সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 304

প্রতিপক্ষের হামলায় মা ছেলেসহ আহত তিন

0

স্টাফ রিপোর্টার

বিবাদপুর্ণ জমি দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও তার দুই ছেলেসহ তিনজন আহত হয়েছেন।

খোকসার ওসমানপুর ইউনিয়নে রায়পুর গ্রামে জমি দখল ও পাল্টা দখল কেন্দ্র করে শুক্রবার সকালে হামলার ঘটনা ঘটে। এ হামলা মালেকা খাতুন (৫৫) ও তার দুই ছেলে সবুজ মন্ডল (৩৫) এবং স্বপন মন্ডল (৪০) আহত হন। আহতদের স্বামী ও বাবার নাম জামাল মন্ডল।

স্থানীয় সূত্র জানায়, রায়পুর মৌজার সাড়ে ৪ শতাংশ জমি নিয়ে জামাল মন্ডলের সাথে একই গ্রামের আহসানের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধপুর্ন জমিতে জামাল মন্ডলের ছেলেরা কলার গাছ লাগায়। এ ঘটনার কিছু সময় পর প্রতিপক্ষের লোকেরা গাছ গুলো তুলে ফেলে। এ ঘটনার সূত্র ধরে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল মন্ডলের স্ত্রী পুত্রসহ তিন জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসেন। শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন সবুজ মন্ডল দাবি করেন, প্রায় ১৫ বছর আগে তারা ওই জমি খরিদ করেন। কিন্তু প্রতিপক্ষ আহসান সরদার ও তার লোকেরা সে জমি দখলে রেখেছে। সে ওই জমিতে কলাগাছ লাগায়। এর কিছু সময় পর প্রতিপক্ষ গাছ গুলো তুলে ফেলে জমি ঘিরে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে তার মা সহ তাদের দুই ভায়ের উপর হামলা করে।

তিনি আরও বলেন, তারা পরিবারের চারজন লোক, সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ কারণে মামলা করতে পারেনি। সুস্থ হয়ে হামলায় অংশ নেওয়াদের বিরুদ্ধে মামলা করবেন।

জমির মালিকানা দাবিদার আহসানকে পাওয়া যায়নি। তবে তার ভাই সায়েম সরদার ওরফে এমএস আলীর সাথে মোবাইলে কথা বলা হয়। প্রতিপক্ষ সকালে তাদের খরিকরা জমিতে কলাগাছ লাগিয়ে দখল করার চেষ্টা করেন। এ সময় তারা বাধা দেয়। প্রতিপক্ষ তাদের উপর হামলা করে।

তিনি আরও দাবি করেন, জমির মালিকের একমাত্র কন্যার কাছ থেকে প্রায় ৪৫ বছর আগে তারা জমি খরিদ করে ভোগ দখল করছেন। জমিতে উপর তার এক শরিকের মেহগনি গাছের বাগান রয়েছে। এ ছাড়া ওদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।

সিঙ্গাপুর চলে গেছেন বেনজীর আহমেদ

0
বেনজীর আহমেদ -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আইজিপির পদ থেকে অবসরে যাওয়ার পর দুর্নীতির অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে আসেন বেনজীর আহমেদ। দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনিসহ পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন তলবও করেছে। কিন্তু এরই মধ্যে স্ত্রীসহ চলে গেছেন সিঙ্গাপুরে।

পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে গত ৪ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইনেসের একটি ফ্লাইটে করে তিনি দেশত্যাগ করেন।

ওই সূত্র বলেছে, স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন বলে তার স্বজন ও শুভাকাক্সক্ষীদের বলেছেন। তবে প্রভাবশালী মহলের একাংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন।

নাম প্রকাশ না করে বেনজীর আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদকে তলব করাসহ সবকিছুর বিষয়ে তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন। প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত।

জানা গেছে, আগামী ৬ জুন বেনজীর আহমেদকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। আর ৯ জুন তার স্ত্রী ও তিন সন্তানকে ডেকেছে সংস্থাটি।

দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজীর আহমেদ, তার স্ত্রী, তিন মেয়ে ও এক স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই দিন বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

তাছাড়া বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জার নামে থাকা মাদারীপুরে ২৭৬ বিঘা (৯১ একর) জমি এবং বেনজীরের পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেন আদালত। বেনজীর পরিবারের নামে থাকা ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে। এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে।

