শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 18

জামায়াত আ.লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে : রাশেদ খাঁন

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী ( সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন খান বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতিও রয়েছে। জাতিসংঘ বলছে যে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার সুযোগ নাই। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলাম সহযোগীতা করছে।’

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে রাশেদ খাঁন বলেছেন, ‘জ্বালানী সংকট একটি জাতীয় সংকট। জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত বা ১১ দলীয় জোট লংমার্চ করছে। এতে দেশে জ্বালানী তো আরও ব্যয় বেড়েছে। আপনারা সরকারকে সহযোগীতা করুন। আপনারা যদি এই ভাবে লংমার্চ করেন, রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে। ‘

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামকে দাঁয়িত্বশীল ভূমিকা পালন করার ইঙ্গিত দিয়ে। জামায়াতের ওপর নির্ভর করছে আওয়ামী লীগ ফিরে আসা। আওয়ামী লীগ ফিরে আসলে শহিদ আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে। সেইভাবে আমাকে আপনাকে হত্যা করবে। আমার কাছে মনে হয় জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এক ধরনের চক্রান্ত করছে। তবে বাংলাদেশের জনগণ সোচ্চার রয়েছে।’

তিনি আরও বলেন, “জামায়াত যদি মনে করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ৯৬ এর মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। তাহলে এদেশের জনগণ জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করবে।” এমন মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, ‘ আমার স্পষ্ট কথা যে সংগঠনটি শহীদ আবরার ফাহাদকে খুন করেছে। ওই সংগঠন এবং ওই দলের আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। জামায়াত চেষ্টা করলেও আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেনা। আমরা যারা আধিপত্য বিরোধী, আবরার ফাহাদের চেনতাকে ধারণ ধারি। তারা আমরা অবশ্যয় রাজপথে থাকব। রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতাকে মোকাবেলা করব।’

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খাঁন বলেন, ‘ আবরার ফাহাদের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। খুনি হাসিনা এবং শহীদ হাদীর আসামিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত তার অবস্থান স্পর্শ না করলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। তার মানে কি? এটিই তো আবরার ফাহাদের চেতনা। বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে। এই জন্য তো আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছি। অতীতের রাখীবন্ধন ছিন্ন করে আমরা ভারতের সাথে সম্মান এবং মর্যাদার সম্পর্ক গড়তে চাই।’

তিনি আরও বলেন, ‘ বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ করছে। কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামসহ সারা বাংলাদেশে বিভিন্ন স্থাপনাদি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় তার নামে হল করা হয়েছে। বাংলাদেশের মাটিতে শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশা আল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন প্রমুখ।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী – সমর্থকের বাড়িতে হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও তার সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও তিনটি মোটরসাইকেল আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামের নজরুল মোড়ে এ ঘটনা ঘটে।

ওই প্রার্থীর নাম মো. মিজানুর রহমান। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ওইদিন রাতেই এজাহার দিয়েছেন।

তবে এ ঘটনায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় দলের নেতাকর্মীর পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

মিজানুরের ভাষ্য, তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি যেন প্রার্থী হতে না পারেন সেজন্য কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কেরামত আলী ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা এবং তাদের সমর্থকরা শুক্রবার রাতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কয়েকটি বাড়ি ও দোকানঘরে ভাঙচুর ও লুটপাট করেছে। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছেন।

আর বিএনপির দাবি, মিজানুর রহমান জেলা স্বেচ্ছাসবক লীগের যুগ্ম আহবায়ক। দেশের পট পরিবর্তনের পরে রাজনৈতিক দল পরিবর্তন করেছে। ব্যক্তিগত ইস্যুকে রাজনৈতিক রঙ লাগিয়ে আলোচিত হতে যাচ্ছেন।

শনিবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, নজরুল মোড়ে পড়ে থাকা আগুনে পড়া তিনটি মোটরসাইকেল ভ্যানে তোলা হচ্ছে। এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের অবস্থান। বেশ কয়েকটি বাড়িকে ভাঙচুরের ক্ষত থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ সময় মিজানুরের সমর্থক হেদায়েত উল্লাহ জানান, স্থানীয় একটি ফুটবল খেলার উদ্বোধন শেষে মিজানুর রহমান ও তার অনুসারীরা বাড়াদী নজরুল মোড়ের একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা ভয়ে দৌড়ে পালিয়ে গেলে তিনটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরেক সমর্থক খোর্শেদ আলম বলেন, ‘আমার বাড়ির টিভি, ফ্রিজ, রাইচ কুকার ও মাটির ব্যাংক ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও নগদ ৫২ হাজার টাকা, একটি সোনার চেইন নিয়ে নিয়ে গেছে। ‘ তার ভাষ্য, চেয়ারম্যান পদপ্রার্থী মিজানকে সমর্থন করায় প্রতিপক্ষরা অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর-লুটপাট করছে।

আধিপত্য নয়, মূলত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এমন হামলা বলে দাবি করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমি যেন চেয়ারম্যান পদপ্রার্থী হতে না পারি। সেজন্য বিএনপি নেতা কেরামত আলী, তার ছেলে মাসুদ রানা এবং তাদের সমর্থকরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। এছাড়াও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে বড় ধরণের ক্ষতি করা হয়েছে। বিচারের আশায় থানায় এজাহার জমা দিয়েছি।

এ দিকে ঘটনার পর থেকেই গাঢাকা দিয়েছেন বিএনপি নেতা কেরামত আলী ও তার ছেলে মাসুদ রানা। সেজন্য তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী মুঠোফোনে বলেন, ‘ মিজান এতোদিন আওয়ামী লীগ ছিল। এখন রাজনৈতিক দল পরিবর্তন করেছে। মূলত ওয়ার্ড বিএনপির নেতা কেরামত আলীর সমর্থক ডাগু মন্ডলের সঙ্গে নদীতে নৌকা ভাঙা নিয়ে মিজানের বিরোধ আছে। নৌকা ভাঙা নিয়েই মূলত হামলার ঘটনা ঘটেছে। কিন্তু আলোচিত হওয়ার জন্য রাজনৈতিক রঙ লাগাচ্ছেন মিজান।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কয়েকটি বাড়িতে হামলা ও তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন। বর্তমান এলাকার আইন – শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

খোকসায় সাত কিশোর ডাকাতকে আটক করেছে গ্রামবাসী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতি কালে ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়া কিশোর ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে গ্রামবাসী। নদীতে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্রের সন্ধ্যান ২ ঘন্টার নিষফল অভিযান করলো ফায়ার সার্ভিস কর্মীরা। আটক ডাকাতদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার থেকে শনিবার বেলা ৩টা পর্যন্ত জানিপুর ইউনিয়নের চরবিহারীয়া গ্রামে হাওর নদী থেকে একে একে সাত কিশোর ডাকাতকে আটক করে গ্রামবাসী।

শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, আটক কিশোর ডাকাতরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিচ্ছে। বিস্তারিত পরে জানাবেন।

স্থানীয়রা জানায়, রাতে ডাকাত দলের সদস্যরা চরবিহারিয়া গ্রামে একটি নির্জন স্থানে দলবদ্ধ হচ্ছিলো। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা একটি পানের বরোজে আশ্রয় নেয়। পরে নাগরপাড়া, দশকাহুনিয়া, চরবিহারীয়া ও একতার পুর উত্তর পাড়ার কয়েকশ মানুষ সেখানে হানাদেয়। এসময় কিশোর ডাকতরা আগ্নেয় অস্ত্র উচিয়ে গুলি করার চেষ্টা করে। অবস্থা বেগতিক বুঝে ডাকাতরা হাওর নদীতে ঝাপ দিয়ে কুচুরি পানার মধ্যে আশ্রয় নেয়। শনিবার দুপুর ৩টা পর্যন্ত গ্রামবাসী নদীর কুচুরি পানার ভিতর থেকে তাদের একে একে আটক করে। রাতে অভিযান শুরুর সময় ডাকাত দলের এক সদস্য নদী সাতরে পালিয়ে যায় বলা হয়। কিন্তু সে নদীর পানিতে কুচুরি পানার জঞ্জালের মধ্যে আত্মগোপন করে ছিলো। শনিবার দুপুরে ফায়ার ব্রিগেডের সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযান শেষ করে নদী ছেড়ে চলে গেলে আত্ম গোপনে থাকা ডাকাত দলের এক সদস্য বেড়িয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা তাকেও আটক করে পুলিশে দিয়েছে।

