সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 281

কুষ্টিয়ায় কারাগারের গেট ভেঙে কারাবন্দি পালিয়েছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে কারাবন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার(৭ আগষ্ট) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে পৌছে সেনাবাহিনী জেলা কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। তবে কতজন পালিয়েছে তার সঠিক তথ্য এই মুহুর্তে না বলতে পারলেও আনুমানিক ২০ জন করাবন্দি পালিয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

কুষ্টিয়ার জেল সুপার আ: বারেক জানান, ভেতরে দুপুরের খাবার ও গণনা শেষ করে অফিসেই নামাজ আদায় করছিলাম। নামাজ শেষ করে উঠতেই হঠাৎ কারাগারের ভেতর থেকে চিৎকার ও অভ্যন্তরীণ গেটে আঘাতের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে ওদখি অন্তত ৩’শ জন সংঘবদ্ধ হয়ে ভেতর থেকে একসাথে গেটে ধাক্কা দিচ্ছে। এতে গেটের হেজবোল্ড ভেঙে যায়। এ সময় কারাবন্দিরা পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকাগুলি চালায়। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে আবারো ভেতরে ঢুকে যায়। তবে এই সুযোগে ১৫ থেকে ২০জন কারাবন্দি পালিয়ে গেছে। এই কর্মকর্তা আরো বলেন, ঠেকাতে গিয়ে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি। অস্ত্র ভান্ডার রক্ষিত আছে, কারাবন্দিরা নিরাপদে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের দর্শনার্থী কক্ষে স্বজনরা কারাবন্দি সাথে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে বেশকিছু উচ্ছৃঙ্খল কয়েদি কারারক্ষীদের মারধর শুরু করে। এ সময় বাইরে থাকা করাবন্দিদের স্বজনরাও চেচামেচি শুরু করেন।

সূত্র জানায়, কারাগারের ভেতরে থাকা কুষ্টিয়ার চাঞ্চল্যকর দশ টুকরা হত্যা মামলার প্রধান আসামী সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং এস কে সজীবের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এদিকে কারাগারে গুলির শব্দ শুনে উৎসুক জনতা বাউন্ডারি গেটে জড়ো হয়। তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কারারক্ষীরা তাদেরকে বাধা দেই। এর কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আরও পড়ুন – পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

জেল সুপার আব্দুল বারেক জানান, ঠিক কতজন বন্দী জেল থেকে পালিয়ে গেছেন তা তাৎক্ষণিকভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়। এছাড়া পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে কোন জঙ্গি বা বড় মাপের কোন সন্ত্রাসী আছে কিনা সেটাও বলতে পারেননি ওই কর্মকর্তা। তিনি বলেন, বন্দিদের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। তালিকা মেলানোর পর জানা যাবে কতজন বন্দী পালিয়েছেন। পাশাপাশি পালিয়ে যাওয়া বন্দীদের পরিচয় জানা যাবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১২-১৩ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বন্দিদের পালানো ঠেকাতে কারারক্ষীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। খবর পেয়ে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বে থাকা অধিনায়ক লে: কর্নেল মো: মাহবুবুল আলম শিকদার জানান, কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

কারারক্ষীরা জানান, জেলখানার ভেতরের রান্নাঘর থেকে চেলা কাঠ সংগ্রহ করে কারাগারের প্রধান ফটকের আগের ফটকটি ভেঙ্গে বেরিয়ে আসেন দেড় শতাধিক বন্দী। এ সময় কারারক্ষীরা বাধা দিতে গেলে বন্দিরা তাদের উপর হামলা চালায়। এরপর বন্দীরা প্রধান ফটকের কারারক্ষীকে মারপিট করে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে তালা খুলে একে একে বেরিয়ে যেতে শুরু করে। এ সময় জেলখানার বাইরে থাকা কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে তার আগেই বেশ কয়েকজন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ৫ জন কারারক্ষী আহত হয়েছেন।

কারাগার সূত্র জানায়, ৬শ ধারণক্ষমতা থাকলেও প্রায় ৯ শতাধিকের ও বেশি বন্দী রয়েছে কুষ্টিয়া জেলা কারাগারে।

পুলিশের নতুন আইজিপি ময়নুল ইসলাম

0
পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ পেলেন মো. ময়নুল ইসলাম।

মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

আরও পড়ুন – শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে।

শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ একথা জানিয়েছে।

বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশে অন্তর্র্বতী সরকার গঠন পক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি।

বার্গম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন, সেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাগ্নি (এমপি টিউলিপ সিদ্দিক) থাকেন। হাসিনা যে পদ্ধতিতে বৃটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না বৃটেন।

এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়।

ড. ইউনূস অন্তর্র্বতীকালীন সরকার প্রধান হচ্ছেন

0
ড. ইউনুস - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়।

এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক ও তিন বাহিনীর প্রধানের আলোচনার পরই এ সরকার গঠন করা হয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।

