শনিবার, মে ৯, ২০২৬.
Home Blog Page 10

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো।

সোমবার বিকাল চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার শিমুলিয়া কুঠি পাড়ায় যাত্রীবাহী বাস (ফরিদপুর জ ১১-০০৪৮) ও (ঢাকা মেট্রো চ ৫২-০৯২৮ নম্বর ) মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়া গামী মাইক্রো বাসটি দুমড়ে মুচরে চালক ও যাত্রী আটকে যায়। স্থানীয় উদ্ধার কর্মীরা চালক আশরাফ বিশ্বাস (৪০) ও গাড়ীর অপর আরহী মোঃ হাসান আলী (৪৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগেয় নিয়ে যায়। মাইক্রোবাসের চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাহত দু’জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলো। বাসটির কয়েকজন নারী ও শিশু যাত্রী আহত হয়েছেন। তবে উদ্ধারকারীরা আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। বাসটিতে ৪০ জনের মত যাত্রী ছিলো।

সুমাইয়া খাতুন নামের স্থানীয় এক নারী জানান, দুই গাড়ীর মুখোমুথি সংঘর্ষের পর বাসের চালক পালানোর সময় তাদের ডেকে বলেন রাস্তায় বাস এক্সিসেডেন্ট করেছে। মানুষ মারা যাচ্ছে। তার মুখে খবর পেয়ে তিনি রাস্তায় এসে চিৎকার দেন। এসময় অনেক লোক জুটে যায়। বাসের কয়েকজন মহিলা ও শিশুর শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে।

উদ্ধার কর্মী জহির উদ্দিন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দ শুনে তিনি ঘটনা স্থলে ছুটে আসেন। মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচরে যাওয়া মাইক্রো বাসের চালক ও অপর যাত্রী আটকে ছিলেন। প্রথমে লোহার রডের তৈরী সাবল দিয়ে মাইক্রোর চালক ও যাত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। কয়েক মিনিট চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে অন্য একটি ট্রাকের সাথে মাইক্রো বাসের ডালা বেঁধে দিয়ে আটকেপরাদের উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র নাস আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই রোগীকে জরুরী বিভাগে আনা হয়। এদের মধ্যে আশরাফ নামের একজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত মাইক্রো চালকের বোন প্রিয়ার সাথে রাত পৌনে ১০ টায় কথা বলাহলে তিনি হয়। তিনি জানান তারা শুধু একবার খবটা শুনেছেন। এর পরের অবস্থা আর জানা নেই।

খোকসা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন। দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। তবে মাইক্রো চালকের অবস্থা গুরুতর বলে মনে হয়েছে। বাঁকী কাজ করবে কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ। তারা ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্যেশে যাত্রা করেছেন।

ঘাট পারে বিরম্বনা

0

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার বিকালে বৃষ্টির পর নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁশের চরাট ডুবে যায়। সাময়িক বন্ধ হয়ে যায় পারাপার। দুই পারেই যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। গড়াই নদীর খোকসা -ওসমানপুর খেয়া ঘাট থেতে রবিবার সন্ধ্যায় তোলা ছবি।

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ডান চোখ বাম চোয়াল ও উপর পেটে গুলি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে পেটে লাগা গুলি ভেতরের রক্তনালীকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টারকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দিগন্ত পরিবহনে কাউন্টার মাষ্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৯ মার্চ) বিকাল ৪ টার দিকে খোকসা বাস স্ট্যান্ডের দিগন্ত পরিবহনের কাউন্টারে অভিযান চালান খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান।

আদালত সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের যাত্রীদর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিকে অভিযান চালানো হয়। অভিযোগের প্রমান পাওয়ায় কাউন্টার মাস্টার নবাবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত নবাব খোকসা উপজেলা সদরের চরপাড়ার ওয়াহেদ আলীর ছেলে। সে দিগন্ত পরিবহনের স্থানীয় কাউন্টার মাষ্টার।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

0

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়। এই বৃষ্টির পানির খোকসা পৌর সভার প্রধান ড্রেনের মুখে এই ভাঙ্গন দেখা দেয়। মুহুত্যের মধ্যে তীর রক্ষার বাঁধের একাংশ ভেঙ্গে যায়। কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি ঘাট এলাকায় থেকে রবিবার সন্ধ্যায় তোলা ছবি।

