মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 378

বিএনপি’র সাবেক তিন এমপিকে আটক করেছে পুলিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নাশকতার মামলায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্যকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা শহরের এনএস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সাবেক এমপি মেহেদী আহমেদ রুমী ও সোহরাব উদ্দিনকে। এ ছাড়া সাবেক এমপি বচ্চু মোল্লাকে দৌলতপুরের বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি ও কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ১৮টি ককটেল উদ্ধার করা হয়। আটক নেতাদের নাশকতার মামলায় আটক দেখানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পূর্বের করা একটি নাশকতা মামলায় মঙ্গলবার একই সময় দৌলতপুরের তারাগুনিয়া এলাকার বাসভবন থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে আটক করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে থেকেই কুষ্টিয়া জেলা জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ধর পাকড় শুরু করেছে পুলিশ। পুলিশের এই চলমান অভিযানে দলটির একাধিক নেতাকর্মীকে আটক কওে কারাগারে পাঠানো হয়েছে বলে দলটির একাধিক সূত্র জানায়।

ভাগ্নে হত্যার দায়ে মামার ফাঁসির আদেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ভাগ্নে হত্যার দায়ে মামা আব্দুল জলিল সরকার নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামীকে তিন লাখ টাকার জরিমানা করা হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল জলিল সরকার মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দলু সরকারের ছেলে। ঘাতক আব্দুল জলিল পলাতক রয়েছে। ২০১৩ সালের ১০ আগষ্ট রাতে আব্দুল জলিল সরকার তার ভাগ্নে সাইদুর রহমান রানাকে কুপিয়ে হত্যা করে।

মামলায় সুত্রে জানা গেছে, সাইদুর রহমান রানা তার নানা দেলোয়ার হোসেন ওরফে দলু সরকারের বাড়িতে বসবাস করতেন। একারণে নানা তার নামে কিছু জমি লিখে দেন। এদিকে ভাগ্নে রানাকে জমি দেওয়া নিয়ে মামা আব্দুল জলিল সরকার তারা পিতা দেলোয়ার হোসেন দলুকে প্রায় মরধর করতো। ঘটনার দিন রাতেও পিতাকে মারধর করে ভাগ্নে সাইদুর রহমান রানাকে খুজতে থাকে মামা জলিল। এ সময় ভাগ্নে রানা বাজার থেকে নানা বাড়ি ফিরছিলেন। মামা জলিল সরকার কিছু বুঝে ওঠার আগেই রানাকে উপর্যপরী কুপিয়ে আহত করে। প্রতিবেশিরা মুমুর্ষ অবস্থায় রানাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকা জনক হয়ে পড়লে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রানার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত’র পিতা শিবানন্দপুর গ্রামের রইচ উদ্দীন বাদী হয়ে শ্যালক আব্দুল জলিল সরকারকে আসামী করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মহেশপুর থানার এসআই রইচ উদ্দীন মামলা তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ জুলাই আদালতে চার্জসীট দেন। বিজ্ঞ আদালত ১৬জন সারি স্যা গ্রহন শেষে উল্লেখিত রায় ঘোষনা করেন।

পিপি এ্যাডঃ ইসমাইল হোসেন বাদশা ও আসামী পে স্টেট ডিফেন্স আইনজীবী টিপু সুলতান মামলাটি পরিচালনা করেন। ঘটনার পর থেকে মামা আব্দুল জলিল সরকার পলাতক রয়েছে। ফলে তার অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হয়।

পুকুরে ঝাপ দিয়ে নিখোঁজ কৃষককে উদ্ধার করেছে পুলিশ

0

স্টাফ রিপোর্টার

পূর্ব বিরোধের জের ধরে কৃষক রেজাউল আলম রাজা (৪৮) এর উপর একরাতে দুই দফায় হামলা করে প্রতিপক্ষ। তাকে পাশের গ্রামের দোকান থেকে ধরে নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের সামনে বেধরক মারপিট করে হামলাকারীরা। নির্যাতনের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাপ দিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর রাতেই থানা পুলিশ নিখোঁজ কৃষককে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৭ টার দিকে খোকসার জানিপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বহরমপুর গ্রামে কৃষক রেজাউল আলম রাজার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার কৃষক এই গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে। প্রতিপক্ষের নির্যাতন থেকে নিজেকে রক্ষায় রাতের আধারে পুকুরে ঝাপ দিয়ে আত্মগোপন করেন। হামলাকারীরা চলে যাওয়ার পর পরিবারের লোকেরা তাকে উদ্ধারে পুকুরের পানিতে নেমে খোঁজাখুজি করেন। পুকুরের পানিতে নিখোঁজ কৃষক রাজার লুঙ্গি ও স্যান্ডে পাওয়া যায়। কিন্তু তাকে পাওয়া যায় না। এক পর্যায়ে খোকসা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিখোঁজ কৃষককে উদ্ধারের নামে। থানা পুলিশ প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর রাত পৌনে ১১ টায় নিখোঁজের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরের খাজুরতলা বিল থেকে বিবস্ত্র আহত কৃষক রাজাকে উদ্ধার করে। তার সারা শরীর জুড়ে প্রতিপক্ষের হামলার ক্ষত চিহ্ণ রয়েছে।