আর একদফা বাড়লো জ্বালানি তেলের দাম

0

দ্রোহ অনরাইন ডেস্ক

জ্বালানি তেলের প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে আর একদফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন এই মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য প্রতি লিটার ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাকা ৭৫ পয়সা, প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের বর্তমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মূল্য সমন্বয়ের পরও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সায় এবং পেট্রল ১০৩ দশমিক ৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ টাকা ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

ঈদযাত্রায় একটু কষ্ট হলে কী আসে-যায়: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদযাত্রায় ভোগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ ঝাড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একদিন একটু সমস্যা কষ্ট হোক না। বাড়ি যাবে আনন্দ করে (ঈদযাত্রীরা), সেখানে একদিন না হয় একটু কষ্ট হলোই, তাতে কী এমন আসে-যায়?

যানজট ও দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগ ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে, তা নিয়ে গণমাধ্যমে কোনো প্রশংসা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে অনেকেই অপকর্ম করেন বলেও অভিযোগ তোলেন তিনি।

বৃহস্পতিবার ( ৩০ মে) দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়কপথে ঈদযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে করণীয় নিয়ে সভায় তিনি এসব কথা বলেন।

গত ঈদুল ফিতরে একদিনই সড়কে ভোগান্তি হয়েছিল। সেটি ছিল পোশাকশ্রমিকদের ছুটির দিন। ঈদে সড়কে ভোগান্তি এড়াতে ধাপে ধাপে পোশাকশ্রমিকদের ছুটি দেওয়ার কথা বলা হলেও মালিকপক্ষ তা মানছেন না। এসব বিষয়ে সাংবাদিকরা সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পোশাক কারখানা ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যায়। তখন যানজট বাড়ে। ঈদযাত্রায় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে। রাজধানীর হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস।

তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে, এখন কীসের খুঁড়াখুঁড়ি। ঢাকার দুই সিটিতে ঈদের সময় খুঁড়াখুঁড়ির কাজ কঠোরভাবে বন্ধ রাখতে হবে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি নতুন করে কোথাও কোনো খোঁড়াখুড়ি করে ঈদযাত্রায় যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া যেন কেউ আদায় করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। এছাড়া ঈদের আগে-পরে মিলিয়ে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য পদক্ষেপ নিতে জ্বালানি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা থেকে ৫০ মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছে যায়, কিন্তু ফ্লাইওভারে এক-দেড় ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়। এটি কেন হচ্ছে… সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা নেন।

ওবায়দুল কাদের বলেন, হেলমেট ছাড়া সিএনজি স্টেশনে কেউ যেন তেল নিতে না পারে, আমি মন্ত্রীর লোক, এমপির লোক… এসব বলে কেউ যেন ছাড় না পায়। ফিটনেসবিহীন কোনো বাস যেন চলতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে হরিণসহ মৃতপ্রাণির সংখ্যা একশো ছাড়িয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে বিধ্বস্ত সুন্দরবনের প্রাণ ও প্রকৃতি। সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে দফায় দফায় তল্লাসী চালিয়ে প্রায় শতাধিক বন্যপ্রাণির মৃতদেহ উদ্ধার করেছে বনকর্মীরা।

বনবিভাগের দাবি বৃহস্পতিবার আরও ৫৭টি হরিণ এবং চারটি শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পর প্রথম দিকে ৩৯টি হরিণ এবং একটি শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

সুন্দরবন বন বিভাগ সূত্র জানাগেছে, রেমালের আঘাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বন বিভাগের ফরেস্ট স্টেশন অফিস, ক্যাম্প ও ওয়াচ টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তহয়েছে বনের ভেতরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যোগাযোগের মাধ্যম ওয়্যারলেস টাওয়ারও। মিঠা পানির শতাধিক পুকুর নিমজ্জিত হয়েছে লবণাক্ত পানিতে।

খুলনা অঞ্চলের বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বৃহস্পতিবার (৩০ মে) দুপুর পর্যন্ত ৯৬টি হরিণ এবং চারটি শূকর মিলিয়ে সুন্দরবনের ১০০টি বণ্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত হরিণগুলো কটকা অভয়ারণ্য এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে। এছাড়া ভেসে আসা ১৮টি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করা করা হয়েছে। যা বনে অবমুক্ত করা হয়েছে।

