বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 426

গড়াই নদীর পানি পৌর সভার আবর্জনায় দুষিত হচ্ছে

0

স্টাফ রিপোর্টার

পৌরসভার আবর্জনার একাধিক ভাগারসহ ড্রেনের পয়নিষ্কাষনের বর্জ্য গড়াই নদীতে নামিয়ে দেওয়ায় পানি দুষিত হচ্ছে।

পদ্মা নদীর অন্যতম প্রধান শাখা গড়াই নদী। কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া নদীটির উৎস্য মুখ। এ নদী মধুমতী, বলেশ্বরসহ একাধিক নাম নিয়ে বঙ্গপোসাগড়ে মিশেছে। জলবায়ু বিপর্য ও দুষন দখলে প্রমত্তা গড়াই নদীটি পানি শুন্য নদীতে পরিনত হয়েছে। নদী তীরের লাখ লাখ মানুষের কৃষি কাজ থেকে শুরু করে জীবন জীবীকায় নানা ভাবে ব্যবহার হয় এ নদীর পানি।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌর এলাকার প্রধান তিনটি পয়সিস্কাষনের ড্রেনের মুখ নদীতে নামিয়ে দেওয়ায় নদীর পনিতে নেংরা মিষে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। নদী তীরে বর্জ্যরে বিশাল বিশাল স্তুপ গড়ে তোলা হচ্ছে। পলিথিনসহ নানা ধরনের অপচনশীন দ্রব্য গড়াই নদীর পানিকে দুষিত করছে।

খোকসা খেয়া ঘাটের শ্রমিক রমজান অভিযোগ করেন, নদীর তীরে অপরিকল্পিত কশাই খানা, পাশাপাশি মলাল ভাগাড় শুধু নদীরের বসবাসকারীদের জীবনকে বিষিয়ে তোলেনি। গড়াই নদীর ভাটির কয়েকশ কিলোমিটার এলাকার পানি ও পরিবেশ দুষিত করছে।

গড়াই নদী তীরের কালীবাড়ি পাড়ার শ্যামল হালদার জানান, নদী তীরে ময়লার ভাগারের আবর্জন নদীতে মিশে জাল ফেলার উপায় নেই। সামান্য যে পানি আছে তার মধ্যে শুধু পলিথিন আর পলিথিন। জাল ফেললে মাছ যা ওঠে তার চেয়ে বেশী ওঠে পলিথিন।

সাংবাদিক ও পরিবেশবিদ আব্দুস সালাম বলেন, নদীর পানি দুষনে কারা ব্যবস্থা নেবেন সে সম্পর্কে কোন স্পস্টতা নেই। তাই যে যার মত নদীর পানি দুষন করছেন। আগামী প্রজন্মের জন্য বিষুদ্ধ পানি চ্যালেঞ্জ হয়ে উঠছে।

পৌর সভার মেয়র তারিকুল ইসলাম তারিক জানান, ময়লা নদীর বাইরে ফেলা হচ্ছে। তার ছাড়া স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য জায়গা খোজা হচ্ছে। কাজটি আসলে যাযাবরের মত সম্প্রদান করা হচ্ছে। স্থানা সমাধান করা হবে।
ছবি

খোকসায় বৃদ্ধ চাচার পুরুষাঙ্গ ছিড়ে দিল ভাতিজা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ছেলে ভাতিজার মারামারি ঠেকাতে গিয়ে ভাতিজার হামলায় পুরুষাঙ্গ হারাতে বসেছে বয়বৃদ্ধ তোফাজ্জেল শেখ (৭৫)। স্বামীকে উদ্ধার করতে গিয়ে একই ব্যক্তির কামড়ে বৃদ্ধের স্ত্রী আনোরা খাতুন (৬৫) আহত হয়েছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোমরভোগ গ্রামে পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে তোফাজ্জেলের ছেলে শরিফুলের সাথে তার চাচাত ভাই দবিরের ধস্তা-ধস্তী বাঁধে। এক পর্যায়ে বৃদ্ধ (তোফাজ্জেল) বিরোধ মিটাতে ছুটে যান। এ সময় ভাতিজা দবির বৃদ্ধের পুরুষাঙ্গ টেনে ছিড়ে দেয়। পরবিবারের লোকেরা আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। চিকিৎসার এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন (আহত বৃদ্ধ) পেশায় রাজমিস্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, বৃদ্ধের পুরুষাঙ্গের গোড়ার চার পাশের ৪০ শতাংশের চামড়া ছিড়ে ঝুলছিল। প্রায় ২০টির বেশী সেলায় লেগেছে। বৃদ্ধের উন্নত চিকিৎসার প্রয়োজন।

