দুই ভুয়া চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমানা

0
167

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজ পত্র ও যথাযথ প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারনা করার অপরাধে ভুয়া চিকিৎসক আবুল বাসার সেতু (৩৬) এবং তারেক মাহমুদ তরু (৩৫) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের পৌরসভার হলবাজার এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিফাত হিমেল উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন – কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার খোকনের ছেলে আবুল বাসার সেতু। এবং একই এলাকার মো. আফজালের ছেলে তারেক মাহমুদ তরু।

আদালত সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ও প্রশিক্ষণ ছাড়াই নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আবুল বাসার সেতু মেডিসিন, নাক, কান ও গলা রোগের চিকিৎসা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। তিনি প্রায় এক বছর যাবৎ হলবাজার এলাকায় ডক্টর ভেলি নামে চেম্বার খুলে এ কাজ করছিলেন।

অপরদিকে একই এলাকায় বৈধ কাগজপত্রাদি ও প্রশিক্ষণ ছাড়ায় দাঁত জনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের সাইনবোর্ড লাগিয়ে ও প্যাড ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন ভুয়া চিকিৎসক তারেক মাহমুদ তরু। তিনি প্রায় তিন বছর ধরে জনসেবা ডেন্টাল কেয়ার নামক চেম্বার খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

ভ্রাস্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া চিকিৎসক সেতুকে ৫০ হাজার এবং তরুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তাদের চেম্বার দুটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, বৈধ কাগজপত্রাদি ও যথাযথ প্রশিক্ষণ ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসক সেজে নাক, কান, গলা ও দাঁতের চিকিৎসার দেওয়ার অপরাধে ভুয়া চিকিৎসকদের জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের চেম্বার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

Share this news as a Photo Card