আরও পড়ুন – জাতীয় সংসদ বিলুপ্ত

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ বিলুপ্ত

0
প্রতিকী ছকব

স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

এতে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে অনেকে মুক্তি ে পেয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।

আরও পড়ুন –  খোকসায় প্রতিপক্ষের হামলায় এক নারী গুলিবিদ্ধ

১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। তবে এ বছরের জানুয়ারিতে চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে সাত মাসও পার করতে পারেননি শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করতে বাধ্য হন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। শিক্ষাজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। সে সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। ছয় বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালে ১৭ মে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই দেশে ফেরেন তিনি।

খোকসায় প্রতিপক্ষের হামলায় এক নারী গুলিবিদ্ধ

0
আহত গৃহবধূ

স্টাফ রিপোর্টার

হত্যা মামলা প্রত্যাহার না করায় গভীর রাতে বাদির বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। এক হামলায় বাবার বাড়িতে বেড়াতে আসা গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অপর তিন নারী।

কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া গ্রামে সোমবার দিনগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। হাফিজা খাতুন (৩২) নামের এক গৃহবধূ হামলা কারীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন। তার স্বামীর নাম রতন আলী। আগ্নেয় অস্ত্রের গুলিতে আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় অপর আহত বৃদ্ধা নাহারুন নেছা (৬২), সুরাইয়া (২২) ও হুমাইয়া নুপুর (২১) কে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমবাড়িয়া গ্রামে বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলার বাদি ফরিদ হাসান জানান, তার ভাইয়ের হত্যাকারী সন্ত্রাসীরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। এ মাসেই মামলাটির স্বাক্ষী শুরু হবে। মামলা প্রত্যাহার না করায় সোমবার দিনগত গভীর রাতে ১০/১২ জন স্বশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে হামলা করে। তারা প্রথমেই গুলি চালায়। এক পর্যায়ে তারা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। তার বোনের থাকার ঘরের দররজা ভেঙ্গে ঢুকে এলো পাথারি গুলি চালায়। তার এক বোন গুলিবিদ্ধ আহত হন। দুই জন কলেজ ছাত্রীসহ ৬/৭ জন মহিলাকে বেধরক পিটিয়ে আহত করে।

আরও পড়ুন –বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অন্তর্র্বতীকালীন সরকার নিয়ে আলোচনা

গুলিবিদ্ধ হাফিজা খাতুন জানান, তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। গভীর রাতে গুলির শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। সে দরজা খুলতেই তার বুকে একটি গুলে এসে লাগে। তিনি জানান সন্ত্রাসীরা ১০/১২ জন ছিল।

নিজেকে আওয়াম লীগ কর্মীবলে দাবি করেন ফরিদ হাসান। তিনি এও বলেন, সন্ত্রাসী রাজিব মোল্লা, মিন্টু, সবুজ মোল্লারা তার ভাই শাফিনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে শাফিনকে ধরে নিয়ে গিয়ে পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা নদীর তীরে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করার পর থেকে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তাদের উপর একাধিক বার হামলা করেছে। তিনি এ হামলার ঘটনায় মামলা করবেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অন্তর্র্বতীকালীন সরকার নিয়ে আলোচনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৫ আগস্ট) রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যলয়ের জন বিভাগের উপপ্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ কথা জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রæত সম্ভব অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হবে। আর বর্তমানে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে।

আরও পড়ুন – মঙ্গলবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান : আইএসপিআর

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির নেতা জিএম কাদের, মজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাযত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী, মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর ড. শফিকুর রহমান ও শেখ মো. মাসুদ, মেজর জেনারেল (অব.) ফজলে রাব্বি, জাকের পার্টির শামিম হায়দার, খেলাফত মজলিসের জালাল উদ্দীন, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, গণ-অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, ফিরোজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক, মোবাশ্বেরা করিম এবং ইঞ্জিনিয়ার আনিছুর রহমান।

সভায় কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

মঙ্গলবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান : আইএসপিআর

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

আরও পড়ুন –অন্তর্বর্তী সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে : সেনাপ্রধান

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে।

এর আগে গতকাল রবিবার (৪ আগস্ট) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্তর্বর্তী সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে : সেনাপ্রধান

0
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফাইল ছবি

দ্রোহ নলাইন ডেস্ক

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকাল চারটায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাপ্রধান বলেন, ‘আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলব। তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।’

সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার হবে উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমরা সমস্ত দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আশাহত হবেন না। যত দাবি আছে, সেগুলো আমরা পূরণ করব। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আমাদের সহযোগিতা করেন। প্রতিটি হত্যার বিচার হবে।’

ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহŸান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আপনারা যদি কথামতো চলেন, একসঙ্গে কাজ করি। নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। মারামারি ও সংঘাত করে আর কিছু পাব না। তাই দয়া করে ধ্বংসযজ্ঞ, অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব।’

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে জানিয়ে ওয়াকার-উজ-জামান বলেন, ‘তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন। আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব।’