আগের দিন গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত হাওড় নদীর কুচুরি পানার ভিতর থেকে আটক করা হয় শাওন সরদার (২১), পিতা লুৎফর সরদার, সাগর খান (১৯), পিতা- হান্নান খান, আনিস মন্ডল (২৮) পিতা- মকবুল আলী মন্ডল, সজিব মন্ডল (১৯) পিতা- শুকুর মন্ডল, সোহেল রানা (১৮) পিতা- জিল্লুর রহমান, ও শামীম শেখ (১৯) পিতা- রমিজ উদ্দিন। সর্বশেষ শনিবার দুপুরে আটক করা হয় ডাকাত দলের সদস্যে ইমরান (২২ কে। তবে তার পিতার নাম পাওয়া সম্ভব হয়নি। আটক কিশোর ডাকাত দলের সদস্যদের বাড়ি পাংশা উপজেলার লটাভাঙ্গা, পিরালী পাড়া ও বহলা ডাঙ্গী গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে।

খোকসা থানা পুলিশ সূত্র জানায়, রাতে খবর পেয়ে ঘটনা স্থলে তাদের একটি দল উপস্থিত হয়। গ্রামবাসীরা নদীর পানি ও কুচুরি পানার ভিতর থেকে কিশোর ডাকাত দলের সদস্যদের আটক করে। তারা উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।

ইতোমধ্যে আটক ৬ ডাকাতের ছবিসহ থানা পুলিশের হোয়টস আপ গ্রæপে জানায়, আটক কিশোর ডাকাত দলের সদস্যরা একতারপুর বাজারে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ কারনেই গোপনীয়তার সাথে আটক কিশোর ডাকাতদের ১৬৪ ধারায় জবান বন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দ্বিপক সরকার কালা জানান, চার দিন আগে (৮ সেপ্টেম্বর) একতার পুর বাজারে ডাকাতির পর গ্রামবাসী সজাগ হয়েছে। রাতে গ্রামবাসী ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে যায়। এর পর চার গ্রামের লোক একত্রিত হয়ে তাদের প্রতিরোধ গডে তোলে। ডাকাতরা গুলি করার চেষ্টা করে। গ্রামবাসীরা অপ্রতিরোধ্য হয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা নদীর কুচুরি পানার মধ্যে আশ্রয় নেয়। রাতে গ্রামবাসী একজন ডাকাতকে ধরার পর পুলিশ আসে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে একতারপুর বাজারে ডাকাতির ঘটনায় জরিত থাকার কথা তারা স্বীকার করেছে আটক কিশোর ডাকাতরা।

খোকসা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার রওশন আলীর সাথে কথা বলে জানা গেছে, হাওড় নদীতে ডাকাতদের ফেলা আগ্নে অস্ত্র উদ্ধারের জন্য থানা থেকে তাদের ডাকায় হয়। তারা পুলিশের সাথে অস্ত্র উদ্ধার অভিযান চালায়। কিন্তু পানির ভেতরে অস্ত্র খোজার মতো ব্যবস্থা তাদের নেই। এ কারনে তার দুই ঘন্টা চেষ্টা করে অভিযান শেষ করেছে।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন মুঠো ফোনে বিকাল সাড়ে ৫টায় জানান, বিষয়টি জটিল হওয়ায় গোপনীয়তার সাথে এগুতে হচ্ছে।

তিনি আরও জানান, প্রথম আটক ৬ জনের আদালতে জবানবন্দি চলছে। একতারপুর বাজারের ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

খোকসায় এক ডাকাতকে আটক করেছে গ্রামবাসী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে গ্রামবাসী।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে জানিপুর ইউনিয়নের চরবিহারীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ডাকাত দল চরবিহারিয়া গ্রামে একটি নির্জন স্থানে দলবদ্ধ হচ্ছিলো। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের তারা করে। এক পর্যায়ে এক ডাকাত সদস্যকে তারা আট করে গনপিটুনি দেয়। দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে খোকসা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। আটক ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত আসছে…….

