শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 773

খোকসার ১জন সহ কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত

0
Kushtia-Dro-18-p-15-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

খোকসার ১জন সহ কুষ্টিয়া জেলায় একদিনে সর্বোচ্চ ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড এটি।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১৪৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৪টি পজেটিভ। এ অব্দি কুষ্টিয়া জেলায় করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০৭ জন।

খোকসায় করোনা আক্রান্ত ফয়সাল (২৫)  শোমসপুরের ভাড়া বাড়িতে বাস করেন। তার পিতার নাম ডাঃ আশরাফুল ইসলাম।

কুষ্টিয়া সদর উপজেলায় ২৬ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, দৌলতপুর উপজেলায় ২ জন  রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয় জন ব্যাংক কর্মকর্তা, দুজন পুলিশ সদস্য, একজন কুমারখালী পৌরসভার কাউন্সিলর ও এক জন নার্স রয়েছেন।

কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত বহিরাগত বাদে ৩০৭ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে দৌলতপুর ৪২, ভেড়ামারা ৪০, মিরপুর ২৩, সদর ১৪৭,কুমারখালী ৪১ এবং খোকসা উপজেলায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ২৩৫, এবং নারী ৭২ জন। সুুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২১৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। সর্বশেষ ১৭ জুন দৌলতপুর উপজেলার ফিলিপনগরের ৮৫ বছর বয়স্ক একজন পুরুষ রোগী খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৩ জুন তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল।

আরও দেখুন

শাক কুড়ানি শিশুকাল

শাক কুড়ানি শিশুকাল

0
Khoksa-Dro-18-p-14

আষাঢ়ের জল জমা মাঠে কলমি শাক তুলতে ব্যস্থ শিশুরা। রাতের খাবারের সাথে ভাজি করা হবে এই শাক। খোকসার বশোয়া গ্রাম থেকে বৃহস্পতিবার বিকালে ছবিগুলো তোলা।

উদোম শরীরে দল বেঁধে জলজমা জমি থেকে শাক তুলছে শিশুরা।

Khoksa-Dro-18-p-15

 

Khoksa-Dro-18-p-15

Khoksa-Dro-18-p-16

রাজবাড়ীতে নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত

0
Rajbari-Dro-18-p-1311-compressed

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজবাড়ীতে নতুন করে ১২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৭ জন, কালুখালী উপজেলার ২জন, গোয়ালন্দ উপজেলার ২জন এবং ১ জন পাংশা উপজেলার । উল্লেখ্য, এ অব্দি রাজবাড়ীতে ১৫২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৫৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। করোনায় আক্রান্ত অন্যরা সদর হাসপাতালের আইসোলেশনে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

শৈলকুপায় করোনা উপসর্গে ব্যাংকারের মৃত্যু

শৈলকুপায় করোনা উপসর্গে ব্যাংকারের মৃত্যু

0
coronavirus-Dro-18-p-12-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবুর মন্ডল (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার আনোয়ার খান মডেল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় সোনালী ব্যাংকের সহকারি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

মরহুম ব্যাংক্যার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মৃত সোবাহান মন্ডলের ছেলে। তার স্ত্রী সহ দুই ছেলে-মেয়েও প্রাণঘাতী করোনায় আক্রান্ত।

জানা যায়, ৭ জুন তার দেহে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার জ্বর-সর্দি, শ্বাসকষ্ট ও গলাব্যথাসহ করোনা উপসর্গ ছিল। মৃত ব্যাংকারের জানাজা ও দাফন তার গ্রামের বাড়িতে ইসলামী ফাউন্ডেশনের সদস্যদের মাধ্যমে সামাজিক বিধি নিষেধ মেনে সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেছেন তার নিকটতম আত্মীয়স্বজন।

আরও পড়ুন

কুমারখালীর যুবক তৈরী করলো ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ

কুমারখালীর যুবক তৈরী করলো ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ

0
Kumarkhaku (Kushtia) Pic- 18-06-2020-compressed
ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ

কুমারখালী প্রতিনিধি

প্রাণঘাতি করোনা ভাইরাসের জীবানু থেকে শহর ও নিজেদের সুরক্ষিত রাখতে কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথ তৈরী করা হয়েছে। অত্যাধুনিক এই ডিজিটাল মেশিনটি উদ্ভাবন করে শহরে ব্যাপক সাড়া ফেলেছে কুমারখালীর আবু বক্কর সিদ্দিক।

করোনাকালীন পরিস্থিতিতে বাড়িতে অবসর সময় কাটানোর পাশাপাশি তৈরী করেছে এই ডিজিটাল স্যানিটাইজার বুথ।

