সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 296

নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে এক পোশাক শ্রমিকে মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের সাদিপুর ঘাট এলাকায় এঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ছাকির প্রামাণিক (১৮)। তিনি চর সাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ পোশাক শ্রমিকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। তিনি জানান, ছাকির বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে গিয়েছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাবদ্ধ অন্ধকার কক্ষে দিনযায় সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তার

0

স্টাফ রিপোর্টার

ছোট একটি তালায় ঘনবন্দি হয়ে মানবেতর জীবন পার করেছেন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা কামাল। অজ্ঞাত রোগে আক্রান্ত এই কর্মকর্তার ভালো চিকিৎসাও হয়নি। বয়স বাড়ার সাথে অসুস্থতাও বেড়েছে। বেড়েছে মানসিক বিকার। অন্ধকার কক্ষে থাকেন বিবস্ত্র হয়ে। খাবার খান নিজের ইচ্ছা মত। প্রলাপ বকেন শুধু কর্মস্থলের প্রতি অনিহার বিষয় নিয়ে।

সর্বশেষ সাভার পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থা থেকে ২০১৬ সালে বাধ্যতা মূলক অবসরে পাঠানো হয় মোস্তফা কামালকে। এরপর থেকে নিকট সহদরের কাছে গ্রামের বাড়িতে বসবাস করছেন তিনি। বিনা চিকিৎসায় অযন্তে অবহেলায় ঘরের অন্ধকার কক্ষে জীবন কাটছে তার। পরিবারের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। জন প্রতিনিধিরা বলছেন পরিবারের অবহেলা রয়েছে।

খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চান্দট গ্রামের স্কুল শিক্ষক আফতার মন্ডল ও জহুরা খাতুন দম্পতির ৯ সন্তানের মধ্যে মোস্তফা কামাল দ্বিতীয়। ছেলে বেলা থেকে দারুন মেধাবী ছিলেন। গ্রামের স্কুলে প্রাথমিক শেষ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়েছেন শৈলকুপা উপজেলায়। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স শেষ করার পরের বছর ১৯৯১ সালে আণবিক শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সরকারী চাকুরি পেয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজের পারমানু চিকিৎসা কেন্দ্রে যোগদান করেন। অল্প সময়ের মধ্য কর্মস্থলে সুনাম অর্জন করলেও বিষাদগ্রস্থ হয়ে পরেন। মানসিক জটিলতার কারণে ৪ বছরের মাথায় ১৯৯৪ সালে তাকে পরমানু শক্তি গবেষনা প্রতিষ্ঠান সাভারে বদলি করা হয়। মানসিক অবস্থা ক্রমাগত জটিল আকার ধারণ করায় ২০১৬ সালে তাকে বাধ্যতামূল অবসরে পাঠানো হয়। পেনশনের অর্ধ কোটি টাকা ব্যাংকে রাখা হয়। এ ছাড়া প্রতিমাসে পেনশন হিসেবে প্রায় ১৯ হাজার টাকা পেতে থাকেন তিনি। কিন্তু ভাইদের পাওয়া না পাওয়ার হিসাবের গড়মিলে সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তার চিকিৎসা ও পরিচর্যায় ভাটা পরে। টানা তিন বছর রাখা হয়েছে ঘরবন্দি করে। শুধু দু’বেলা দু’মুঠো খবার দেওয়ার জন্য ঘরের দরজার তালা খোলা হয়। ঘরের মেঝেতেই প্র¯্রাব পায়খানে করেন। অনাদর আর অবহেলা ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন মেধাবী বৈজ্ঞানিক কর্মকর্তা।

মানসিক ভাবে অসুস্থ সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তার দেখ-ভালের দায়িত্ব ছোট ভাই আমজাদ হোসেনের উপর পরেছে। ইতোমধ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা মা জহুরা খাতুন ছেলের চিন্তায় অন্ধ হয়ে ৬ বছর আগে মারা গেছেন। একদিকে বিনা চিকিৎসা অন্যদিকে অবহেলায় মানসিক বিকারগ্রস্থ মোস্তফা কামালে শারীরক অবস্থার দ্রæত অবনতি হচ্ছে। এখন সুযোগ পেলেই ঘর থেকে বেড়িয়ে কৃষককের ফসল তছরুপ করেন। যে কোন বাড়ির মধ্যে ঢুকে পরেন। এতে করে মহিলারা ভয় পান। এমন অভিযোগেই তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে।

