শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 774

ঝিনাইদহে গোয়েন্দা অভিযানে ২জন পাচারকারী আটক

0
Jhenidah-Dro-18-p-5-compressed
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় পৌনে ৬ কেজি রুপা ও ২২ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে।

বুধবার সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পাচারকারীরা হলো-মানিকগঞ্জ উপজেলার সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)।

ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রূপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সন্দেহবশঃত একটি মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের ২ জন আরোহীকে তল্লাশী করা হলে তাদের কাছ থেকে প্রায় পৌনে ৬কেজি রূপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাণ সংশয়ের আশঙ্কায় ভিপি নুর

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু

0
Covid-19-Dro-18-p-3-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় করোনার উপসর্গ  নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্য বৃদ্ধা রশিদা বেগম কাথুলী ইউনিয়নের গাঁড়বাড়িয়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী।

বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগ রশিদার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। শনিবার গাঁড়বাড়িয়া গ্রামের নিজ বাড়িতে রশিদা বেগম মারা যান।

তিনি ঢাকা থেকে সর্দি-জ্বর নিয়ে সম্প্রতি বাড়িতে এসেছিলেন। সর্দি-জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ নিযে মারা যাওয়ায় বৃদ্ধার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

বুধবার সন্ধ্যায় তার নমুনার ফলাফলে পজিটিভ দেখা দিয়েছে। এ যাবৎ মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে তিন জন মারা গেলেন।

 

আরও পড়ুন

অবশেষে করোনার ওষুধ আসছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মুঠোফোনের বাড়তি কর প্রত্যাহার হতে পারে

0
mobile-Dro-18-p-2-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন বাজেটে মোবাইল ফোনে কথা বলার ওপর আরোপিত বাড়তি কর প্রত্যাহার করা হতে পারে। মুঠোফোন ব্যবাহারকারীদের জন্য এমন সুখবর আসতে পারে। বলে জানিয়েছেন

মঙ্গলবার রাতে প্রস্তাবিত বাজেট বিষয়ক এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান, পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।

মন্ত্রী বলেন, মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে জনগণের অসন্তোষের খবর সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে।

আরও দেখুন 

করোনায় বন্ধ হয়ে গেল প্রাইমারি শিক্ষক প্রশিক্ষন

বাজেট পাসের আগে শেষ পর্যন্ত এ বিষয়ে একটি সমাধান হতে পারে বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন।

অবশেষে করোনার ওষুধ আসছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
coronavirus-Dro-18-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অবশেষে পৃথিবীবাসীর জন্য সুখবর আসতে যাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস রোগীদের ক্ষেত্রে সহজলভ্য এবং দামেও সস্তা স্টেরয়েড ডেক্সামেথাসনের ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির সূত্র বলেছে, করোনা ভাইরাস থেকে জীবন রক্ষাকারী এই ওষুধটি শুধুমাত্র সেসকল কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যাদের অবস্থা ভিষণ গুরুতর।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এমন নির্দেশনা দেন সংস্থাটির প্রধান অ্যাধানম গেব্রিয়েসাস।

তিনি বলেন, অবশেষে পৃথিবীবাসীর জন্য করোনা ভাইরাস চিকিৎসায় নতুন আশার আলোর দেখা মিলছে। ভাইরাসটি এখন অব্দি বিশ্বের চার লাখেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছে ৮০ লাখেরও বেশি।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেক্সামেথাসনকে করোনা রোগীদের জীবনরক্ষাকারী ওষুধ বলে ঘোষণা দেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। ফলে ওষুধটি দামে সস্তা হলেও পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে দেশগুলো।

গবেষকরা বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কম ডোজের স্টেরয়েড এই চিকিৎসা একটি বড় ধরনের অগ্রগতি। ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনে ওষুধটি। এছাড়া যারা অক্সিজেন সাপোর্টে আছেন তাদের মৃত্যুর হার এক-পঞ্চমাংশ কমিয়ে আনে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে ডেক্সামেথাসন যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে । তবে কিছু চিকিৎসক এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান বলেছেন, যেসকল দেশে এই ওষুধটি ব্যবহারের উপকারিতা পাওয়া যাচ্ছে, তাদের উচিত এটা শুধু গুরুতর কোভিড রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা। করোনা উপশমের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে ডেক্সামেথাসনের। তাই যারা কোভিড আক্রান্ত হয়ে গুরুতরভাবে ভুগছেন এবং অবস্থা সংকটাপন্ন, শুধু তাদের জন্যই এই ওষুধ সংরক্ষণ করে রাখা উচিত।

বলা হচ্ছে, যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির শুরুর দিকে যদি ওষুধটি পাওয়া যেত, তাহলে সেখানে পাঁচ হাজারের বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো।

