বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 383

আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক টিম পাঠাবে ইইউ

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক না পাঠানের বিষয়ে যে আলোচনা চলছিল, তাতে পানি ঢেলে দিলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি আনুষ্ঠানিক এক চিঠি দিয়ে পর্যবেক পাঠাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থীদেবে জাতীয় পার্টি : জিএম কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী, তাই কারও সাথে জোটে যাবে না বলে ঘোষনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এককভাবে নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জাতীয় পার্টি জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটির মেয়র মোস্তাফিজুর রহমান।

জিএম কাদের আরও বলেন, নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনাচ্ছে। এ সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশ এখন আমলাদের হাতে বন্দি। আমলাতান্ত্রিক জটিলতায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন েেত্র প্রভাব বিস্তার করে দুর্নীতিবাজরা অবৈধভাবে অর্থ উপার্জন করে ফুলে ফেঁপে উঠেছে। তারা বিদেশে অর্থ পাচার করে দেশকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশিদ সরকার সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, সোহেল এমপি প্রমুখ।

বিএনপি আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হয়ে যাবে- সদর উদ্দিন খান

0

স্টাফ রিপোর্টার

বিএনপি নির্বাচনে আসবে না। তারা নির্বাচনে আসলেও নির্বাচন হবে। না আসলেও নির্বাচন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদিন খান।

তিনি আরও বলেন, এখন দুইটি ধারা, একটি ধারা স্বাধীনতার পক্ষে, যারা দেশের উন্নয়ন চায়। অন্যটি একটি পক্ষ ৭১ এর স্বাধীনতার বিপক্ষের ধারা জামায়াত শিবির ও বিএনপি। দলের মধ্যে যারা অরাজনৈতিক কর্মকান্ড করে সরকারের উন্নয়ন কাজে বাঁধা সৃষ্টি করছে। এ ক্ষেত্রে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।

বুৃধবার বিকালে শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ষ্টেশন বাজার রেল গেটে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারে উন্নয়ন কর্মকান্ড তুলেধরে আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, জেলা যুগ্ন সম্পাদক স্বপন কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড: হাসনুর হক হাসু, কুমারখারী উপজেলা সভাপতি আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা ছাত্রলীগ সভপতি শিমুল আহম্মেদ খান প্রমুখ।

শান্তি ও উন্নয়ন সমাবেশে সভপতিত্ব করেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান।

ঝিনাইদহে শেখ রাসেল দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাস, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার সুমি, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম. রায়হান প্রমূখ।

পরকীয়া প্রেমের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

0

কুমারখালী প্রতিনিধি

চাচাত বোনের স্বামীর বাড়ির উঠানে এক যুবকের হাত ও পা ভাঙা, মাথার চুলকাটা রক্তাক্ত লাশ পরেছিল। লাশের পাশেই রান্না করা খিচুড়ি ভাত পরে ছিল। চাচাত বোনসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি পরকিয়া প্রেমের কারণেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কুমারখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের জালাল মোড় এলাকার একটি বাড়ির উঠান থেকে বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম স্বপন আলী (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহতের চাচাত বোন সুমি খাতুন। তিনি জালাল মোড় এলাকার আসাদ শেখের স্ত্রী। নিহতের সাথে চাচাত বোনের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের লোকেরা দাবি করেছেন।

পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জেরে চাচাতো বোন ও তাঁর শ্বশুর বাড়ির লোকজন যুবককে পিটিয়ে হত্যা করে উঠানে লাশ ফেলে রেখে পালিয়েছে।

নিহতের বাবা আব্দুর রশিদ জানান, ভাতিজি সুমির সাথে তাঁর ছেলে স্বপনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে সুমি ফোন করে স্বপনকে কুমারখালীতে ডেকে নিয়ে আসে। সকালে ছেলেকে হত্যা করে লাশ ফেলে পরিবারের সবাই পালিয়ে গেছে। তিনি থানায় মামলা করবেন।

কালু শেখ জানান, তিনি রাতে আসাদের বাড়িতে বাঁশ দিয়ে মারপিটের শব্দ ও চিৎকার চেঁচামিচি শুনেছেন। আর সকালে এসে তিনি একজনের লাশ দেখতে পান।