হাসপাতালে চিকিৎসাধিন গুরুতর আহত বৃদ্ধ তোফাজ্জেল জানান, তার ছেলে দবিরের কাছে ৭ হাজার টাকা পাবে। পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে তাদের মধ্যে ধস্তা-ধস্তি বাঁধ। এ সময় তিনি তাদের বিরোধ মেটাতে গেলে ভাতিজা দবির তার পুরুষাঙ্গ টেনে ছেড়ে ফেলে। তার সমস্ত শরীর রক্তে ভেসে যায়। চিৎকারে শুনে স্ত্রী আনোরা তাকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও কামড়ে দেয় ভাতিজা দবির। তিনি আল্লার কাছে বিচার দিয়েছেন।

দবিরের সাথে কথা বলা হয়। তিনি উল্টো অভিযোগ করে বলেন, আগের দিন সোমবার চাচাত ভাই শরিফুকে ছোট রড বিক্রিতে বাধা দেওয়া হয়। এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সাকালে তার স্ত্রীর উপর চাচা ও চাচাতো ভাই শরিফুল হামলা চালায়। তিনি স্ত্রী কে রক্ষায় এগিয়ে গেলে তার উপর হামলা করা হয়। এ সময় নিজেকে রক্ষায় তিনি চেষ্টা করেছে। বৃদ্ধ চাচা আহত হয়েছেন এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, এমন খবর তাকে কেউ বলেনি।

খোকসায় স্কাউট ও কাবস্কাউটের বেসিক কোর্সের সমাপণী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ২৮২তম স্কাউট লিডার ও ৪৩২ তম কাবস্কাউট বেসিক কোর্সের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ দিনের বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, জেলা শিা অফিসার রমজান আলী আকন্দ এ সমাপনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সমাপনী অনুষ্ঠানে ৪০ জন স্কাউট লিডার ও ৪০ জন কাবস্কাউটের হাতে সনদপত্রের তুলে দেওয়া হয়।

কুষ্টিয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

0

বিএনপির আন্দোলন-সংগ্রাম শেষ – হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন সংগ্রাম শেষ, তাদের নিয়ে ভাবনার কিছু নেই।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনের বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা ফেয়ারের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মেলায় অংশ নিয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বিজ্ঞান শাখায় শিক্ষার্থীর ভর্তির হার কমে যাওয়া ঠেকাতে “বিদ্যালয় হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিদু” শিরোনামে এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন শেষে হানিফ বলেন, বিদেশিদের দিয়ে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি নেতারা এখন হতাশায় আছেন। এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি গ্রামের ৭০ পরিবার বাড়ি ছাড়া

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গত ইউনিয়ন পরিষদ নির্র্বাচনের জের ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে একটি গ্রামের ৭০ পরিবারের প্রায় ৩শ মানুষ বাড়ি ছাড়া হয়ে আছেন।

উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের এসব মানুষ প্রায় দেড় বছর ধরে বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ তাদের অনেক বাড়ি ঘর, জমির উঠতি ফসল ও ফসলি জমা-জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষ। সামাজিক কোন্দল নিরসনে প্রশাসনের পক্ষ থেকে শান্তি সমাবেশ করা হলেও তা কাজে আসেনি।

ভুক্তভোগীদের অভিযোগ, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের মধ্যে দীর্ঘ বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০২১ সালের জুলাই মাসে মন্নুর সমর্থক দামুকদিয়া গ্রামের উকিল মৃধা খুন হন।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় জাহিদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিপক্ষ মন্নু সমর্থকদের উপর নির্যাতন চরম মাত্রায় পৌচ্ছায়। প্রতিপক্ষের হামলা থেকে নিজেদের জীবন রক্ষায় দামুকদিয়া গ্রামের ৭০ পরিবারের প্রায় পুরুষ ও নারী ঘর-বাড়ি ফেলে বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছে।আর ভুক্তভোগীদের জমি দখল করে খাচ্ছেন এলাকার মাতব্বরর ও তাদের সমর্থকরা।

