মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 309

এসএসসির ফল প্রকাশ রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে রাত পোহালে রবিবার। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। সেখানে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফলাফল প্রস্তুতির কাজ শেষ। সব বোর্ড আলাদাভাবে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের ফাইল তুলে দেবেন। এরপর শিক্ষামন্ত্রী তা ব্রিফিংয়ে তুলে ধরবেন। মন্ত্রীর ঘোষণার পর সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

১৫ ফেব্রæয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে ফলাফল পাবে, তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-পরীক্ষার্থীকে ফলাফল দেখতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনর (EIIN) মাধ্যমে ফল জানা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে।

এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-ঝঝঈ উযধ জঙখখ ণঊঅজ)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন অ্যান্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

দালালি করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের দালালি করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশর স্বাধীনতা কাঁটাতারে ঝুলছে। যেমন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তেমনি বাংলাদেশের স্বাধীনতাও আজ কাঁটাতারে ঝুলছে। দেশটাকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এ থেকে রক্ষা পেতে হলে ৭১ সালের মতো জেগে উঠতে হবে।

বিকাল তিনটায় নয়াপল্টনে সমাবেশ শুরুর কথা থাকলেও জুমার নামাজের পর থেকে ঢাকা মহানগর বিভিন্ন ওয়ার্ড ও থানা নেতারা ব্যানার নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। সমাবেশ শেষে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নয়াপল্টন থেকে পল্টন মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার কারণে বিজয়নগর মোড় ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতাকর্মীদের হতাশ হওয়ার কারণ নাই। তাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। তারা যেরকম অত্যাচার-নির্যাতনকে সহ্য করে দেশের স্বাধীনতা রক্ষায় এখনো যেভাবে বুক টান করে দাঁড়িয়ে আছে, সেই স্বাধীনতা কেড়ে নেয়ার ক্ষমতা প্রতিবেশিদের নাই, কারো নাই।

বিএনপি চলছে রিমোট কন্ট্রোলের মাধ্যামে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, বিএনপির রিমোট তো খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনাদের সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির (ভারতের প্রধানমন্ত্রী) হাতে, না অজিত দোভাল (ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) হাতে না, অমিত শাহের (ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী) হাতে। তাদের রিমোট কন্ট্রোলে আপনাদের চলতে হয়। আপনি ওবায়দুল কাদের নিজেই বলেছেন- ভারত না থাকলে আপনারা ৭ জানুয়ারির নির্বাচন করতে পারতেন না। ভারতই আপনাদের ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের এখনকার গণতন্ত্রের অবস্থা- বাই দ্যা পিপল, ফর দ্যা পিপল, অব দ্যা পিপল এর পরিবর্তে আওয়ামী লীগের গণতন্ত্র- বাই দ্যা ইন্ডিয়া, ফর দ্যা ইন্ডিয়া, অব দ্যা ইন্ডিয়া চলছে। এর বেশি কিছু মনে হয় না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পায়ের নিচে মাটি নেই। জনগণ বা মাটির সাথে তার কোনো সম্পর্ক নেই। উপজেলা নির্বাচনে গোপালগঞ্জেও শেখ সেলিমের প্রার্থী এগিয়ে থাকলেও পরে শেখ রেহানার প্রার্থীকে জয়ী করা হয়। ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও কেন্দ্রের ভিতরে ঠিকই চলেছে ভোট ডাকাতি। ৩ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখানোর জন্যই সরকার সমর্থকরাই সিল মেরেছে।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক এম মোনায়েম মুন্না, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপির বহিস্কৃত নেত্রী পুনম চতুর্থবারও নির্বাচিত হলেন

0

স্টাফ রিপোর্টার

জেলা মহিলা দলের বহিস্কৃত সিনিয়র সহসভাপতির ইসরাত জাহান পুনম টানা চতুর্থ বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারও তিনি সবকটি কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে প্রথম হয়েছেন। সদ্য শেষ হওয়া এই নির্বাচনে প্রায় ৫২ হাজার ভোট পেয়েছেন তিনি। স্বাধীনতার পরবর্তী ৪৮ বছর ধরে তাদের পরিবারের কেউ না কেউ জনগনের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। পুনমের চতুর্থ বিজয় তারই ধারাবাহিকতা।