ঘনবন্দি বৈজ্ঞানিক কর্মকর্তার খোজ নিতে চান্দট গ্রামে তার গ্রামের বাড়িতে যাওয়া হয়। বাড়ির একটি আধাপাকা ঘরের দরজায় ছোট্ট একটি তালা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। অসুস্থ সাবেক এই কর্মকর্তা দেখ-ভালের দায়িত্বে থাকা আমজাদ হোসেন দরজা খুলে দিলেন। সাংবাদিক আসছে শুনে বললেন, জানালায় আসতে বলো। পরিবারের লোকদের সাথে ঘরে ঢুকে দেখা গেলো, অনেকটা আয়েসী ভঙ্গিতে তিনি চৌকির উপর শুয়ে আছেন। পাশেই সাড়িবদ্ধ কয়েকটি টিনের বাক্স রাখা। ঘরে বৈদতিক পাখা বা আলোর ব্যবস্থা নেই। প্রচন্ড গরমের মধ্যেও কোমর থেকে পা পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢেকে শুয়ে আছেন। শুদ্ধ ভাষায় স্বাভাবিক সব প্রশ্নে উত্তর দিচ্ছিলেন। চাকুরি সম্পর্কে প্রশ্ন করতেই অনেকটা প্রতিবাদের সাথেই বলে উঠলেন। “চাকরিতো করা যাবেনা। চাকরি করা মহাপাপ। পৃথিবীর মানুষ যারা তারাতো চোর ডাকাত পিচোট। আমি কেবল ভালো মানুষ। আর সব চোরডাকাত পিচোট। এইজন্যই চোর ডাকাত পিচোট দের সঙ্গে চাকরি করা এটাতো আমার উচিত না। অফিসের সাথে সরকারের সাথে সমস্ত কিছুবাদ।” স্বাভাবিক কথপোকথনের ফাঁকে এক সময় উত্তেজিত হয়ে উঠলেন। বললেন বেড়িয়ে যাও।

সাবেক ওই বৈজ্ঞানিক কর্মকর্তার বড় ভাই নজরুল ইসলামও সাবেক সেনা সদস্য। তিনি দুষলেন তার ভাইয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের। মোস্তফা কামাল কি কারণে অফিস করছেন না। তার সমস্যা কোথায়। এসব অনুসন্ধান না করে তার চাকরী খাওয়ার বন্ধবস্ত পাকা করেছেন।

তিনি আরও জানান, পদস্ত কর্মতাদের অনৈতিক চাপে তার ভাই মানসিক ভাবে ভেঙ্গে পরেন। একবার অফিসের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। এর পর থেকে অফিসে যাওয়া বন্ধ করেদেন। তবে তাকে উল্লেখ যোগ্য চিকিৎসা করাতে পারেনি বলে স্বীকার করেন। এ ছাড়া সে ওষুধও খায়ানো যায় না। ওষুধ ফেলে দেয়। বছর দুয়েক আগে বিশ্ববিদ্যালয়ের সহপাঠিরা কুষ্টিয়ার জেলা প্রশাসনের মাধ্যমে তার চিকিৎসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সে উদ্যোগ কিছু দূর এগিয়ে হুচোট খেয়েছে।

আমজাদ হোসেন বলেন, মায়ের মৃত্যুর পর মোস্তফা কামাল বেপরোয়া হয়ে ওঠেন। কৃষকের বিভিন্ন ফসল তছরুপ শুরু করেন। এমন ঘটনায় কয়েকদফায় জরিমানাও গুনেছেন। অনেক সময় অন্যের বাড়িতে ঢুকে পরে, মেয়ে মনুষরা ভয় পায়। এখন মানুষের সাথে খুবই খারপ আচরণ করেন। ফলে তাকে ঘরে আটকে রাখা হয়েছে। ঘরের মধ্যে প্র¯্রাব পায়খান ব্যবস্থা করা আছে। কিন্তু সেখানে না গিয়ে মেঝেতে প্রকৃতির ডাক সারেন। শীত মৌসূমে কাপড় পড়লেও খাওয়ার সময় সব কাপড় খুলে ফেলে।

তিনি আরও জানান, মোস্তফা কামালকে ডাক্তাররা চিকিৎসা দিতে চায় না। যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সেই বলেন “স্যার তো আমাদের ডাক্তার, তাকে কি চিকিৎসা দেব। এ ছাড়া তার পেনশনের ৩৯ লাখ ৭৮ হাজার টাকার ব্যাংকে তার নামে জমা রয়েছে। শুধু মাসিক টাকা তুলে খরচ করা হয়।

বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির বলেন, সম্প্রতি দুই নির্বাচনের সময় তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। মোস্তফা কামালের অবস্থা দেখে তারও হৃদয়ে দাগ কেটেছে। স্ত্রী সন্তান না থাকা ও নগদ টাকা সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে কিছু বিরোধ সৃষ্টি হওয়ায় তার চিকিৎসা ও সেবা দুই ব্যহত হচ্ছে।

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাম্প্রতিক ভারত সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি যান। লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়াও, এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর, তিনি ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরে, ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন এবং তিনটি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

‘ছাগলকান্ড’: ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ হারালেন মতিউর

0

দ্রোহ অনরাইন ডেস্ক

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে ‘ছাগলকান্ডে’ আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা (কাস্টমস ও ভ্যাট) ড. মো. মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল)।

সুরেশ চন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। রবিবার (২৩ জুন) উপসচিব মকিমা বেগম এ সংক্রান্ত নির্দেশনায় সই করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অর্থ বিভাগ কর্তৃক জারি করা আদেশে উল্লেখিত হারে ও শর্তে কার্যভার ভাতা পাবেন। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আবশ্যিকভাবে ‘অতিরিক্ত দায়িত্ব’ শব্দদ্বয় যোগ করবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে তাতে বলা হয়েছে, অবিলম্বে এটি কার্যকর হবে।

এদিকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পরই তিনি লোক পাঠিয়ে মন্ত্রণালয়ে যোগদান করেছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও মতিউরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগে মতিউরের জন্য আলাদা কোনো কক্ষ নেই। এমনকি তার বসার জন্য কোনো চেয়ার-টেবিলও নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর তিনি মন্ত্রণালয়েও আসেননি। তবে অন্য ব্যক্তির মাধ্যমে তিনি যোগদানপত্র পাঠিয়ে যোগ দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার অর্থ হলো তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ওএসডি করার বিধান আছে। এর বাইরে অন্য বিভাগ, সংস্থা বা মন্ত্রণালয়ের জন্য ওএসডির বদলে সংযুক্ত করার পদ্ধতি চালু আছে। মতিউর রহমানের ক্ষেত্রে সেটিই করা হয়েছে।

তিনি বলেন, মতিউর রহমান পদোন্নতি পেয়ে এনবিআর সদস্য (কাস্টমস ও ভ্যাট) হয়েছেন। তিনি এখনো ওই পদেই আছেন। তবে তাকে যেহেতু অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে, সুতরাং তিনি এনবিআরের কোনো কর্যক্রম করতে পারবেন না। তার কর্মক্ষেত্র হবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তবে সেখানে তার জন্য আলাদা কোনো কক্ষ বা চেয়ার-টেবিল থাকবে না।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর এরই মধ্যে তিনি মন্ত্রণালয়ে যোগদান করেছেন। কিন্তু যোগদান করতে তিনি নিজে আসেননি। অন্য মানুষ পাঠিয়ে যোগদান করেছেন। মন্ত্রণালয়ে যোগ দিলেও তার জন্য আলাদা কোনো কক্ষ বা চেয়ার-টেবিল নেই।

‘ছাগলকান্ডে’ আলোচনায় আসার পর মতিউর রহমানকে সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে দেখা যায়। এরপর রাজধানীর বসুন্ধরা ও ধানমন্ডিসহ তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিলেও তার সন্ধান মেলেনি। এমনকি ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে আসেননি।

এদিকে, মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গুঞ্জন রয়েছে, রবিবার (২৩ জুন) বিকালের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারতে চলে গেছেন। পরিকল্পনা অনুযায়ী, এরপর তিনি ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশত্যাগে সহায়তা করেছে।

জানা গেছে, ঈদের পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া চলে গেছেন ‘ছাগলকান্ডে’ আলোচিত মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত, মেয়ে ইফতিমা রহমান মাধবী ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আকতার। ইফাত মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মীর সন্তান।

অন্যদিকে, মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ ও তার ছেলে দেশে থাকতে পারেন বলে জানা গেছে। সূত্র জানায়, লায়লা নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান। এ পদে গত ২৯ মে ভোট হওয়ার কথা ছিল। তবে সংঘর্ষের কারণে ভোট হয়নি। লায়লা উপজেলা নির্বাচনে এবারও চেয়ারম্যান প্রার্থী।

