সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 292

হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় দাবা প্রতিযোগিতার ১২ তম রাউন্ডের খেলায় এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর রহমান। হঠাৎ করেই তিনি মাটিতে লুটি পরলেন। এর পরে চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন এই গ্র্যান্ডমাস্টার।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ৩টায় বাংলাদেশ দাবা ফেডারেশনে ম্যাচটিতে খেলাকালীন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। সঙ্গে সঙ্গেই তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জানা গেল হার্ট অ্যাটাক করেছে।

দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। গ্র্যান্ডমাস্টার জিয়ার মুত্যতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গণে।

১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তার।

১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।

প্রতিদিনই কাটা পড়ছে হাজারও গাছের শাখা প্রশাখা

0

মাথা কেটে দিলে গাছের আর কিছু থাকে না – বন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

বৈদ্যুতিক সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণের ধুয়ো তুলে পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিদিনই হাজার হাজার গাছের শাখা প্রশাখা কেটে সাবার করছে। গাছের মাথা কেটে ফেলায় সরকারের সামাজিক বনায়ণ ও পরিবেশ হুমকীর মুখে পরছে। অনেক নতুন রাস্তায় বনায়ণ করা যাচ্ছে না।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, খোকসা উপজেলার ৯ ইউনিয়ন পৌর এলাকায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২১,৭২৬ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। এর মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১০০ কিলোমিটার লাইন চালুও রয়েছে। এসব লাইন গুলোর ৯০ শতাংশ গ্রামীন সড়কের পাশ দিয়ে টানা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সামাজিক বনায়নসহ অন্যান সরকারী প্রকল্পে উপজেলায় প্রায় পৌনে এক শো কিলোমিটার গ্রামীন সড়ক ও সেচ প্রকল্প এলাকায় বনায়ণ কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের খোকসা অংশের হিজলাবট থেকে আজইল পর্যন্ত দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার রাস্তায় গতবছর থেকে কাঠ ও ফলদ গাছের দশ হাজার চারা রোপণ করা হয়েছে। চারা গাছ গুলো বেড়ে উঠেছে। এর মধ্যে পল্লী বিদ্যুতের কর্মচারীরা লাইন পরিচর্যার নামে বেশ কয়েকটি গাছের মাথা কেটে রেখে গেছে। ফলে সুবিধা ভোগী প্রকল্প সংশ্লিষ্ট সাধারণ মানুষ ও সরকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে পরিবেশ হুমকীর মুখে পড়ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, খোকসা উপজেলা সদর – শোমসপুর রেল ষ্টেশন বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক। কুষ্টিয়া জেলা পরিষদের এই সড়কের দুই পাশ এখনো ৫০ টিও বেশী শতবর্ষী ফলদ ও কাঠ জাতীয় গাছ রয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন টানায় বাবরার গাছ কেটে ছোট করায় কমপক্ষে ৭টি গাছ মারা গেছে। উপজেলা পরিষদের প্রবেশ দ্বারে কয়েক যুগের পুরাতন কৃষ্ণ চুড়ার গাছ দুটির একটি ইতোমধ্যেই মারা গেছে। অপরটি ধুকছে। একই কারণে গ্রামীন সড়কের পাশের অসখ্য শোভাবর্দ্ধনকারী গাছ মারা গেছে। মৃত্যুর প্রহর গুনছে তার সংখ্যাও কম না।

একই দৃশ্য মিলেছে খোকসা-একতারপুর, খোকসা-বনগ্রাম, শোমসপুর-কালীতলা, বিলজানি-শিমুলিয়া, শোমসপুর গোপগ্রাম, ধুসুন্ডা মোড়-শিমুলিয়া, ওসমানপুর কাজীর ব্রিজ-গনেষপুর সড়কসহ প্রায় ৪০টি সড়কে।

বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র ফোন আলাপে বলেন, “খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমারা রাস্তার সাইড দিয়ে বনায়ণ করি। দৃশ্যমান সুন্দর একটা দৃশ্য, তার উপর দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাচ্ছে। যখন আমাদের গাছ গুলো বিদ্যুতের তারের উপর উঠে যাচ্ছে, তখন আমাদের না জানিয়ে, আমাদের অনুপস্থিতিতেই তারা তাদের ইচ্ছা মত এই গুলির মাথা ও শাখা প্রশাখা কেটে দিচ্ছে। মাথা কেটে দিলে গাছের আর কিছু থাকবে না। এই জন্য এই বিষয়টি গত ডিডিসিতে( জেলা সমন্বয় সভা) পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সাহেবকে আমি জানিয়েছি। আমাদের এরকম হচ্ছে।”

