিতে অবদান রাখার জন্য তার অব্যাহত সক্রিয় নেতৃত্বের অত্যন্ত প্রয়োজন। তাকে ভিত্তিহীন অভিযোগে কারাদন্ড দিলে তা বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি বড় তির কারণ হবে। এসব কারণে বিশ্ব নেতারা প্রফেসর ইউনূসের সঙ্গে তার নিজ দেশের সরকার কেমন আচরণ করছে তা গভীরভাবে পর্যবেণ করছেন। অধ্যাপক ইউনূস এবং তার সহযোগীদের কারাদন্ডের মুখোমুখি হওয়া উচিত নয়।

আমরা আপনাকে (শেখ হাসিনা) অবিলম্বে ‘ন্যায়বিচারের সঙ্গে এই প্রতারণা’র অবসান ঘটিয়ে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিসহ মানবাধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রæতি সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

রমজানে ৪ পণ্যের শুল্ক কমাতে বললেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজানে ব্যবহার্য পণ্যের দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে।

শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, নির্বাচনের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে এটির উপর কাজ করতে বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে এনিয়ে সর্বশেষ অবস্থা জেনেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা কী কী কাজ করেছেন এবং তাদের অভিজ্ঞতা জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরপর প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। রমজানে যে পণ্যগুলোর দরকার হয়, বিশেষ করে খেজুর, ভোজ্যতেল, চিনি ও চাল- এ চারটি পণ্যের শুল্কহার হ্রাস করার জন্য এনবিআরকে নির্দেশনা দিয়েছেন। সেটি নিয়ে এখন তারা কাজ করছে। কী পরিমাণ শুল্ক কমানো হবে এনবিআর হিসাব করে দেখবে, যাতে দ্রব্যমূল্যের চাপটা মানুষের ওপর কম থাকে।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রীরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু আইটেমের ওপর ইমপ্যাক্ট আসা শুরু করেছে। আগামী রমজান মাস বিবেচনা করে আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য এই চারটি পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশনা দিয়েছেন।

বাজারে যেন সরবরাহ ও চাহিদার কোনো ঘাটতি না থাকে, প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখন এলসি ওপেনের পরিমাণ অনেক বেশি আছে, খাদ্য মজুতের পরিমাণ অনেক বেশি আছে, এ তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সরবরাহে যেন কোনো ঘাটতি না হয়, সেদিকে সমন্বিতভাবে নজরদারী করতে হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে মন্ত্রীরা যেসব পদপে নিয়েছেন তাতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠে যেভাবে কাজ চলছে সেটি কন্টিনিউ করতে বলেছেন। সাপ্লাই যাতে কোনোভাবেই বিঘœ না হয়, সেজন্য এলসি ওপেন করে দিচ্ছেন যাতে কেউ কোনো কারসাজি করতে না পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসির সমস্যা নেই জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের এ সময়ে ৩৭ হাজার ১০৭ টন খেজুর আমদানির এলসি ওপেন করা ছিল, এবার এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৩৪ টন এলসি ওপেন করা আছে।

গত বছর একই সময় ৯৭ হাজার ২৮৭ টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানির এলসি করা ছিল। এবার এক লাখ ২৫ হাজার ৩৭৪ টনের এলসি করা আছে। গত বছর ৩ লাখ ৩৮ হাজার ৮৭০ টন অপরিশোধিত চিনির এলসি ওপেন হয়েছিল। এবার ৩ লাখ ৮৭ হাজার ১৩৮ টন চিনি আমদানির এলসি ওপেন করা আছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রব্যমূল্য কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সংশ্লিষ্ট মন্ত্রীরা সিরিয়াসলি নিজেদের এঙ্গেজ করেছেন। চালের দামে নিম্নগামী ট্রেন্ড দেখা যাচ্ছে।