সরেজমিন গিয়ে জানা গেছে, বৈশ্বিক ভাইরাস করোনা পরিস্থিতির কারণে গার্মেন্টেস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে আবু বক্কর সিদ্দিক। কর্মহীন কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে করোনা ভাইরাসের জীবানু থেকে মানুষকে সুরক্ষিত রাখতে ডিজিটাল পদ্ধতিতে স্যানিটাইজার স্প্রে বুথ তৈরীর উদ্যোগ নেন।

প্রায় চারদিন সময় ব্যয় করে এ্যালটেক থাই সীট দিয়ে সাড়ে ৬ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৩ ফুট প্রস্থ সাইজের একটি ঘর আকৃতির বুথ তৈরী করে সেখানে ম্যান ডিটেক্টর সেন্সর স্থাপন সহ বিদ্যুৎ চালিত ডিসি মটর স্থাপন করে। আর বুথের পাশেই একটি কন্টেইনারে রাখা হয়েছে স্যানিটাইজার।

মানুষ ওই বুথের প্রবেশ মুখে যাওয়া মাত্রই স্যানিটাইজার স্প্রে হতে থাকে। বুথের প্রবেশ মুখ দিয়ে ভিতরে ঢুকে গেলেই তার পুরো শরীরে স্যানিটাইজার স্প্রে করা হয়ে যাচ্ছে।

বর্তমানে এই ডিজিটাল স্যানিটাইজার স্প্রে বুথটি কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে নিজের বসত বাড়ির গেটের সামনে স্থাপন করে রাখা হয়েছে। এলাকার মানুষ করোনা ভাইরাসের জীবানু হতে সুরক্ষিত থাকতে এই ডিজিটাল স্যাটিটাইজার বুথে প্রবেশ করছেন।

আরও পড়ুন

খোকসায় তিন জনের করোনা জয়

উদ্ভাবক আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম বুথটি তৈরীর ব্যয় ২০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এখন কেউ এটি নিতে চাইলে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে তৈরী করে দেওয়া সম্ভব।
এদিকে, এলাকাবাসী আবু বক্কর সিদ্দিকের এই উদ্ভাবনকে করোনাকালীন পরিস্থিতিতে একটি সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছেন।

খোকসায় তিন জনের করোনা জয়

0
Khoksa-Dro-18-p-12-compressed
খোকসার করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা

নাজমুল হাসান

কুষ্টিয়ার খোকসায় করোনা জয়ী তিন জনকে স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র দিয়েছে। এ সময় সুস্থ রোগীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছাসহ ছাড়পত্র প্রদান করেন।

খোকসার করোনা জয়ীরা হলেন আরিফুল, মফিজ উদ্দিন ও শুকুর আলী । এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মে মাসের ২৮ তারিখে ঢাকা থেকে গার্মেন্টস কর্মীরা খোকসায় আসেন। তাদের মধ্যে আরিফুল মফিজুল ও শুকুর আলীর শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। আক্রান্ত রোগীরা সবাই নিজ বাড়ী থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। ১৬ জুন তাদের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

বর্তমানে উপজেলায় ৯জন রোগীর মধ্যে ১জন স্বাস্থ্য কর্মী বাদে বাকী ৮ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান বলেন, শুধুমাত্র বাইরে থেকে আসা রোগীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। খোকসায় করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সফরমেশন ঘটেনি। স্বাস্থ্য বিধি ও  সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।

 

আরও পড়ুন

কুষ্টিয়া ও ভেড়ামারায় কঠোরভাবে লক ডাউন শুরু

লা লীগের একম্যাচে গোলশুন্য অপরটিতে এইবার জয়ী

0

লিটন জামান

বুধবার রাতে অনুষ্ঠিত লা লীগের ভ্যালাদলিদ বনাম সেল্টা ভিগোর ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। অপরটিতে দুই গোলের ব্যবধানে জয়ী হয়েছে এইব,জসকচমবটআ বকপটার।

আরও পড়ুন

টানা বিরতির পর লা লীগার ম্যাচ মাঠে গড়াল

এইবার বনাম অ্যাতলেতিকো বিলবাও ম্যাচটি ছিল দুর্দান্ত। জমজমাট লড়াইয়ের মধ্যে দিয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এইবারে’র পক্ষে গোল দুইটি করেন, কিকে ১৯ মিনিটে এবং এফ. ওরেলানা ৭৮ মিনিটে (পেনাল্টি থেকে)। বিলবাওের পক্ষে গোল দুইটি করেন আর. গার্সিয়া ৮ মিনিটে (পেনাল্টি থেকে) এবং দ্বিতীয় গোলটি করেন এ.ভিলাবিরারে ৮১ মিনিটে।

প্রথম ম্যাচে ড্র করলেও দুর্দান্ত পারফরম্যান্স এর মধ্যে দিয়ে ঘুড়ে দাঁড়ালেন অ্যাতলেতিকো মাদ্রিদ। ওসাসুনাকে ৫-০ গোলের বিশাল ব্যাবধানে পরাজিত করেছে তারা। অ্যাতলেতিকোর হয়ে গোল করেন, জে. ফেলিক্স দুইটা, এম. লোরেন্ড, এ.মোরতা এবং ওয়াই ফেরেইরা কারোস্কো করেন ১ টি করে গোল।

