বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 390

ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের লাশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে নিখোজের তিনদিন পর ধান ক্ষেত থেকে আব্দুস সামাদ (৫৪) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মদনপুর গ্রামের ধান ক্ষেত থেকে ওই কৃষকের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত সামাদ মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।

স্থানীয় আজমপুর ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, আব্দুস সামাদ মানসিক ভারসম্যহীন ছিল। ওই পরিবারের আরো সদস্য মানসিক ভাবে অসুস্থ আছে। তবে তার মৃত্যু নিয়ে গ্রহনযোগ্য কোন কারণ খুজে পাচ্ছিন না।

মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানান, আব্দুস সামাদ গত শুক্রবার রাতের খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজারের এক চায়ের দোকান থেকে চা খান। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোজখুজির পর সোমবার সকালে বাড়ির পাশের জামাল বিশ্বাসের ধান ক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখে ওই কৃষক পুলিশকে খবর দেন।

মহেশপুরে দুই মাদক ব্যবসায়ী আটক, প্রচুর ফেনসিডিল উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর থেকে ৪০৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে সীমান্তবর্তী গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাসুম মোড়ল (৩৫) যশোর কতোয়ালী থাকার বসুন্দিয়া গ্রামের আব্দুল মালেক মোড়লের ছেলে। অন্যদিকে ইমরান নাজির (২৪) যশোরের শার্শ উপজেলার পশ্চিমকোটা গ্রামের তাইজেল গাজীর ছেলে।

সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, মহেশপুরের গুড়দাহ বাজারে দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই আশিষ দাসের নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশী করে ৩টি বস্তার ভেতর থেকে ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের সময় ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) রাজু আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও ডিবি ওসি শাহীন উদ্দিন উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে রাজনৈতিক ইস্যু বানাতে ব্যাস্ত বিএনপি – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি আসলে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যতটা উদ্বিগ্ন তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করাকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানাতে ব্যাস্ত তারা। এ নিয়ে তারা কথাবার্তা বলছে, সভা-সমাবেশ করছে কিন্তু আদালতে যাচ্ছে না। এটা আদালতী প্রক্রিয়া কিন্তু তারা সেদিকে যাচ্ছে না। উদ্দেশ্য একটাই বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি আসলে রাজনীতি করতে চায়।

সোমবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও বেগম জিয়ার নামে আরো মামলা আছে, কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমাণ করতে ব্যার্থ হয়েছে। তার মানে দূর্নীতির ঘটনা সঠিক।

তিনি আরও বলেন, বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। এটাই প্রমাণ করে তাদের মধ্যে কোন শিষ্ঠাচার নেই। সবসময় তাদের মধ্যে সন্ত্রাসী মনোভাব বিদ্যমান।

এসময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমারখালীতে ট্রাকের ধাক্কায় ব্র্যাক কর্মী নিহত

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া রাজবাড়ী সড়কের কমারখালীতে ট্রাকের ধাক্কায় এক নারী বাইকার নিহত হয়েছেন। তিনি ব্র্যাকের হিসাবরক ছিলেন।

রবিবার রাত সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর পুটিয়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শিমা খাতুন (৩২)। তিনি নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী ও দুই সন্তানের জননী। এছাড়াও তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক ছিলেন।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, এনজিওকর্মী শিমা খাতুন রবিবার রাত সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ আলাউদ্দিন নগর থেকে স্কুটি মোটরসাইকেল চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। সেসময় পুটিয়া এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত আটটার দিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, সড়কের পাশে পড়ে আছে এনজিওকর্মীর মরদেহটি। পাশেও পড়ে আছে তার মোটরসাইকেল ও রক্তমাখা হেলমেট। উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

এসময় প্রত্যক্তদর্শী হাসান জাহিদ বলেন, প্রথমে একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই নারী সড়কে ছিটকে পড়ে এবং পরে মাথার ওপর দিয়ে ট্রাকের পিছন চাকা গেলে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার এসআই মারুফ বলেন, এনজিওকর্মীকে অজ্ঞাতনামা ট্রাকটি পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বিষয়টি হাইওয়ে পুলিশকে জানিয়েছেন।

কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী মুঠোফোনে জানান, পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসার তিন ইউনিয়নে ডেঙ্গুর প্রাদুরভার বৃদ্ধি পাচ্ছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার তিনটি ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্তে রোগীর সংখ্যা আশঙ্কা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। নতুন আক্রান্তদের মধ্যে শিশু থেকে মধ্যবয়সীর সংখ্যাই বেশী। তিন মাসে উপজেলার তিন শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে শীত আসা পর্যন্ত প্রচুর মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে বলে স্বাস্থ্য বিভাগ আশক্সক্ষা করছে।

জুলাই মাসের শুরুর দিকে উপজেলার জানিপুর, শিমুলিয়া ও গোপগ্রাম ইউনিয়নে ব্যপক হারে ডেঙ্গু জ্বর সাথে পেটের ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩ শতাধিক ছাড়িয়েছে বলে ধারণা করছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন। ইতোমধ্যে স্বজল নামের এক যুবক ডেঙ্গুতে মারা গেছে বলে পরিবার দাবি করছে। ডেঙ্গু উপদূর্ত এসব ইউনিয়নের গ্রাম গুলোতে প্রতিকার বা জনসচেতনা মূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে একাধিক জনপ্রতিনিধি দাবি করেন।

স্থানীয় ডায়াগনষ্টিক সেন্টার গুলো সূত্রে জানা গেছে, জানিপুর ইউনিয়নের একতার পুর, ঈশ্বরদী ও খাগড় বাড়িয়া গ্রামে প্রায় ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। গত এক সপ্তাহে এসব গ্রাম থেকে ডেঙ্গু পরীক্ষা করতে আসা স্মৃতি, শিমুল, জাকারিয়া, সুনতা, পল্লবী, কামনা ও ইন্দ্রজিতসহ ১৫ জন শিক্ষার্থী শরীরে ডেঙ্গু সনাক্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসখ্যান বিভাগ সূত্রে জানাগেছে, জুলাই মাসে ১২ তারিখ থেকে সেপ্টেস্বরের ৩০ তারিখ সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরের উপসের্গ নিয়ে ভর্তি রোগীর মধ্যে ১০২ জনের শরীরে ডেঙ্গু সনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু রয়েছেন। এ ছাড়া ছাত্রসহ পূর্ন বয়সী ৬৪ জন পুরুষ এবং স্কুল ছাত্রী ও গৃহীনিসহ ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই নিজ নিজ গ্রামে বসবাস করেন।

সূত্রটি আরো জানায়, উপজেলা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে বলে তারা মনে করা হচ্ছে। ডেঙ্গু পজেটিভ অধিকাংশ রোগী নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পড়–য়াদের সংখ্যা বেশী। কৃষি শ্রমিক ও গৃহীনি আক্রান্ত হয়েছে ৪৫ শতাংশ। শনিবার দুপুরে এ রিপোর্ট পর্যন্ত ডেঙ্গু জ্বর সনাক্ত ১১ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। এরোগীদের মধ্যে শেষ ২৪ ঘন্টা শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। বাঁকীদের বেশীর ভাগ সুস্থ্য হয়েছে বাড়ি ফিরে গেছেন। অনেকেই রেফার্ড নিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতাল বা কিনিকে চিকিৎসা চলে গেছেন।

জানিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একতার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। জ্বরের সাথে পেটের ব্যাথা নিয়ে ৫ দিন হাসপাতালে ভর্তি ছিল। জ্বরসহ অন্য উপসর্গ নেই তাই বাড়ি ফিরেছে। কিন্তু বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারছে না। পড়া মনে রাখতে পারছে না। মায়ের কাঁধে ভর করে চলা ফেরা করছে।

শিশুটির মা কবিতা খাতুনের কথায় ফুটে ওঠে উপজেলা পর্যায়ে চিকিৎসা সংকটের কথা। মেয়ের বমি শুরু হওয়ার পর থেকে প্রতিদিন কুষ্টিয়া জেলা সদর থেকে রক্ত পরীক্ষা করানো লেগেছে। এ ছাড়া ডেঙ্গু রোগীদের সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু আক্রান্তদের রাখাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়মের কথা।

