সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 300

দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খোকসা থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর। দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খোকসা প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি রঞ্জন ভৌমিক, খোকসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি বদরুল আলম বাদশা খান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মনোজিৎ মন্ডল, দৈনিক কুষ্টিয়া পত্রিকার খোকসা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।

পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কাটেন।

দৈনিক আমার সংবাদ পত্রিকার খোকসা উপজেলা প্রতিনিধি ও খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. মিলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৃথক ফাইনাল খেলা দুটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত।

প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-১ গোলের ব্যবধানে দেবীনগর সরকার প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শোমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-২ গোলে পরাজিত করে বরইচারা সরকার প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

চকহরিপুর সরকার প্রাথমিক বিদ্যালয় দলের ফাতেমা আক্তার ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়। বরইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দলের আরাফাত হোসেন সেরা খেলা নির্বাচিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, উপজেলা শিক্ষা অফিসার হোসেন মোহাম্মদ বিল্লাল, সহকারি শিক্ষা অফিসার নাহিদ আকবর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক তোরান মোল্লা প্রমুখ।

নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান মেলেনি

0
নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র নূসাদ আমানের ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

বন্ধুদের সাথে গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র নূসাদ আমানের স্কুল ব্যাগ কেটস আর ইউনিফরমের পাশে বসে ছেলের জন্য আহাজারি করছিলেন মা। বাবা তাকে শান্তনা দেবার চেষ্টা করছিলেন। তিনি নিজেও মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছিলে। মাটিতে হুমরী খেয়ে পরছিলেন। তাদের আহাজারিতে নদী পারে জড়ো হওয়া হাজারো জনতা শোকে মুহ্যমান হয়ে পরেছিল।

সোমবার সকালে কুষ্টিয়ার খোকসার জানিপুর পুরাতন বাজারের বোর্ড হাউস এলাকার মিলুর ঘাটে নিখোঁজ হয় স্কুল ছাত্র নূসাদ আমান। সে উপজেলার জানিপর ইউনিয়নের পশ্চিম একতার গ্রামের প্রবাস ফেরত শামীম হাসানের ছেলে। উপজেলা সদরের থানা পাড়ার পাঁচ বিল্ডিং এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে। সে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নূসাদ আমান নিখোঁজ হওয়ার সময় তার সহপাঠি সানি, সাকিন ও বর্ণ এক সাথে নদীতে গোসলে নেমেছিল।

প্রত্যক্ষদর্শী সহপাঠিরা জানান, নুসাদ আমান তাদের সাথে গড়াই নদীর বোর্ড হাউস এলাকায় ঘুরতে যায়। হঠাৎ করে তাদের মাথায় নদীতে গোসোলের চিন্তা আসে। স্কুলের পোশাক খুলে বইয়ের ব্যাগ নদীর ধারে রেখে চার বন্ধু পানিতে নামে। একপর্যায়ে নূসাদ আমান নদীতে ফেলা জিও ব্যাপের উপর থেকে ঝাপ দেয়। সে পানিতে ডুবে যাওয়ার মূহুত্যে হাত উচু করে নিজেকে রক্ষার মিনতি জানায়। বন্ধুরা চেষ্টাও করে কিন্তু আমানকে আর উদ্ধার করতে পারেনি। নদীর পানির ¯্রােতে সে হারিয়ে যায়।

নুসাদ আমান নিখোজের খবর ছড়ির পড়ার সাথে সাথে মা বাবা ও তার ছোট ভাই নদীর ঘাটে ছুটে আসেন। নদীর ঘাটে ছেলে খুলে রেখে যাওয়া পোশাক কুড়িয়ে এনে কাছে নিয়ে বিলাপ করছেন মা শাহানা ইসলাম। নিখোঁজ ছাত্রের বাবা শাহানাকে শান্ত করার চেষ্টা করছিল। আবার বিলাপ করতে করতে মাটিতে বসে পরছিলেন।