এ বিষয়ে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, এটা খুবই ভালো খবর। আমি যুক্তরাজ্য সরকার, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অসংখ্য হাসপাতাল ও রোগীদের অভিনন্দন জানাই, যারা জীবনরক্ষাকারী এ আবিষ্কারে অবদান রেখেছেন। অক্সিজেন বা ভেন্টিলেটর সাপোর্টে থাকা কোভিড-১৯ রোগীদের মৃত্যুহার কমানোয় প্রথমবারের মতো কার্যকর প্রমাণিত হয়েছে এই চিকিৎসা।

আরও পড়ুনঃ

খোকসার নবাগত ইউএনওসহ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজেটিভ

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, তারা ডেক্সামেথাসনের বিষয়ে আরও জানতে শিগগিরই বিশদভাবে বিশ্লেষণ শুরু করবে। পাশাপাশি করোনার চিকিৎসা বিষয়ক তাদের নির্দেশিকাও সংশোধন করা হবে।

সূত্র : চ্যানেলনিউজএশিয়া

খোকসার নবাগত ইউএনওসহ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজেটিভ

0
Mejba-Dro-17-p-12-compressed
খোকসার ইউএনও মেজবাহ উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি

খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪ জনে। তবে জেলায় শুধু বুধবারে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে খোকসার ইউএনওর করোনা পজেটিভ শনাক্ত হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসা থেকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা বদলি হওয়ার পর গত ১৪ জুন খোকসায় ইউএনও হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দীন আহম্মেদ।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২৯ টি নমুনা ছিল। প্রদত্ত রিপোর্ট অনুযায়ী নতুন করে কুষ্টিয়া জেলায় আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দৌলতপুর উপজেলাতে ৬ জন, কুষ্টিয়া জেলা সদরে ৮ জন, খোকসায় ১ জন এবং কুমারখালী উপজেলায় ৫ জন।

খোকসার নবাগত ইউএনও এখনো উপজেলায় আসেননি। তিনি জেলাতে যোগদানের পর কুষ্টিয়া সার্কিট হাউসে আছেন। স্বাস্থ্য কর্মী কুষ্টিয়া জেলা সদর থেকে আসা যাওয়া করেন। শনিবারেও তিনি অফিস করেছেন। স্বাস্থ্য কর্মীর স্ত্রীরও করোনা পজেটিভ ধরা পড়েছে বলে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়।

সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, বেশ কয়েক দিন যাবত তিনি জ্বরে ভুগছেন। শরীরে আর তেমন কোনো সমস্যা নেই। তবে খোকসায় যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বশরীরে খোকসায় কর্মস্থলে না গিয়ে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থান করছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় বহিরাগত বাদে ২৭৩ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৪০, ভেড়ামারা ৪০, মিরপুর ২১, সদর ১২০, কুমারখালী ৩৮ এবং খোকসা উপজেলায় ১৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ২০৬ জন এবং নারী ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৭১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৪ জন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন এবং খুলনায় চিকিৎসাধীন ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

আরও দেখুন

করোনায় বন্ধ হয়ে গেল প্রাইমারি শিক্ষক প্রশিক্ষন

প্রাণ সংশয়ের আশঙ্কায় ভিপি নুর

0
Nur-Dro-17-p-11-compressed
ভি পি নুরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণ সংশয়ের আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়রি করেছেন ।

মঙ্গলবার কে বা কারা ভিপি নুরের মুঠোফোনে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে একটি ক্ষুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়। তারপর প্রাণনাশের আশঙ্কায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে থানায় জিডি করেন ভিপি নুর।

বুধবার রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান নুরুল হক নুরের জিডির বিষয়টি নিশ্চিত করেন।

ভিপি নুর বলেন, মঙ্গলবার কে বা কারা একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ও আমার সংগঠনের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মীর মোবাইলে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ঘোষণার বিরোধিতা করে হত্যার হুমকি দেয়। তারপর থেকে আমরা বরাবরের মতোই নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, ইতিপূর্বে আমার ওপর যে সকল হামলা হয়েছে তার বেশির ভাগ হামলা করেছে তথাকথিত ক্ষমতাসীন দলের নেতাকর্মী। আগের হামলা গুলোতে অভিযুক্তদের কোন বিচার হয়নি।

বর্তমানে আমাকে হত্যার হুমকির দেয়া হচ্ছে। এ হুমকীকারীদের সাথে সরকার দলের যোগসাজশ থাকতে পারে বলে আমি মনে করি।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে পারে

কুষ্টিয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে পারে

0
Rice-Dro-17-p-15-compressed
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বাজার মূল্যের তুলনায় সরকার নির্ধারিত মূল্য কম হওয়ায় দেশের বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকরা সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে তেমন একটা সাড়া দিচ্ছে না। আবার নানা জটিলতার ফলে জেলার প্রান্তিক কৃষকরাও সরকারের কাছে ধান বিক্রি করতে পারছে না।