এ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দার বিরেন্দ্র নাথ বিশ্বাস। তিনি শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত সোমবারে তার জ্বর আসে। কিন্তু পরীক্ষা করান বুধবারে। সেদিনই ধরা পরে তার ডেঙ্গু পজেটিভ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎকের পরামশ্যে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

জ্বর পেটের ব্যাথা সাথে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বজলের ছবি বুকে করে বাড়ির প্রবেশ পথের পাশে ঘরের দাওয়ায় অপেক্ষা করেন মা বুলবুলি রানী। বাবা মার বড় ছেলে মার যাওয়ার পর পরিবারেটির এক মাত্র আয়ের উৎস ছিল স্বজল। বাড়ির পাশের শিমুলিয়া তহবাজারে তার সেলুনের দোকান ছিল।

সে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সঞ্জিব বিশ্বাসের ছেলে। গত দুই সপ্তহ আগে এক সকালে সে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। দ্বিতীয় দিন জ্বর ছেড়ে যায়। শুরু হয় পেটের ব্যথা। গ্রামের এক ডাক্তারকে ডাকা হয়। জ্বর পরবর্তি পেটের ব্যাথায় আক্রান্ত ওই যুবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার দ্রæত অবনতি ঘটলে সেই রাতেই তাকে (স্বজল) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিরিক্ষা করতে দেওয়া হয়। কিন্তু সে রিপোর্ট হাতে আসার আগেই যুবক মৃত্যুর কাছে হারমানে।

নিহত স্বজলের বাবা সঞ্জিত বিশ্বাস ছেলের শোকে নির্বাক হয়ে গেছেন। মা বুলবুলি রানী পরিপাটি হয়ে ছেলের এক খানা ছবি বুকে নিয়ে পথের ধারে নিজের ঘরের দাওয়ায় বসে ছেলের জন্য অপেক্ষায় থাকেন। কেউ কিছু জানতে চাইলে শুধুই কাঁদেন।

জ্বর পরবর্তী পেটের পিড়া আর শ্বাসকষ্ট দেখা দিলে ছেলেকে হাসপাতালে নেন সঞ্জিব বিশ্বাস। রাতে তরিঘড়ি করে রেফার্ড করা হয়। সকালে কুষ্টিয়া নিয়ে ভর্তি করা হয়। রিপোর্ট করতে দেওয়া হয়েছিল কিন্তু রিপোর্ট আসার আগার আগে তিনি একমাত্র ছেলেকে হারান। তার ধারণা ছেলে হয়তো ডেঙ্গুতে মারা গেছে।

জানিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর মজনু মন্ডল জানান, তার একলাকায় প্রতিটি বাড়িতেই এক দুইজন করে জ্বর আক্রান্ত রোগী রয়েছে। পরীক্ষা করা হলে দেখা যাবে তাদের বেশীর ভাগ ডেঙ্গু আক্রান্ত। গ্রামের ডোবা ও খাল গুলোতে পাট পচন দেওয়ায় প্রচুর মশা হয়েছে। এসব ডোবায় এডিস মশা জন্ম নিচ্ছে। কিন্তু এসব ইউনিয়ন পরিষদ বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিদের সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি যেন ডেঙ্গুর নাম এই প্রথম শুনলেন। তার ইউনিয়নে ডেঙ্গু আক্রান্তদের সম্পর্কে কোন তথ্য দিতে পারেন নাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তবত চিকিৎসক আবির হোসেন সোহাগ বলেন, গত তিন মাস আগে ডেঙ্গুর বিস্তার শুরু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সংখ্যা বিশেষ কয়েকটি ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সেপ্টেম্বর মাসে উপজেলায় ডেঙ্গুর প্রকপ চরম মাত্রায় পৌঁচ্ছে। নিয়ন্ত্রন করা না গেলে ডেঙ্গু মহামারী আকার ধারন করতে পারে।

উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল ডেঙ্গু বিস্তারে সংকীত। ডেঙ্গু নির্নয় হলেই সে রোগী কে যথেষ্ট চিকিৎসা দিয়ে স্বুস্থ্য করা সম্ভব। এখন হাসপাতালে আসার জ্বরের রোগীরদের ৫০ শতাংশের শরীরে ডেঙ্গু পজেটিভ ধরা পরছে। তিনি মনে মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি পরামর্শ দেওয়ার জন্য মাসিক সমন্বয় সভায় প্রথম তুলেছিলেন। আলোচনা হয়েছে। কতটুকু কাজে আসছে বুঝতে পারছেন না। তার কাছে ডেঙ্গুতে মারা যাওয়ার কোন তথ্য নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যেমে জন সচেনতা বৃদ্ধিতে নানা কর্মপরিকল্পনা গ্রহন করা বিষয়ে নিশ্চিত করেন। ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ৫০ টি কিট আনার হয়েছে বলে দাবিও করেন। মাশাদের জন্ম স্থান নির্মূলে জনগনকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এ ছাড়া ডেঙ্গুতে কেউ মারা গেছেন বলে তিনি শোনেন নাই।

খোকসায় চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার নিউ খোকসা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশন রোগীদের মধ্যে নিন্মমানের ওষুধ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এক অপারেশন রোগীর স্বামীকে ঘারে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বেড় করে দেওয়ায় দুই পক্ষ মুখমুখি।

উপজেলা সদরের নিউ খোকসা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সন্তান সম্ভাবা ফাতেমা খাতুনকে নিউ খোকসা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তাতক্ষনিক ভাবে অন্য রোগীদের সাথে ফাতেমার সিজার অপারেশন করা হয়। অপারেশনের প্রথম দিন প্রসূতিকে চিকিৎসাপত্র মাফিক ওষুধসহ বেশ কয়েকটি ইনজেকশন দেওয়া হয়। পরদিন প্রসূতিদের মধ্যে সরকারী হাসপাতালে সরবরাহ করা কয়েকটি ট্যাবলেট দেওয়া হয়। এ নিয়ে ভর্তি রোগীদের অভিভাবকদের সাথে হাসপাতালের সেবিকাদের বাক বকবিতান্ডা হয়। ফাতেমার স্বামীর নাম মোঃ বিটু। তিনি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনা কেন্দ্র করে রাতেই বর্ণি নামের এক অপারেশন রোগীর স্বামী রাজু কে ঘারে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বেড় করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে রোগীর লোক হাসপাতালের কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ঘটনা স্থলে সরেজমিন গিয়ে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়। সিজার অপারেশনের রোগীদের বিছানায় হাসপাতালে কথিত সেবিকার দেওয়া তিনটি খোলা বরি পাওয়া যায়। বসবাসের জন্য তৈরী বাড়িতে গাদাগাদি করে রোগীদের বিছানা দেওয়া হয়েছে। অপারেশনের তিন দিনের মাথায় শনিবার একজন ডাক্তার এসেছিল। তিনিও কোন রোগীর সাথে সমস্যা নিয়ে কথা বলেননি।

কিনিকের ভিতরে অপারেশন রোগী ফাতেমা খাতুনের স্বামীর বড় ভাই আশরাফুল আলম টিটো জানান, রোগীর অপারেশন ওষুধসহ ১২ হাজার টাকা মেটানো ছিল। কিন্তু ওষুধ নিয়ে প্রতারনা করা হচ্ছে। রোগীর অপারেশনের পর যেসব সুবিধা দেওয়ার কথা ছিল তা না করে উল্টো নিন্মমানের সরকারী হাসপাতারের ওষুধ দেওয়া হচ্ছে। অপারেশনের পর আর কোন ডাক্তার ভিজিট করেনি।

বর্ণি নামের এক রোগীর শ্বাশুরী রাবেয়া খাতুন অভিযোগ করেন। ছোট ছোট রুমের মধ্যে ২/৩ জন করে রোগীকে রাখা হচ্ছে। সরকারী হাসপাতালের ওষুধ কিনিকে দেওয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ করায় কিনিকের মস্তান বাহিনী তার ছেলের রাজুকে ঘারে ধাক্কাদিয়ে কিনিক থেকে বেড় করে দিয়েছে। তিনি প্রতারকদের বিচারের দাবি করেন।

