Home breaking news স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

0
186
ঘাতক স্বামী রানা হোসেন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে।

সোমবার বিকালে সদর পৌরসভার কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিলা খাতুন একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের মেয়ে। তিনি সরকারি কেসি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সের ভর্তি হয়েছে। স্বামী রানা হোসেন তার স্বামী।

ঘাতক স্বামী রানা হোসেনকে প্রতিবেশীরা আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে এলে ঘাতক স্বামী রানাকে সোপর্দ করা হয়।

নিহত গৃহবধূর স্বজনদের আহজারী

জানা গেছে, বিকাল ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রী নিলা খাতুনকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দিন।