প্রতিবেশী আনোয়ারা খাতুন জানান, তিনি মারধরের খবর শুনে সকাল আনুমানিক আটটার গিয়ে দেখে অনেক লোকজন। উঠানে পড়ে থাকা লোকটি তখনো বেঁচে ছিল। সে বারবার বলছিল, সুমি পানি দেরে, আমার হাসপাতালে নিয়ে যা, আমি বাঁচে যাবনে।’ ঘণ্টাখানেক পরে গিয়ে দেখি লোকটি মারা গেছে আর সুমি রান্না করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশি জানান, তিনি সকালে গিয়ে দেখেন উঠানে লাশ পড়ে রয়েছে আর এক গৃহবধূ খিচুরি রান্না করছেন।

অভিযুক্ত গৃহবধূ সুমি খাতুনের একটি ভিডিও বক্তব্যের জানান, রাত দুইটার দিকে স্বপন তার শ্বশুরবাড়িতে গিয়ে জানালা ধরে টানাটানি করছিলেন। সে সময় তার ভাসুর শহিদুলসহ স্থানীয়রা তাকে আটকায়। এক পর্যায়ে মারপিট করে উঠানে ফেলে রেখে যায়। সকালে তিনিই স্বপনের বাড়িতে খবর দিয়ে রান্না করেছেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিন শেখ জানান, স্বপন আলী তিন থেকে চার মাস আগেও একবার ওই বাড়িতে এসেছিল। তিনি সালিশ করেছিলেন। গত রাতে আবার আসার পর স্থানীয়রা তাকে জানান। সে সময় তিনি ওই যুবককে মারপিট করতে নিষেধ করে ‘৯৯৯’ এ কল করতে বলেছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে আসাদের বাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

২৮ অক্টোবর সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করবে বিএনপির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার পতনের এক দফা আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি। পদত্যাগ করে নিরপে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের কাছে মতা হস্তান্তরের আহ্বান জানানো হবে এ জনসমাবেশ থেকে।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনের এই জনসমাবেশ থেকে আগামী ২৪ অক্টোবরের মধ্যে দাবি মেনে নিতে আহ্বান জানাবে দলটি। দাবি মেনে না নিলে ২৮ অক্টোবর থেকে মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দণি বিএনপি আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুুতি নিয়েছে দলটি।

দণি বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জানান, এমনিতেই তাদের ধারাবাহিক কর্মসূচি চলছে। সেখানে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রতিনিয়ত বাড়ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আসতে পারে দুর্গাপূজা শেষে মহাসমাবেশসহ আরও অনেক কর্মসূচি। তপশিল ঘোষণার আগ পর্যন্ত এ ধরনের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি নিয়েই এগিয়ে যেতে চায় দলটি। এতেও সরকার কর্ণপাত না করলে তপশিলের পর লাগাতার ঘেরাও, অবস্থান, অবরোধেরে মতো কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে।

সূত্র জানায়, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার মধ্যে কোনো কর্মসূচি পালন করবে না বিএনপি। আজ বুধবার থেকে এক সপ্তাহ সময় দিয়ে সরকারকে আলটিমেটাম দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির নেতারা। আন্দোলনের এই ধাপে মাসের শেষে ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক আন্দোলনে প্রবেশ করতে চায় দলটি। তপশিলের আগ পর্যন্ত সেই আন্দোলন টেনে নেওয়া হবে। এর পর চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলের শীর্ষ নেতাদের।

নির্বাচনের তপশিল ঘোষণার পর ‘ডু অর ডাই’ আন্দোলনে যেতে চান বিএনপিসহ অন্যান্য দলের নেতা। এবারের কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীকে ঢাকায় আসার কৌশল নিয়ে আলোচনা করেন নেতারা। তপশিল পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে, যা পূজার পর ২৭ অথবা ২৮ অক্টোবর থেকে শুরু হতে পারে। চূড়ান্ত পর্যায়ে বেশির ভাগ কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। শুরুতে মহাসমাবেশের মতো কর্মসূচি দিয়ে এ কর্মসূচি আরম্ভ করা হবে। তবে শেষ ধাপে তা ঘেরাও আন্দোলনে রূপান্তর ঘটবে। এর মধ্যে ঢাকা ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাওয়ের প্রস্তাব রয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপকে হারিয়ে পরবর্তীপর্বে বাংলাদেশ

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে লড়াইয়ে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফার বিশ্বকাপ বাছাইপর্বে পরবর্তী রাউন্ডে উঠে আরও ছয়টি ম্যাচ খেলার সুযোগ পেলো বাংলাদেশ।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল-সবুজের প্রতিনিধিরা অলিখিত ওই ফাইনালে মালদ্বীপের বিপে ২-১ গোলের জয় পেয়েছে। দলের এই জয়ের নায়ক রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