প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে ইসরাত জাহান পুনম আবারও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটা তা টানা চতুর্থ বিজয়। দেশের প্রথম মহিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবেয়া খাতুন ও খোকসা পৌরসভার প্রথম মেয়র আনোয়ার আহমেদ তাতারী দম্পতির সন্তান আনিস উজ্জামানের ঘরে ২৮ বছর আগে বধূ হয়ে আসেন পুনম। শ্বশুরের অনুপ্রেরণায় বিয়ের আট বছরের মাথায় ২০০৯ সালে প্রথম বার উপজেলা জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে অংশ নেন। সে বছর প্রায় ৩৩ হাজার ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে একই পদে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হন তিনি। গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে তিনি প্রায় ৫১,৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের সবকটিতে প্রতিদ্ব›দ্বী প্রার্থির থেকে ৫শ থেকে ১৫শ ভোট বেশি পেয়েছেন। প্রতিটি নির্বাচনে তিনি ২৫ হাজার থেকে ৪০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসছেন। প্রত্যেক বারই গড়ে তার ভোট বেড়েছে ১৮ হাজারের মত।

বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটারদের চাহিদায় কুষ্টিয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ইসরাত জাহান পুনম ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হন। আর এ অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। দল তাকে বহিস্কার করলেও ভোটাররা তাকে বিপুল পরিমানে ভোট দিয়ে বিজয়ী করেছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের পরদিন বৃহস্পতিবার দুপুরে ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনমের সাথে দেখা করতে তার থানা পাড়ার বাড়িতে যাওয়া হয়। যেন প্রথাগত ভাবেই বাড়ির সদর দরজার লোহার বিশাল গেটটি খোলাই ছিল। ভিতরে তখন ভাইস চেয়ারম্যান নিজে হাতে ভোটারদের মিষ্টি আর শরবত খাওয়াচ্ছিলেন। আট পৌরে পোশাকে কর্মব্যস্তায় তিনি ঘেমে উঠছিলেন। ওড়নার আঁচল দিয়ে মুখ মুছছিলেন আর কথা বলছিলেন। তাকে সহযোগীতা করছিলেন তারই দুইবোন খাইরুন নেছা মুন্নি ও ফরহাদ জাহান ফারহা।

নতুন ভাইস চেয়ারম্যানের সাথে দেখা করতে আসাদের সাঙ্গে হায় হ্যালো করা, বসতে আসন দেওয়া। চা, বিস্কুট, মিষ্টি, শরবত দেওয়া থেকে সব কাজ করছিলেন নিঃসন্তান এই জন প্রতিনিধি। পৌর বিএনপির সাধারন সম্পাদক নাফিজ আহমেদ রাজু তার ছোট দেবর। তার উপর বিএনপি কড়া নজর রয়েছে। তাই তিনি ভোটের মাঠেতো দূরের কথা বিজয়ের পরেও পারিবারিক ভাবেও সহযোগীতা করতে পারছে না।

সন্তান ও সম্পদহীন মহিলা ভাইস চেয়ারম্যান পুনম বলেন, প্রয়াত শ্বশুরের আদেশ মেনে বিপদে পরা মানুষের পাশে দাড়ানোই তাদের ধারাবাহিক বিজয়ের মূলমন্ত্র। বিপদে পরা মানুষ যাতে ছুটে আসতে পারেন সে জন্য তারা বাড়ির প্রধান দরজা খোলা রাখেন। কেউ এলে তাকে কিছু না দিতে পারলেও তার কথা শোনার সময় দেন। পক্ষ-প্রতিপক্ষ, দল-বিরোধী দল বা শিবিরের কেউ বিপদে পরলে তার কাছে ছুটে যান। বিপদে পরা বা ক্ষুধার্তের জন্য কিছুই না করতে পারলেও তাকে এক খানা বিস্কুট চা আর সমবেদনা নিয়ে পাশে দাড়ালেই মানুষ মনে রাখে।

তিনি আরও জানান, তার শ্বশুর শ্বাশুরী অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন। তারা বিপদে পরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। আর এতেই মানুষ তাদের ৫০ বছর মনে রেখেছেন। তাদের বাববারই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখনো দিচ্ছেন। সবাই কাড়ি-কাড়ি টাকা ব্যয় করে ভোট করেন। কিন্ত তার শ্বশুর শ্বারীর নির্বাচনে ব্যয় করত সাধারণ ভোটারা। সেই রেওয়াজ মাফিক এখন ভোটারাই নির্বাচনে ব্যয় করেন। এ বছরে জামানত, পোষ্টার, মাইক প্রচার সহ সব মিলিয়ে তার ব্যয় হয়েছে ৩ লাখ টাকার কম। এ টাকা দিয়েছেন আত্মীয় স্বজনরা।