আহত রাজার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, রাতের খাবার খেয়ে বাড়িতেই ছিলেন রেজাউল আলম রাজা। হঠাৎ প্রতিপক্ষের ৫/৬ জন লোক বাড়ির মধ্যে ঢুকে তার (রাজার) ওপর আক্রমন করে। এ সময় সে পালিয়ে পাশের গ্রাম একতারপুরের একটি দোকানে লোকালয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা সেখান থেকে তাকে ধরে আবার বাড়ির উঠানে নিয়ে আসে। দুই শিশু কন্যা ও তার সামনে রাজাকে মাপিট করতে থাকে। তারা হামলাকারীদের থামাতে হাতে-পায়ে ধরতে থাকেন। এক পর্যায়ে সে আবার আত্মরক্ষায় পুকুরের পানিতে ঝাপ দেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর পরিবারের লোকেরা রাজাকে উদ্ধারের জন্য পুকুরের পানিতে খোজাখুজি করে। তার সন্ধান না পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশের সহায়তার দূরের একটি বিলের কাঁদা পনির ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

দু’দফা হামলার শিকার চিকিৎসাধীন রেজাউল আলম রাজা হামলাকারীদের নির্যাতনের বর্ণনাদেন। তিনি হামলা কারীদের ভয়ে পালিয়ে লোকালয়ে যান। কিন্তু সেখান পালিয়েও রক্ষা পান নি। দ্বিতীয় দফায় লোকজনের ভিতর থেকে তাকে ধরে নিজের বাড়ির উঠানে নিয়ে আসে। স্ত্রী ও শিশু সন্তানদের সামনে মারতে মারতে বিবস্ত্র করে ফেলা হয়। তখন তিনি বাধ্য হয়ে পুকেরে ঝাপদেন। হামলাকারীদের ভয়ে পুকুর পারি দিয়ে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দুরে খাজুড়তলার বিলের গভীরে গিয়ে আশ্রয় নেয়। পরের পুলিশ তাকে উদ্ধাার করে আনেন।

বাবার উপর হামলা কারীদের নির্যাতন দেখেছে ৬ শ্রেণির শিশুশিক্ষার্থী রিজিয়া ও ৪ শ্রেণির ছাত্রী ফারিয়া। তারা হামলাকারীদের পায়ে পর্যন্ত ধরেছে। কিন্তু তাদের কথা শোনেনি হামলাকারীরা। তাদের বাবার লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে হামলাকারীরা।

বাড়িতে প্রথম হামলার পর কৃষক রাজা পাশের গ্রাম একতার পুরে লিটনের চায়ের দোকানে আশ্রয় নেয়। রাতেই ওই দোকানীর সাথে দেখা করে কথা বলা হয়। তিনি জানান, দোকানে ১০/১২ জন লোক ছিল। রাজা হন্তদন্ত হয়ে সেখানে আশ্রয় নেয়। এর মধ্যে ৫/৬ জন যুবক রাজাকে ধরে নিয়ে যায়। তিনিসহ ঘটনা স্থলে উপস্থিত সবাই হামলাকারীদের চিনেছেন। তারাও এলাকার লোক। হামলাকারীদের শেকড় অনেক গভীরে থাকায় গ্রামের সবাই তাদের সমিহ করে চলেন।

জানিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর মজনু মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির গ্রæপিং এর শিকার বহরমপুরের সাধারন মানুষ। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর থেকে দুই পক্ষ প্রায় ১০টি মামলা করেছে। প্রতিপক্ষের হামলার ভয়ে ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য শামীম বিশ্বাসসহ প্রায় ৮০টি পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছিল। অনেকেই গ্রামে ফিরে এসেছেন। অনেকেই আর ফেরেনি।

