শনিবার, মে ৯, ২০২৬.
Home Blog Page 766

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হলেন ডাক্তারসহ আরও ৭ জন

0
coronavirus-Dro-24-p-2-compressed
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ডাক্তারসহ নতুন করে আরও ৭ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অব্দি চুয়াডাঙ্গা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এ.এস.এম.মারুফ হাসান বলেন, মঙ্গলবার রাতে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে এদিন ১৮ জনের ফলাফল এসেছে । এর মধ্যে ৭ জনের দেহে করোনা সংক্রমণ হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসের সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে।

আরও পড়ুন

যশোরের রেড জোনে থাকবে কঠোর লকডাউন

আক্রন্ত ৭ জনে মধ্যে আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ জন ডাক্তার রয়েছেন । আলমডাঙ্গা উপজেলার ৬ জনের মধ্যে হাড়কান্দি গ্রামের ২ শিশুসহ ৬ জন ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার ১ জন ডাক্তার রয়েছেন ।

যশোরের রেড জোনে থাকবে কঠোর লকডাউন

0
red-dro-24-p-1-compressed
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের রেড জোনভিত্তিক এলাকাগুলোতে কঠোরভাবে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর জেলা সার্কিট হাউজে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জানা গেছে, যশোরে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জনসচেতনতার অভাবে রেডজোন চিহ্নিত এলাকাগুলোকে যথাযথভাবে পালন করা হচ্ছে না লকডাউন। অন্য সময়ের মতো স্বাভাবিক জীবন যাপন করছে এলাকাবাসী।

মঙ্গলবার কঠোর লকডাউন কার্যকরের জন্য যেসকল নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি,

সে সব এলাকায় কঠোর লকডাউন কার্যকর করা হবে যে সকল এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির অবস্থান করবে, দরিদ্রদের সহায়তা করা, জনসচেতনতা বৃদ্ধি করা। করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত বেড ও কেবিনের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, মনিটরিং টিমটি রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসে বসে দায়িত্ব পালন করবেন। টিমে একজন ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক, একজন পৌরসভার কর্মকর্তাসহ গণমাধ্যম প্রতিনিধিও রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধ কমিটি কাজ করবে। কয়টা বাড়ি লকডাউন করা হবে, কিভাবে তা চলবে, সেই সিদ্ধান্ত ওই টিমের পক্ষ থেকে নেওয়া হবে। লকডাউন কার্যকর হওয়া এলাকায় বসবাসরত দরিদ্রদের পৌরসভার পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। জেলার অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সব কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন, করোনা প্রতিরোধ সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে.কর্নেল নিয়ামুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

আরও পড়ুন

আরও ৪ জেলা রেড জোনের আওতায়

নৌকাডুবির ৪৮ ঘন্টা পর দুই কৃষকের লাশ উদ্ধার

0
Boat-Dro-23-p-11-compressed
প্রতিকী ছবি

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে দুই কৃষকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। লালপুর ও রাজশাহীর ডুবুরি দল দুই দফায় চেষ্টা করেও নিখোঁজ কৃষকদের সন্ধান করতে পারেনি।

নিহত দুজন হলেন লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বর আলীর ছেলে সেলিম হোসেন (২৩) ও ছইমুদ্দিন আলীর ছেলে পুকিন আলী (৩৫)।

এলাকাবাসীরা বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ কিলোমিটার দূরে নিখোঁজ একজনের লাশের সন্ধান পাওয়া যায়। এ পরে বেলা ২টার দিকে নিখোঁজ অপরজনের লাশের সন্ধান মেলে। উদ্ধারের পরেই লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

নৌকাটির মাঝি তৌহিদুর রহমান জানান, রবিবার পদ্মার ওপারের চরে বাদাম তুলতে গিয়েছিলেন নিহত সেলিম হোসেন, পুকিন আলীসহ আরও পাঁচজন। কাজ শেষে তারা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। মাঝনদী অতিক্রম করার সময় পাশ দিয়ে যাওয়া অপর একটি নৌকার ঢেউয়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। তিনজন সাঁতরে উপরে উঠতে পারলেও বাঁকি দুজন নিখোঁজ হন। সোমবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজের স্বজনরা স্রোত উপেক্ষা করে ব্যক্তিগতভাবে নৌকায় করে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাতে থাকেন। অবশেষে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা নিখোঁজ কৃষকদের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