কথা বলতে রাজি হয়নি কিনিকে কর্তব্যরত কথিত সেবিকা। তিনি জানান, সকালে মালিক পক্ষ আসলে অফিসে গিয়ে কথা বলতে হবে।

রাত পৌনে ১১টায় কথিত কিনিকের দুই পাটনার আবুল কালাম ও মানিক শেখকে তাদের চেম্বারেই পাওয়া যায়। তারা দাবি করেন রোগীর স্বামীকে ঘারে ধাক্কা দিয়ে কিনিক থেকে নামিয়ে দেয়নি। এ ছাড়া নিন্মমানের ওষুধ সরবরাহ সর্ম্পকে কথা বলতে রাজি হননি।

ঘটনা স্থলে উপস্থিত পুলিশের এসআই নৃপেন্দ্র নাথ রোগীদের মধ্যে নিন্মমানের ওষুধ সরবরাহের বিষয় নিশ্চিত করেন। তিরি আরো জানান, কিনিকের মালিক ছিল না। অন্যরা দায়িত্বে ছিলেন। তারা কথা দিয়ে ছেন এমন ভুল আর করবে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাটি তিনি ফেজবুকে দেখেন। আগামীকাল তিনি ভিজিট করবেন। কিনিকটির লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগে ঠিক ছিল। এখন কি হয়েছে তা জানা নেই।

কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি সাগর ও সম্পাদক পদে রিপন নির্বাচিত

0
বিজয়ীি সভাপতি আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।

কুষ্টিয়া প্রতিনিধি

শান্তিপুর্ণ পরিবেশে কুষ্টিয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৩-২৫) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন জাগো নিউজের প্রতিনিধি ও জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যুগান্তর পত্রিকার প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন।

শনিবার সকাল ১০টা থেকে প্রেসকাবের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ৯৮ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার ভোট প্রদান করেন। সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল ফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকতার দায়িত্বে ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ আলম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মজিবুল শেখ, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাচ্চু ও দেবাশীষ দত্ত, কোষাধ্য এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- আনিসুজ্জামান ডাবলু, নরুল কাদের, পিএম সিরাজুল ইসলাম, আবদুর রশিদ চৌধুরী, এসএম রাশেদ, দেলোয়ার মানিক, আব্দুল জিহাদ, খালিদ হাসান সিপাই ও মোহাম্মদ আলী জোয়ার্দ্দার।

ডেঙ্গু টিকা পরীক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা একটি টিকার সফল পরীা করেছেন। দুটি প্রতিষ্ঠান সম্প্রতি টিভি-০০৫ নামের টিকাটির দ্বিতীয় দফার ট্রায়াল সফলতার সঙ্গে শেষ করার কথা জানিয়েছে।