আহতের চাচা বাদশা বিশ্বাস বলেন, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর নৌকা প্রতিকের প্রার্থী পরাজিত হওয়ার পর কমপক্ষে ১০ বার হামলা হয়েছে। দুই পক্ষ থেকে ১০টি মামলাও করা হয়েছে। তারা বারবারই হামলার শিকার হচ্ছেন। কৃষক রাজার ওপর হামলার এ ঘটনায় তিনি নিজে বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

গ্রাম ছাড়া ইউপি সদস্য শামীম বিশ্বাস বলেন, নির্বাচনে জয়লাভ করেও তিনি গ্রাম ছেড়েছেন ১৫ মাস আগে। তার লোকজন নৌকা প্রতিকের প্রার্থীর হয়ে ভোট করেছিল। তাদের প্রার্থী পরাজিত হয়। এর পর থেকে প্রতিপক্ষ ধারাবাহিক ভাবে হামলা করেছে। গ্রামের সব মানুষ কৃষি নির্ভর। তারা গ্রামের বাইরে থাকায় চাষবাস বন্ধ হয়ে গিয়েছিল। তাদের অনেকেই গ্রামে ফিরেছেন। মামলা করে কোন লাভ হয় না। তাই তিনি ঠাই হারিয়ে ফেলেছেন। প্রতিপক্ষ যখন খুশি যাকে ইচ্ছা মারছে। ফসল তছরুপ করছে। মামলা হলেই জামিন হয়ে আসে।

কৃষকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত রাসেল বিশ্বাসের দেখা মেলেনি। তবে ফোনে কথা বলা হয়। এ ঘটনায় নিজের দায় এড়িয়ে গিয়ে বলেন, কৃষকের উপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন। ছেলে পেলে কিছু করলেও করতে পারে। ঘটনার সময় তিন গ্রাম দূরে ছিলেন।

তিনি দাবি করেন, পারিবারিক জমি সম্পত্তি নিয়ে নিজের মধ্যে বিরোধ। রাজনৈতির বিরোধ নয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সাথে রাতেই ঘটনাস্থল বহরমপুরে দাঁড়িয়ে কথা হয়। তিনি জানান, ঘটনার পর পরই ঘটনা স্থলে পৌচ্ছান। কয়েক ঘন্টা রুদ্ধশ্বাষ অভিযান চালিয়ে কৃষক রাজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে দীর্ঘ দিনের বিরোধ। একাধিক মামলা আছে। তৃতীয় পক্ষ কলকাঠি নারায় এ বিরোধ শেষ হচ্ছে না বলে মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কারাগারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রবিবার রাত ৮টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয়। বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

রবিবার সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। ডিবির গাড়িতে করে ফখরুলকে আদালতে নেওয়া হয়।

রবিবার রাতে মির্জা ফখরুলের পে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন উভয়পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন সংবাদমাধ্যমকে জানান, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেছে। আর তাঁরা মির্জা ফখরুলের জামিনের আবেদন করেছিলেন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ডিবির সদস্যরা মির্জা ফখরুলের বাসায় গিয়ে তাঁকে আটক করেন। তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, পুলিশের সদস্যরা গিয়ে মির্জা ফখরল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন।

তারা প্রথমে কোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ (চিত্র) ও হার্ডডিস্ক নিয়ে চলে যান তাঁরা। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে নিয়ে যান পুলিশ সদস্যরা।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ জন সদস্য। আহত হয়েছেন কমপে ২০ জন সাংবাদিক। সংঘর্ষে হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

পুলিশের ওপর বিএনপির হামলা পূর্বপরিকল্পিত: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে আসলে বিএনপি তাদের রাজনীতির সন্ত্রাসী ধারা বাস্তবায়নে গোপনে প্রস্তুুতি নিচ্ছিলো।

তিনি বলেছেন, বিএনপি তাদের ভয়ংকর রাজনীতির ধারা, পুরনো চেহারা ফিরিয়ে আনার জন্য সময় নিচ্ছিলো। সময়মতো তারা তাদের পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।

রবিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বিএনপির নেতাকর্মীরা চ্যালেঞ্জ করেছে। প্র্ধান বিচারপতির বাস ভবনে হামলা মানে দেশের বিচারব্যবস্থাকে তারা অপমান করেছে। গত দুদিন তারা কী করে নাই?

