মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 365

কুষ্টিয়ার সংসদীয় আসন গুলোতে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

0
মনোনয়ন পত্র দাখিন করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। শুধু সরকারীদল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৮ জন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ৩০ নভেম্বর নির্দ্ধারিত সময়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৩ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১০ জন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশা, জাতীয় পার্টির (এরশাদ) শাহরিয়ার জামিল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী, ফারুক হোসেন (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম মামুন (স্বতন্ত্র), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মজিবুর রহমান, জাসদের শরিফুল কবির স্বপন, নাজমুল হুদা (স্বতন্ত্র), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাজেদুল ইসলাম, এনপিপির ফজলুল হক, তৃণমূল বিএনপি’র আনিসুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের সেলিম রেজা।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, ডা. মুস্তানজিদ (স্বতন্ত্র), ডা. ইফতেখার মাহমুদ (স্বতন্ত্র), জাতীয় পার্টির (এরশাদ) ডা. শহিদুল ইসলাম ফারুকি, বিএনএম প্রার্থী শেখ আরিফুর রহমান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বাবুল আক্তার, সৈয়দ কামরুল আরেফিন (স্বতন্ত্র), সাম্যবাদি দলের আনোয়ার হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব (স্বতন্ত্র), জাকের পার্টির রওশন আলী, রুবেল পারভেজ (স্বতন্ত্র) ও এনপিপির এ জে এম শহিদুজ্জামান।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনিত দলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদের গোলাম মহাসিন, জাতীয় পার্টির (এরশাদ) নাফিজ আহমেদ খান টিটু, পারভেজ আনোয়ার তনু (স্বতন্ত্র), রাকিবুজ্জামান সেতু (স্বতন্ত্র), এনপিপির ফরিদ উদ্দিন শেখ, তরিকত ফেডারেশনের মেহেদি হাসান রিজভি, বিএনএফ’র কে এম জহুরুল ইসলাম ও বিএনএম এর মোস্তফা কামাল মারুফ ও জাকের পার্টির আবু আশরাফ শাহিনুর আজাদ।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ মনোনিত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ (স্বতন্ত্র), তৃণমুল বিএনপির আবু সামস খালেকুজ্জামান, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) আইন উদ্দিন, নৈশ প্রহরী খাইরুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ কংগ্রেসের রাশিদুল ইসলাম, এনপিপির শহিদুল ইসলাম ও বিএনএফ’র হারুনার রশিদ।

কুমারখালীতে মাদক বিক্রেতার হামলায় শ্রমিক আহত

0
মাদক বিক্রেতার হামলায় আহত শ্রমিক

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরদের কাছে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় এক ইটভাটার শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী পান্না শেখ (৪০) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় থানায় লিখিত অভিযোগ করেন মারধরের শিকার কাইয়ুম প্রামাণিক (৪৫)। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের তজিমুদ্দিন সরদারের ছেলে।

এবিষয়ে কাইয়ুম বলেন, মাজগ্রামের পান্না শেখ একজন চিহ্ণত মাদক ব্যবসায়ী। সকাল ৯ টার দিকে পান্না কয়েকজন ছোট ছোট ছেলেদের কাছে গাঁজা বিক্রি করছিল। সেসময় আমি নিষেধ করলে পান্না আমাকে মারধর করে। আমি বাম চোখে গুরুতর আঘাত পেয়েছি। কুমারখালী হাসপাতাল কুষ্টিয়া সদরে রেফার্ড করছে। তাঁর ভাষ্য, তিনি সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত পান্না পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মারধরের ঘটনা নিশ্চিত করেছেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর মেম্বর রাশেদুর রহমান। তিনি জানান, পান্না এলাকায় চিহ্ণত একজন মাদক ব্যবসায়ী। তাঁর জন্য এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। তিনি প্রশাসনের হস্তপে কামনা করেন।

কুমারখালী থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পান্নার বিরুদ্ধে থানায় অতীতে মাদকের ব্যাপারে কোনো অভিযোগ বা মামলা নেই।

রওশন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা দিয়েছেন একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পাটির প্রধান পিষ্টপোষক রওশন এরশাদ।

বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান তিনি।

এ সিদ্ধান্তের এর ঘণ্টা আগে রওশন এরশাদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪ আসনে আবু মুসা সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন পাটির প্রেসিডেন্ট-মহাসচিব।