ওই টিকা এখনো পরীক্ষা -নিরিক্ষা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা বেশ কার্যকর। তবে এটি নিয়ে আরও পরীক্ষা -নিরিক্ষা করতে হবে। প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন নেওয়া হবে এবং আরও পরীক্ষা -নিরিক্ষা করতে হবে। পরীক্ষা -নিরিক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দিলে তা দেশে ব্যবহার করা যাবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশেই ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কার্যকর টিকা তৈরি হয়নি। এখনো টিকা নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। ইতিমধ্যে দুটি টিকা তৈরিও হয়েছে। কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে না। কারণ, টিকাগুলোয় কিছু সমস্যা রয়েছে। চার ধরনের ডেঙ্গু আছে। টিকা নিলে দেখা যায়, কিছু ভাইরাস দমন হচ্ছে; কিন্তু সব ভাইরাস দমন হয় না। আর যাঁরা একবার ডেঙ্গুর টিকা নিয়েছেন, তাঁদের অন্য ভাইরাসে আক্রমণ করলে অবস্থা বেশি গুরুতর হয়ে যায়। এ কারণে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ডেঙ্গুর টিকা ব্যবহার করা হচ্ছে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থাকলেও ঢাকার বাইরে ডেগুর সংক্রমণ বেশি। দেশের বিভিন্ন হাসপাতালে এখন প্রায় নয় হাজার রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু রোগের চিকিৎসায় স্যালাইনের কোনো ঘাটতি নেই। মন্ত্রণালয় থেকে সাত লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। ইতিমধ্যে তিন লাখ ব্যাগ স্যালাইন চলে এসেছে। বাকি চার লাখ ব্যাগ স্যালাইনও দ্রæত চলে আসবে। প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার ব্যাগ স্যালাইন আসছে এবং তা হাসপাতালগুলোয় দেওয়া হচ্ছে। এ ছাড়া বেসরকারি ওষুধ উৎপাদন কোম্পানিগুলো স্যালাইনের উৎপাদন এখন অনেক গুণ বাড়িয়েছে। এসব ওষুধ কোম্পানি মাসে প্রায় ৫৩ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন করতে পারে। বর্তমানে মাসে ডেঙ্গুর জন্য প্রয়োজন হলো ২০ লাখ ব্যাগ স্যালাইন। ডেঙ্গু আক্রান্তের হার আরও বেড়ে গেলে স্যালাইনের প্রয়োজন হবে ৩০ লাখ ব্যাগ।

জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই ডেঙ্গু পরীা করতে হবে। অনেক সময় দেরি করে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ কারণে রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলাও কঠিন হয়ে যায়। অনেক সময় রোগী মারাও যান।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবিটি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সফরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে এখন যে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেছি তা তুলে নিতে হবে, আবার তাকে জেলে যেতে হবে, আদালতে যেতে হবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকা বাংলা সংস্করণের ওয়েবসাইটে সাাৎকারের ভিডিও পোস্ট করা হয়।

শতরূপা বড়ুয়াকে দেওয়া ওই সাাৎকারে শেখ হাসিনা বলেন, তাকে (খালেদা জিয়া) বিদেশে নিয়ে যেতে হলে তাদের আদালতে যেতে হবে, আদালত যদি রায় দেয় তখন যেতে পারবে।’

সাাৎকারে যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোকসায় কৃষকের দুটি পা ভেঙ্গে ফেলে গেলো সন্ত্রাসীরা

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব শক্রুতার জের ধরে কৃষক আবুল কালাম আজাদ ওরফে সাকেন (৫৫) এর উপর হামলা করে তার দুটি পা ভেঙ্গে খালের পারে ফেলে গেলো প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের মানিকাট গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। আহত আবুল কালাম আজাদ ওরফে সাকেন মানিকাট গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতের বড়ভাই আকমল হোসেন জানান, সাকেন আলী রাতে তার জমিতে যাচ্ছিলেন। মানিকাট গ্রামের মধ্যে রাস্তায় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তার দুটি পা ভেঙ্গে একটি খালের পাড়ে ফেলে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।

তিনি আরো জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তার ছোট ভাইয়ের উপর হামলা করেছে। এখন চাকুরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করছে। আহতের স্ত্রী হালিমা খাতুন বাদি হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে খোকসা থানায় মামলা করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই থানা পুলিশ কালিশংকর পুর গ্রামে অভিযান চালিয়ে পিতা ও দুই পুত্রসহ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন রতন খা (৫৫) পিতা অজ্ঞাত, রতন খার দুই ছেলে টুটুল খা ও মুজাহিদ খা।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত সাকেন একাধিক মামলার আসামী। তার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক রতন খানের ছেলেকে চাকুরি দেওয়া কথা বলে সাকেন প্রায় তিন লাখ টাকা নেয়। তাকে চাকুরি দিতে ব্যর্থ হন। এ টাকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ একাধিক স্থানে সালিশ বৈঠক হয়। কিন্তু পওনাদারের টাকা দেয়নি সাকেন। এ ঘটনার সূত্র ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে একটি বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মারপিট করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন জানান, সাকেনের দুটি পা ভেঙ্গে গেছে। অপারেশন লাগবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাতেই ঢাকায় রেফার্ড করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হামলায় অংশ নেওয়া তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...