মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 547

ঝিনাইদহে করোনায় ৮ জনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১’শ ১৭ জন।

বুধবার সকালে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব পরীা করা ২’শ ২৭ টি নমুন পরীার ফলাফলে ১’শ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৬’শ ৩৮ জনে।

গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন, হরিণাকুন্ডু উপজেলার রহিমপুর গ্রামে একজন, শৈলকুপার বাগুটিয়া গ্রামে একজন, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে একজন ও কোটচাঁদপুর উপজেলার মায়াধরপুর গ্রামে একজন রয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭৯ জনে।

কুষ্টিয়ায় আটাকলে ভ্রাম্যমান আদালতের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পচা গম ব্যবহার করে আটা-ময়দা ও সুজি তৈরির অপরাধে সি,আর,পি ফাওয়ার মিলকে এক ল টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে আগামি ২৪ ঘন্টার মধ্যে পচা গম অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যলায়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া শহরের কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মেসার্স সি,আর,পি ফাওয়ার মিলে এ অভিযান চালায়। এ সময় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মিলটিতে প্রচুর পরিমান পচা গম মজুদ রেখে সেই গম দিয়ে আটা-ময়দা ও সুজি তৈরি করায় অপরাধে মেসার্স সি,আর,পি ফাওয়ার মিলের মালিক সৌরভ পালকে ভোক্তা অধিকার সংরণ আইনের ২০০৯ এর ৪৩, ৫২ ও ৫৩ ধারা মোতাবেক নগদ এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেন আদালত। সেই সাথে আগামি ৪৮ ঘন্টার মধ্যে মিল থেকে পচা গম অপসারণ করার নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজ বলেন, আমরা সোর্স মাধ্যমে জানতে পারি এখানে পচা গম দিয়ে আটা, সুজি, ময়দা তৈরি করা হচ্ছে। এর পরিপেেিত আমরা মিলটিতে অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাই। সত্যতা পেয়ে মিল মালিককে ১ ল টাকা জরিমানা করা হয়েছে এবং ৪৮ ঘন্টার মধ্যে এই পচা গম মিল থেকে অপসারণ করার নির্দেশ দেয়া হয়েছে।

কুষ্টিয়ায় করোনায় আরো চার জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড ঘোষনা বাস্তবায়ন করা হয়েছে। ফলে সাধারণ রোগী ভর্তি করা হচ্ছেনা।

বুধবার ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ১২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, বুধবার সকাল থেকেই হাসপাতালকে করোনা ডেডিকেটেড করেছি। এখন আর আমরা করোনা রোগী ছাড়া অন্য কোন রোগী হাসপাতালে ভর্তি করব না। আমরা অন্যান্য রোগীদের ডায়বেটিস হাসপাতাল এবং আদ্বদীন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ প্রদান করছি।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট দুটি হাসপাতালের চিকিৎসকগণই সেখানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। তবে প্রয়োজন হলে আমাদের চিকিৎসকরাও তাদের সাহায্য করবে।

২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় আরো ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১ জন। মৃত্যু হয়েছে ১৬১ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩২৩ জন।

জমির মালিকানা নিয়ে সওজ ও গণপূর্তের রশি টানাটানি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি জমির মালিকানা দাবি নিয়ে সরকারি দুই দফতরের মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। দুপক্ষই জমির মালিকানা নিজেদের দাবি করায় বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে।

জেলা শহরের সাদ্দাম বাজার এলাকার একচিলতে জমি। আর প্রতিষ্ঠান দুটি হচ্ছে কুষ্টিয়ার গণপূর্ত অধিদপ্তর ও কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামান্য একটু আগেই রাস্তার বাম পাশে একই জায়গার মধ্যে গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের অফিস। একটিই প্রবেশদ্বার। যার বাম দিকে একপাশে সওজ’র সাইনবোর্ড। আর অপরপাশে ডানদিকে গণপূর্তের সাইনবোর্ড।

প্রবেশদ্বার পেরিয়েই বাম হাতে সওজের কার্যালয়। আর সামনে একটু এগিয়ে ডান দিকে গণপূর্তের কার্যালয়। একই কমপাউন্ডের মধ্যে দুটি দফতরেরর স্টাফ কোয়ার্টারও রয়েছে। আর দুই দফতরের সামনে গ্রীল দিয়ে ঘেরা প্রায় দুই বিঘা জমির বাগান। সেখানে বড়-বড় সেগুন, মেহগনি, আম, কাঁঠালসহ হরেক প্রজাতির প্রায় শতাধিকেরও বেশি গাছ রয়েছে।

জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই জায়গাটি সিঅ্যান্ডবি’র অধীনে ছিল। তখন সড়ক ও জনপথ এবং গণপূর্ত বিভাগ একসঙ্গে ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভাগ দুটি আলাদা হয়ে গেলে সড়ক ও জনপথ বিভাগ গণপূর্তের জায়গা নিজেদের নামে রেকর্ড করে নেয়। এখন তারা জায়গাটি নিজেদের মালিকানা দাবি করে সেখানে প্রায় চার কোটি টাকা ব্যয়ে চার তলা ভবন নির্মাণের জন্য গত ৮ জুন দরপত্র আহবান করেছে। আগামী ৭ জুলাই দরপত্র খোলার তারিখ রয়েছে। এর মধ্যে তারা বাগানের প্রায় শতাধিক গাছ কাটার প্রক্রিয়াও শুরু করেছে বলে জানা গেছে।

কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম দাবি করছেন সম্পূর্ণ জায়গাই তাদের। সড়ক ও জনপথ বিভাগ তাদের জায়গা কৌশলে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে এখন মালিকানা তাদের বলে দাবি করছে যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। আর এ নিয়ে বর্তমানে আদালতে মামলাও চলমান রয়েছে। এ অবস্থায় তারা কোনভাবেই সেখানে ভবন নির্মাণ করতে পারেনা।

আর তাছাড়া শহরতলীর চৌড়হাসে তাদের নির্ধারিত স্থান রয়েছে। ওই স্থানে তাদের ভবন নির্মাণের কথা। কিন্তু তারা সেখানে ভবন নির্মাণ না করে গাছ কেটে অন্যের জমিতে চার তলা ভবন নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে।

অন্যদিকে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইলসাম জানান, গণপূর্ত অধিদপ্তর নিজেদের মালিকানা দাবি করে সর্বপ্রথম ২০০৮ সালে কুষ্টিয়ার আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে। যার নং ৪১৮/০৮। ২০১২ সালে আদালত তাদের মামলাটি খারিজ করে দিলে ২০১৪ সালে তারা পুনরায় মামলা দায়ের করে। মামলা নং ৪৪৬/১৪। ২০১৬ সালে আদালত মামলাটি খারিজ করে দিলে পরবর্তীতে তারা ২০১৭ সালে হাইকোর্টে একটি মিস মামলা দায়ের করে। যার নং ১০৫/১৭। হাইকোর্ট ২০১৯ সালের ৫ নভেম্বর মামলাটি খারিজ করে দিয়ে পরের বছর ২০২০ সালের ১৪ অক্টোবর মামলাটি সানি করে নি¤œ আদালতে পাঠিয়ে দেয়। দাবি করেন বার বার আদালতে হেরে গিয়েও গণপূর্ত অধিদপ্তর একের পর এক মামলা দিয়ে অহেতুক বাক-বিতন্ডা তৈরি করছে। এর একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

গাছ কেটে ভবন নির্মাণের বিরোধিতা করছেন জেলার পরিবেশ কর্মিরা। পরিবেশবিদ খলিলুর রহমান মজু বলেন, একটি দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য যতটুকু বনভূমি থাকা প্রয়োজন আমাদের তা নেই। এখানে হরেক প্রজাতির প্রায় শতাধিকেরও বেশি গাছ রয়েছে। এখানে গাছ কেটে ফেলে দিয়ে ভবন নির্মাণ করা সঠিক কাজ হবে না বলে তিনি মন্তব্য করেন।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কেটে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে যা কোনভাবেই আইনসিদ্ধ নয় বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মুহঃ শোয়াইব খান।

তিনি জানান, বন আইন অনুযায়ী যে কোনো দপ্তরে গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হবে।

শৈলকুপায় করোনায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী ৩ ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছে। শ্বাষকষ্টে মুমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে এই দম্পতির মেয়ে।

মঙ্গলবার শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে করোনা আক্রান্ত স্ত্রী রাহেলা খাতুন (৫০) এর মৃত্যুর তিন ঘন্টা ব্যবসধানে স্বামী নুর ইসলাম (৬০) এর মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় মুমুর্ষ অবস্থায় রাহেলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর তার স্বামী নুর ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা ইউনিটে বেলা ১১টা দিকে তারও মৃত্যু হয়।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ একে এম সুজায়েত হোসেন জানান, রাহেলা খাতুন ও তার স্বামী গত ১০ দিন করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। সকালে রাহেলাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত ব্যক্তির নমুনা টেস্ট করলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শৈলকুপার বাগুটিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে স্বামী-স্ত্রীকে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য হাফেজ মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে লাশ দুইটি দাফন করা হয়। এই নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ৮৭ জনের লাশ দাফন করলো।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: শিক্ষামন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেয়া হবে। হয়তো বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।

মঙ্গলবার পরীক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, ২০২০ সালে এসএসসি পরীা হয়েছিল, সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি। এবার কী হবে সেটাও আমরা শিগগিরই জানিয়ে দেব।