গুলশানের বাসায় বৈঠকের পর ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। নির্বাচনে অংশগ্রহণ করার েেত্র জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীতি নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ণ করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

ঝিনাইদহে প্রচার শুরু করলেন নৌকার প্রার্থী

0

ঝিনাইদহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প অপন ও পথসভা করেছেন।

বুধবার সকাল মোটর সাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন। পরে জেলার সীমান্তবর্তী এলাকা হাটগোপালপুর বাজারে সংপ্তি সমাবেশ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

বক্তব্য রাখেন, পদ্মাকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ ইব্রাহিম খলিল রাজা ও এমপির পিএস রোকনুজ্জামান রিপন।

হাটগোপালপুরে সংপ্তি সমাবেশ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ

0
হামলায় আহতদের চিকিৎসা চলছে।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের ৩নং পানির ট্যাংপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ায় চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী বাদল, আলিফ, হাফিজুর রহমান পলাশ ও কালু হোসেন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।ৎ

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ৩নং পানির ট্যাংপাড়ার একটি দোকানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক হাফিজুর রহমান পলাশ বসে ছিলেন। এ সময় ওই স্থানে আসেন যুবলীগ কর্মী বাদলসহ কয়েকজন। রাজনৈতিক বিরোধ ও নির্বাচন নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির সুত্র ধরে উভয় পই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হন।

আহতদের মধ্যে হাফিজুর রহমান পলাশ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক।

অন্যদিকে যুবলীগ বাদল ও আলিফ নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক বলে পুলিশ জানায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মেহেদী ইসলাম টিটু জানান, হাসপাতালে আসা আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দু-জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসা এসআই শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় উভয় প ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ রউফের শো ডাউন

0

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। দলীয় মনোনয়ন দৌড়ে ছিটকে পড়েছেন। তবে কুষ্টিয়া -৪ আসন (খোকসা-কুমারখালী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষনা দিয়েছেন।

বুধবার পৌনে ১২ টায় তিনি তার নির্বাচনী এলাকার বিলজানি বাজারে এসে পৌচ্ছান। সকাল থেকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকের বিলজানি বাজারে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছিলেন। তিনি সেখানে কর্মীদের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে খোকসা বাস স্ট্যান্ডে আরো একটি পথসভায় বক্তব্য রাখেন। এই স্বতন্ত্র প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোটর সাইকেল শেভাযাত্রার নামে শো ডাউনের প্রতিযোগীতা চলছে।

মঙ্গলবার একই সময়ে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে নিজের নির্বাচনী এলাকায় আসেন আওয়ামী লীগের দলীয় সংসদস্য সদস্য ও প্রার্থী সেলিম আলতাফ জর্জ। কয়েক হাজার কর্মী মোটর সাইকেল নিয়ে শো ডাউনে অংশ নেন। একই ভাবে ভোগান্তির শিকার হন সাধারন মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একদল কলেজ ছাত্রী মোটর সাইকেলের শোডাউনে মধ্যে পরে একটি দোকানে ২৫ মিনিট আটকে ছিলেন।

এক শিক্ষার্থী বলেন, মোটর সাইকেল শোভাযাত্রা নির্বাচনী আচরণ বিধি লংঘন। কিন্তু প্রার্থীরা বাববার সেই কাজটি করছেন। কিন্তু প্রতিকার হচ্ছে না। আচরণ বিধির বাধ্যবাধকতা থাকা জরুরী বলেও তিনি মন্তব্য করেন।

এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার খোকসার অফিসিয়াল নম্বরে কল করা হয় কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি।

কুষ্টিয়া-২ আসনে ইনু’র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আ.লীগ নেতা কামারুল

0

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে স্বেচ্ছায় উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন। এ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র প্রতিদ্বন্দ্বী হবেন তিনি। কামারুল আরেফিন পর পর দুই বার মিরপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরপর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামরুল আরেফিন বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়ার-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচন করব এবং এ নির্বাচনে জয়লাভও করব, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কুষ্টিয়া-২ আসনটি ফাঁকা রেখেছে। যদি আমাকে দল নৌকা দেয় তাহলে আমি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করব। আর দল না দিলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব। আর সেজন্যই উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ হতে হবে। তাই আমি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে চলে এসেছি।’