বনসংরক্ষক বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। জোয়ারের পানি সুন্দরবনের গহিনে উঠে যাওয়ায় হরিণগুলো সাঁতরে কূলে উঠতে না পেরে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বনের অবকাঠামো বিধ্বস্ত হয়ে যাওয়াসহ অন্যান্য ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ ৬ কোটি ২৭ লাখ টাকার ওপরে হবে।

খোকসায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে খোকসার জানিপুর জামে মসজিদে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলে কেন্দ্র ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, খোকসা উপজেলা যুবদলের নেতা রাকিবুল ইসলাম, পৌর যুবদলের নেতা আশরাফুল ইসলাম টুটুল, কৃষক দলের নেতা আজমল, হিরো, মিজান, জাহিদ, রেজা প্রমুখ।

মোনাজাত শেষে কেন্দীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক দুস্থদের মধ্যে তবারক বিতরণ করেন।

বকেয়ার দায়ে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, আবার চালু

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পৌরসভার প্রায় এক কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার বিল বকেয়ার দায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওজোপাডিকো কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের মধ্যস্ততায় দেড় ঘন্টা পর আবার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বেলা পৌনে একটার দিকে পৌরসভার কার্যালয় ভবনের ৬ টি প্রি- পেইড মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা – কর্মচারীদের সঙ্গে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও তাঁদের সহযোগীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পৌরসভার কার্যালয়ে উভয়পক্ষ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে প্রায় দেড়ঘণ্টা পরে দুপুর ২ টা ১০ মিনিটের দিকে পুনরায় ৬ টি মিটারে বিদ্যুৎ সংযোগ দেয় কর্তৃপক্ষ।

কুমারখালী ওজোপাডিকোলি’র কার্যালয় সুত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভায় ৯ টি বিদ্যুৎ মিটার রয়েছে। তার মধ্যে ২০০৭ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৬ টি মিটারে প্রায় এক কোটি ২৮ লাখ ৬৮ হাজার ১২৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিল পরিশোধের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ বারবার পৌর কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করেছে। সর্বশেষ চলতি বছরের ১৮ মে নোটিশ পাঠানো হয়। তবুও বিল পরিশোধ না করায় বৃহস্পতিবার বেলা পৌনে ১ টার দিকে ৬ টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে উভয়পক্ষের আলোচনা সাপক্ষে ২ টা ১০ মিনিটের দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেয় বিদ্যুৎ বিভাগ। সেসময় প্রতিমাসে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার ব্যবহার করত পৌর কর্তৃপক্ষ।

আরো জানা গেছে, ২০২২ সালের ফেব্রæয়ারি মাসে পৌরসভার মিটার গুলো ডিজিটাল থেকে প্রি – পেইডে পরিবর্তন করা হয়। পরিবর্তনের ফলে পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করেন। এবং প্রতিমাসে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার বিদ্যুৎ ব্যবহার করেন তাঁরা। ডিজিটালের চেয়ে প্রি-পেইড মিটারে বিল কম হওয়ায় বকেয়া বিল পরিশোধে তালবাহানা শুরু করেন পৌর কর্তৃপক্ষ। এরপর বর্ধিত বিলের প্রতিকার চেয়ে ২০২৩ সালে জুনমাসে কুষ্টিয়া সিভিল কোর্টে একটি মামলা করেন পৌর কর্তৃপক্ষ। ওই মামলা চলমান রয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, পৌরসভার কার্যালয় ভবনের সামনের সড়কে পৌরসভার মেয়র, কাউন্সিলর, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা – কর্মচারী, পুলিশ ও উৎসুক জনতা। তাঁদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। তিনি উভয়পক্ষকে নিয়ে মেয়রের কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে দুপুর ২ টা ১০ মিনিটের দিকে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেন বিদ্যুৎ কর্তৃপক্ষ।

কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন। পরে তিনি জানান, বিলের রেট নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল। তা মিটমাট হয়ে গেছে। এটা রিপোর্ট করার মতো কোনো ঘটনা নয়।
কুমারখালী ওজোপাডিকোলি’র আবাসিক প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, পৌরসভায় ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এক কোটি ২৮ লাখ ৬৮ হাজার ১২৩ টাকা বকেয়া বিল রয়েছে। বারবার বিল পরিশোধের নোটিশ প্রদান করা হয়েছে। তবুও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ না করায় আজ ৬ টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এনিয়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে উপজেলা প্রশাসন উভয়পক্ষকে নিয়ে বসাবসি করেন। সেখানে বিল পরিশোধের আশ্বাস দেন পৌর কর্তৃপক্ষ। এরপর প্রায় দেড়ঘণ্টা পরে পুনরায় পৌরভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত জানান, দুটোই সরকারি প্রতিষ্ঠান। সেজন্য উভয়পক্ষ নিয়ে বসাবসি করা হয়েছে। খুব দ্রæত উভয়পক্ষ তাঁদের সমস্যা মিটিয়ে নেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

শাহাজান ফকীরকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর একটি বাজারে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিজের ঘরে খুন হয়েছেন। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শাহাজান আলী মন্ডল ওই প্রামের আকালে মন্ডলের ছেলে।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজারের এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে।

নিহত’র স্ত্রী নিমি বেগম জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে দেয়া। তিনি জানালা ভেঙ্গে বাইরে এসে দেখের তার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিছানায় রক্ত শুকিয়ে গেছে। এরপর তিনি তার ননদ শেফালী খাতুনকে ডাকেন।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ মামুন জানান, নিহত শাহাজান আলী নিজ বাড়িতে প্রতিবছর ওরস দিতেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার তিনি রান্না করে মানুষকে খাওয়াতেন। এলাকায় তার অনেক ভক্ত আছে। ঘটনার দিন রাতে রাজুসহ দুই যুবক শাহাজান আলীর বাড়িতে এসে রাতের খাবার খান। রাজুর পিতা শাহাজান আলী ফকীরের ভক্তপুত্র বলে জানা গেছে।

হত্যাকান্ডের মোটিভ নিয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, ব্যক্তি আক্রোশ বা ক্ষোভ থেকে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে। ধারণা করছি মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা করা এই হত্যাকান্ড ঘটাতে পারে। তদন্ত চলছে। হত্যাকান্ড নিয়ে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। খুব দ্রæত হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা সম্ভব হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ সেমিনার

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত।

আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, কুমারখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক কেএমআর শাহীন, জাকের আলী প্রমুখ।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণে আইন সম্পর্কে জানা ও আইন বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের সচেতনতার পাশাপাশি মানুষের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তায় মনিটরিং জোরদারের উপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

কৃমি নাশক ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রী হাসপাতালে

0
খোকসায় কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পরা স্কুল ছাত্রী কানিজ ফাতেমা।

স্টাফ রিপোর্টার

স্কুল থেকে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরা দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয় ইউনিয়নের শিমুলিয়া মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী কানিজ ফাতিমা (৬) ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে। এক পর্যায়ে সহপাঠিরা শিশুটিকে বাড়িতে পৌছেদেয়। পরে পরিবারের লোকেরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে জরুরী বিভাগে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের ৫ নম্বর বিছানায় ভর্তি রাখা হয়।

অসুস্থ্য হয়ে পরা শিশু কানিজ ফাতেমা মোল্লা পাড়া গ্রামের কবির মোল্লার মেয়ে। একমাস আগে শিশুটিকে পারিবারিক ভাবে কৃমি নাশক ট্যাবলেট খানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করো হয়।

শিশুটির মা সীমা খাতুন অসুস্থ মেয়ের বিছানার পাশে বসে জানান, একমাস আগে শিশুটিকে বাড়ি থেকে কৃমিনাশক ট্যাবলেট খায়ানো হয়। কিন্তু এ কথাটি স্কুল কর্তৃপক্ষ কে জানানো হয়নি। স্কুলে কৃমি নাশক ট্যাবলেট খানোর দায়িত্বে ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তোয়া। সে তৃতীয় শ্রেণিকে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একার উদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, শিশুটি ভালো আছে। আজ ২৯ মে ট্যাবলেট খায়ানোর শেষ দিন ছিল। গরমের কারনে এ বছর ট্যাবলেট খানোর উদ্বোধন করা হয়নি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...