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই কৃষক । তবে ফায়ারসার্ভিস বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জানবার প্রামাণিকের গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে ঘরে থাকা ৪টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হন। গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তারা আহত হন বলে জানা গেছে। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, “হঠাৎ আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। তাদের বাড়ির দুই ভাই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ”

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর ঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এসময় তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।”

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই – ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ( ২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মুছাম শেখের দাদির রেখে যাওয়া ৬ শতাংশ জমিতে তার চাচাতো ভাই মৃত আতাহার শেখের ছেলে হাবিল শেখের দখলে রয়েছে। এনিয়ে তাদের ভাই, ভাতিজা, স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র, ইট, পাটকেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মুছাম শেখ পক্ষের আহতরা হলেন – কসবা গ্রামের মৃত মোহাম্মদ প্রামাণিকের ছেলে মুছাম ( ৫০), তার ছেলে পরান শেখ (২২), মজনু প্রামাণিক (৪৬), তার ছেলে ইমন প্রমাণিক (২০) ও সুমন প্রামাণিক (২২), রাশিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২৭), কামাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩২) ও শরিফ বিশ্বাসের ছেলে রিশাদ আলী (১৯)।

আর প্রতিপক্ষের আহতরা হলেন – হাবিল শেখের স্ত্রী লিপি খাতুন ( ৪৫), তার ছেলে আসিফ (২২), আনছার আলীর স্ত্রী রাশিদা খাতুন (৩৭), ফারুক শেখ (৩৫), তার ছেলে সিজানুর রহমান (২২), আব্দুর রহমানের ছেলে আসিফ হোসেন (২৩), রেজন শেখের ছেলে শাহিন শেখ (৩০), সাজিত হোসেনের ছেলে আকাশ হোসেন (২৩)।

পুলিশ, স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মুছাম শেখের দাদির প্রায় ৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন তার চাচাতো ভাতিজা হাবিলা শেখ। সম্প্রতি সেই জমি হাবিল অন্যত্রে বিক্রির জন্য ক্রেতা ঠিক করেন। কিন্তু ওই জমির বৈধ কাগজপত্রাদি না থাকায় জমি বিক্রি থেমে যায়। তখন বিষয়টি জানাজানি হলে মুছাম শেখ জমি বুঝে চান। এ নিয়ে তাদের মধ্যে বেশকিছু দিন উত্তেজনা চলছিল। এরপর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুছাম তার লোকজন নিয়ে জমি পরিমাপ করতে যান। তখন হাবিলদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ধাওয়া, পাল্টাপাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সন্ধার আগ মূহুর্তে ইট – পাটকেল নিক্ষেপ করতে করতে লাঠি, ঢাল, সরকি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তারা কুমারখালী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরী বিভাগের কক্ষের ও ভিতরে বাইরে আহত ব্যক্তি ও স্বজনরা ভিড় করেছেন। আহতদের মাথা, মুখ, হাত, পাসহ বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত। প্রাথমমিক চিকিৎসা শেষে অনেকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রেফার্ড করা হচ্ছে।

এ সময় হাবিল গ্রæপেরে আহত সিজানুর রহমান বলেন, হাবিলের দখলে থাকা ৬ শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন বিরোধ চলছে। সকাল সাড়ে ১০টার দিকে মুছাম শেখ তার দলবল নিয়ে জমি মাপতে আসলে তর্কাতর্কি হয়। পরে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে রামদা, রড, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে এসেছি।

আর পাল্টা অভিযোগ করে মুছাম শেখের ভাই মজনু প্রামাণিক বলেন, হাবিলের বাবা আমাদের চাচাতো ভাতিজা। আমার দাদির প্রায় ৬ শতাংশ জমি হাবিল ভোগদখলে রেখেছে। কিন্তু জমির কাগজ আমাদের নামে। সেই জমি মেপে বুঝে দেয়না। এ নিয়ে সন্ধায় বসাবসির কথা ছিলো। কিন্তু তার আগেই হাবিল তার লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমি, মুছামসজ আমাদের ৮ থেকে ৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, জমি নিয়ে বিরোধে কসবার অন্তত ১৬ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সামান্য জমি নিয়ে চাচাতো ভাই – ভাতিজারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে এলাকা শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক।

শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস খড়িবাড়িয়া মাঠে জমিতে পেঁয়াজ তুলার কাজ করছিলেন। হঠাৎ দুপুরে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাসের মৃত্যু নিশ্চিত করেন। খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি শাকিল আহমেদ জানান, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি।

হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডাঃ এহতেশাম শহীদ জানান বজ্রপাতে হতাহতদের শরীর ঝলসে গেছে।

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং একই সময়ে কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল মদ, ১ হাজার ২৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিনে রাত ১১ টা ৪৫ মিনিটের সময় চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ চরপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব ভারতীয় মাদক ও চোরচালানী মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই। দোকানে যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। ‘

শনিবার ( ২৮ মার্চ) দুপুরে আক্ষেপ করে কথা গুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালীর গোলাম মোস্তফা (৫০)। তিনি উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা ফকিরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর – বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম সড়কের চৌরঙ্গী বাজারে গোলাম মোস্তফার একটি ইলেক্ট্রনিক মালামাল ও পণ্যের দোকান আছে। দোকানটিতে রাত ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের নৈশপ্রহরীরা আগুন টের পেয়ে তাকে মুঠোফোনে কল দেন। খবর শুনে ছুটে এসে তিনি দোকানের একটি স্যাটার খুলে দেন। তখন দোকানের ভিতরে থাকা একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফারণ ঘটে। এতে মুহূর্তেই গোলাম মোস্তফা ও তার পাশের সার, কীটনাশক ও বীজ বিক্রির শেখ এন্টারপ্রাইজ নামের দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর তাদের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সমস্ত মালামাল ও পণ্যসহ গোলাম মোস্তফার দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পাশের শেখ এন্টারপ্রাইজের আংশিক ক্ষতি হয়। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের প্রাথমমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী পলাশ মাহমুদ বলেন, খবর পেয়ে রাত ৩টার ৩০ মিনিটের পরে এসে দেখি ইলেক্ট্রনিক দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখে, ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা আসেন। এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সবাই মিলে আগুন নিভানো হয়।

তার ভাষ্য, খবর দেওয়ার পরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ৫ মিনিটের পথ আসতে ২০ মিনিট সময় নিয়েছে। সেজন্য সব মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, ‘রাত ৩টার দিকে নাইট গার্ডের ফোন পেয়ে এসে একটি স্যাটার খুলে দেখি আগুন জ্বলতেছে। তারপর কাজের জন্য রাখা ছোট গ্যাস সিলিন্ডার বিস্ফারণ হলে আগুনে তীব্রতা বৃদ্ধি পাই। এরপর দেখতে দেখতে মূহুর্তের মধ্যে সব পুড়ে শেষ হয়ে গেল।’

তিনি আরও বলেন, দোকনটিতে অসংখ্য টর্চ লাইটের লিটিয়াম ব্যাটারি ছিল। ওই ব্যাটারি বিস্ফারণ হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। আবার ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহযোগীতা প্রত্যাশা করছেন তিনি।

ক্ষতিগ্রস্থ মেসার্স শেখ এন্টারপ্রাইজের পরিচালক ইমরান শেখ বলেন, পাশের দোকানের স্যাটার খুলতেই দাউ দাউ আগুন দেখা যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আমার বীজ, সার, কীটনাশক, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি পুড়ে অন্তত ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চৌরঙ্গী বাজার পরিচালনা কমিটির সদস্য তৈয়বুর রহমান বলেন, আগুনে দুইজনের ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন তাদের ব্যবসা চালিয়ে নেওয়ার কোনো উপায় নাই। সরকার যদি একটু নজর দিত, তাহলে কোনোমতে তারা আবার শুরু করত।

অভিযোগ অস্বীকার করে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাইদ ইকবাল বলেন, ‘৯৯৯’ এ ৩টা ২০ মিনিটে সংবাদ পেয়ে ৩টা ৩২ মিনিটে পৌছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারজানা আখতার বলেন, লিখিত আবেদন পেলে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপক্ষে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...