নিখোঁজ শিক্ষাথীর সাথে থাকা সহপাঠি বর্ণ আহম্মেদ জানান, তারা চার বন্ধুসহ একই শ্রেণির কয়েকজন ছাত্রী সকালে স্কুল ছুটির ফাঁকে বোর্ড হাউস এলাকায় কফি খাওয়ার জন্য আসে। এ সময় তারা নদীর কুলে স্কুল ডেস খুলে রেখে গোসলে নামে। নিখোঁজ আমানই তাদের ভরসা দিয়েছিল, সে তার ভাইয়ের সাথে নদীতে আগেও গোসল করেছে। এক পর্যায়ে সে (আমান) নদীতে ঝাপ দেয়। ডুবে যাওয়ার সময় সে হাত উঁচু করে সাহার্য চেয়েছিল। সবাই মেলে তাকে উদ্ধারের চেষ্টাও করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। নিজের সহপাঠিকে চোখের সামনে ডুবে যেতে দেখে তারা নিরুপায়ের মত কেঁদে উঠেছিল।

স্কুল ছাত্র নিখোঁজের খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল পৌরে ১১ টায় ঘটনাস্থলে পৌঁচ্ছায়। তারা ব্যর্থ হলে বিকাল ৪ টায় খুলনা থেকে আসা ডুবুরিরা নদীতে স্পট অনুসন্ধান শুরু করেছে। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি।

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবরি দলের নেতৃত্বে রয়েছেন লিডার শফিকুল ইসলাম। দলনেতা জানান, প্রথম এক ঘন্টা তারা স্পট অনুসন্ধ্যান করেছেন। নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। তারা এখন বড় পরিসরে অনুসন্ধান শুরু করবে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারকি করা হচ্ছে।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

দৌলতপুরে কলেজের অধ্যক্ষের শাস্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ।

রাববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের ডাকা এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাধারণ শিক্ষার্থীরা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের বক্তারা অধ্যক্ষ ছাদিকুজ্জামান খানের অস্ত্রের লাইসেন্স বাতিল ও তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ ৫ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মো. চঞ্চল, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সরকারের সদিচ্ছার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

0
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সদিচ্ছার প্রমাণ।

রবিবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৩০তম সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের বিস্তৃতি ও স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় বিশ্বাস করেন। গত পনেরো বছরে গণমাধ্যমের যেমন বিস্তৃতি ঘটেছে তেমনি সাংবাদিকদের কল্যাণেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্ট গঠন প্রমাণ করে তার নেতৃত্বাধীন সরকার সাংবাদিকবান্ধব।

তিনি আরো বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে নিয়মিতভাবে দুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত সাংবাদিকদের এবং মৃত সাংবাদিকদের পরিবারের অনুকূলে কল্যাণ অনুদান প্রদান করা হচ্ছে। চলতি অর্থবছরের তৃতীয় ও শেষ পর্যায়ে ২ কোটি ৮ লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে। এ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। এসব কার্যক্রম সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের অঙ্গীকারের বহিপ্রকাশ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান হুমাযুন কবীর খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সুভাষ চন্দ্র (বাদল), প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মহাপরিচালক ও ট্রাস্টি বোর্ড সদস্য জাফর ওয়াজেদ, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার ও ট্রাস্টি বোর্ড সদস্য শাহেনুর মিয়া, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ সাদেকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও ট্রাস্টি বোর্ড সদস্য দীপ আজাদ, দেনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক ও ট্রাস্টি বোর্ড সদস্য কাশেম হুমায়ুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য সোহেল হায়দার চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও ট্রাস্টি বোর্ড সদস্য কলিম সরওয়ার সভায় উপস্থিত ছিলেন।

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রবিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের আঙিনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার ৭১ সদস্যও শপথ নিয়েছেন মোদির সঙ্গে। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদিসহ অন্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মৌরিতাস, মালদ্বীপ ও সিসিলিসের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন সরকারের একাধিক মন্ত্রীও শপথ নিচ্ছেন। এবার ৭২ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন মোদি। এই প্রতিবেদন পর্যন্ত শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অমিত শাহ, এস জয়শঙ্কর, মনোহরলাল খট্টর, নির্মলা সীতারামন, শিবরাজ সিংহ চৌহান, রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান।

শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিল্লি পুলিশের সোয়াত এবং এনএসজির কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও কৌশলগত অবস্থানের চারপাশে মোতায়েন করা হয়েছে।

পুলিশ রাজধানীকে একটি ‘নো-ফ্লাই’ জোন ঘোষণা করেছে। এছাড়া আগামী কয়েক দিন ড্রোন, প্যারা গøাইডার, রিমোটচালিত উড়োজাহাজ এবং গ্যাসভর্তি বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

শৈলকুপা থানায় হামলায় আহতরা কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে

0

কুষ্টিয়া প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়ে কুষ্টিয়ায় চিকিৎসা নিতে আসা আওয়ামী লীগের কর্মীদের হেফাজতে নিয়েছে পুলিশ। গুরুত্বর আহত অবস্থায় ফিরোজ শিকদার নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় ১২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ। এছাড়া গুরুত্বর আহত আবস্থায় গুলিবিদ্ধ একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন শৈলকুপা থানার ধাওড়া গ্রামের আব্দুল আজিজ (৬৩),আলী আকবর (১৭), জান্নাত হোসেন (২৬), মুহিম শিকদার (১৬), রাজিব (১৯), হারুন (৩৫),কুতুব উদ্দিন (২২), আঃ ওহাব আলী (৫২), সাব্বির হোসেন (১৭), আলামিন (৩০), আকরাম হোসেন (৩৮) ও আব্দুস সালাম(৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে একের পর এক আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসতে থাকে। আঘাতপ্রাপ্তরা সবাই রক্তাক্ত ছিলেন। ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কেউ জরুরি বিভাগে আবার কেউ ওয়ার্ডে ভর্তি হন। এর কিছুক্ষণ পরেই পুলিশ হাসপাতালে এসে তাদের ঘিরে রাখে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে চিকিৎসক ঢাকায় পাঠান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, গুরুত্বর আহত অবস্থায় ফিরোজ শিকদার নামে গুলিবিদ্ধ একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কতজন ভর্তি হয়েছেন এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শৈলকুপার ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মোস্তাক সিকদারকে একটি মামলায় আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা বিকাল সাড়ে ৩টার দিকে শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে ৫ পুলিশ সদস্য ও কমপক্ষে ৩০ জন হামলাকারী আহত হন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ জানান, শৈলকুপা থানায় ও পুলিশের উপর হামলার ঘটনায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, আগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা অন্য জেলার ঘটনা সেহেতু আহতদের কেউ হামলার সাথে জড়িত থাকলে তা তদন্ত করে নির্দেশ পেলে তাদের আটক করা হবে।

স্বস্তির আশায়

0

তাপদাহ থেকে স্বস্তি পেতে স্কুলের পাশের জুলার (খালে) পানিতে ঝাপ দিচ্ছে শিক্ষার্থীরা। সেতু থেকে প্রায় ২০ ফুট নিচে জুলায় সামান্য পানি জমেছে। সেখানেই ঝাপ দিচ্ছে ওরা। রবিবার দুপুরে খোকসার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া তহবাজার এলাকার সেতু থেকে ছবিটি তোলা।

সহকর্মীকে গুলি করে হত্যা করা পুলিশ সদস্য মানসিক ভারসাম্যহীন

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের গার্ডরুমের সামনে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেন কাউসার আলী নামের অপর এক পুলিশ সদস্য।

অভিযুক্ত কাউসার আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা সদর ইউনিয়নের দৌলতখালী দাড়ের পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর মাস্টারের ছোট ছেলে।

অভিযোগের বিষয়ে এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, কাউসার (২০০৫ সালের ১৫ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনের বছর পাঁচেক কাটিয়ে ২০১০ সালের দিকে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। পরে তাকে সরকারী ভাবে কয়েক বার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়।