বিএনপি যে কোনো উপায়ে মতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, অত্যন্ত ােভ ও বেদনার সঙ্গে জানাতে হচ্ছে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ল্েয বিএনপি-জামায়াত জোট আবারও নৃশংস সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলো।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়। সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে তারা বিনষ্ট করছে৷

তিনি আরও বলেন, শনিবার নৃশংস হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে প্রকাশ্য দিবালোকে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও হাসপাতালে আগুন এগুলোই ছিল তারেক রহমানের ‘টেকব্যাক বাংলাদেশ’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কর্নেল ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আহমেদ হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বিএনপি টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রবিবার সারা দেশে এক দিনের হরতাল কর্মসূচি শেষে মঙ্গলবার থেকে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।

আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুুহুল কবির রিজভী অনলাইনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। অজ্ঞাত স্থান থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি।

রিজভী বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রার স্বার্থে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একা দফা দাবি আদায়ের ল্েয আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহ¯্রাধিক নেতা-কর্মী আটক, বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের ল্েয সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে রিজভী গত কয়েকদিন বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা, গ্রেফতার, আহত হওয়ার চিত্র তুলে ধরেন। রিজভী জানান, শনিবারের মহাসমাবেশের সময় থেকে রবিবার বিকেল পর্যন্তু রাজধানীসহ সারা দেশ থেকে ৯৬০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ পর্যন্ত একজন সাংবাদিকসহ চারজন মারা গেছেন।

তিনি অভিযোগ করেন, এর মধ্যে তিনজনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় তিন হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছে। গত পাঁচ দিনে দুই হাজার ৬৪০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশি হামলায় পন্ড করে দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন। রবিবার সকালে গোয়েন্দা পুলিশ তাঁকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা, বনানীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, মোহাম্মপুরে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় এবং রেগাপীবাগে ঢাকা মহানগর দনি বিএনপির সদস্য ইশরাক হোসেনের বাসায় গোয়েন্দা পুলিশ তল্লাশি চালায়।

এই সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।

কুমারখালীতে ৫ জামায়াত কর্মী গ্রেফতার

0

কুমারখালী প্রতিনিধি

ঢাকার মহাসমাবেশ শেষে ফেরার পথে পাঁচজন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১১ টায় পান্টি বাজার এলাকা থেকে তাঁদের বিশেষ মতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপার্দ করা হয়।

গ্রেফতার করা হয় হাফিজ, মিঠুন মন্ডল, আনিসুর রহমান, জিকু মন্ডল ও রেজাউল করিম। তাঁরা সক্রিয় জামায়াতকর্মী। ঢাকায় সমাবেশে গিয়েছিলেন বলে পুলিশ দাবি করে।

কুমারখালীতে হরতালের প্রভাব পরেনি

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখারীতে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পরেনি। নৈরাজ্যের প্রতিবাদে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ বিােভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।

রবিবার বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রভাব মুক্ত ছিল কুমারখালী। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। দূরপাল্লার কোন বাস ছাড়েনি। তবে ট্রেন ও স্থানীয় সড়কে থ্রি হুইলার, ইজিবাইক ও ছোট ছোট পরিবহন চলাচল ছিল স্বাভাবিক। এদিন সকাল থেকে হরতাল প্রতিহত করতে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের অনুসারীরা ছিল স্বরব। তারা বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। পরে শহরের বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ করে।

এ শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নব কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে হরতাল চলাকালে বিএনপি’র ঝটিকা মিছিল

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি’র ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে ঝিনাইদহে মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।

রবিবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি শহরের নতুন হাটখোলা রাস্তা থেকে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

রাজধানী ঢাকায় বিএনপি সমাবেশে কেন্দ্র করে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা ও সমাবেশ বন্ড করতে পুলিশের হামলার প্রতিবাদে আহুত হরতাল সমর্থনে সংপ্তি বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

হরতাল সমর্থনের কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এ্যাড. কামাল আজাদ পান্নু, সাজেদুর রহমান পপ্পু, আলমগীর হোসেন আলম, শাহজাহান আলী, আহসান হাবিব রওনক, মোসতাক হোসেন, মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের ফলে ঝিনাইদহ থেকে যাত্রীবাহী যানবাহনসহ দূরপাল্লার পরিবহন ছাড়েনি। শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে আমরা খুঁজছি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অগ্নিসংযোগের বিষয়ে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, যারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাকে খুঁজছি। খুব শিগগির তাকে গ্রেফতার করবো।

শনিবার রাত ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পরে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদের গ্রেফতার করেছি।

তিনি বলেন, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন লাগিয়েছে, কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সব অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দিয়েছে। এখন হয়তোবা তারা মনে করেছে একটা ড্রেস পরিয়ে দিয়ে জিনিসটাকে ভিন্নখাতে প্রবাহিত করা যাবে। যারা (এজন্য) পাঁয়তারা করছে সেটা হবে না। যারা এ কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছে। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...