গ্রামের মাতুব্বরদের ম্যানেজ করে গ্রামে ফেরা রাশেদ, জীবন, বাবু ও পিন্টুরা সব সময় আতঙ্কে মধ্যে দিন কাটাচ্ছেন। আত্মভয় থেকে তারা গ্রাম ছেড়ে পালিয়েছিলেন। ফিরে স্বাভাবিক কাজ করছেন কিন্তু তার পরেও হামলার ভয়ে অনেক সময় আত্মিয় বাড়িতে পালিয়ে থাকছেন। তারা জানান গ্রামে অনেকেই তাদের মত ভয়ে গ্রামে ফিরতে পারছেন না। তার প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, এটা তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তাদের জানা নেই। তবে ভুক্তভোগীরা অভিযোগ দিলে পুলিশ তাদেরকে আইনগত সহায়তা প্রদান ও নিজ বাড়িতে ফিরতে সহায়তা করা হবে।

খোকসায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে শিশুদের ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা, বঙ্গবন্ধুর ভাষণ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

খোকসায় স্ত্রী হত্যাকারী স্বামীর শাস্তির দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় গৃহবধূ জহুরা খাতুন (২৫) কে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত স্বামী, শ্বশুর, ভাসুর ও জায়ের বিচারের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছেন নিহতের বাবার পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার বেলা ১২টার দিকে নিহত গৃহবধূর বাবার বাড়ি উপজেলার জয়ন্তী হাজার ইউনিয়নের কলমিপাড়ায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নিহতের ভাই আনারুল দাবি করেন, ভাবির নাজমা খাতুনের সাথে স্বামী ইমরান ওরফে ইমারতের অনৈতিক সম্পর্কে বাধা দিয়ে আসছিল জহুরা। এ ঘটনার জের ধরে গত ৮ মার্চ সন্ধ্যায় গৃহবধূ জহুরা খাতুনকে তাঁর স্বামী ইমরান ওরফে ইমারত, শ্বশুর আজগর বিশ্বাস, ভাবি (জা) নাজমা খাতুন ও ভাসুর শহিদুল বিশ্বাস মিলে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তিনি।

নিহতের বাবার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের আজগর বিশ্বাসের ছেলে ইমরান ওরফে ইারতের সাথে কলমিপাড়া এলাকার মৃত রহমত আলীর মেয়ে জহুরা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় স্বামীকে মোটা অংকের যৌতুক দেওয়া হয়। স্বামী প্রবাসে থাকার সুযোগে ভাবি নাজমা খাতুনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে ইমরান ওরফে ইমারত। ভাবির সাথে অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় গত ৮ মার্চ সন্ধ্যায় জহুরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

গৃহবধূ হত্যার ঘটনায় ৯ মার্চ নিহত ভাই মনিরুজ্জামান বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামী সহ অন্যরা আত্মগোপন করেছে।

মামলার বাদী মনিরুজ্জামান বলেন, বিয়ের সময় তাঁর বোনের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মোটা অংকের যৌতুক নিয়েছে। তার পরেও পান থেকে চুন খসলেই জহুরার উপর শুরু হত মানসিক ও শারীরিক নির্যাতন। একপর্যায়ে বিভিন্ন সময়ে প্রায় ১০ – ১৫ লক্ষ টাকা দিয়ে একটি কসমেটিক্সের দোকান করে দেওয়া হয়েছে। তবুও নির্যাতন চলতে থাকে তাঁর বোনের উপর। এরই মাঝে বড় ভাইয়ের বউয়ের সাথে ইমরানের ।নৈতিক সম্পর্ক ধরা পড়ে। এ ঘটনার প্রতিবাদ করায় তাঁর বোনকে আসামীরা শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরো বলেন, থানায় মামলা করা হয়েছে। আসামীদের দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তিনি।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, মেয়েটি শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, জহুরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। থানায় মামলার পর শ্বশুর আজগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খোকসায় কৃষি মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ৩ দিনের কৃষি মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

