রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ড. ইউনুসের নামে বিষোদগার করলেন হানিফ

0
181

কুমারখালী প্রতিনিধি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মো. ইউনূসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন,’ দুজনই ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী। একজন ছিলেন বাংলা সাহিত্যের উপর কবিগর রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের কারবারি, ব্যবসায়ী, যদিও তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ড. ইউনূস সাহেব। তবে পার্থক্য ছিল এটায়-একজন সমাজসেবক, আরেকজন শোষক।”

বুধবার (৮ মে) দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, ঠাকুর ঋণ দিয়ে ফেরত না পেয়ে কারো ঘরের চাল খুলে নেয়নি, গরু খুলে নিয়ে আসেননি। অন্যায় – অত্যাচার করেননি ঋণের টাকার জন্য সুদের টাকার জন্য। অনেককেই মওকুফ করে দিয়েছিলেন। কিন্তু যাঁরা আমাদের আধুনিক ক্ষুদ্র ঋণের ধারক – বাহক। তাঁরা এই সুদের টাকা উদ্ধার নামে বহু মানুষের উপর নির্যাতন – নিপীড়ন করেছেন।”

তিনি আরো বলেন, ঢাকা শহরের অন্তত পাঁচ থেকে দশ হাজার রিক্সাচালক সর্বস্ব হারিয়েছে এই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। আমাদের পার্শ্ববর্তি জেলা ঝিনাইদহের একটি ইউনিয়ন থেকে প্রায় ৩৬ জন মহিলা আত্মহত্যা করেছিল সুদের টাকা ঋণের টাকা শোধ দিতে না পারে।

জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ,পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

অপরদিকে কবির জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়িতে প্রাণ ফিরেছে। কবির নানান বাণী ও লেখুনির ফেস্টুন, চিত্রাঙ্কন সহ কুঠিবাড়ি চত্বর সাজানো হয়েছে নানান রঙের। দুর দুরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন কুঠিবাড়ি চত্বর।

কুঠিবাড়ির সামনে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হচ্ছে রবীন্দ্র সংগীত ও নৃত্য। দুই দিনব্যাপী জন্মোৎসব শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে বলে জানিয়েছেন আয়োজকরা।

Share this news as a Photo Card