খোকসায় প্রতিপক্ষের হামলায় এক নারী গুলিবিদ্ধ

0
155
আহত গৃহবধূ

স্টাফ রিপোর্টার

হত্যা মামলা প্রত্যাহার না করায় গভীর রাতে বাদির বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। এক হামলায় বাবার বাড়িতে বেড়াতে আসা গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অপর তিন নারী।

কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া গ্রামে সোমবার দিনগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। হাফিজা খাতুন (৩২) নামের এক গৃহবধূ হামলা কারীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন। তার স্বামীর নাম রতন আলী। আগ্নেয় অস্ত্রের গুলিতে আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় অপর আহত বৃদ্ধা নাহারুন নেছা (৬২), সুরাইয়া (২২) ও হুমাইয়া নুপুর (২১) কে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমবাড়িয়া গ্রামে বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলার বাদি ফরিদ হাসান জানান, তার ভাইয়ের হত্যাকারী সন্ত্রাসীরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। এ মাসেই মামলাটির স্বাক্ষী শুরু হবে। মামলা প্রত্যাহার না করায় সোমবার দিনগত গভীর রাতে ১০/১২ জন স্বশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে হামলা করে। তারা প্রথমেই গুলি চালায়। এক পর্যায়ে তারা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। তার বোনের থাকার ঘরের দররজা ভেঙ্গে ঢুকে এলো পাথারি গুলি চালায়। তার এক বোন গুলিবিদ্ধ আহত হন। দুই জন কলেজ ছাত্রীসহ ৬/৭ জন মহিলাকে বেধরক পিটিয়ে আহত করে।

আরও পড়ুন –বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অন্তর্র্বতীকালীন সরকার নিয়ে আলোচনা

গুলিবিদ্ধ হাফিজা খাতুন জানান, তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। গভীর রাতে গুলির শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। সে দরজা খুলতেই তার বুকে একটি গুলে এসে লাগে। তিনি জানান সন্ত্রাসীরা ১০/১২ জন ছিল।

নিজেকে আওয়াম লীগ কর্মীবলে দাবি করেন ফরিদ হাসান। তিনি এও বলেন, সন্ত্রাসী রাজিব মোল্লা, মিন্টু, সবুজ মোল্লারা তার ভাই শাফিনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে শাফিনকে ধরে নিয়ে গিয়ে পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা নদীর তীরে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করার পর থেকে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তাদের উপর একাধিক বার হামলা করেছে। তিনি এ হামলার ঘটনায় মামলা করবেন।

Share this news as a Photo Card