তিনি উল্লেখ করে বলেন, “কুমারখালী আমাদের যে খাল পাড় বনায়ণ আছে, ওখানেও দেখবেন মাথা কেটে এত সুন্দর বনায়ণ সব নষ্ট করে দিচ্ছে। তাদের উচিত হচ্ছে, এটা করার আগে আমাদেরকে জানানো। আমাদের এটা অংশী দারিত্বের বনায়ণ। এখানে আমাদের জনসাধারণের স্বার্থ জড়িত আছে। আমাদেরকে ইনফর্ম করে যদি তারা করে, আমি তাদের সে জন্য আহবান জানিয়েছি। ওরা বলছে ঠিক আছে। কিন্তু সাফাই কেটে নষ্ট করে দিচ্ছে। এখন যে নতুন রাস্তা গুলো বানাচ্ছে। সেই নতুন রাস্তায় সাথে সাথে পোল গুলো গেড়ে তার গুলো টেনে নিচ্ছে। যাতে আমরা বনায়ণ না করতে পারি।”

তিনি বলেন, “এখানে তো আমার রিজার্ভ ল্যান্ড নাই। রাস্তাতেই আমরা বনায়ণ করি। কিন্তু আমরা বনায়ন করতে পারছি না। ওদের সাথে সমন্বয়ের অভার রয়েছে। তারা আমাদেরকে কোন ভাবেই ইনফর্ম করেনা।”

লেখক আব্দুল মান্নান বলেন, “যখন পল্লী বিদ্যুতের লোকেরা গাছ কেটে সবুজায়ন ধ্বংস করছে তখন পরিবেশবিদরা কোথায় থাকেন।” পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটা বন্ধ করা উচিৎ। তিনি মনে করেন পল্লী বিদ্যুতের লাইন তৈরীর সময় কোন পরিকল্পনা করা হয় না। ফলে সবুজায়ন ধ্বংস হচ্ছে।

পরিবেশবিদ গৌতম কুমার রায় বলেন, পরিবেশ ও মানব জাতির জন্য ক্ষতিকারক গ্যাসীয় উপাদান ধ্বংস করে অক্সিজেন তৈরীতে গাছের বিকল্প নেই। কিন্তু পল্লী বিদ্যুৎ অপরিকল্পিত লাইন তৈরী করা বা রক্ষণাবেক্ষণের নামে অক্সিজেন উৎপাদকারী গাছের কান্ড কেটে পরিবেশের জন্য ক্ষতি করছে।

তিনি মনে করেন, বিদ্যুৎ সঞ্চালন লাইন গুলো যদি প্লাষ্টিকের কাভার দেওয়া তার ব্যবহার করত তা হলে এত গাছ কাটার প্রয়োজন হত না।

কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কুমারখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, গাছ কাটলে তার প্রভাব আবহারওয়ার উপর পরবেই। তবে পল্লী বিদ্যুত যে ভাবে শাখা প্রশাখা কাটছে তাতে কতটুকু প্রভাব পড়বে তা নিরুপণ দুরুহ। বিদ্যুতের দুর্ঘটনা এড়াতে সরকারী ভাবে তাদের গাছের শাখা প্রশাখা কাটার অনুমোদন থাকতে পারে।

পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের দায়িত্বে থাকা এজিএম ইমদাদুল হক বলেন, অন্য সব বিদ্যুৎ সরবরাহ কারী প্রতিষ্ঠান গুলো কাজ করে শহর কেন্দ্রিক। তাদের লাইন গুলো সড়ক কেন্দ্রিক। সেখানে বছরে একবার গাছ কাটা হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ কাজ করে গ্রাম পর্যায়ে। এখানে গ্রাহক চায় বিদ্যুত। তাই যে ভাবেই হোক লাইন তৈরী করতে হয়। গ্রামের গাছ গাছালি বেশী। তাই লাইন রক্ষণাবেক্ষণের জন্য প্রায়ই গাছের ডাল পালা কাটা হয়।