সংগীত শিল্পী কবীর সুমন হাসপাতালে ভর্তি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা সংগীত শিল্পী কবীর সুমন হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেলে ভর্তি হন তিনি। – সূত্র আনন্দবাজার।

প্রত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুর ৩টার দিকে শিল্পীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বøকে ভর্তি করানো হয় তাকে।

কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. সৌমিত্র ঘোষ জানান, গভীর রাতে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তার অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তাই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাকে অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে। তার কোভিড ১৯ পরীাও করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। সেবার চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি।

তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

সে অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবীর সুমন বলেছিলেন, আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারব না। একটানা বসে থাকলেও সমস্যা হয়।

মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনো একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।

সীমান্ত হত্যার প্রতিবাদ না করে ভারতের তোষামোদিতে ব্যস্ত মন্ত্রীরা : রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যসহ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ না করে মন্ত্রীরা ভারতের তোষামোদিতে ব্যস্ত সময় পার করছেন।

তিনি বলেন, দহগ্রাম সীমান্তে বাংলাদেশি রাফিউল ইসলাম টুকলুকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। আমরা এই বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর ৬ দিন আগে গত ২২ জানুয়ারি বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিনকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করে বিএসএফ। এই হত্যার পর বিএসএফের প থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা অভিসন্ধি প্রসূত, উপহাসমূলক এবং নির্জলা মিথ্যাচার।

সোমবার দুপুরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সীমান্তেু অব্যাহত এই নির্মম হত্যাকান্ড নিয়ে ‘আওয়ামী ডামি সরকার’ এই অবধি প্রতিবাদ তো দূরের কথা টু শব্দ পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি। উল্টো ভারতের তোষামোদিতে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রীরা।

রিজভী বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- ‘এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না’। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন ‘এসব বিচ্ছিন্ন ঘটনা! এ নিয়ে আলোচনার কি আছে’? অন্য এক মন্ত্রী বলেছেন, ‘নো কমেন্টস’।

তিনি বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যাকে কীভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেন? সীমান্তে ভারত দখল, হত্যাযজ্ঞ চালালেও আমরা কিচ্ছু বলতে পারবো না। কয়েক বছর আগে এক আওয়ামী মন্ত্রী বলেছিলেন, ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না! এই হচ্ছে তাবেদার ‘আওয়ামী ডামি’ সরকারের নতজানু নীতি। মতার জন্য এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে কুণ্ঠিত নন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে-২০২৩ সালে বিএসএফ ৩০ বাংলাদেশিকে হত্যা করেছে। প্রাণহানি ছাড়াও ৩১ জন বাংলাদেশিকে মারাত্মক শারীরিক নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে বিএসএফ। কেবল সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা নয়, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে লুটপাট, হামলা, ভাংচুর, এমনকি ধর্ষণের ঘটনা ঘটলেও কোনো প্রতিবাদ করে না শেখ হাসিনার নতজানু সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতার জন্য একান্ত বাধ্যগতভাবে গোলামি করছেন উল্লেখ করে তিনি বলেন, এটাই কি স্বামী-স্ত্রীর ভালোবাসার নমুনা? ভারতের সঙ্গে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে। আর সমুদ্র সীমান্ত শ্রীলংকার সঙ্গে। এই সবগুলো দেশের সীমান্তেই ভারতের সীমান্তরী বাহিনী বা বিএসএফ মোতায়েন আছে। বাংলাদেশ ছাড়া অন্য ৫টি দেশের সীমান্তেু বিএসএফের গুলিতে নিরীহ কোনো লোক নিহত হওয়ার কোনো খবর খুব একটা চোখে পড়ে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি (ওবায়দুল কাদের) এক মুখে দুই কথা বলেন। তার এই দ্বৈততার মধ্যেই প্রকৃত সত্যটি বের হয়ে আসে। তিনি আওয়ামী লীগের এক সমাবেশে বলেছেন ‘আমাদের সরকারকে কোন বিদেশি শক্তি বসায়নি’। একই সভায় তার বক্তব্যের আর এক জায়গায় তিনি বলেছেন- ‘নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটি জরুরি ছিল’। আবার তিনি আরেকটি সভায় বলেছেন- ‘নির্বাচনের সময় ভারত পাশে দাঁয়িয়েছিল, স্বীকার করতেই হবে’। আবার তিনি সাংবাদিকদের সামনে বলেছেন- ‘শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সব অবিশ্বাসের দেয়াল ভেঙেছে’।