এ সময় প্রধানমন্ত্রীর শিা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি ও টিউশন ফির অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিার্থীদের কাছে পৌঁছে যাবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১ হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিা প্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ৫০ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এ ছাড়া শিার্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয় ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা।

অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। উপবৃত্তি প্রদান অনুষ্ঠনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিা সহায়তা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ, ট্রাস্ট ফান্ডের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারাও সংযুক্ত ছিলেন।

দেড় মাসের শিশুর করোনা শনাক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার মাত্র দেড় মাস বয়সী একটি শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রিন্স নামের ওই শিশুটিকে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত এত কম বয়সী শিশুর করোনা শনাক্ত হওয়ার এটিই প্রথম ঘটনা।

হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন জানান, কুষ্টিয়া শহরের বড় ষ্টেশন রোড এলাকার আকাশ আলীর দেড় মাস বয়সী শিশুটিকে ঠান্ডা, জ¦র নিয়ে সোমবার পরিবারের লোকজন হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে ওই দিনই শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (২২ জুন) হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে শিশুটির করোনা পজিটিভ শনাক্ত হয়।

শিশুটির পিতা আকাশ আলী জানান, গত কয়েকদিন ধরে শিশুটি ঠান্ডা ও জ¦রে আক্রান্ত। যে কারণে সোমবার তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়।

চিকিৎসক ডা: ইফতেখার হাসান জানান, কুষ্টিয়া হাসপাতালে এর আগে তাঁরা এত কম বয়সী শিশুর শরীরে করোনা শনাক্ত হতে দেখেননি। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়ায় করোনায় আরো ৫ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে প্রতিনিয়ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় সেই কর্মপন্থা নির্ধারণে মঙ্গলবার বেলা ১২ টায় হাসপাতাল কর্তৃপ জরুরি সভায় বসেছে।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবেধয়ক ডা: এম এ মোমেন হাসপাতালে চিকিৎসাধীন এই ৫ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবীরা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই আমরা হাসপাতালকে করোনা ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা না আসায় সেটি এই মুহূর্তে কার্যকর করা যাচ্ছে না।

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৩২৩ টি নমুনা পরীায় আরো ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ০১ ভাগ। জেলায় অদ্যাবধি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৭ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১১৯৫ জন।

করোনার টিকার ডোজ দরিদ্র দেশগুলোর কাছে নেই: ডাব্লুএইচও

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোভ্যাক্স কর্মসূচি থেকে দরিদ্র দেশগুলোর বড় একটা অংশে পর্যাপ্ত টিকা সরবরাহ করা হচ্ছে না বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও)। সংস্থার শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, টিকা কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত টিকার ডোজ দরিদ্র দেশগুলোর কাছে নেই।

ডবিøউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রæস এলওয়ার্ড বলেন, ১৩১টি দেশে কোভ্যাক্স কর্মসূচি থেকে প্রায় ৯ কোটি টিকা সরবরাহ করা হয়েছে। কিন্তু যে পরিমাণ টিকার ডোজ সরবরাহ করা হয়েছে, তা দিয়ে কোনো দেশের জনগণকেই পর্যাপ্ত সুরা দেওয়া সম্ভব হয়নি। খবর বিবিসির

আফ্রিকায় করোনা মহামারির তৃতীয় ঢেউ আঘাত হানছে। ঠিক এই সময় কোভ্যাক্স কর্মসূচির টিকার সংকট দেখা দিয়েছে। করোনার টিকা মজুদ না করতে সোমবার ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দণি আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

তিনি বলেন, আফ্রিকা মহাদেশের চার কোটি মানুষকে এ পর্যন্ত করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে, যা মহাদেশটির জনসংখ্যার মোট ২ শতাংশ।

রামাফোসা বলেন, দেশটিকে টিকা তৈরির আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কোভ্যাক্সের সঙ্গে কাজ করছে দণি আফ্রিকা।

টিকার সমবণ্টন নিশ্চিত করতে এবং দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দিতে কোভ্যাক্স কর্মসূচি হাতে নেওয়া হয় গত বছর। এই কর্মসূচিতে টিকা সরবরাহ করতে ধনী দেশগুলো ইতোমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

কোভ্যাক্সের ল্যমাত্রা হলো, ২০২১ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে করোনার টিকার ২০০ কোটি ডোজ সরবরাহ করা। কিন্তু এ পর্যন্ত সরবরাহ করা সম্ভব হয়েছে মাত্র ৯ কোটি টিকা।

 

ঝিনাইদহে চলছে সর্বাত্বক লকডাউন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় ৬৩ জনের নমুনা পরীা করে ৩০ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ২১ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।

এদিকে সোমবার রাতে জেলা প্রশাসক মজিবর রহমান স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞাপ্তিতে করোনার সংক্রমন প্রতিরোধে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের প থেকে চেকপোস্ট বসানো হয়েছে। জন সাধারণের চলা ফেরা সীমিত করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...