এক কেন্দ্রের পরীক্ষার্থী, অন্য কেন্দ্রে পরীক্ষা দিলো

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এইচএসসি পরীক্ষার ৩য় দিন এক কেন্দ্রের পরীক্ষার্থী আর এক কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পর জানা গেলো সে ভুল কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।

বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় খোকসা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রীর শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ ঘটনায় উপজেলা প্রশাসন প্রতিবেদন দিতে বলেছে ট্যাগ অফিসারকে।

শিউলি নামের ওই পরীক্ষার্থী ধোকড়াকোল ডিগ্রী কলেজর ২০২২-২৩ শিক্ষা বর্ষের ছাত্রী। গতবছর ইংরেজি বিষয়ে সে অকৃতকার্য হয়। ক্যাজুয়াল পরীক্ষার্থী হিসেবে চলতি ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি এইচএসসি পরীক্ষষার তৃতীয় দিন ইংরেজি পরীক্ষায় খোকসা ডিগ্রী কলেজ কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে শিউলি খাতুন নামের ওই পরীক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে যায়। সিটপ্লান ও হাজিরা অনুযায়ী এ কেন্দ্রে ৩৫৬ জন পরীক্ষার্থী হওয়ার কথা থাকলেও খাতা হয়ে যায় ৩৫৭টি। টনক নড়ে কলেজ প্রশাসনের। কয়েক ঘন্টা চেষ্টার পর তারা উদ্ধার করে ২০৪ নম্বর কক্ষে শিউলি খাতুন নামের একজন অতিরিক্ত ছাত্রী পরীক্ষা দিয়েছে। সে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী।

সুত্রটি আরও জানায়, এর পর ওই পরীক্ষার্থী খাতা ও হাজিরা সিট নিয়ে দুই কেন্দ্রের মধ্যে টনা পড়ন শুরু হয়। শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় তারা ওই পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখিয়েছে। অবশেষে অত্যন্ত গোপনিয়তার সাথে লোকমারফত যশোর শিক্ষা বোর্ডে ওই অতিরিক্ত খাতাটি পাঠিয়ে দেওয়া হয়।

খোকসা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা গ্রহনের দায়িত্বে থাকা প্রভাষক চন্দন কুমার এ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি দাবি করেন শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে খাতা পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ছাত্রী ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষার্থী শিউলির সাথে কথা বলতে শুক্রবার দুপুরে তার বাবা আকবর আলীর বাড়ি উপজেলার উথলি গ্রামে যাওয়া হয়। সে সেখানে নেই। তার মা মমতাজ খাতুন জানান, মেয়ে পরীক্ষার আগের রাতে কাদিরপুরে জামাই বাড়ি গেছে। সেখান থেকে পরীক্ষা দেওয়ার কথা। শুনেছেন পরীক্ষা দিয়েছে।

মুঠো ফোনে শিউলির সাথে কথা বলার চেষ্টা করা হয়। ফোনটি ধরে তার স্বামী শুভ। তিনি বিষয়টি এরিয়ে যান।

শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান বলেন, ওই কেন্দ্রে কাছে ওই ছাত্রীর রোল সিট, হাজিরা সিটসহ কোন কাগজ পত্র নাই কিন্তু কি করে তার পরীক্ষা নেওয়া হলো। এ ছাড়া ওই ছাত্রী যে কলেজের, সে কলেজের কেন্দ্র আমার কলেজে। এক কেন্দ্রে পরীক্ষার্থীর কোন কাগজ অনলাইন থেকে বেড় করার অধিকার অন্য প্রতিষ্ঠানের নেই। তারা সে কাজটিও করে খাতা নিয়ে এসেছিল। আমরা তা গ্রহণ করিনি। তবে ছাত্রী চাইলে আগামী পরীক্ষায় অংশ নিতে পারবে।

তিনি আরও জানান, এ ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসারকে প্রতিবেদন দাখিলেন জন্য বলা হয়েছে বলে শুনেছেন।

খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ প্রফেসার আব্দুল লতিপ মুঠো ফোনে জানান, বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করা হয়েছে। আশা করা হচ্ছে ওই ছাত্রী পাশও করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি ইরুফা সুলতানা বলেন, কক্ষ পরিদর্শকের ভুলে এমন ঘটনাটি ঘটেছে। বিষয়টি শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়কে অবহৃত করা হয়েছে। ছাত্রীর রেজাল্ট নিয়ে সমস্যা হওয়ার কথা না। তবে পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসারকে এ নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। এ ছাড়া তার কাছে অধ্যক্ষ প্রতিবেদন পাঠাবেন।