নৌকা ভ্রমণে এসে পদ্মা নদীতে পরে ছাত্রদল নেতা নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিং ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিং ব্রিজের পিলারের ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও রাত একটা পর্যন্ত রকি নিখোঁজ ছিলেন।

নৌকা ভ্রমনে আসা যাত্রীদের কাছ থেকে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ব্যবসায়িক গ্রæপের ১২৩ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন।

এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরো বেশ কয়েকজন লোক ছিল। মাজার বেড়ানো শেষে রাত ৯ টা ১০ মিনিটের দিকে তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় স্রোতের প্রচন্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের চার নাম্বার পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব নদীতে পয়ে যায়। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে।

রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, সে যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্ত সামর্থবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে, আশা করছি ফিরে আসবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, রকিকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছে। বিষয়টি আমরা নজর রাখছি।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত বলেন, এটি শৈলকুপার কবিরপুর এলাকার একটি ব্যবসায়িক দলের পিকনিকের নৌকা। তারা ভেড়ামারার সোলেমান শাহ’র মাজারে এসেছিলেন।

ইতোমধ্যে নিখোঁজ দুজন লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। তবে রকিকে এখনো উদ্ধার করা যায়নি। রাত্র হওয়ায় উদ্ধার কাজ কঠিন হচ্ছে। রকিকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইউনিট। আমরা প্রশাসনের সকল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কন্ট্রোলিং অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন। পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় রাতেই নিখোঁজদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। নৌকাটিতে প্রায় ১২৩ বা তার চেয়ে কয়েকজন বেশি যাত্রী ছিলেন। রাতে উদ্ধার অভিযান সম্ভব না হলে খুলনা থেকে বিভাগীয় ডুবুরি দল এনে অভিযান পরিচালনা করা হবে।

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহের পাশ থেকে কয়েকটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলক চ্যাটার্জি বিভিন্ন দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি ও দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

স্থানীয় কয়েকজন সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, সমকাল পত্রিকা থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, ‘বিদেশ থেকে আমদানি করা গ্যাস এনে রাখার জন্য সাগরে দুটি জাহাজ রয়েছে। যার মালিকানা বিদেশি কোম্পানির। তার মধ্যে একটি জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। সঠিক কারণ এখনো জানা যায়নি। যে কারণে অন্য একটি জাহাজের ওপর চাপ পড়েছে। পাইপ লাইনে সরবরাহ বিঘিœত হয়েছে।’

তিনি বলেন, ‘এখন আমরা চেষ্টা করছি গ্যাস আনার জন্য। আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হয়তো আরও ৫-৭ দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে ইনশা আল্লাহ।’

তেলের মতো গ্যাসের ক্ষেত্রেও একটি অসাধু চক্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যারা একটি মেশিন দিয়ে জোর করে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে যাচ্ছে। তিনি নিজে লাভবান হলেও অন্য দশজনকে কষ্টে ফেলছেন। এই জিনিসগুলোকে আমাদের রোধ করতে হবে।’

অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেওয়া বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার একা এটা পারবে না। কেউ অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল নিয়ে গেলে সবাইকে প্রতিরোধ করতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত ১২ ফেব্রæয়ারি দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা অনেক কঠিন দায়িত্ব।’

তিনি বলেন, ‘বিশেষ করে বিগত ১ যুগেরও বেশি সময় একটি স্বৈরাচার বা ফ্যাসিস্টের অধীনে ছিল এই বাংলাদেশ। যেই বাংলাদেশকে শক্তি দিয়ে মানুষের সমর্থন দিয়ে নয়, বরঞ্চ অস্ত্রের ঝনঝনানি দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের ও কথা বলার অধিকার জোর করে ছিনিয়ে নিয়ে মানুষের কাঁধে তারা চেপে বসেছিল।’

