দৌলতপুরে হত্যার পর ঘটককে গাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা

0
230

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর এক ঘটককে হত্যার পর তাঁর লাশ আম গাছের সাথে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়ের পাড়া গ্রাম থেকে মফিদুল ইসলাম (৫২) নামের ওই ঘটকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মফিদুল এ গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বুধবার সকালে এলাকার লোকজন মফিদুলের রক্তাক্ত মৃতদেহ বাড়ি থেকে ৪-৫ শ গজ দূরে একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। লাশের বাম পায়ের মাংস পেশীতে ৪-৫ টি এবং বাম হাতের বাহুতে ২ টি চাকু দিয়ে পোঁচ দেয়ার চিহ্ন রয়েছে।

ওসি নাসির উদ্দিন আরো জানান, নিহতের ছেলে সাগর’র দুটি বিয়েকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ছেলের শ^শুড় বাড়ির লোকজনের সাথে পারিবারিক দ্ব›দ্ব চলে আসছিল। পারিবারিক দ্ব›েদ্বর জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card