খোকসা বাজারে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি

0
সংগৃহীত সিসিটিভির ফুটেজ

স্টাফ রিপোর্টার

খোকসা বাজারের মৌলভী সাহেব মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিনগত রাতে খোকসা উপজেলা সদরের বাজারের বড় মসজিদ মার্কেটে ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মালার প্রস্তুতি চলছে।

পুলিশ ও ব্যবসায়ী জানায়, রাত দেড়টার দিকে মৌলভী সাহেব মেডেকেল হলের টিনের চালের উপর একজন সন্দেহ ভাজনকে দেখা যায়। এ সময় বাজারের নৈশ প্রহরী ও টহল পুলিশ তৎপর হয়ে ওঠে। রাতেই ওই ব্যবসায়ীকে ডেকে এনে দোকান খোলা হয় কিন্তু ততক্ষনে চোর চক্র পালিয়ে যায়।

ব্যবসায়ী মানিক জানান, পুলিশ ও নৈশ প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে রাত ২ টার দিকে তিনি দোকানে ফিরে আসেন। কিন্তু ততক্ষনে চোর পালিয়ে যায়। চোরদের ব্যবহারের কিছু যন্ত্রপাতি রাতেই পুলিশ উদ্ধার করে। নগদ টাকা ও মালামাল সহ ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান।

ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এএসআই সোহেল জানান, মসজিদ মার্কেটের পশ্চিম পাড়ের ইন্তাজ আলী লজের এক ভারাটিয়া মৌলভী সাহেব মেডিকেল হলের টিনের চালের উপর চোরকে দেখতে পায়। এ সময় তারা ঘটনা স্থলের কাছে টহলে ছিল। তারা ছুটে আসেন। রাতেই দোকান মালিককে ডেকে আনা হয়। চোরদের ব্যবহারের যন্ত্রপাতি ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। ব্যবসায়ী মামলা দিয়েছেন।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা শুরু হবে ২৮ আগস্ট, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৪ জুলাই) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা চলবে।

পরীক্ষার হল ও আসন বিন্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী। ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট পদ সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

0
সংগৃহীত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০)। সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) রাতে মহিষকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৩ জুলাই) দিনগত রাতে চোর সন্দেহে বুশকে ধরে মারধর করেন ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘নিহত ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেন গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পেলাম সকালে মারা গেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুই ভুয়া চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজ পত্র ও যথাযথ প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারনা করার অপরাধে ভুয়া চিকিৎসক আবুল বাসার সেতু (৩৬) এবং তারেক মাহমুদ তরু (৩৫) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের পৌরসভার হলবাজার এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিফাত হিমেল উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন – কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার খোকনের ছেলে আবুল বাসার সেতু। এবং একই এলাকার মো. আফজালের ছেলে তারেক মাহমুদ তরু।

আদালত সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ও প্রশিক্ষণ ছাড়াই নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আবুল বাসার সেতু মেডিসিন, নাক, কান ও গলা রোগের চিকিৎসা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। তিনি প্রায় এক বছর যাবৎ হলবাজার এলাকায় ডক্টর ভেলি নামে চেম্বার খুলে এ কাজ করছিলেন।

অপরদিকে একই এলাকায় বৈধ কাগজপত্রাদি ও প্রশিক্ষণ ছাড়ায় দাঁত জনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের সাইনবোর্ড লাগিয়ে ও প্যাড ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন ভুয়া চিকিৎসক তারেক মাহমুদ তরু। তিনি প্রায় তিন বছর ধরে জনসেবা ডেন্টাল কেয়ার নামক চেম্বার খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

ভ্রাস্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া চিকিৎসক সেতুকে ৫০ হাজার এবং তরুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তাদের চেম্বার দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, বৈধ কাগজপত্রাদি ও যথাযথ প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে নাক, কান, গলা ও দাঁতের চিকিৎসার দেওয়ার অপরাধে ভুয়া চিকিৎসকদের জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