সংঘাতে দেশের ক্ষতি হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘অর্থসম্পদের ক্ষতি হচ্ছে। লোকজন মারা যাচ্ছে। সংঘাতের পথে যাবেন না। শান্তিশৃঙ্খলার পথে ফিরে আসেন।’

অন্তর্বর্তীকালীন সরকারের কত সদস্য হবেনÑ এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘এখনো খুব আর্লি স্টেজ। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। আলাপ-আলোচনা করে ঠিক করা হবে। আজকেই রাষ্ট্রপতির কাছে যাব। রাতের মধ্যেই সমাধানে যাওয়ার চেষ্টা করব। দু-এক দিন আমাদের সময় দেওয়া লাগতে পারে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত

আলোচনায় কারা উপস্থিত ছিলেনÑ এমন প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, ‘জামায়াতের আমির, বিএনপির শীর্ষ নেতা, জাতীয় পার্টির নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন। আওয়ামী লীগের কেউ ছিল না। সময় কম ছিল। যাদের পেয়েছি, তাদের বলেছি। হেফাজতে ইসলামের মামুনুল হক, জোনায়েদ সাকি ছিলেন। অধ্যাপক আসিফ নজরুল ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন। এখন ছাত্রদের কাজ শান্ত হওয়া ও আমাদের সাহায্য করা।’

সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা রক্ষার কাজ চালিয়ে যাবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা। পরিস্থিতি শান্ত হলে কারফিউ বা জরুরি অবস্থার প্রয়োজন নেই। আমি আদেশ দিয়েছি, কোনো গোলাগুলি হবে না। সেনাবাহিনী, পুলিশ কোনো গুলি চালাবে না। আশা করছি, এই বক্তব্যের পর পরিস্থিতির উন্নতি হবে।’

সেনাপ্রধান আন্দোলনরত ছাত্র-জনতা সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহŸান জানান।

কুষ্টিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত

0
শেষ মুহুত্যে হামলা প্রতিহতের চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি

আন্দোলনের শেষ মুহূর্তে কুষ্টিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে এ হতাহতের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে বারোটার দিকে শহরের মজমপুর গেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক দফা টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। বেলা ১টার পর আন্দোলনকারীদের অপর একটি অংশ কুষ্টিয়া মডেল থানায় হামলা চালায়। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের হটাতে ব্যর্থ হয়। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশের মুহুর্মুহু গুলি, কাঁদানে গ্যাসের শেলের শব্দে থানার আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতেও আন্দোলনকারীরা পিছু হটেনি। খবর পেয়ে সেনা সদস্যরা এসে মডেল থানার সব পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপর পরপরই আন্দোলনকারীরা থানার ভবনে আগুন লাগিয়ে দেয়। এতে থানার ভেতরের সমস্ত আসবাবপত্র ও জরুরি রেকর্ড সহ অন্যান্য দ্রব্য পুড়ে যায়। এছাড়া ভবনের সামনে থাকা ৮-১০ টি মোটরসাইকেল ভস্মীভুত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, বেলা দুটোর পর আন্দোলনকারীদের আরেকটি গ্রæপ কুষ্টিয়া পুলিশ লাইনে ঢুকে পড়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও শটগানের গুলি চালায়। এতে বহু মানুষ গুলিবিদ্ধ হন। আহতদের জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে রয়েছেন শহরের থানা পাড়া এলাকার ইউসুফ আলী (৭০) ও লোকমানের ছেলে আব্দুল্লাহ (১৩), সদর উপজেলার হরিপুর এলাকার নওশের আলীর ছেলে বাবু (৪০) ও কফিলুদ্দিনের ছেলে আশরাফ (৪২)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন – দিল্লির গোপন বাসস্থানে শেখ হাসিনা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। সংঘর্ষে আহত ১২৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৯৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ বলে জানান তিনি।

হাসপাতালে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধদের চিকিৎসায় রক্তের জন্য হাহাকার চলছে। হতাহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠেছে। এদিকে, বেলা দুটোর পর পরই হাজার হাজার জনতা কুষ্টিয়া শহরে নেমে এসে উল্লাস করতে থাকেন। অনেকে একে অপরকে বুকে জড়িয়ে ধরেন। কেউ কেউ মিষ্টিও বিতরণ করেন। অন্যদিকে, শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, শহর আওয়ামী লীগের সভাপতি তাই তাইজাল আলী খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, কুষ্টিয়া ২ আসনের সাংসদ কামারুল আরেফিন সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী সমর্থকদের কয়েকটি দোকানে লুটপাট হয়েছে। সন্ধ্যার দিকে অরক্ষিত মডেল থানা থেকেও জিনিসপত্র লুটপাট হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এছাড়া কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও ভাস্কর্য ভেঙে ফেলার খবর পাওয়া গেছে। রাত নয় টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত শহরজুড়ে মানুষের উল্লাস চলছিল। এছাড়া জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের খবর পাওয়া গেছে।

পুলিশের উদ্ধতন কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...