বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 509

ঝিকরগাছায় ভুল সেটে এসএসসি পরীক্ষা গ্রহন

0

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় বি এম হাইস্কুল কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুস সামাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১ নভেম্বর যশোর শিাবোর্ডের অধীনে পরীক্ষা হওয়ার কথা ছিল ৩নম্বর সেট প্রশ্নপত্রে। কিন্তু কেন্দ্র সচিব আব্দুস সামাদ ১ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেন। এই ঘটনায় পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র মূল্যায়ন নিয়ে শঙ্কায় আছেন।

মারজানা ইসলাম পড়াশোনা করে পাইলট গার্লস হাইস্কুলে। সবার মতো সেও বি এম হাইস্কুল কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। এ কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।

তার বাবা মহিদুল ইসলাম বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় আমার মেয়ের ফলাফল নিয়েও দুশ্চিন্তায় আছি। এর প্রতিকার চেয়ে যশোর শিাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ১২জন অভিভাবকের স্বারিত একটি আবেদনপত্র জমা দিয়েছি।

এ ব্যাপারে যশোর শিাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, প্রশ্নপত্রের ভুল সেটে পরীক্ষা নেওয়ার কারণে কেন্দ্র সচিব আব্দুস সামাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ ভুলের কারণে পরীক্ষার্থীরা কোনো তির সম্মুখীন হবে না। পরীক্ষার্থীরা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে সেই উত্তরপত্রেই তাদের খাতা মূল্যায়ন করা হবে।

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীরা মানববন্ধন করেছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে দলটির তৃণমূলের নেতা কর্মীরা।

সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবের সামনে সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নে নৌকা প্রতিকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান কৃষ্ণ পদ দত্ত শারিরীক ভাবে অসুস্থতার কারণে গত ২ বছর একজন ইউপি সদস্য ভারপ্রাপ্ত হিসেবে দয়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে আবারো তাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেওয়া হয়েছে। বক্তারা, তার মনোনয়ন বাতিল করে অন্য যোগ্য কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

খোকসায় মাদক সহ ব্যাবসায়ী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবাসহ হাসান উর রহমান (৩৪) নামে এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছেন।

সোমবার উপজেলার শামসপুর ইউনিয়নের পদ্মবুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী হাসান উর রহমান কে আটক করে। সে রাজবাড়ী জেলার পাংশা থানার রামকোল গ্রামের আবু তালেব মল্লিক এর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কুষ্টিয়া সার্কেল খ উপ পরিচালক সানোয়ার হোসেন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মবিলা গ্রামের জাফর আলী শেখের মুদিদোকানের পাশ থেকে হাসান উর রহমান কে গ্রেফতার করেন। এ ব্যাপারে সন্ধা সাড়ে ৬ টার সময় এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

কুষ্টিয়ায় কলেজে ভবন নির্মাণ কাজ ৩০ মাসেও শেষ হয়নি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবনের নির্মান কাজ ১৮ মাসে শেষ করার করা থাকলে ৩০ মাস শেষ হয়নি। মাত্র ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা বলয় না থাকায় নির্মাণ কাজের রড ছুটে গিয়ে এক শিার্থী গুরুতর আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন তারা। এর আগে রবিবার বেলা ১টায় পরীা শেষে কলেজ থেকে বের হচ্ছিলেন মাষ্টার্সর ছাত্র নাছিম আহমেদ। নির্মানাধীন ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের রড ছুটে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। দ্রæত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন সামনে চলে আসে।

ওই ঘটনার পর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সাধারণ শিার্থীরা। সোমবার বেলা ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন তারা। এখানে সাধারণ শিার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরাও যোগ দেন। শিার্থীরা বলেন, ২০১৯ সালের মে মাসে কাজ শুরু হয়, ১৮ মাস মেয়াদ থাকলেও ৩০ মাস পেরিয়ে গেছে এখনো মাত্র ৩ তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়েছে। নির্মাণাধীন এ ভবনের পাশ দিয়ে গেলেই ইট-সুরকি-বালু-সিমেন্ট গায়ে পড়ে। নাছিমের মতো যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। মাথায় লাগলে মৃত্যুও হতে পারতো।

শিার্থীরা হুশিয়ার করে বলেন, নিরাপত্তা বলয় তৈরি করে ঠিকমতো কাজ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম লিমন, সারারণ ছাত্র রাজু আহমেদ, রনক হোসেন প্রমুখ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্য অধ্যাপক আনসার হোসেন বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এন হোসেন ও শামীম নামের দুই ঠিকদার জয়েন ভেনচারে এই ১০ তলা ভবন নির্মাণের কাজ পায়। ২০১৯ সালের ২০ মে তারা কার্যাদেশ পান।

শিা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাহেব আলী বলেন, অন্য কাজের কারণে দেরী করায় ঠিকাদার নিজেই এখন বিপাকে পড়েছেন। রডসহ সব কিছুর দাম বেড়ে গেছে। এখন লোকসান দিয়েই কাজ করতে হচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থা করেই আগামী দেড় বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ করা যাবে- বলেন তিনি। একদিকে কলেজ ক্যাম্পাস অন্য দিকে সড়ক এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা না রেখেই এই ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল।