ওবায়দুল কাদেরের বক্তব্যে সুষ্পষ্টভাবে প্রমাণিত হয় ভারতের সহযোগিতায় বিনা ভোটে তামাশার নির্বাচনের মাধ্যমে তারা মতা আবারও দখল করেছে। ভারতের প্রতিভু হয়ে শেখ হাসিনা বাংলাদেশে এক সর্বনাশা কতৃর্পে পরিণত হয়েছেন। জনসমর্থনহীন শেখ হাসিনার একনায়কতন্ত্রের দৌরাত্মে এক উদ্ভট, দৃষ্টান্তহীন এবং নিষ্ঠুর খামখেয়ালি রাজার মতো ভারতকে খুশি করতেই ব্যস্ত রয়েছেন, বলেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা ভারতের গোলামি করলেও এ দেশের মানুষ ভারতের গোলামির জিঞ্জির পরিধান করবে না। ঐতিহাসিকভাবেই যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাহসী জনগণের সর্বশক্তি দিয়ে প্রতিরোধের বীরত্বগাঁথা ঐতিহ্য রয়েছে। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্ব›দ্ব নেই। তবে আমাদের আপত্তি ভারতের শাসকদের পলিসি, নীতি নিয়ে।

তাই দল-মত নির্বিশেষে ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

কুমারখালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা’র উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার সকাল স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ফিতা কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নার খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।

জানা গেছে, মেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের স্টলে বিভিন্ন আবিস্কার প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর অনুাষ্ঠানটি সঞ্চালনা করেন।

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

0
ঘাতক স্বামী রানা হোসেন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে।

সোমবার বিকালে সদর পৌরসভার কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিলা খাতুন একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের মেয়ে। তিনি সরকারি কেসি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সের ভর্তি হয়েছে। স্বামী রানা হোসেন তার স্বামী।

ঘাতক স্বামী রানা হোসেনকে প্রতিবেশীরা আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে এলে ঘাতক স্বামী রানাকে সোপর্দ করা হয়।

নিহত গৃহবধূর স্বজনদের আহজারী

জানা গেছে, বিকাল ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রী নিলা খাতুনকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন।

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা তরুণী অপহরণ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফিল্মি স্টাইলে ধর্ষণের শিকার এক তরুণীকে (২৮) তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকাল ৫টার দিকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ছাড়পত্র নেওয়ার পর দরজার সামনে অপোরত মা ও ভাইয়ের সামনে থেকে ২০-২৫ জন যুবক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রæত চলে যায়। এ সময় ওই মাইক্রোবাসকে পাহারা দিয়ে নিয়ে যায় আরও একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে থাকা যুবকরা।

এদিকে, ভুক্তভোগী তরুণীকে তুলে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের লোকজন অভিযুক্ত ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমদের চাচাতো ভাই রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে আটক করে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেছে।