এ সময় তিনি হাসানুল হক ইনু এমপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এই আসনে জাসদ নেতা ইনু সাহেব আওয়ামী লীগের ৮০ ভাগ ভোটের ওপর ভর করে বিগত তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। এ বছর উনার (ইনুর) ২০ ভাগ ভোট নিয়ে এবার নির্বাচন করতে হবে। তার সময় মিরপুর ভেড়ামারায় আওয়ামী লীগের চারজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই তাকে আর এমপি হিসেবে দেখতে চাই না। দুই উপজেলার নেতাকর্মীরা মুখিয়ে আছে আমাকে ভোট দেওয়ার জন্য। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের নেতা আমি, আমি জনগনের সঙ্গে থাকতে চাই।’

আওয়ামীলীগের অন্যতম শরীক ১৪ দলীয় জোট (মহাজোটের) প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে পর পর তিন বার এমপি নির্বাচিত হন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এর মধ্যে ২০১৪ সালে বিনা প্রতিদ্ব›দ্বীতায় এমপি নির্বাচিত হয়ে তথ্যমন্ত্রী হন তিনি। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩শ আসনের মধ্যে দুটি আসনে আওয়ামী লীগ তাদের কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আসনটি এখনও ফাঁকা রাখা হয়েছে।

১৪ দলীয় জোটের অন্যতম রুপকার জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ছাড় দেওয়ার জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে বলে মনে করছেন দলটির নেতারা। এদিকে বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকায় এবার স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ইনুকে কোন প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের অত্যন্ত ঘনিষ্ট ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

দলটির নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরেই কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাসদ’র সাথে আওয়ামী লীগের সাপে নেউলে অবস্থা বিরাজ করছে। একাধিকবার এখানে আওয়ামী লীগ এবং জাসদ নেতা-কর্মীদের সাথে রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক নেতা-কর্মী আহতসহ উভয়পরে অন্তত হাফ ডজন নেতা-কর্মী রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছেন। দু’ দলের মধ্যে বিরোধ এখানে এতটায় প্রকট যে কোন নির্বাচন আসলেই এখানে দুই দলের মধ্যে সংঘাত-সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও মিরপুর-ভেড়ামারা উপজেলায় দুই দলের মধ্যে রক্তপাত-সংঘর্ষের আশংকা করছেন নেতা-কর্মীরা।

কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু’র আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনের নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা জাসদ’র সভাপতি গোলাম মহসীন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতেই পারেন। তবে আওয়ামী লীগ যদি ১৪ দলীয় জোটের প থেকে হাসানুল হক ইনুকে এ আসনে আবারও দলীয় মনোনয়ন (নৌকা) প্রতিক দেয় তাহলে নৌকার বিপে কে মনোনয়ন তুললো বা নির্বাচনে অংশ গ্রহণ করলে তাতে কোন কিছু যায় আসেনা। কেননা, আওয়ামী লীগ যারা করেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেন, শেখ হাসিনার রাজনীতি করেন তারা কখনো নৌকা প্রতিকের বাইরে ভোট দেবে না। অতীতেও দেখা গেছে অনেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা নৌকা প্রতিকের বাইরে গিয়ে আস্তাকুঁড়ে নিপ্তি হয়েছেন। এ আসনে হাসানুল হক ইনু’র বাইরে বা নৌকা প্রতিকের বাইওে যে বা যারা নির্বাচনে অংশগ্রহণ করুক না কেন তাতে কোন প্রভাব পড়বে না বলে তিনি মন্তব্য করেন।


এদিকে শুধু কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু’র আসনেই শুধু নয়; কুষ্টিয়ার বাঁকি তিনটি আসনেই আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগ নেতা কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর পুত্র।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মেয়র আনোয়ার আলীর ছেলে ক্রীড়া সংগঠক পারভেজ আনোয়ার তনু। সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে কর্মী-সমর্থক নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার শহিদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

মনোনয়ন না পাওয়ায় কুষ্টিয়ার আরো দুইটি আসনে আওয়ামী লীগের সাবেক দুই এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তারা হচ্ছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক এমপি আব্দুর রউফ।