কৃষি ও কৃষকের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শেখ সাইদুল ইসলাম প্রবীন, আরিফুল আলম তসর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

দৌলতপুরে ভাইয়ের বটির আঘাতে ভাই খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের বটির আঘাতে আর এক ভাই খুন হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার বিকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া মিস্ত্রীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল একজন নসিমন চালক এবং ওই গ্রামের শাহাজুল ইসলামের ছেলে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই মাহাবুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী কনাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মাহাবুল ওই গ্রামের আমিরুল ইসলাম করিগরের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুজনের ৮ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। খেলার সময় দণৎনের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি হয়। এ ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে চাচাতো ভাই মাহাবুল ও তার স্ত্রী কনা বটি দিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাকী হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত মাহাবুল ও তার স্ত্রী কনাকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগের দিন বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কাজল হোসেনকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৪ ঘন্টার ব্যবধানে দুই হত্যাকান্ডের ঘটনায় উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।

ঠিকাদারের বিরুদ্ধে খালের মাটি বিক্রির অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন মাঝিপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের মাটি ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।

জানা গেছে, জেলার মাঝিপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নের কাজ পেয়ে যায়। গত বছরের ডিসেম্বর মাসে শুরু করা পুনঃখনন কাজ আগামী জুলাই মাসে শেষ হওয়ার কথা।

কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান অধিক লাভের আশায় দরপত্রের নির্দেশনা উপেক্ষা করে খালটি অতিরিক্ত গভীর করে মাটি বিক্রি করে চলেছে। খাল খননের মাটি খালের দুই পাড়ে না ফেলে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাটি কাটার মহউৎসব। প্রতিনিয়ত ট্রাক ও লরি দিয়ে খননের মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে খালে দুই পাশের রাস্তা ও ফসলি জমি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে গ্রামবাসী অভিযোগ করেন।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার খনন করা মাটি ট্রাক-লরি ভর্তি করে খালপাড়ে থেকে মকিমপুর গ্রামের পিচঢালা সড়কটি দিয়ে পরিবহন করায় রাস্তায়র বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে গ্রামবাসীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের বাসিন্দা সীতা রানী জানান, অপরিকল্পিত খাল খননের কারণে তিনি ঘর-বাড়ি নিয়ে আতঙ্কে আছেন। ঘর ধসে খালে চলে যাওয়ার ভয়ে তিনি বাড়িতে থাকতে পারছেন না।

হরিণাকুন্ডুর মোকিমপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, এখন রাতে খালের মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এভাবে খননের ফলে খালটি আরও বিপজ্জনক হয়ে উঠছে। তিনি আরও জানান, খননের নামে মাটি বিক্রি করে দেওয়ার কারণে খালের দুই পাশে কোনো প্রকার পাড় রক্ষা বাঁধ তৈরি করা হচ্ছে না।

আতিয়ার রহমান ও ঝন্টু লস্কর অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, ঠিকাদার ও সরকারী দলের কতিপয় নেতারা খালের মাটি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

ঠিকাদার রইচ উদ্দিন বলেন, ‘খননের মাটি খালের দুই পাশে রাখার জায়গা না থাকায় আমরা বিক্রি করছি। এছাড়া এই মাটি না সরালে খালের পাড় ঢালু করতে পারছি না। তিনি আরও বলেন, আমরা ঝিনাইদহ সদর ইউএনওর সম্মতি নিয়েছি। ক্রেতারা মাটি কেনার জন্য ট্রেজারির মাধ্যমে টাকা জমা দিচ্ছেন।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, বিভিন্ন স্থানে খালের উচ্চতার তারতম্য রয়েছে। সেই অনুযায়ী খনন করা হচ্ছে। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মাটি বিক্রি করা হচ্ছে। আমরা প্রতি ঘনফুট ৭০ পয়সা দরে অতিরিক্ত মাটি বিক্রি করে দিচ্ছি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...