খোকসায় সাত কিশোর ডাকাতকে আটক করেছে গ্রামবাসী

0
32

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতি কালে ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়া কিশোর ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে গ্রামবাসী। নদীতে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্রের সন্ধ্যান ২ ঘন্টার নিষফল অভিযান করলো ফায়ার সার্ভিস কর্মীরা। আটক ডাকাতদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার থেকে শনিবার বেলা ৩টা পর্যন্ত জানিপুর ইউনিয়নের চরবিহারীয়া গ্রামে হাওর নদী থেকে একে একে সাত কিশোর ডাকাতকে আটক করে গ্রামবাসী।

শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, আটক কিশোর ডাকাতরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিচ্ছে। বিস্তারিত পরে জানাবেন।

স্থানীয়রা জানায়, রাতে ডাকাত দলের সদস্যরা চরবিহারিয়া গ্রামে একটি নির্জন স্থানে দলবদ্ধ হচ্ছিলো। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা একটি পানের বরোজে আশ্রয় নেয়। পরে নাগরপাড়া, দশকাহুনিয়া, চরবিহারীয়া ও একতার পুর উত্তর পাড়ার কয়েকশ মানুষ সেখানে হানাদেয়। এসময় কিশোর ডাকতরা আগ্নেয় অস্ত্র উচিয়ে গুলি করার চেষ্টা করে। অবস্থা বেগতিক বুঝে ডাকাতরা হাওর নদীতে ঝাপ দিয়ে কুচুরি পানার মধ্যে আশ্রয় নেয়। শনিবার দুপুর ৩টা পর্যন্ত গ্রামবাসী নদীর কুচুরি পানার ভিতর থেকে তাদের একে একে আটক করে। রাতে অভিযান শুরুর সময় ডাকাত দলের এক সদস্য নদী সাতরে পালিয়ে যায় বলা হয়। কিন্তু সে নদীর পানিতে কুচুরি পানার জঞ্জালের মধ্যে আত্মগোপন করে ছিলো। শনিবার দুপুরে ফায়ার ব্রিগেডের সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযান শেষ করে নদী ছেড়ে চলে গেলে আত্ম গোপনে থাকা ডাকাত দলের এক সদস্য বেড়িয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা তাকেও আটক করে পুলিশে দিয়েছে।

আগের দিন গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত হাওড় নদীর কুচুরি পানার ভিতর থেকে আটক করা হয় শাওন সরদার (২১), পিতা লুৎফর সরদার, সাগর খান (১৯), পিতা- হান্নান খান, আনিস মন্ডল (২৮) পিতা- মকবুল আলী মন্ডল, সজিব মন্ডল (১৯) পিতা- শুকুর মন্ডল, সোহেল রানা (১৮) পিতা- জিল্লুর রহমান, ও শামীম শেখ (১৯) পিতা- রমিজ উদ্দিন। সর্বশেষ শনিবার দুপুরে আটক করা হয় ডাকাত দলের সদস্যে ইমরান (২২ কে। তবে তার পিতার নাম পাওয়া সম্ভব হয়নি। আটক কিশোর ডাকাত দলের সদস্যদের বাড়ি পাংশা উপজেলার লটাভাঙ্গা, পিরালী পাড়া ও বহলা ডাঙ্গী গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে।

খোকসা থানা পুলিশ সূত্র জানায়, রাতে খবর পেয়ে ঘটনা স্থলে তাদের একটি দল উপস্থিত হয়। গ্রামবাসীরা নদীর পানি ও কুচুরি পানার ভিতর থেকে কিশোর ডাকাত দলের সদস্যদের আটক করে। তারা উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।

ইতোমধ্যে আটক ৬ ডাকাতের ছবিসহ থানা পুলিশের হোয়টস আপ গ্রæপে জানায়, আটক কিশোর ডাকাত দলের সদস্যরা একতারপুর বাজারে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ কারনেই গোপনীয়তার সাথে আটক কিশোর ডাকাতদের ১৬৪ ধারায় জবান বন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দ্বিপক সরকার কালা জানান, চার দিন আগে (৮ সেপ্টেম্বর) একতার পুর বাজারে ডাকাতির পর গ্রামবাসী সজাগ হয়েছে। রাতে গ্রামবাসী ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে যায়। এর পর চার গ্রামের লোক একত্রিত হয়ে তাদের প্রতিরোধ গডে তোলে। ডাকাতরা গুলি করার চেষ্টা করে। গ্রামবাসীরা অপ্রতিরোধ্য হয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা নদীর কুচুরি পানার মধ্যে আশ্রয় নেয়। রাতে গ্রামবাসী একজন ডাকাতকে ধরার পর পুলিশ আসে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে একতারপুর বাজারে ডাকাতির ঘটনায় জরিত থাকার কথা তারা স্বীকার করেছে আটক কিশোর ডাকাতরা।

খোকসা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার রওশন আলীর সাথে কথা বলে জানা গেছে, হাওড় নদীতে ডাকাতদের ফেলা আগ্নে অস্ত্র উদ্ধারের জন্য থানা থেকে তাদের ডাকায় হয়। তারা পুলিশের সাথে অস্ত্র উদ্ধার অভিযান চালায়। কিন্তু পানির ভেতরে অস্ত্র খোজার মতো ব্যবস্থা তাদের নেই। এ কারনে তার দুই ঘন্টা চেষ্টা করে অভিযান শেষ করেছে।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন মুঠো ফোনে বিকাল সাড়ে ৫টায় জানান, বিষয়টি জটিল হওয়ায় গোপনীয়তার সাথে এগুতে হচ্ছে।

তিনি আরও জানান, প্রথম আটক ৬ জনের আদালতে জবানবন্দি চলছে। একতারপুর বাজারের ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।

Share this news as a Photo Card