এ ব্যাপারে প্রকৌশলী সাহেব আলী বলেন, কেন্দ্র থেকে এভাবেই সিডিউল করা হয়েছে। তারপরও আমরা নিরাপত্তা বলয় তৈরির জন্য ঠিকাদারকে বলেছিলাম। তিনি কাজও শুরু করেছিলেন, এর মধ্যেই এই দুর্ঘটনা। এখন ঠিকাদারকে নিরাপত্তা নিশ্চিত করে, তারপর কাজ শুরু করতে বলা হয়েছে।

খোকসায় পুরাতনরাই আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৯ ইউনিয়নের ৭টিতে পুরাতনরাই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয় পেয়েছেন।

রবিবার দুপুরের ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনায়ন চুড়ান্ত হওয়ার পর ইউনিয়ন পরিষদ ভোটের মাঠ গরম হতে শুরু করেছে। মনোনয় চুড়ান্তের পর শিমুলিয়া ইউনিয়নসহ সবকটি ইউনিয়নে খন্ড খন্ড আনন্দ মিছিল করেছে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

অন্যদিকে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের অনেক পরীক্ষিত নেতারা হতাশ হয়েছে। অনেকেই বলছেন ঘুরে ফিরে একই বলয়ের নেতারা মনোনয়ন পেয়েছে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারে বলে আভাষ পাওয়া গেছে।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চুড়ান্ত মনোনয়ন ঘোষনা করা হয়েছৈ। যারা মনোনয়ন পেলেন খোকসা ইউনিয়নে সাবেক সেনা সদস্য আব্দুল মালেক (নতুন), শিমুলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ খান, বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, জানিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাবিবর রহমান হবি, গোপগ্রাম ইউানয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন, ওসমানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদে মনিরুজ্জামান মনির (নতুন), শোমসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন খান

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির নেতা আব্দুল মমিন (শিমুলিয়া) ও জাহাঙ্গীর হোসেন (জয়ন্তী হাজরা), জাসদের বদিউজ্জামান দূর্জয় (শিমুলিয়া) ও সামসুজ্জামান স¤্রাট (আমবাড়ীয়া) এর নাম প্রচার রয়েছে।

উপজেলার ৯ ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান, ৮১ জন সাধারন মেম্বর ও ২৭ জন সংরক্ষিত নারী মেম্বর পদের বিপরীতে প্রায় ২২৫ জন প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। নারী পুরুষ মিলিয়ে ৮৮ হাজার ৭৫৪ জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জাসদের দুই প্রার্থীসহ ৩২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র খরিদ করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। বেতবাড়িয়া ও ওসমানপুর ইউনিয়নে শুধুমাত্র ১ জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সর্বাধিক আমবাড়িয়া ও গোপগ্রাম ইউনিয়নে ৫ জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ বছর শুধু মাত্র শিমুলিয়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম মেশিনে ভোট গ্রহন হবে। বাঁকী ইউনিয়ন গুলোতে ব্যালোটে ভোট গ্রহন করা হবে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম জানান, শুধু মাত্র দুইটি ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কেন্দ্র। বাঁকী ইউনিয়ন গুলোতে পুরাতন চেয়ারম্যানদের মনোনয়ন দিয়েছে। যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তাতে নৌকার প্রার্থীদের বিজয় সহজ হবে।

খোকসায় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী সামিরুল আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী সামিরুল ও তার এক সহযোগীকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে থানা পুলিশের একটি দল ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে অভিযান চালিয়ে ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলার মামলার প্রধান আসামী সন্ত্রাসী সামিরুল ও তার সহযোগী রাজিবকে আটক করে। আটক সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশী তৈরী ওয়ান সুটার গান, ৯৮ পিস ইয়াবা, দু’টি রামদা, একটি শিশার তৈরী বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

আটক চরমপন্থী সামিরুল ওসমানপুর গ্রামের কাঠো মন্ডলের ছেলে। আটক রাজিব তার দেহরক্ষী। সে আজিল শেখের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, চরমপন্থী সামিরুলের নেতৃত্বে সম্প্রতি ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের কাজীপাড়া, কলপাড়া ও ক্যানেল পাড়ার ঘুমন্ত মানুষের উপর কয়েক দফায় হামলা চালায়। এসব হামলায় প্রায় অর্ধশত পরিবার ক্ষতির শিকার হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সন্ত্রাসী সামিরুল আটকের বিষয় নিশ্চিত করে জানান, সামিরুলের বিরুদ্ধে ১০টি বেশী মামলা রয়েছে। তার বিরুদ্ধে চলতি মাসে তিনটি মামলা রেকর্ড হয়েছে। আটক সামিরুলের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এখন আবার তার বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে মামলা হবে।

কুষ্টিয়ার জেলা ইজতেমা শেষ হলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

শনিবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের সন্নিকটে জেলা ইজতেমার সমাপনী দিনে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, অগ্রগতি ও কল্যাণসহ দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