সম্প্রতি মতিউরপুত্র ইফাতের রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও তিনি ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেন বলে খবর প্রকাশ হয়।

এরপর থেকে ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন এবং মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে।

এদিকে, মতিউর, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সোমবার এ আদেশ দেন।

খোকসায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্তর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আল আমিন বকুল, বাপ্পি বিশ্বাস রাজু, আরিফ শেখ, মোতাহার হোসেন, সুরুজ প্রমুখ।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

0

দৌলতপুর প্রতিনিধি

সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখা এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ সাংবাদিকেরা অংশ নেন।

দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেশ টিভির সংবাদকর্মী সজল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সালাউদ্দিন প্রিন্স, ডিপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখা’র সভাপতি আলাউদ্দিন আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, দৌলতপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দ্যা ডেইলি অবজারভারের প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু।

বিদ্যুতের আগুনে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

0

স্টাফ রিপোর্টার

সকর্টসাকিট থেকে সৃষ্ট বিদ্যুতের আগুনে একটি বাজারের ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েগেছে। ব্যবসায়ীদের ক্ষয় ক্ষতির পরিমান দুই কোটি টাকা ছাড়িয়ে যাবে।

রবিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে খোকসার গোপগ্রাম বাজারের জিল্লুর রহমানের জুতার দোকানে বিদ্যুতে সকর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে বাজারের একাশের ৫টি মার্কেটের ১৫ ববসা প্রতিষ্ঠানে। খোকসা ও কুমারখালীর ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট ও গ্রামবাসীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। তবে ১২ ঘন্টা পর সোমবার সকাল ১১টা পর্যন্ত পুড়ে যাওয়া অনেক দোকানের ধ্বংশ স্তুপ থেকে ধুঁড়া উড়তে দেখা যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, বিকাশ এজন্ট ও কসমেটিক ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, জুতা ব্যবসায়ী কুতুব উদ্দিন, আব্দুল হান্নান মামুন, খন্দকার রাবিক, মোতালেব, নাইমূল ইসলাম, খোকন, রাসেল, নয়ন, অলি, জিল্লুর রহমান, ইয়াসিন, বদিয়ার ও সান্টুসহ ১৫ জন।

সোমবার সকাল ১১টায় সবেজমিন গিয়ে দেখা যায়, গোটা মার্কেট ঘিরে উৎসুক নারী পুরুষ বিড় করে আছে। দুই একটি দোকানের ধ্বংশ স্তপ থেকে তখনো ধোঁয়া উঠছে। প্রতিবেশীরা মটরের পানি দিয়ে তখনও আগুন নেভাতে চেস্টা করছেন। অনেক দোকানের র‌্যাকে থরে থরে সাজানো কাপড় পুড়ে ছায়ে পরিনত হয়েছে। পুড়ে গেছে সব দোকানের টিনের চালা ও মালামাল।

বৃদ্ধ ব্যবসায়ী বদর উদ্দিন বিশ্বাস বলেন, সারা জীবন ধরে হাটে ঘাটে লুঙ্গি বিক্রি করে বেড়িয়েছেন। শেষ বয়সে ছেলেদের দোকানে বসতেন। কিন্তু আগুনে তার স্বপ্ন পুড়ে ছায় হয়ে গেছে। এ বিচার তিনি কার কাছে দেবেন, তা খুজে পাচ্ছেন না। বাজারের অন্যব্যবসায়ীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।

অগ্নিকান্ডে ঘটনার সূত্রপাতের সময়ের প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, জুতার ব্যবসায়ী জিল্লুর রহানের জুতার দোকান থেকে আগুনের সূত্র পায় হয়। তারা কয়েকজন ওই জুতার ঘর থেকে প্রথমে ধুঁয়া বেড় হতে দখেন। তার পর ফাারসার্ভিকে খবর দেওয়া হয়। পরে খোকসা ও কুমারখালী থেকে ফায়াস সার্ভিসের গাড়ি আসে। তাদের রিজার্ভ পানি শেষ হওয়ার পর তারা খালের পানি তোলার চেষ্টা করে কিন্তু গায়ে গায়ে দোকান থাকায় খাল থেকে পানি নেওয়া সম্ভব হযনি। ফরে আগুন খুর দ্রæত সময়ের মধ্যে বিস্তার লাভ করে।

বিকাশ এজেন্ট ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম জানান, যেখান থেকে আগুনের উৎপত্তি তার নিজেরও ৪/৫টি ব্যবসার দোকান পুড়েছে। ব্যবসায়ীদের ক্ষতির পরিমান দুাই কোটি টাকা ছাড়িয়ে যাবে।

গোপগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রায়হানুল হক রফিক জানান, বিদ্যুতের সকর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঠিক সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসেছিল। কিন্তু প্রাকৃতিক ভাবে ক্ষতি হলে আর কী করার।

খোকসা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, অনেক মালামাল পুড়ে গেছে, তারা প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধর করতে পেরেছেন। বিদ্যুতের সকর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

আওয়ামী লীগকে সংগঠিত করার নির্দেশ দিলেন শেখ হাসিনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে সংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, সংগঠনকে সংগঠিত করতে হবে। আর জনগণের আস্থা অর্জন করতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয়, দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়…। হ্যাঁ, মৃত্যু হলে তো কিছু করার নেই। মৃত্যু ওপর তো কারও হাত নেই। যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। মানুষের জন্য কাজ করে যাবো।

রবিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারুক, সেটাই চাই। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, অনেক বয়স হয়েছে, হয়ত ততদিন থাকবো না। কিন্তু আজকে যারা নবীন, তারাই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে। আমরা তাদের জন্য স্মার্ট বাংলাদেশ গঠন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই হোক অঙ্গীকার।

আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, বারবার আঘাত করেও আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যায়নি। আওয়ামী লীগ বারবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কারণ, আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। আমাদের শক্তি তৃণমূলের কর্মীরা, সৈনিকরা। তারা কখনো মাথা নত করে না।

শেখ হাসিনা বলেন, মাতৃভাষায় কথা বলার অধিকার, ২১ ফেব্রæয়ারিকে শহীদ দিবস ঘোষণা, মার্তৃভাষা সংরক্ষণে প্রকল্প প্রহণ, ২১ ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের স্বীকৃতি আদায় কিন্তু আওয়ামী লীগই এনে দিয়েছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থেকেছে। আজকে বাংলাদেশের যত অর্জন, সেগুলো আওয়ামী লীগই করেছে। কিন্তু বারবার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, জনগণের অধিকার আদায়ের সংগঠন।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলবো আপনারা একবার চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে। পরিবারগুলো কষ্ট করেছে। কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজেই সংগঠন যেমন শক্তিশালী করতে হবে একই ভাবে জনগণের আস্থা-বিশ্বাস, যা আমাদের মূল শক্তি, সেটিও অর্জন করতে হবে।

সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন।

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডা. জাহিদ।

ডা. জাহিদ বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে বøক ধরা পড়েছিল। সেখানে একটা স্টেন্টও (রিং) লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার হার্টে পেসমেকার বসানো হয়েছে।

পেসমেকার হলো হৃৎস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃদপিন্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

যখন হৃদপিন্ডের নিজস্ব পেসমেকার বা এসএ নোড যথেষ্ট পরিমাণে বা গতিতে ‘ইমপাল্স’ তৈরি করতে পারে না বা হৃদপিন্ডের তড়িৎ পরিবহনের রাস্তা আটকে যায়, তখন হৃদপিন্ডের গতি একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ে যাওয়া হলো পেসমেকারের প্রাথমিক কাজ, যাতে হৃদপিন্ড ঠিকভাবে কাজ করতে পারে।

গত শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছে পুলিশকর্তারা: সম্পাদক পরিষদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধের নামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে হুমকি দিয়েছে, যা স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী বলে মনে করে সম্পাদক পরিষদ।

রবিবার (২৩ জুন) এ বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।

সংগঠনের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, প্রতিবাদের মাধ্যমে দেওয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন, অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করে তারা।

সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যা পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদলিপির শেষাংশে অনুরোধ জানানো হয়েছে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্যও সনির্বন্ধ অনুরোধ জানানো হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠিতে।

পুলিশের ভালো কাজের মূল্যায়ন প্রতিবেদন আকারে গণমাধ্যম প্রচার করে থাকে। আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন, যা জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়- এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারত্বের সঙ্গে তা প্রকাশের কাজটিও করে গণমাধ্যম। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও তদন্ত চালিয়ে যাচ্ছে। সম্পাদক পরিষদ মনে করে, সাম্প্রতিক কালে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ঢালাও প্রতিবাদলিপির মাধ্যমে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। যারা এসব খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব পালন নিয়ে সংশয় থাকলে যথাযথ নিয়ম ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট সংস্থা প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়া যেতে পারে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...