বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 531

ঝিনাইদহে সেবা প্রাপ্তি বিষয়ক গণশুনানী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নাগরিক সেবা প্রাপ্তি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের আওতায় এ গণশুনানীর আয়োজন করা হয়।

গনশুনানীতে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, এইড’র প্রতিষ্ঠাতা পরিচালক তারিকুল ইসলাম পলাশ, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা।

গণশুনানীতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন। এসময় তারা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রাপ্ত সেবা পা না পাওয়া বিষয়ক নানা প্রশ্ন করেন। সে সব প্রশ্নের জবাব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার।

কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে ইয়ানুর নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত ইয়ানুর উপজেলার তারাপুর গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মতিনের ছেলে। সকালে সে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা পর মৃত অবস্থায় শিশুটির লাশ পানিতে ভেসে ওঠে। স্বজনরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুরে হত্যার পর ঘটককে গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর এক ঘটককে হত্যার পর তাঁর লাশ আম গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়ের পাড়া গ্রাম থেকে মফিদুল ইসলাম (৫২) নামের ওই ঘটকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মফিদুল এ গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বুধবার সকালে এলাকার লোকজন মফিদুলের রক্তাক্ত মৃতদেহ বাড়ি থেকে ৪-৫ শ গজ দূরে একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। লাশের বাম পায়ের মাংস পেশীতে ৪-৫ টি এবং বাম হাতের বাহুতে ২ টি চাকু দিয়ে পোঁচ দেয়ার চিহ্ন রয়েছে।

ওসি নাসির উদ্দিন আরো জানান, নিহতের ছেলে সাগর’র দুটি বিয়েকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ছেলের শ^শুড় বাড়ির লোকজনের সাথে পারিবারিক দ্ব›দ্ব চলে আসছিল। পারিবারিক দ্ব›েদ্বর জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কুষ্টিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা বিএনপি’র উদ্যোগে দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিবসের কর্মসূচী শুরু হয়। বেলা ১১টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্য সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চুু, সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মিজবাউর রহমান পিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম আসাদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল প্রমুখ।

খোকসায় কেক কেটে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমি পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কেক কাটার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম জন্ম অষ্টমি পালিত হয়েছে।

সোমবার রাতে খোকসা কালীবাড়ীর প্রবেশ দ্বারে অনারম্বড় অনুষ্ঠানে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে সনাতন ইউথ ফোরাম।

রাতে কয়েকশ নারীর উলুধ্বনীর মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটায় অংশ নেয় সংগঠনের সভাপতি প্রতাপ আদিত্য সিংহ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের উপজেলা আহবায় মহন বিশ্বাস, পলাশ বিশ্বাস, কল্লোল সরকার, প্রকাশ রায় রাজেশ প্রমুখ।

ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে : কাদের

0
ওবায়দুল কাদের - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের বিদ্যমান স্থিতি নষ্ট করতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।

সোমবার সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনার তি কাটিয়ে শিা কার্যক্রম এগিয়ে নিতে ছাত্র-শিকরা যখন প্রস্তুতি নিচ্ছে তখন ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি করছে বিএনপি।

সা¤প্রদায়িক দানবদের সঙ্গে নিয়ে বিএনপি অতিদানবীয় অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার নয়, বিএনপিই হচ্ছে আসল দানবীয় শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জনমানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর বিএনপি এনে দিয়েছিল পরনির্ভরতার শৃঙ্খল।

তিনি বলেন, স¤প্রতি চন্দ্রিমা উদ্যানে পুলিশ বিএনপির কর্মসূচি পালনে সহযোগিতা করতে চেয়েছে, কিন্তু তারা কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে সংঘাতের মাধ্যমে পানি ঘোলা করার অপচেষ্টা করতে চেয়েছিল। আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সরকার সবসময় শান্তিপূর্ণ কর্মসূচির পে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করে আসবে। কিন্তু কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের উপাদান যুক্ত হলে জনস্বার্থে পদপে নিতে হয় আইন প্রয়োগকারী সংস্থাকে।

কাদের বলেন, আন্দোলনের এখন আর কোনো অবজেক্টিভ শর্ত বিরাজমান নেই, বিএনপির সাবজেক্টিভ প্রস্তুতি কি আছে তা গত এক যুগ ধরে মানুষ দেখে আসছে। বিএনপির আন্দোলন এখন কথা নির্ভর মিডিয়া সর্বস্ব। শীত-গ্রীষ্ম পেরিয়ে এখন বিএনপি শরতে এসে সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে।

অন্যান্য প্রশ্নের মতো জিয়াউর রহমানের মরদেহ নিয়েও বিএনপি মহাসচিব কখনও কোনো প্রশ্নেরই জবাব দেন না, প্রশ্ন করলে মূল প্রসঙ্গ এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের মরদেহ নাকি জেনারেল এরশাদ কাঁধে বহন করেছেন, এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেন ফখরুল সাহেব।