তাবলিগ জামাতের মুরব্বি ও ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হাফেজ মাওলানা মাহমুদ-উল্লাহ আখেরি মোনাজাত পরিচালনা করেন। সকাল ১১টা ২৫ মিনিটে মোনাজাত শুরু হয়।

শনিবার দুপুরে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় এক ধর্মীয় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকালে জেলা ইজতেমায় ফজরের নামাজের পর থেকে আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ঈমান, আমল, ইকরামুল মুসলেমিনসহ তাবলিগের ৬ উসুলের ওপর তাৎপর্যপূর্ণ হেদায়েতি বয়ান চলতে থাকে।

গত শুক্রবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে জেলা ইজতেমা শুরু হয়। এ বছর প্রশাসনের অনুমতি ছাড়াই ইজতেমা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তাবলিগ জামাতের আয়োজনে জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৪ এবং ২০১৬ সালে কুষ্টিয়া শহরের হাউজিং চাঁদাগাড়া মাঠে জেলা ইজতিমা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীপাড়ে ইজতেমার আয়োজন করা হয়েছিল। এবার মিরপুর উপজেলার মশান বাজারের সন্নিকটে এ ইজতিমা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে আহত কৃষককে মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে চাচাত ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কৃষক মফিজ মোল্লা (৪০) মারা যান। সে মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার প্রতিবেশী চাচাত ভাই কামালের একটি রাজহাঁস মারা যায়। এ ঘটনায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতন্ডা হয়। মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন কৃষকে মফিজের উপর হামলা করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে গিয়ে লাবু নামের আরো এক জন আহত হয়। স্বজনরা আহত দুই ভাইকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক পর্যায়ে আহত মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোরে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

কুমারখালীতে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দিনবাপী কবিতা উৎসব অনুষ্ঠিত।

শনিবার সকাল ৯ টায় কুমারখালী শহরের পৌর শিশুপার্কে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কবিতা উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কবিতা উৎসবে দূর-দূরান্ত থেকে প্রায় দুই শতাধিক কবি অংশ গ্রহন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক কবি আবদুর রশীদ চৌধুরী, সাবেক সচিব কবি আল কামাল, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের সাবেক সচিব কবি কাজী আক্তার হোসেন, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, কবি লিটন আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত এর মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়। ফাঁকে ফাঁকে চলতে থাকে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর। অনুষ্ঠানটি কবিদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, ব্যর্থ প্রাণের জঞ্জাল সরিয়ে আঁধার দূর করতেই তাদের এই আয়োজন।

ঝিনাইদহে স্বামী ও তিন সাংবাদিকের বিরুদ্ধে ইবি ছাত্রীর মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অন্তরঙ্গ মুহুত্যের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বামীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ইসলামী বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্রী।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডেভালপমেন্ট স্টাডিজ বিভাগের ওই ছাত্রী বাদি হয়ে খুলনার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন। আদালত বাদির অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

মামলায় আসামী করা হচ্ছেন শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও ছাত্রীর সাবেক স্বামী মনিরুল ইসলাম। এ ছাড়া দৈনিক ভোরের কাগজের শৈলকুপা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামিমুল ইসলাম শামিম, দৈনিক আজকালের খবর পত্রিকার শৈলকুপা প্রতিনিধি এইচ এম ইমরান।

বাদি তার মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডেভালপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রী ও একজন কৃষি উদ্যোক্তা। ২০১০ সালের ২০ ডিসেম্বর মামলার আসামী মনিরুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান হয়। ২০১৩ সালের শেষ দিকে মনিরুল তাকে ফেলে রেখে বিদেশ চলে যায়। ২০১৮ সালে দেশে ফিরে বাদিকে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে ২০২০ সালের ৭ জুন স্বামীকে তিনি তালাক দেন। বাদি পিতার বাড়িতে থেকে হাঁস, মুরগী ও ছাগল পালনের পাশাপাশি বুকিটকের কাজ করেন। গত ৪ নভেম্বর সন্ধ্যার দিকে এক নং আসামী মনিরুজ্জামান সুমন তার ফেসবুক ওয়ালে বাদির কিছু অন্তরঙ্গ মুহুর্তের ছবি পোষ্ট করেন। এরপর ২ নং আসামী শামিমুল ইসলাম শামিম ও ৩নং আসামী এইচএম ইমরানের ব্যক্তিগত আইডি থেকে দ্রæত ছড়িয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ও নিউজ ছড়িয়ে পড়ার পর বাদির প্রতি ঘৃনা ছড়াতে থাকে। এলাকায় এ নিয়ে মুখরোচক ও বিরুপ আলোচনা শুরু হয়।

বাদির আইনজীবী স্বপন কুমার ঘোষ জানান, গত ১৫ নভেম্বর বিজ্ঞ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত খুলনায় অভিযোগটি দায়ের করা হলে ঝিনাইদহ পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

তিন সাংবাদিকের নামে অভিযোগ দায়ের হওয়ায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...