জেলা মহিলা দল থেকে বহিস্কার সম্পর্কে তিনি বলেন, বিরোধীরা তদবির করে তাকে অপদস্ত করতে বহিস্কারের নাটক সাজিয়েছে। এ আদেশের ফলে তার ভোটারা সংগঠিত হয়েছে। দলমতের বিবেচনা না করে আনোয়ার খানের পুত্রবধূ হিসেবে আমাকে ভোট দিয়েছেন। আগামীতে নিজে না পাল্টালে তার ভোটাররা পাল্টাবে না। তাকেই ভোট দেবেন।

ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম মনে করেন, টাকা আর সম্পদের গুরুত্ব না দিয়ে বিপদে পরা মানুষের পাশে দাঁড়ালে তারা যুগযুগ মনে রাখে। মানুষ সব ভুলে গেলেও বিপদের সময়ে পাশে দাঁড়ানো মানুষকে তারা ভোলে না। বিপদ মুক্ত হলে সে প্রতিদান দেবার চেষ্টা করেন। আর এ কারনে মানুষ তাদের ভালোবেসে বারবার ভোট দিয়ে তাদের সন্মান অক্ষুন্ন রেখেছে। এ কারনে তিনি সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভাইস চেয়ারম্যান পুনমের নিজের সন্তান নেই। দুই দেবর আর ভোটারদের সন্তাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। দীর্ঘ সময় ধরে ভোটারদের মনের মধ্যে নিজের ও পরিবারের প্রতি আস্তা ধরে রাখার বিষয়ে তিনি বলেন, শ্বশুরের দেখানো পথ তাকে বারবার সফলতা এনে দিয়েছে। স্বাধীনতার পরবর্তী ১৯৭৩ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তার শ্বাশুরী রাবেয়া খাতুন বৃহত্তর খোকসা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এরপর শ্বশুর আনোয়ার আহমেদ তাতারী দীর্ঘদিন একই ইউনিনের চেয়ারম্যান ও পরে খোকসা পৌরসভার প্রথম ও দ্বিতীয় ভোটে মেয়র নির্বাচত হয়েছিন। তাদের ধারাবাহিকতায় তিনি ভোটের রাজনীতিতে এগিয়ে আছেন। মানুষের প্রতি ভালোবার প্রতিদান হিসেবে ১৫ বছরে তার ভোট বেড়েছে প্রায় দুই গুন হারে।

ছেলে হত্যার বিচার দাবীতে বৃদ্ধার সংবাদ সম্মেলন

0

কুমারখালী প্রতিনিধি

‘আমার একটাই বেটা। তাও চলে গেল। কি নিয়ে বাঁচব সোনা? তোমরাই বলে দাও। হে আল্লাহ তুমিই এর বিচার কইরো।’

শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বিলাপ করতে করতে কথা গুলো বলছিলেন কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বানিয়াখড়ি গ্রামের বৃদ্ধ নারী রোকেয়া খাতুন।

গত ৪ মে রাতে তাঁর একমাত্র সন্তান রবিউল ইসলামকে সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে বিষপানে হত্যার অভিযোগ উঠে স্ত্রী, তিন সন্তান ও জামাইয়ের বিরুদ্ধে। রবিউল বাঁশগ্রাম সাব পোষ্ট অফিসের পোষ্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

এঘটনায় রবিউলের মা রোকেয়া খাতুন ৫ মে রবিউলের স্ত্রী মাহফুজা আক্তার রুলি (৪৫), স্ত্রীর বড় বোন বেলী খাতুন ( ৫৫), ছেলে বন্ধন হোসেন (২০), মেয়ে সেতু খাতুন (২৫) ও ঋতু খাতুন (১৫) এবং জামাই মিলন হোসেন (৩৩) এর বিরুদ্ধে কুমারখালী থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন।

মামলায় ঘটনার দিন রাতেই পুলিশ স্ত্রী রুলিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে রোকেয়া খাতুন বলেন, প্রায় ৩০ বছর আগে বানিয়াখড়ি গ্রামের মৃত আদিল উদ্দিন শেখের মেয়ে মাহফুজা আক্তার রুলির সাথে বিয়ে দেন তার একমাত্র সন্তান রবিউল ইসলামকে। বিয়ের পর থেকেই রুলি তার সন্তানকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করত। দাম্পত্য জীবনে তিন সন্তান ও এক জামাই ছিল। সম্পত্তির লোভে প্রায়ই স্ত্রী, সন্তান ও জামাই রবিউলকে নির্যাতন করত।