যশোরের মনিরামপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

0
Droho-23-p-15

যশোর প্রতিনিধি

যশোররে মণরিামপুর উপজেলাতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত তাহেরুন্নেছা (৫৪) জালালপুর গ্রামের মৃত আফসার গাজীর মেয়ে। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য মুনসুর আলী বলেন, সোমবার বারান্দায় ঘুমিয়ে ছিলেন তাহেরুন্নেছা। মধ্যরাতের পর সেখানে সাপ ওঠে এবং সাপের চলাচলের সময় মশারিতে বাধাগ্রস্থ হয়ে তাহেরুন্নেছার ডান হাতে কামড় বসিয়ে দেয়। তার চিৎকারে স্বজনরা এসে তাকে স্থানীয় দুজন কবিরাজ দিয়ে চিকিৎসা করালেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকালের পর তিনি মরা যান।

পাংশায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
Pangsha-Dro-23-p-13
পুস্পমাল্য অপর্ণ

মাসুদ রেজা শিশির

পাংশায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে, দোয়া মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ. কে এম,শফিকুল মোরশেধ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উসমান গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাষ্টার, সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন বিশ^াস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও ৪ জেলা রেড জোনের আওতায়

0
red-zone-dro-23-p-9-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের প্রার্দুভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নতুন করে আরও ৪ জেলাকে রেড জোনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোভিড-১৯ রোগের ঝুঁকি বিবেচনায় সরকার এবার কক্সবাজার, মাগুরা, হবিগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি দিয়েছে।

করোনা ভাইরাসের অধিক সংক্রমণের কারণে রেড জোন ভিত্তিক এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ অব্দি মোট ১৯টি জেলার বিভিন্ন রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে সোমবারে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া জেলার রেড জোন ভিত্তিক এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

রবিবারে রেড জোনের ১০টি জেলা- চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বাজেট আলোচনায় গণমাধ্যমের কর ভ্যাট কমানো দরকার মন্তব্য ইনু’র

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪১২ জনের শরীরে মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন আরও ৪৩ জন। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। অপরদিকে মারা গেছেন মোট এক হাজার ৫৪৫ জন।

বাজেট আলোচনায় গণমাধ্যমের কর ভ্যাট কমানো দরকার মন্তব্য ইনু’র

0
in-dro-23-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু গনমাধ্যম ধুকছে বলে মন্তব্য করেছেন। করোনা পরিস্থিতির কারনে গনমাধ্যমের চলমান অচলাবস্তা দূর করতে এই শিল্পের উপর আরোপিত কর ভ্যাট কমানোর প্রস্তাব করেন তিনি।

মঙ্গলবার দুপুরে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দের সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, অর্থমন্ত্রী অগ্রাধিকার নির্ণয় করলেও খাতভিত্তিক বরাদ্দ গতানুগতিক। স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন করবে এমন কোন বরাদ্দ নেই। নতুন দরিদ্র ও নতুন কর্মহারা ২৬ লাখ লোকের জন্য কোনো নির্দেশনা নেই। রাজস্ব খাত, ব্যাংকিং খাত ও পুঁজিবাজার সংস্কারের দাবির বিষয়ে কোনো বক্তব্য নেই।

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি বলেন, সংবাদ পত্রের উপর থেকে করর্পোরেট কর ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামাতে হবে। নিউজপ্রিন্টের ওপর থেকে ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করতে হবে। বিজ্ঞাপন আয়ের উৎস কর ২ শতাংশ করতে হবে। এ শিল্পের কাঁচামালের ওপর আবগারি শুল্ক শূন্য করতে হবে। টেলিকম সেক্টরে মোবাইলের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইন্টারনেটের ওপরের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