এরশাদ কফিন বহন করেছেন কিন্তু ভেতরে জিয়ার মরদেহ আছে- এ কথা তো তিনি কখনো বলেননি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমান হত্যাকাÐের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তার মরদেহ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিয়ার মরদেহ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন।

গোয়ালন্দে পদ্মায় বিলীন মসজিদ হুমকির মুখে ফেরিঘাট

0
ছবি সংগ্রহ

রাজবাড়ীর প্রতিনিধি

পানি কমার সাথে সাথে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া প্রান্তে বেড়েছে স্রোতের তীব্রতা। যে কারণে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায়।

সোমবার আকস্মিক শুরু হওয়া এই ভাঙ্গনে মুহূর্তেই বিলীন হয় দৌলতদিয়া ৪নং ফেরিঘাট সংলগ্ন ছিদ্দিক কাজীর পাড়া জামে মসজিদসহ ৩টি বাড়ীর ভিটেমাটি ও ৩০ মিটার এলাকা। আতঙ্কে সরিয়ে নিচ্ছেন আশপাশের ঘরবাড়ি। ভাঙ্গনঝুঁকিতে রয়েছে দৌলতদিয়ার ১, ২, ৩ ও ৪ নং ফেরিঘাটসহ সহস্রাধিক পরিবার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিআইডবিøউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণেই আধঘণ্টার ভাঙ্গনে মসজিদসহ বেশ কয়েকটি ভিটেবাড়ী নিমিষেই পদ্মায় বিলীন হয়ে গেছে।

দৌলতদিয়া ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন বলেন, সোমবার সকালে হঠাৎ ৪নং ফেরিঘাট এলাকার আকস্মিক শুরু হওয়া এই ভাঙ্গনে মূহুর্তেই বিলীন হয় দৌলতদিয়া ৪নং ফেরিঘাট সংলগ্ন ছিদ্দিক কাজীর পাড়া জামে মসজিদসহ ৩টি বাড়ীর ভিটেমাটি ও ৩০ মিটার এলাকা। এ বিষয়ে জরুরি ভিত্তিতে সরকারের কাজ করা দরকার।

বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকান্ডের তদন্তে ‘জাতীয় কমিশন’ দাবি ইনুর

0
হাসানুল হক ইনু-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলখানায় জাতীয় চার নেতার হত্যাকান্ডের সত্য উদ্ঘাটনে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ দাবি করেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “বঙ্গবন্ধু হত্যাকান্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকান্ড, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু, ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের সঙ্গে জিয়ার বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলে সশস্ত্রবাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার ও সিপাহি হত্যাসহ সেই সময়কালের ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাথাড়ি কথাবার্তা বলে খুনিদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেওয়া বন্ধ করতে হবে।”

এসব ঘটনার তদন্তে জাতীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সাবেক তথ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যাকান্ড এবং এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাথাড়ি কথাবার্তা খুনিদের আড়াল করছে, বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সুফলভোগী ও বঙ্গবন্ধু হত্যাকান্ডের ধারক-বাহকদের মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দিচ্ছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর জাসদের আয়োজনে ‘বঙ্গবন্ধু হত্যাকান্ড এবং এর পূর্বাপর ঘটনাবলির সত্য উদ্ঘাটনে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করার দাবি’ জানিয়ে এই আলোচনা সভা হয়।

বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দণি জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার।

সিরাজগঞ্জে ‘ঘুষ নিয়ে’ কারাগারে নারী ইউপি সদস্য

0
প্রতিকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের সংরতি আসনের এক নারী সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক সীমা খাতুন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরতি আসনের সদস্য।

সদর থানার এসআই মাহমুদ হাসান জানান, সীমা খাতুন এক নারীকে মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দিতে দুই দফায় ১৪ হাজার টাকা নেন বলে অভিযোগ। ওই নারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজের কাছে অভিযোগ করেন।

রবিবার ইউএনও তার কার্যালয়ে উভয়পরে উপস্থিতিতে ঘটনার শুনানি করেন।

এসআই মাহমুদ বলেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় ইউএনও ইউপি সদস্য সীমা খাতুনকে পুলিশে দেন। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করেছেন। সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইউপি সদস্য সীমা খাতুনকে।

খোকসায় ভ্যান-মটরসাইকেল সংঘর্ষ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় মটরসাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মধ্যে এই দুর্ঘটনার ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন মটর সাইকেল আরোহী কাজেম শেখের ছেলে রাসেল (২৪), কামাল উদ্দিন এর ছেলে নাসির (২২) ও ভ্যান চালক পৌরসভার ১ নং ওয়ার্ডের রেজাউল শেখের ছেলে হানিফ (২২)।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধা ৬ টার সময় মটরসাইকেল আরোহী রাসেল ও নাসির মাছপাড়া থেকে নিজের বাড়ি খোকসায় আসছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতি সম্পন্ন ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ জরুরী বিভাগে নিয়ে আসে।

জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ প্রতিক সাহা জানান, আহতদের মটর সাইকেলের দুই আরহীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থান্তর করা হয়েছে। আহত ভ্যানচালক হানিফ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত মটর সাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...