তারেক রহমান বলেন, ‘সেসময় দেশের মানুষের ওপর কীভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে তা দেশের মানুষই দেখেছে। আমরা বিভিন্নভাবে দেখেছি ও জেনেছি কীভাবে দেশের মানুষের ও রাষ্ট্রের সম্পদ নিজেদের স্বার্থে ব্যয় করেছে। এমনকি বিদেশেও পাচার করেছে।’

অন্তর্র্বতী সরকারের আমলে প্রকাশিত শ্বেতপত্রের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই শ্বেতপত্রে বলা হয়েছে যে, বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এই অর্থ ও এই সম্পদ সম্পূর্ণভাবে দেশের মানুষের।’

তিনি বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকে এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি। এসব সম্পদ যাতে দেশের মানুষের জন্য ব্যয় করা হয়।’

সরকারের দুটি লক্ষ্য তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো দুইটি। একটি- মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়টি হচ্ছে- তৃণমূল ও সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।’

দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখন তিনি নারীদের স্বাবলম্বী করার জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা অনার্স পর্যন্ত ফ্রি করে দেবো। আমরা ঢাকা-১৭ আসনে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে সেই কাজ উদ্বোধন করেছি।’

তারেক রহমান বলেন, ‘নভেম্বর বা ডিসেম্বর থেকে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাতে পারবো। আমাদের একটি শিক্ষিত ও স্বাবলম্বী জাতি চাই। এভাবে দেশ আস্তে আস্তে স্বাবলম্বী হবে।’

ধর্মের কারণে সরকারের কাছে কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের কাছে ধর্মের কারণে কোনো ভেদাভেদ নেই।’

তিনি বলেন, ‘সারাদেশে অনেক ধর্মগুরু আছেন যারা কষ্ট করেন। আমরা তাদের সহায়তার জন্য প্রæতশ্রæতি দিয়েছিলাম। সেই কাজও আমরা শুরু করতে পেরেছি।’

কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রæতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার ওয়াদা করেছিলাম। কৃষকের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।’

তিনি বলেন, ‘এভাবে যেসব প্রতিশ্রæতি আমরা দিয়েছিলাম তার প্রত্যেকটিই আমরা শুরু করতে পেরেছি। এখানেই স্বৈরাচার ও বর্তমান সরকারের পার্থক্য।’

তারেক রহমান বলেন, ‘যেহেতু আমাদের নির্বাচিত করেছে এই দেশের জনগণ। সেজন্য আমাদের দায়িত্ব হলো সরকারের পক্ষে যতটুকু সম্ভব জনগণের ওয়াদা পূরণের চেষ্টা করব। পর্যায়ক্রমে আমরা অন্যান্য প্রতিশ্রæতি পালনের চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমি সবগুলো বিষয় খেয়াল রাখার চেষ্টা করি। আমি চেষ্টা করি কারও কোনো সমস্যা হলে সেগুলো সমাধানের জন্য। তবে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে একটি সময় লাগে।’

চলমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সমস্যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বহু দেশে আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ব্যাপারে মানুষ কষ্ট পাচ্ছে। বাংলাদেশের মানুষও এ ব্যাপারে সমস্যার সম্মুখীন হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সরকার গঠনের ১২ দিন পর মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির শুরু হয়। স্বাভাবিকভাবেই অন্য দেশের মতো বাংলাদেশেও প্রভাব পড়ে।’

তারেক রহমান বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রথমে আমরা জ্বালানির দাম না বাড়িয়ে কীভাবে জনগণকে স্বস্তি দেওয়া যায় সেটা করেছি। বিভিন্ন দেশের তেলের দাম বাড়লেও দেশে প্রথমে আমরা দাম বাড়াইনি। কিন্তু কিছু অসাধু মানুষ তেলের ব্যবহার এমনভাবে শুরু করলো আমরা বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছি।’