প্রত্যদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীা শেষে ছাড়পত্র নিয়ে ভুক্তভোগী তরুণী ওসিসির সামনে অপোরত তার মা ও ভাইয়ের কাছে যাচ্ছিলেন। এ সময় ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠা ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমদের চাচাতো ভাই রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জন যুবক ফিল্মি স্টাইলে ভুক্তভোগী ওই তরুণীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রæত স্থান ত্যাগ করে। এসময় ওই যুবকদের হাতে কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন। একপর্যায়ে হাসপাতালের ভেতরে থাকা লোকজন ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে আটক করে। পরে তাকে দায়িত্বরত পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ওসিসির কো-অর্ডিনেটর ডা. সুমন রায় বলেন, ভুক্তভোগী ওই কিশোরীর শারীরিক পরীা-নিরীার পর বিকাল ৫টার দিকে তার সিদ্ধান্ত অনুযায়ী মা-ভাইয়ের হেফাজতে দেওয়া হয়েছে। এর আগে ডুমুরিয়া থানার ওসি-তদন্ত মেয়েটির জবানবন্দি নিয়েছেন। মেয়েটি জবানবন্দিতে বলেছে, সে থানায় মামলা করতে ইচ্ছুক নয়। সে থানার পরিবর্তে আদালতে মামলা করতে চায়। তার ধারণা, থানায় মামলা করলে বিচার পাবে না বলে তার সন্দেহ রয়েছে। তাকে বলা হয়েছে, তার ভয়ের কোনো কারণ নেই। তার ডকুমেন্ট ওসিসিতে রয়েছে। এরপর সে তার ভাই ও মায়ের সঙ্গে চলে গেছে। তবে বাইরে যাওয়ার পর কি হয়েছে সেটা আমি বলতে পারব না।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার বলেন, ট্রিপল নাইন থেকে খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছিলাম। তারা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত আমিনুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

গতকাল শনিবার রাতে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অনেক দিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় শনিবার রাত সোয়া ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন ওই তরুণী।

স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন -ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এই বিষয়টা সংসদ নেতা, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, এই নির্বাচন উপলে আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন প্রতীকের মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তঃকলহ হয়েছে। এখনো বিপ্তি, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অবাঞ্ছিত ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব মেটাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র এমপিরা জানিয়েছেন, নিজেদের আওয়ামী লীগের ভিন্ন পরিচয় দিতে তাদের আবেগ এবং বিবেক আহত হয়। তাই নিজেদের মধ্যে বিবাদ ও অন্তঃকলহ মেটাতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।

সংরতি নারী আসনের সংসদ সদস্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের মনোনীত করবেন, তাদের প্রতি সমর্থন থাকবে স্বতন্ত্র সংসদ সদস্যদের।

খোকসায় দুই পক্ষের হামলায় নারীসহ আহত ৬

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় এক স্কুল শিক্ষক ও তার স্ত্রীসহ ৬ জন আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলা জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে খান ও প্রামানিকদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, স্কুল শিক্ষক ফরহাদ ইসলাম প্রামানিক (৩৫), তার স্ত্রী অলোকা নাজমিন (২৯), শিক্ষকের পিতা ইব্রাহীম প্রামানিক (৭৫), চাচা হারেজ প্রামানিক। প্রতিপক্ষের আহতরা হলেন, নায়েব আলী খান ও আব্দুল আজিজ খান। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসাধিন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহীম প্রামানিকের দখলীয় জামির মধ্যে প্রতিপক্ষ ৭ শতাংশ জমির মালিকানা দাবি করে আসছে। রবিবার সকাল ৯টার আগে নায়েব আলী খানের লোকেরা সে জমি দখলের নেবার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকেরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর গ্রামে পুলিশ এসেছিল। তবে রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

চিকিৎসাধিন আহত শিক্ষক ফরহাদ ইসলাম জানান, প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ি সংলগ্ন জমি দখল নেবার চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। তারা সুস্থ হয়ে মামলা করবেন।

অপর আহত নায়েব আলী দাবি করেন, প্রতিপক্ষের বাড়ির আঙ্গিনা সংলগ্ন ৬৬ শতাংশ জমির মধ্যে তারা ৭ শতক জমি পাবেন। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়া তাদের জমি দখল করে খাচ্ছে। তারা জমি দখলের চেষ্টা করলে তাদের উপর হামলা করা হয়েছে। তারাও মামলা করবেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...