মালদ্বীপের মালেতে ১-১ গোলে সমতা করে ফেরে বাংলাদেশ দল। আশা আর শঙ্কার দোলাচলে দ্বিতীয় লেগে ঘরে মাঠে শুরুতেই লিড তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে গোলটি করে ফুটবলার রাকিব হোসেন। তার দেওয়া ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে কিংস অ্যারেনাসহ বাংলাদেশ ভক্তদের স্তব্ধকরে সমতায় ফেরায় দণি এশিয়ার অন্যতম সেরা দল মালদ্বীপ। কর্ণার কিক থেকে পাওয়া বলে হেড থেকে গোল করে দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ফয়সাল। ওই গোল শোধ করতে মরিয়া হয়েও গোলের দেখা পায়নি সফরকারী মালদ্বীপ। বরং শেষ সময়ে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির এক ফুটবলার।

এই ম্যাচ বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের গ্রæপে পড়েছে। তাদের বিপে দুই লেগে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন রাকিব-ফয়সাল-জামালরা। সঙ্গে এএফসি এশিয়ান কাপে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক), বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সাদ উদ্দিন, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া (মজিবর জনি) , হৃদয়, সোহেল রানা, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম (মুরাদ হাসান) ও রাকিব হোসেন।

আল্টিমেটাম দিয়ে লাভ হবে না – ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা ও আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে এক চুলও সরবে না সরকার।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলে আলোচনা সভা, মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশ থেকে সন্ত্রাসী ঢাকায় এনে নাশকতা করার ষড়যন্ত্র করছে বিএনপি। এই নাশকতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত আছে।

দেশি-বিদেশি বন্ধু রাষ্ট্রের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে এবং এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপে ও গ্রহণযোগ্য।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সভাপতি একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক সুজাত, ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্য সেলিনা আহমেদ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

দখলদার ইসরায়েলিদের হামলার বিরুদ্ধে খামেনির কঠোর হুঁশিয়ারি

0
সংগৃহতি ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলিদের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এ বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এ ধরণের আশা করা উচিত নয়।

ইরানের সর্বোচ্চ এ নেতা বলেন, মুসলিম জাতি এমনকি অমুসলিম বিশ্বের জনগণও দখলদার ইহুদিবাদী সরকারের চলমান যুদ্ধাপরাধের ব্যাপারে অত্যন্ত ুব্ধ। তাদের এই নৃশংস পাশবিকতা চলতে থাকলে বিশ্বের মুসলমান এবং প্রতিরোধ শক্তিগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন কেউ তাদের থামাতে পারবে না বলে খামেনি মন্তব্য করেন।

তিনি ইরানের শিাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তি, জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীদের দেওয়া সাাৎ অনুষ্ঠানে এ কথা বলেন। খামেনি হুসাইনিয়াতে অনুষ্ঠিত ওই বৈঠকে বলেন, অনতিবিলম্বে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার নিধনযজ্ঞ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

ফিলিস্তিনে চলমান পরিস্থিতিকে বিশ্ববাসীর চোখের সামনে সুস্পষ্টভাবে ‘বংশ নিধন অভিযান’ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।

খামেনি বলেন, ইহুদি উপশহরবাসী কেউ নিরস্ত্র কিংবা বেসামরিক নয়। যদি ধরেও নিই যে তারা বেসামরিক, তবু তিনি প্রশ্ন রাখেন-তাদের কতজন নিহত হয়েছে? আর এই কয়দিনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন? তারা কয়েক হাজার নারী, পুরুষ, বৃদ্ধ ও নিরীহ মানুষ হত্যা করেছে।

সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

কুমারখালীতে মন্দির কমিটির হাতে অনুদানের চেক বিতরণ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গোৎসব উপলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে পূজা মন্দির কমিটির নেতাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

বিশেষ অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুধাংসু কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শিশির কুমার বিশ্বাস প্রমুখ।

এ সময় উপজেলার ৬০টি মন্দির কমিটির সভাপতি – সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শারদীয় শুভেচ্ছা সহ মতবিনিময় সভা শেষে উপজেলার সকল পুজা মন্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অনুদান তুলে দেন আব্দুল মান্নান খান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...