নির্যাতনের ধারাবাহিকতায় গত ৪ মে রাত আটটার দিকে আসামিরা প্রথমে নিজবাড়ির ছাদে রবিউলকে ব্যাপক মারপিট করে। এবং পরে কীটনাশকপান করায়। বিষপানের পর রবিউলের গোংরানি শুনে তিনি প্রতিবেশীদের সহায়তায় তার ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যান এবং ভর্তি করেন। সেখানে রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে ৫ মে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে স্ত্রী, সন্তান, জামাইসহ তাদের সহযোগীরা মিলে তার ছেলে রবিউলকে হত্যা করেছে। মৃত্যুর আগে রবিউল তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখে গেছে’ আমার মৃত্যুর জন্য দায়ী রুলি, ঋতু, বন্ধন, সেতু, মিলন, বেলি।’ তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছেন।

জানতে চাইলে রবিউলের চাচাতো বোন ফারজানা আক্তার জানান, রবিউল ও রুলি সম্পর্কে মামাতো – ফুফাতো ভাই – বোন ছিল। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন বছর প্রেমের পর ৩০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুলি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে ২০০১ সালে রুলি আদালতে রবিউলের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেছিল। কিন্তু রবিউল ও স্বজনরা চাকুরি হারানোর ভয়ে তা মিটমাট করে নিয়েছিল। তবুও নির্যাতন থামেনি।

এঘটনায় রবিউলের স্ত্রী জেলহাজতে এবং জামাই ও সন্তানেরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক সুব্রত বিশ্বাস ফোনে জানান, আত্মহত্যার প্ররোচনা মামলায় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

হাসপাতালে ওষুধ দিলেন এমপি আব্দুর রউফ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্রন্তরীন বিভাগে রোগীর চাপ বেরেছে। কিন্তু রোগীর তুলনায় সরকারি ওষুধ বরাদ্দ খুবইকম। ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন দুস্থ ও অসহায় রোগীর স্বজনরা।

রোগীদের ভোগান্তি কমাতে ও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্যআব্দুর রউফ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬২ হাজার টাকা ওষুধসহ চিকিৎসা সামগ্রী কিনে দিয়েছেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালের হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ওষুধ হস্তান্তর করেন এমপি আব্দুর রউফ। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস এম সাঈদ সাকিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় এমপি আব্দুর রউফ বলেন, শয্যা সংখ্যা ও বরাদ্দের তুলনায় রোগীর সংখ্যা বেশি। সেজন্য অসহায় মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন প্রকার ওষুধ প্রদান করা হয়েছে।

রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ড. ইউনুসের নামে বিষোদগার করলেন হানিফ

0

কুমারখালী প্রতিনিধি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মো. ইউনূসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন,’ দুজনই ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী। একজন ছিলেন বাংলা সাহিত্যের উপর কবিগর রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের কারবারি, ব্যবসায়ী, যদিও তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ড. ইউনূস সাহেব। তবে পার্থক্য ছিল এটায়-একজন সমাজসেবক, আরেকজন শোষক।”

বুধবার (৮ মে) দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, ঠাকুর ঋণ দিয়ে ফেরত না পেয়ে কারো ঘরের চাল খুলে নেয়নি, গরু খুলে নিয়ে আসেননি। অন্যায় – অত্যাচার করেননি ঋণের টাকার জন্য সুদের টাকার জন্য। অনেককেই মওকুফ করে দিয়েছিলেন। কিন্তু যাঁরা আমাদের আধুনিক ক্ষুদ্র ঋণের ধারক – বাহক। তাঁরা এই সুদের টাকা উদ্ধার নামে বহু মানুষের উপর নির্যাতন – নিপীড়ন করেছেন।”

তিনি আরো বলেন, ঢাকা শহরের অন্তত পাঁচ থেকে দশ হাজার রিক্সাচালক সর্বস্ব হারিয়েছে এই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। আমাদের পার্শ্ববর্তি জেলা ঝিনাইদহের একটি ইউনিয়ন থেকে প্রায় ৩৬ জন মহিলা আত্মহত্যা করেছিল সুদের টাকা ঋণের টাকা শোধ দিতে না পারে।

জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ,পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

অপরদিকে কবির জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়িতে প্রাণ ফিরেছে। কবির নানান বাণী ও লেখুনির ফেস্টুন, চিত্রাঙ্কন সহ কুঠিবাড়ি চত্বর সাজানো হয়েছে নানান রঙের। দুর দুরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন কুঠিবাড়ি চত্বর।

কুঠিবাড়ির সামনে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হচ্ছে রবীন্দ্র সংগীত ও নৃত্য। দুই দিনব্যাপী জন্মোৎসব শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে বলে জানিয়েছেন আয়োজকরা।

কুষ্টিয়া সদর উপজেলায় আতা চেয়ারম্যান নির্বাচিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে বড় ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের চাচাতো ভাই।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ হয়। এরপর সবগুলোর কেন্দ্রের ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে এ ফল জানানো হয়।

আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৪৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করে জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আল আহাদ মামুন পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট। ৬৩ হাজার ৯১৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন আতা। এছাড়া এই উপজেলায় পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন লতা খাতুন।

এ বিষয়ে পরাজিত প্রার্থী আবু আল আহাদ বলেন,এতোবড় অনিয়মের ভোট মেনে নেওয়া যায় না। বেলা ৩টা পর্যন্ত আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি। ভোটার দেখি নাই। এখন গণনার পর দেখি এতো ভোট। নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মানা না মানা সমান কথা। এটা এমনিতেই প্রত্যাখান হয়ে যায়।

তবে এ ব্যাপারে জানার জন্য বিজয়ী চেয়ারম্যান আতাউর রহমান আতার মুঠোফোনে কল দিলে তিনি কেটে দেন।

সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা রিপন শেখ জানান, সাধারণ মানুষদের মধ্যে এখন ভোটের আমেজ আর লক্ষ্য করা যায় না। বেশিরভাগ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

সৌরভ হোসেন নামে এনএস রোডের এক ব্যবসায়ী জানান, সব দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনে হয়না। ভোটারদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জায়গা কোথায়। সেই সুযোগ নেই বলেই মানুষ ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৩৩।

ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল মাসুম মোর্শেদ নির্বাচিত

0
সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আল মাসুম মোর্শেদ প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।

টানা চার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীন ৫০টি কেন্দ্রে ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি ছিল খুবই কম। রাতে উপজেলা পরিষদের হল রুম থেকে প্রকাশিত সবকটি কেন্দ্রের বেসরকারী ফলাফলে আল মাসুম মোর্শেদ তার ঘোড়া মার্কা প্রতিকে পেয়েছেন প্রায় ২৫১০১ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রহিম উদ্দিন খান তার দোয়াত কলম মার্কায় পেয়েছেন ১৯৭৬২ ভোট। বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটর সাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন প্রায় ১৯৫৩৯ ভোট। চেয়ারম্যান পদের অপর প্রার্থীদের মধ্যে আনারস মার্কা প্রতীকের নিয়ে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী সালেহা বেগম নাছিমা পেয়েছেন ২৭০৯ ভোট। এ পদে অপর দুই প্রার্থীর একজন তার বাবা ও অপর জন ভাবির হয়ে ভোট করেছেন।

প্রথম বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মার্কা প্রতীক নিয়ে সবোচ্চ ভোট পেয়েছেন জেলা মহিলাদলের বহিস্কৃত নেতা ইসরাত জাহান পুনম প্রায় ৫৬ হাজার ভোট পেয়েছেন। তিনি সব ক’টি কেন্দ্রে প্রথম হয়ে রেকড সৃষ্টি করেছেন। এবার দিয়ে ধারাবাহিক ভাবে চতুর্থ বারের মত নির্বাচিত হলেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোজি সুলতানা।

ভাইস চেয়ারম্যান পদে ব্যাপক ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান লিটন। তার উড়োজাহাজ মার্কা প্রতীক পেয়েছে প্রায় ৩২ ভোট। এই ক্রিড়া সংগঠক সর্বাধিক ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭ জন।
বিস্তারিত আসছে………………..