দেশে করোনায় নতুন শনাক্ত ৩৮০৩, মৃত্যু ৩৮

0
corona-Dro-18-p-8-compressed
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে ৩ হাজার ৮০৩ জনের শরীরে কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। মহামারী এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা অব্দি ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৮০৩ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াঁলো ১ লাখ ২ হাজার ২৯২ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নতুন করে ৩৮ জনের। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

কুষ্টিয়া ও ভেড়ামারায় কঠোরভাবে লক ডাউন শুরু

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর অব্দি বিশ্বে কোবিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ লাখ ৫১ হাজার ৪২৮ জন। মারা গেছে ৪ লাখ ৪৯ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ লাখ ৭৬ হাজার ২৪৫ জন।

চলতি বছরে বলিউড থেকে যাঁদের হারালাম

0
সংগৃহিত ছবি

সুমন বিশ্বাস

২০২০ সালটা শুরু হয়েছে ভিন্ন রকমের। চারিদিকে মৃত্যুর মিছিলে স্তব্ধ ছিল বছরের প্রথম দিন। বছরের শুরু থেকেই একের পর এক মন্দ খবর পাচ্ছে মানুষ।

করোনা ভাইরাস মানুষকে গৃহবন্দি করে দিয়েছে চলতি বছরের আগে থেকেই। এর মধ্যে আম্পান মানুষকে করেছে ঘরছাড়া। লকডাউন নামক জনভীতি জীবিকা কেড়ে নিয়ে মানুষকে করেছে নিঃস্ব।

আরও দেখুন

আত্মহত্যা করলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত

এসব এর মধ্যে একের পর এক শিল্পীকে হারাতে শুরু করে সিনেমা প্রেমীরা। বিশেষ করে মৃত্যু যেন বলিউডের পিছু ছাড়তে চাইছে না। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতসহ কত মৃত্যুই না দেখল সিনেপ্রেমীরা। তাই এই বছরটাকেই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চান শিল্পী ও সিনেপ্রেমীরা।

কুষ্টিয়া ও ভেড়ামারায় কঠোরভাবে লক ডাউন শুরু

0
Kushtia-Dro-18-p-6 (1)-compressed
লকডাউন প্রস্তুতি সম্পন করার শেষ মুহুর্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ৮ টি ওয়ার্ড, সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়নকে রেড জোন হিসেবে পূর্বেই চিহ্নিত করা হয়েছিলো।

বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে এসব এলাকায় লক ডাউন কার্যক্রম শুরু হয়েছে। লক ডাউন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে জন সাধারণকে অবগত করার জন্য গণ বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। লক ডাউনের আওতায় যে সমস্ত এলাকা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেসব এলাকার রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শহর জুড়ে পুলিশী টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Kushtia-Dro-18-p-6 (2)-compressed
লকডাউন পতাকা এবং ফ্লাট বাড়ীতে জীবানুনাশক ওষুধ ছিটানো

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় কুষ্টিয়া ও ভেড়ামারা উপজেলার সংশ্লিষ্ট এলাকা লক ডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়। কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে যে ৮ টি ওয়ার্ডে লক ডাউন শুরু হয়েছে, ওয়ার্ড গুলো হচ্ছে ১ নম্বর ওয়ার্ড (থানাপাড়া-কমলাপুর), ২ নম্বর ওয়ার্ড (কুঠিপাড়া), ৫ নম্বর ওয়ার্ড (চৌড়হাস-ফুলতলা), ৬ নম্বর ওয়ার্ড (হাউজিং), ৭ নম্বর ওয়ার্ড (কালিশংকরপুর), ১৬ নম্বর ওয়ার্ড (বাড়াদী-মঙ্গলবাড়ী), ১৮ নম্বর ওয়ার্ড (মজমপুর-উদিবাড়ী) এবং ২০ নম্বর ওয়ার্ড (কুমারগাড়া-চেঁচুয়া)।

সেই সঙ্গে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডসহ বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন কে রেড জোন ঘোষণা করে বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে এসব এলাকায় লক ডাউন শুরু হয়েছে।

আরও পড়ুন

খোকসার নবাগত ইউএনওসহ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজেটিভ

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এসব এলাকাগুলো ২১ দিন লকডাউন থাকবে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে বসে নিত্যপণ্য, কাঁচাবাজার ও জরুরি ওষুধ (ক্যাশ অন ডেলিভারি) পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে হট লাইন চালু করা হয়েছে। মোবাইল ফোনে ৩৩৩ নম্বর ডায়াল করে এই সহায়তা গ্রহণ করা যাবে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...