মহেশপুরে নবজাতকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি ব্রিজের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের নোয়ানীপাড়া গ্রামের একটি ব্রীজের পাশ থেকে সদ্যভূমিষ্ট ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

গ্রাম পুলিশ আনিচুর রহমান জানান, সকালে ব্রীজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মৃত নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা ইউপি সদস্য আব্দুল আজিজকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে এখানে ফেলে গেছে।

মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভোররাতে কে বা কারা পলিথিন ব্যাগে নবজাতকের লাশটি ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে।

ট্রাকের চাকায় পৃষ্ট যুবলীগ কর্মী

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহর অংশ নেওয়া যুবলীগ নেতা মাটির ট্রাকের চাকায় পৃষ্ট হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ের কুমারখালীর জিলাপি তলা এলাকার লালন ইটভাটার গেটে এ দুর্ঘটনা ঘটে।

আহত নেতার নাম রুহুল আমিন (২২)। তিনি উপজেলার চাপড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় নেতা। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া-৪ আসনে দ্বিতীয়বার আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তাঁর নির্বাচনী এলাকার খোকসার শিমুলিয়া এলাকায় পৌছান।

তাকে বরণ করতে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে এমপি জর্জকে বরণ করতে যান। সেখান থেকে তারা এমপি গাড়িবহরের সাথে ফিরছিলেন। তাদের বহরটি কুমারখালীর জিলাপি তলায় পোচ্ছায়। এ সময় লালন ভাটার একটি রেজিষ্ট্রেশন বিহীন মাটি ভর্তি ড্রামট্রাক রুহুল আমিনকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যদর্শী আবুল কালাম আজাদ বলেন, আমার খোকসা থেকে কুমারখালীর দিকে যাচ্ছিলাম। সেসময় একটি ড্রাম ট্রাক এন্টিগেটর না জ্বালিয়ে পিছন থেকে ডানে মোড় নিয়ে রুহুলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রুহুলের পা ভেঙ্গে গেছে।

চাপড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম খোকন বলেন, আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর এক পা কেটে ফেলার আশঙ্কা রয়েছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আর এম ও তাপস কুমার জানান, ডান পা থেতলে গেছে। চিকিৎসা চলছে। এখনই কিছু বলা যাচ্ছেনা।

কুমারখালী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর ড্রাম ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোকসায় পল্লী চিকিৎসকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামের প্রকাশ্য বাজারের ওয়াশিম আকরাম নামের এক পল্লী চিকিৎসকের উপর হামলা করে এক হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

উপজেলার ভবানীপুর বাজারে চিকিৎসক ওয়াসিম আকরামের ফার্মেসীতে হামলা করে সন্ত্রাসীরা। আহত পল্লী চিকিৎসক দক্ষিন শ্যামপুর গ্রামের আবু সাঈদের ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পর হকিস্টিক ও ধারালো দেশী অস্ত্র নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ওই চিকিৎসকের ফার্মেসীতে হানা দিয়ে ওয়াসিম আকরামের উপর হামলা করে। ইচ্ছামত পিটিয়ে আহত চিকিৎসকে ফেলে রেখে যায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলা কিচিৎসকের বাম হাত ও বাম পা ভেঙ্গে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন পল্লী চিকিৎসক ওয়াসিম আকরাম জানান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর রোমেলা খাতুনের ছেলে মিল্টনের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। প্রকাশ্য বাজারে হামলার সময় সন্ত্রাসীদের সবার হাতে হকিস্টিক ও দেশী অস্ত্র ছিল। তারা ফার্মেসীর ভিতরে ঢুকে হামলা করে। ১৫/২০ মিনিট ধরে হামলাকারীরা তাকে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেতবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর রোমেলা খাতুন জানান, তার ছেলে এই হামলার সাথে জড়িত কিনা তা তিনি জানেন না। রাতে তার বাড়িতে পুলিশ এসেছিল। তাদের মুখে তিনি ঘটনা শুনেছেন। ওই পল্লী চিকিৎকের সাথে তার জমি-জমা নিয়ে বিরোধ আছে বলে স্বীকার করেন। তার (মেম্বরের) চাচা শ্বশুরের বিরুদ্ধে কোটে মামলা করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন হামলার খবর পেয়েছেন। কেউতো অভিযোগ বা এজাহার দিতে আসেনি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...