অনেক দিন বাদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে ওরা

0

স্টাফ রিপোর্টার

বয়বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃদ্ধ মালেকা খাতুন। পুত্র বধূ, নাতি বেটার বৌ (নাতি ছেলের স্ত্রী) ও নাতনি নিয়ে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট দিতে এসে ছিলেন। অনেক দিন পর নিজের পছন্দের প্রার্থীদের ভোটটি দিতে পেরেছেন। কেন্দ্রের ভিতরে বা বাইরে তাদের কেউ প্রভাবিত করার চেষ্টাও করেনি।

বুধবার প্রথম ধাপে খোকসা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটরে দিন সকাল থেকে উৎসব মুখ পরিবেশে ৫০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে উপজেলার প্রধান হাট বাজার গুলোতে দোকান পাট বন্ধ ছিল। সবার দৃষ্টি ছিল ভোটে মাঠে। উল্লেখ যোগ্য কোন দুর্ঘটনা ছাড়াই বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটার উপস্থিতি ছিল খুবই কম। প্রত্যন্ত গ্রামের কেন্দ্র গুলোসহ উপজেলা সদরে নারী ভোটার উপস্থিতি ছিল বেশী। দুই একটি কেন্দ্রে শুধু নারী ভোটারদের ছোট ছোট লাইন চোখে পরে।

উপজেলা সদরের অদূরের কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৭৩৪ জন। সকাল ১০ .১১ মিনিট পর্যন্ত কেন্দ্রটির ৫ নম্বর বুথে ৩৯০ জন ভোটারের মধ্যে মাত্র ২৩ জন ভোট দেন। বেলা ১২ টা পর্যন্ত শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২১শ ভোটারের মধ্যে মাত্র ৩৩৫ জন ভোটার উপস্থিত হয়ে ভোট দেন।

উপজেলা কোন কেন্দ্রে পুরুষ ভোটারের লাইন চোখে পরেনি। তবে দুপুর পর ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ও ভবানীগঞ্জ কেন্দ্রে নারী ভোটারদের ছোট ছোট লাইন চোখে পরে। ফুলবাড়িয়া কেন্দ্রে ভোটার প্রায় ৩১৭৩ জন কিন্তু বেলা ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৯০০ জনের মত। গোপগ্রাম এ জেড ফাজিল মাদ্রাসায় কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩৩৭৯জন কিন্ত বেলা ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ২৮ শতাংশ। বেলা ২ টায় তা বেড়ে ৩৭ শতাংশে পৌচ্ছায়। একই চিত্র মেলে অধিক ঝুঁকিপূর্ন শোমসপুর ইউনিয়নের চকহরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নিশ্চিন্তবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

সকাল থেকে বেতবাড়িয়া ইউনিয়নের ৫০ নম্বর বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলমের এজেন্টকে বেড় করে দেওয়ার খবর ছড়িয়ে পরলেও ভোট গ্রহণে বাধা হয়নি। বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ চলেছে।

চেয়ারম্যান পদের প্রধান প্রতিদ্ব›িদ্বতায় উঠে আসা বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী বাবুুল আখতার এবং অপর চেয়ারম্যান প্রার্থী আল মাসুম মোর্শেদকে ধোকড়াকোন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়। তারা বেশ ফুর ফুরে মেজাজেই ছিলেন। শেষ অবদি প্রশাসন নিরপেক্ষ থাকলে দুইনেই বিজয়ের ব্যাপারে আশাবাদি।

শোসমপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে প্রায় ২ কিলোমিটার দূরে উত্তর শোমসপুর গ্রামে ফির ছিলেন বৃদ্ধা মালেকা খাতুন। বয়সের ভারে অনেকটা নুয়ে পরলেও কথায় পটু এ নারী । নিজের ভোট দেওয়া অমোছনিয় কালির দাগ দেখিয়ে নিজেরদের প্রফুল্লতার বোঝানোর চেষ্টাও করলে।

তখন দুপুর গড়িয়ে গেছে, উত্তর শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন অনিমা বিশ্বাস ও তিনি পুত্র বধূ সাবিত্রী বিশ্বাস, শৈল বিশ্বাস, মিনা বিশ্বাস। প্রায় ১ যুগ পর তারও নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে ভোট দিতে পরেছেন। দ্রোহের ক্যামের সামনে ভোট দেওয়া বিষয় নিশ্চিত করেন নিজের আঙ্গুলের অমোছনীয় কলমের কালির দাগ দেখিয়ে।

মুকশিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের অস্থায়ী চায়ের দোকানে আড্ডা মেতেছিলেন বৃদ্ধ ইউপি মেম্বর আজমত মোল্লাসহ ৪ বৃদ্ধ। আজমত মোল্লা একটি দল করেন। কিন্তু অনেক দিন পর মানুষ ইচ্ছামত তার ভোট দিতে পারায় তিনিও খুশি।

কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে চেয়ারম্যান পদের প্রধান প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে ব্যাটারিচালিত ভ্যান দেওয়া হয়। লিয়াকত আলী শ্যামপুর কেন্দ্রের একটি অংশে একজন প্রার্থী ভোটারদের আনা নেওয়া করেছেন। কিন্তু তিনি জানেন না তাকে কয় টাকা হাজিরা দেওয়া হবে।

গ্রামের ভোট কেন্দ্রে আশে পাশে ছোট ছোট অস্থায়ী দোকান বসেছিল। এসব দোকান ঘিরে ভোট কেন্দ্র গুলোর পাশে যেনো গ্রামীন মেলা জমে উঠেছিল।

রাত পোহালে উপজেলা নির্বাচনের ভোট গ্রহন

0

স্টাফ রিপোর্টার

রাত পোহালেই খোকসা উপজেলা নির্বাচনের ভোট গ্রহন। কেন্দ্রে পৌচ্ছে গেছে ভোট গ্রহণের সকল সামগ্রী। কেন্দ্র গুলোত বুথ নির্মান করা হয়েছে। মাঠে রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

আজ বুধবার প্রথম ধাপে খোকসা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন। উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৫৩ জন। যার মধ্যে ৫৭ হাজার ৩২০ জন পুরুষ এবং ৫৬ হাজার ৬৩৩ জন নারী।

পুলিশের হিসাব মতে, উপজেলার ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টিই ঝুঁকি পূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে কয়েক গুন। এ ছাড়া একাধিক ম্যাজিস্ট্রেটের অধিনে স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও অন্যান বাহিনীর সদস্যরা কাজ করছে।
জানা গেছে, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এদের মধ্যে তিনজন আওযামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছেন। দ্বিধাবিভক্ত বিএনপি নেতারা বিচ্ছিন্ন ভাবে পক্ষ নেওয়ায় আওয়ামী লীগের এই তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মূলত প্রতিদ্ব›দ্বীতার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে রাজনৈদিক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত দ্বি-মূখি নির্বাচন হতে পারে।
প্রায় মাস খানেক আগে থেকে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের জয়-পরাজয় নিয়ে নানা সমীকরণ শুরু হয়। নির্বাচনী মাঠের ভোটারদের সচেতনতার প্রতিফলন ভোটের মাধ্যমে ঘটতে যাচ্ছে। প্রতীক পাওয়া প্রর্থীর সংখ্যা ৬ জন ছিলেন। তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার মোটর সাইকেল, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম খান দোয়াত কলম ও যুগ্ন সম্পাদক আল মাসুম মোর্শেদ ঘোড়া প্রতীক, সালেহা বেগম নাছিমা আনারস প্রতীক নিয়ে মাঠ দাপিয়েছেন। এ ছাড়া আট জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর রয়েছেন।

রহিম উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের ভাই। ডামি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তার ছেলে শাওন মাহামুদ খান। তিনি প্রার্থী হলেও বাবার পক্ষে মাঠে ভোট করেছেন।
উচ্চ আদালতের স্থগিত আদেশে বাদ পরা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের স্ত্রী সালেহা বেগম নাছিমা নিজের আনারস প্রতীক নিয়ে প্রচারণায় ছিলেন। শেষ অবদি এই প্রার্থীর হয়ে ভোট করছেন তারই দেবর ডামি প্রার্থী সাইফুল ইসলাম।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকতা আননুর যায়েদ নির্বাচনকে ঝুকি পূর্ণই দেখছেন। তবে ঝুকি মুক্ত রাখতে তরাও ব্যাপক প্রস্তুতির নিয়েছেন। কয়েক সপ্তাহ আগে থেকে সবরকম অপৃতিকর ঘটনা এড়াতে জেলা থেকে পর্যাপ্ত ফোর্স ও অফিসার আনা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক টিম দায়েত্বে থাকছে।

নির্বাচন অবাদ সুষ্ট করতে পুলিশ ও প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে বলেও তিনি দাবি করেন। র্নিাচনের আগেও যেমন মাঠের পরিস্থিতি স্বভাবিক ছিল, পরেও পরিস্থিতি স্বভাবিক রাখার জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...