দেশীয় গ্যাস উত্তোলন বাদ দিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন দেশের গ্যাস উত্তোলন বাদ দিয়ে বিদেশ থেকে কেন গ্যাস আমদানি করছে? হয়তো দেশের মাটিতে গ্যাস থাকতে পারে। কিন্তু সেটার প্রকৃত অবস্থা আমরা এখনও জানি না।’

তিনি বলেন, ‘কারণ গত ১৭ বছর স্বৈরাচারী সরকার পুরো জিনিসটাকে এমনভাবে বিদেশনির্ভর করে তুলেছিল যে, দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু বানিয়ে রেখেছিল।’

অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে সুবিধা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘শুধু তাই নয়, বাংলাদেশ যাতে জ্বালানিখাতে পুরোপুরি বিদেশনির্ভর হয় সেই ব্যবস্থা তারা করেছিল।’

তিনি বলেন, ‘তবে বর্তমান সরকার আমরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বাপেক্সকে সক্রিয় করতে যেসব উদ্যোগ দরকার সেগুলো করেছি।’

গ্যাস অনুসন্ধান ব্যয়বহুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু গ্যাসের অনুসন্ধান অনেক ব্যয়বহুল। ১৩০টি গ্যাস কূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছি। ফলে যখনই আমরা গ্যাস পাব তখন এই সমস্যার উন্নতি হবে।’

দৌলতপুরে পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত আছে সাপ আতঙ্কে বানভাসিরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে অর্ধলক্ষ মানুষ পানি বন্দি হয়ে পরেছেন।

ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত কয়েকদিনে উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ডুবে গেছে সড়ক, আবাদি জমি ও ঘর বাড়ি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে শ্রেণি কার্যক্রম। রান্নার জায়গা ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষ। এর সঙ্গে যোগ হয়েছে বিষধর সাপের উপদ্রব। ঘরবাড়ি ও বসতভিটার আশপাশে সাপের আনাগোনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বানভাসি মানুষের।

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের তথ্য অনুযায়ী, ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে গড়ে প্রতিদিন প্রায় ১০ সেন্টিমিটার করে পানি বাড়ছে।

শুক্রবার সকাল ৯ টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ০২ সেন্টিমিটার। সেখানে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র শূন্য দশমিক ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণেই পদ্মায় পানি দ্রæত বাড়ছে। পানি বৃদ্ধির প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় নৌকা, ডিঙ্গি নৌকা (টিন দিয়ে তৈরি বিশেষ নৌকা) ও ভেলাই হয়ে উঠেছে চলাচলের প্রধান মাধ্যম। অনেক পরিবারের রান্নার জায়গা পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত দুই-তিন দিনে তার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

১৯টি প্রামের মধ্যে ১৭টির নিম্নাঞ্চলের ঘর বাড়িতে পানির উঠে গেছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। স্কুলগুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে। পানি ওঠার পর থেকে বিষধর সাপের উপদ্রবও বেড়েছে। ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেকে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, আমার ইউনিয়নের প্রতিটি গ্রামের চারপাশে এখন পানি। সড়কগুলো ডুবে যাওয়ায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক বাড়ির ভেতরে পানি না ঢুকলেও ভিটা পর্যন্ত পানি উঠে এসেছে। পানির দুর্ভোগের পাশাপাশি সাপের আতঙ্কেও মানুষ দিশেহারা।

এদিকে পদ্মার পানি বৃদ্ধিতে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চরাঞ্চলের বিস্তীর্ণ আবাদি জমিও তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা গত বুধবার দুপুরে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।

শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল সরবরাহকর্মীর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রæতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক সরবরাহকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত ফরা মন্ডলের ছেলে। তিনি আল্লারদর্গা এলাকার প্রাণ কোম্পানির পরিবেশক কেন্দ্রের সরবরাহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কল্যাণপুর বটতলা বাজার থেকে কোম্পানির পাওনা টাকা সংগ্রহ করে পায়ে হেঁটে আল্লারদর্গা বাজারের দিকে যাচ্ছিলেন জহুরুল। চামনাই এলাকায় পৌঁছালে তারাগুনিয়া থেকে ভেড়ামারার দিকে যাওয়া কাঁচা মরিচবোঝাই দ্রæতগতির একটি অলগামন তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আল্লারদর্গা বাজারের বিসমিল্লাহ ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন। তবে ক্লিনিকে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আগামী বছরের মার্চে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – পানি সম্পদ মন্ত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রæতি অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি, ফেব্রæয়ারি অথবা মার্চে প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে এসে এই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরের পদ্মা-গড়াই মোহনা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে প্রতিশ্রæতি ও আমাদের ইশতেহারে উল্লেখ করেছিলাম, এ দেশের জনগণ আমাদের ম্যান্ডেট দেওয়ার পর ইনশাআল্লাহ আমরা দৃশ্যমান পদ্মা ব্যারেজ সবার সামনে নিয়ে আসব। নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রæতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভায় প্রথমেই ৩৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে সম্ভবত আরও ১৫ থেকে ১৭ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। দীর্ঘদিন ধরে প্রকল্পটির কারিগরি সহায়তা, সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কাজ করা হয়েছে। ২০০৪ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এর কাজ শুরু হয়েছিল। ২০২৬ সালে এসে সেই কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন, এই প্রকল্পটি দৃশ্যমান হওয়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি জাতির সামনে কমিটমেন্ট দিয়েছেন, প্রতিশ্রæতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন। আমরা আশা করছি, আগামী জানুয়ারি, ফেব্রæয়ারি অথবা মার্চের মধ্যে তিনি সরেজমিনে আসবেন এবং এই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন, ইনশাআল্লাহ।

পদ্মা ব্যারেজের সুফল তুলে ধরে পানি সম্পদ মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি কার্যক্রমে গতি আসবে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ও বন্যার কারণে যে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, তা নিয়ন্ত্রণে সহায়তা করবে এই প্রকল্প।

তিনি বলেন, নদীর প্রবাহ ও গতিপ্রকৃতি ঠিক না থাকায় অনেক সময় নদীর তীরের বাঁধ ভেঙে যায়। এতে বসতবাড়ি, বাজারসহ স্থানীয় জনপদ ক্ষতিগ্রস্ত হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় খালসহ নদীর সঙ্গে সংযুক্ত বিভিন্ন জলপ্রবাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সুন্দরবনের প্রতিবেশব্যবস্থাও ভারসাম্য হারায়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে এই অঞ্চলের ১৯টি জেলার আশপাশের উপকারভোগীসহ মোট ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন। একেক এলাকায় একেক ধরনের উপকারভোগী থাকবেন এবং একেক ধরনের সুবিধা পাবেন।

প্রকল্পের অবকাঠামোর বিষয়ে তিনি বলেন, মূল পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি পদ্মা নদী ও গড়াইয়ের সংযোগস্থলেও একটি ব্যারেজ নির্মাণ করা হবে, যেটিকে গড়াই অফটেক বলা হচ্ছে। সেখানে মাছের চলাচলের জন্য ফিশ পাস, নৌযান চলাচলের জন্য নেভিগেশন লক এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণে বিভিন্ন গেট ও আন্ডার সুইস থাকবে।

মন্ত্রী বলেন, সম্পূর্ণ বেনিফিট যেন এই এলাকার মানুষকে দেওয়া যায়, এটাই আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ আমরা সরেজমিনে এসেছি এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমাদের এই অঞ্চলে দৃশ্যমান কাজ শুরু হবে এবং আপনারা এই সুবিধা পেতে শুরু করবেন।

পদ্মা ব্যারেজ দৃশ্যমান হলে ভারতের মাথাব্যথার কারণ হবে কি না-এমন প্রশ্নে তিনি আরও বলেন, আমাদের বন্ধুপ্রতিম দেশ। আমাদের স্বার্থটা রক্ষা করেই কাজ করছি। এই স্বার্থকে গুরুত্ব দিতে গিয়ে সবার সর্বাত্মক সহযোগিতা লাগবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রউফ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...