কুষ্টিয়ায় সরকারের ধান চাল সংগ্রহ অভিযান ভেস্তে যাওয়ার আশংঙ্কা প্রবল হচ্ছে। আপদ কালীন সময়ের জন্য সরকার ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয় প্রায় এক মাস আগে। কিন্তু এ সময়ে লক্ষ্যমাত্রার ১০ ভাগ চালও সংগ্রহ হয়নি। একই অবস্থা ধান সংগ্রহের ক্ষেত্রেও। এ অবদি ধান সংগ্রহ হয়েছে মাত্র ৬ মেঃ টন। তবে জেলা প্রশাাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন নির্ধারিত সময়ের মধ্যেই তারা ধান-চাল সংগ্রহ অভিযান সফলভাবে শেষ করবে।

আপদকালীন মজুদের জন্য সরকার প্রতি বছর আমন ও বোরো মৌসুমে স্থানীয় চাল কল মালিকদের কাছ নির্ধারিত মূল্যে চাল সংগ্রহ করে থাকে। তবে এবার মহামারী করোনার কারণে চলতি বোরো মৌসুমে সরকার এ সংগ্রহ অভিযানকে অধিক গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এবার ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্য কম হওয়ায় কুষ্টিয়ার চালকল মালিকরা এবারের সংগ্রহ অভিযানে একেবারেই আগ্রহ দেখাচ্ছেন না।

জানা যায়, কুষ্টিয়া জেলা থেকে এবার ৩৪ হাজার মেট্রিক টন চাল খরিদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ১৭ মে সংগ্রহ অভিযান উদ্বোধন হয়। এক মাস পার হতে চললেও সর্বশেষ বুধবার পর্যন্ত মাত্র চার হাজার মেট্রিক টন চাল কেনা সম্ভব হয়েছে।

ধান সংগ্রহ অভিযানের অবস্থা আরো বেশি খারাপ। জেলায় এবার ৬ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বশেষ ৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে।

জেলা চাল কল মালিক সমিতির নেতা জয়নাল আবেদিন প্রধান জানান, দেশের যেসব অঞ্চল থেকে তারা ধান সংগ্রহ করেন সেসব এলাকায় ধানের দাম বেশ চড়া। ওই দামে ধান কিনে সরকার নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করলে তাদের মোটা অংকের লোকসান গুনতে হবে।

বাংলাদেশ অটো মেজর রাইস এন্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, খোলা বাজারেই মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সেখানে সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা। তিনি বলেন, বিষয়টি সরকারের ওপর মহলে জানানো হয়েছে। আশা করি সরকার চালকল মালিকদের স্বার্থের বিষয়টি ভাববে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, বাস্তবতা হচ্ছে বাজার মূল্যের চাইতে সরকার নির্ধারিত মূল্য কম। যে কারণে কৃষক এবং মিলাররা ধান-চাল সংগ্রহ অভিযানে আগ্রহ দেখাচ্ছে না। তবে তিনি জানান, নিয়ম অনুযায়ী স্থানীয় চালকল মালিকদের সাথে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে কিছুটা জটিলতা থাকলেও সেটা কাটিয়ে উঠে অভিযান সফল করা সম্ভব হবে।

খাদ্য ক্রয় কমিটির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, করোনা পরিস্থিতে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ ঠিক রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তবে সংশ্লিষ্টদের দাবি এখনই কার্যকর ও সঠিক পদক্ষেপ নেওয়া না হলে চলতি ধান ও চাল সংগ্রহ অভিযান শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে।

শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্র ইউনিয়নে মানববন্ধন

0
rajbari-DRO-17-P-10
রাজবাড়িতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ।

বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সিপিবি’র সদস্য ধীরন্দ্রে নাথ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াজ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ ।

বক্তারা বলেন, এই সরকারের কর্মকান্ডে কোন সমালোচনা করলেই কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেধাবী শিক্ষার্থী সাদিকুল ইসলামের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ অবিলম্বে বাতিলের দাবি জানাই।

আরও পড়ুন

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমান আদালতের হানা

কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমান আদালতের হানা

0
Kushtia-Dro-17
ভ্রাম্যমান আদালত পরিচালনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ প্রস্তুত করাখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে শহরের বাবর আলী গেট এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায় । বাবর আলী গেটে এপি লিমিটেড নামক নকল হোমিও ওষুধ তৈরী কারখানায় মালিক তোহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরী ও বাজারজাত করে আসছে।

Kushtia-Dro-17-p-
উদ্ধারকৃত নকল ওষুধ

স্থানীয়দের অভিযোগে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় নকল ওষুধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সে স্থানেই দ্রুত আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান বলেন, ওষুধ প্রস্তুতের ব্যাপারে তোহিদুল ইসলামের কোন বৈধ কাগজপত্র নেই। তিনি নকল ওষুধ তৈরী ও বাজারজাত করে দীর্ঘদিন থেকে লোক ঠকিয়ে আসছেন।

আরও পড়ুন

সমুদ্রবন্দরে আবারও ৩ নম্বর সংকেত

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...