জাসদ সভাপতি বলেন, দেশে এখন অস্বাভাবিক সময় যাচ্ছে। করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং প্রধানমন্ত্রীর ১ লাখ ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ছাড়া বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ গতানুগতিক, গৎবাঁধা এবং ছকের মধ্যে সীমাবদ্ধ। এবার দরকার ছিল ছকের বাইরে একটা বাজেট।

আরও পড়ুন

করোনার মধ্যেও উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করছি- প্রধানমন্ত্রী

সাবেক এই মন্ত্রী সরকারকে উদ্দেশ করে বলেন, করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না। দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবিলা ও অর্থনীতি সচল করা যাবে না। স্বচ্ছতা, সমন্বয়হীনতা ও অদক্ষতা দূর করে সুশাসন কায়েম করতে হবে।

মেহেরপুরের ভৈরব নদীতে এক যুবকের মৃত্যু

0
meherpur-Dro-23-p-6-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের ভৈরব নদীতে ডুবে রুহুল আমীন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেহেরপুরের ভৈরব নদীতে ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন জেলা শহরের বেড়পাড়ার মুনসুর আলীর ছেলে।

স্থানীয় রফিকুল বলেন, ভৈরব নদীর অন্য পাড়ে আমরা কয়েক বন্ধু খেলা করছিলাম। এমন সময় রুহুল আমীন গোভীপুর গ্রাম থেকে বাড়ি ফেরার পথে নদী পার হচ্ছিলেন। পার হওয়ার কোন এক সময় সে কচুরীপানায় আটকিয়ে ডুবে যান। আমরা দৌড়ে কয়েকজন স্থানীয়দের খবর দিলে, তারা মৃত অবস্থায় রুহুম আমীনকে উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশিচত করে বলে পুলিশ রুহুল আমীনের লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন 

দুর্বৃত্তের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে শিশুসহ চারজন

করোনাসহ সংক্রামক ব্যাধিতে পুরুষরা বেশি মৃত্যু ঝুকিতে

0
coronavirus-dro-21-p-9
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানিয়েছেন করোনা সহ সংক্রামক ব্যধিতে পুরুষদের মৃত্যুর ঝুকি বেশি।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ডাঃ নাসিমা সুলতানা বলেন, পুরুষরা আগে থেকে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি।

তিনি বলেন, পুরুষরা ধুমপায়ী, অ্যালকোহল এবং সোশ্যাল আইসোলেশন কম থাকায় আক্রান্ত বেশি হন। অন্যদিকে নারীরা সুবিধা পাচ্ছেন, কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীদের জিনগতভাবে বেশি ইমিউন থাকে।

গেøাবাল হেলথ রিপোর্ট থেকে সায়েন্স ডিরেক্ট ডটকমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

তিরি পুরুষদের সতর্ক থাকতে বলেন। তারা যেন আরও বেশি সচেতন হন, সতর্ক থাকেন।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৫৪৫ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৪১২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,১৯,১৯৮ জন।

করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা বিহীন কুষ্টিয়ার রথযাত্রা

0
ROTH-Dro-23-p-4
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা বিহীন পালন করা হলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা। এবার রথ টানা হয়নি বসেনি মেলাও। রথের আনুষ্ঠানিকতা নেই। প্রতি বছর কুষ্টিয়ার এ রথযাত্রাকে ঘিরে বড়বাজার থেকে মোয়াজ্জেম ষ্টোর পর্যন্ত বিশাল মেলা বসে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে এ মেলায়।

জেলা পুজা উদযাপন পরিষদের সহ-আইন সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু বলেন, কুষ্টিয়ার রথটি ঐতিহ্যবাহী রথ। বহু যুগযুগ ধরে এ রথউৎসব হয়ে আসছে। কিন্তু এ বছর মহামারী করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হবেনা।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা জানান, কুষ্টিয়ায় ২টি রথ হয়। প্রথমটি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর রথ। পরেরটি ইসকন মন্দিরের। করোনার কারণে এ বছর রথটানা হবেনা। শুধু ধর্মীয় পুজা হবে। তাও মন্দিরে মধ্যে।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...