মহিলা ওয়ার্ড কাউন্সিলরের ঠোঁট ফাটালেন পুরুষ কাউন্সিলর

0
আহত নারী কাউন্সিলর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার এক সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরকে ঘুষি মেরে ঠোঁট ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আরেক কাউন্সিলরের বিরুদ্ধে। ওই মহিলা কাউন্সিলের নাম মোছাম্মত পারভীন। তিনি সংরক্ষিত ১৯,২০ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর। আর অভিযুক্ত কৌশিক আহম্মেদ পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর। তবে দু’জনই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এ ঘটনায় পৌরসভা প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে পৌরসভায় কাউন্সিলরদের মিলনায়তনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ওয়ার্ড কাউন্সিলররাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

মহিলা কাউন্সিলর মোছাম্মত পারভীন জানান, কাউন্সিলর কৌশিক নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি পেছন থেকে বাবা-সোনা বলে ডাক দেন। এরপর কৌশিক এসে তাকে গালি দিয়ে ডাক দিয়েছি এই বলেই কিল-ঘুষি মারতে থাকে। ঘুষি মেরে তার ঠোঁট ফাটিয়ে দিয়েছে।

মহিলা কাউন্সিলরের এই অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর কৌশিক আহমেদ বলেন, নারী কাউন্সিলর প্রতিদিন মদ পান করে পৌরসভায় আসেন। সে আমাকে বিশ্রিভাষায় গালি দিয়ে ডাক দেন। আমি প্রতিবাদ করায় সে চায়ের কাপ ছুড়ে মারে। সেই কাপ আমার গায়ে এসে লাগে। এরপর আমি তাকে ঘুষি মেরেছি।

এদিকে মদ পান করার কথা বললে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওই নারী কাউন্সিলর। ঘটনাস্থলে উপস্থিত থাকা স্বজনরা উত্তেজিত হয়ে কৌশিককে মারতে যায়। এরপর পুলিশ তাকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী কাউন্সিলররা জানান, ঘটনা যায় হোক এভাবে একজন মহিলা কাউন্সিলরকে ঘুষি মারা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা কাম্য নয় বলে জানান তারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, নারী কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজনা নিয়ন্ত্রণ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষতে থানায় ডাকা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-২ আনিসুর রহমান আনসু জানান, মেয়রের হস্তক্ষেপে এই অনাকাক্সিক্ষত ঘটনার আমরা সুষ্ঠু সমাধান চাই।

স্থানীয় সরকার কুষ্টিয়ার ভারপ্রাপ্ত উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার বলেন, এমন কোন অভিযোগ এখনো পাইনি।

সাপের কামড়ে অসুস্থ শিশুকে বাঁচানো গেলো না

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত কালো কেউটে সাপের কামড়ে অসুস্থ হয়ে পরা শিশুকে বাঁচানো গেলো না।

শিশুটির নাম সোয়াদ ইসলাম (৫)। সে দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাঁদের ছেলে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহি জানান, সোয়াদ তার বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল। বুধবার ভোর রাতে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড় দেয়। এ সময় শিশুটি টের পেয়ে চিৎকার করলে বাবা-মা ঘুম থেকে জেগে পাশেই একটা কালাচ বা কালো কেউটে সাপ দেখতে পাই। এ সময় বাবা সুখ চাঁদ ঘরের ভেতরে থাকা হাসুয়া দিয়ে সাপটিকে কোপ দিয়ে মেরে ফেলে। শিশুটিকে দ্রæত দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। এন্টিভেনম প্রয়োগ চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, কালাচ বিষধর সাপ। চিকিৎসা দ্রæত শুরু করা হয়। মূলত হাসপাতালে আনতে দেরি হওয়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত বছরের ২৪ আগষ্ট কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানিপুর এলাকায় ঘুমের ঘোড়ে কালাচ সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। নিহতরা একই গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও মেয়ে।

চিনি ভেবে বিষ খেয়ে বোনের মৃত্যু, অসুস্থ ভাই

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুই শিশু ভাই-বোন চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। ওই দুই শিশুর বাবার নাম শুভ মন্ডল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রতিবেশি জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। এ দিকে ওই দুই শিশু ঘরের মধ্যে খেলছিল। এক পর্যায়ে চিনি ভেবে তারা ঘরে রাখা ইদুর মারার বিষ খেয়ে ফেলে। এক পর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...