অভিযুক্ত কাউসার মাদকাসক্ত কিনা জানতে চাইলে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অস্বীকার করে বলেন সে মানসিক রোগে আক্রান্ত। মাঝে মাঝে তিনি অসুস্থ হয়ে পড়তেন তবে মাদকের সাথে তার কোন সম্পৃক্ততা ছিল না। তবে চার-পাঁচ দিন ধরে পরিবারের সাথে কম কথা বলতেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

কাউসারের বিষয়ে জানতে চাইলে তার মা মাবিয়া খাতুন বলেন, আমার ছেলে এমনিতে খুব ভালো। তার মাথার সমস্যা আছে সে চাকরিতে যোগদানের পর অসুস্থ হয়। তার সাথে আমার শনিবার রাত ৮ টায় শেষ কথা হয়। আমার সাথে ভালো ভাবেই কথা বলেছে। মা কেমন আছো, আব্বা কেমন আছে জিজ্ঞেস করে। তবে কয়েকদিন ধবে বাড়িতে একটু কম কথা বলতো আমার ছেলে।

এবিষয়ে তার স্ত্রী নিলুফার ইয়াসমিন সাথি বলেন, আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত। তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। তাকে কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসার কাগজ পত্র আমার স্বামীর কাছে আছে। আমাদের পারিবারিক ভাবে কোন সমস্যা ছিলো না। যখন মানসিক সমস্যা শুরু হতো তখন পরিবারের সদস্যদের সাথে কম যোগাযোগ করতেন এবং কথাও কম বলতেন।

কাউসারের প্রতিবেশী দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার বলেন কাউসার চাকরিতে যোগদানের ৫ বছর পর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তার চিকিৎসা করানোর পরে সুস্থ হলে আবার চাকরিতে যোগদান করেন তিনি।

শৈলকুপায় থানায় হামলা, পুলিশসহ আহত ৩০

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপ মোস্তাক শিকাদার নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় ঢুকে হামলা চালিয়েছে দলটির কতিপয় নেতা কর্মী।

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে একটি মারামারি মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক শিকাদারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর কিছুক্ষন পরই মোস্তাক শিকদারের কয়েক’শ সমর্থক তাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। ১০ মিনিটের সংঘর্ষে পুলিশ কনস্টেবল সোহান হোসেন, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও তরিকুল ইসলাম গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগ কর্মীদের মধ্যে হাসানুজ্জামান, সাত্তার শিকদার, সাইফুদ্দীন, সোনা মিয়া, জালাল উদ্দীন, আব্দুল ওহাব, ইমরান, ফারুক হোসেন, তুহিন, নাফিজ, সালামত, ইমন, এস এম রিয়াজুল, মুইম, জান্নাত হোসেন, আসাদুজ্জামান, ইমন শিকদার, ফিরোজ শিকদার, আলী আকবর, বায়োজিদ হোসেন. আজগার মন্ডল ও হারুন শিকদার সহ ২০ জন।

শৈলকুপা উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান রিংকু অভিযোগ করেন, পুলিশ তাদের উপর বেআইনী ও অন্যায়ভাবে হামলা করেছে। পুলিশের গুলিতে ৩০/৩৫ জন আহত হওয়ার দাবীও করেন তিনি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমরান জাকারিয়া জানান, এজাহার নামীয় আসামী মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। এর পর পরই আসামীর পক্ষে কয়ে’শ উৎশৃংখল জনতা তাকে ছাড়িয়ে নিতে জোটবদ্ধ ভাবে থানায় হামলা চালায়। এ সময় তারা থানার প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদের বাঁধা দিলে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিজেদের জানমাল ও সরকারী সম্পদ রক্ষায় বাধ্য হয়ে সটগানের গুলি ছোড়ে। তবে পুলিশ কত রাউন্ড গুলি ছুড়েছে তা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেননি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...