বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 519

নিষেধাজ্ঞা মধ্যেই বাউলদের পদচারণায় মুখরিত লালনের আঁখড়াবাড়ি

0

কুষ্টিয়া প্রতিনিধি

পহেলা কার্তিক বাউল সাধক লালন শাহ’র ১৩১ তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়া বাউল ভক্ত আর সাধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

করোনা অতিমারীর কারণে সরকারিভাবে এবছরও বাউল স¤্রাট ফকির লালন শাহ’র তিরোধান দিবস পালন না করার সিদ্ধান্ত থাকলেও বাউল ভক্ত সাধু ও অনুসারীরা রবিবার থেকে দিবসটি উদযাপন করছেন।

কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে বিগত সময়েয়র মত এ বছরেও হাজারো বাউল ভক্ত ভিড় জমায়েত হয়েছেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাঁরা লালন একাডেমি চত্বর ও সামনের মাঠে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে ছুটে আসা কয়েক হাজার লালন ভক্ত বাউল ও সাধু ভিড় করেছেন সাঁইজীর ধামে। একতারা, দোতরা হাতে নিয়ে তাঁরা গেয়ে চলেছেন লালনের গান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির আহŸায়ক সাইদুল ইসলাম গত ১২ অক্টোবার প্রেস ব্রিফিং’র মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারও তিরোধান দিবস উদযাপন করা হবে না। একই সাথে দিবসটি উপলক্ষে সকল প্রকার গণজমায়েত এড়িয়ে চলারও আহবান জানিয়েছিলেন তিনি।

কিন্তু সব বিধি নিষেধের মধ্যেও কোন দাওয়াত পত্র ছাড়াই লালন বাউল ভক্ত আর সাধুরা এসে ভিড় করেছেন লালনের আখড়া বাড়িতে। আখড়াবাড়ির বাইরে লালন একাডেমির মাঠে নিজস্ব রেওয়াজে ভক্তি-শ্রদ্ধা দিতে দেখা গেছে লালন অনুসারীদের।

নারায়ণগঞ্জ থেকে আসা ফকির পবন শাহ বলেন, সাঁইজীর ধামে আসতে তাঁদের কোন দাওয়াত লাগেনা। আসেন মনের টানে। এখন সাঁইজিকে ভক্তি জানিয়ে চলে যাব। অভিযোগ করেন মেলা না হওয়ায় এবার ভক্ত অনুসারীদের এক প্রকার না খেয়েই থাকতে হচ্ছে। এদিকে সাধু সঙ্গ ও বাউল মেলা না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক বাউল, ফকির এবং লালন ভক্ত।

তারপরও আখড়াবাড়ির ভেতরে ও বাইরে চলছে জাতপাতহীন-মানবতার লালন দর্শনের প্রচার। বরাবরের মতো দর্শন প্রচার হচ্ছে তারই অমর বাণী আর গানের মাধ্যমে। কুষ্টিয়ার ছেঁউড়িয়া এখন লালনের গানের সুরে প্রকম্পিত।

প্রায় দুই শত বছর আগে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল-ফকিরদের দল গঠন করেছিলেন ফকির লালন সাঁই। অহিংস, জাতপাতহীন ও মানবতাবাদী গান বেঁধে প্রচার করতেন তাঁরা। দিনে দিনে তাঁর দল বড় হতে থাকে। বাড়তে থাকে অনুসারী ও ভক্তের সংখ্যা। আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে লালনের গান আর তাঁর অমর বাণী।

১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক দেহত্যাগ করেন ফকির লালন শাহ। এই ১৩১ বছর ধরে আখড়া বাড়িতে চলা রেওয়াজ হলো পহেলা কার্তিক লালনের তিরোধান দিবসে তাঁর মাজার ধুয়ে মুছে পরিস্কার করে বাউল-ফকিরদের জন্য অধিবাস, বাল্যসেবা এবং পূর্ণসেবার (খাবার) আয়োজন।
তিন দিন ধরে চলে লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, মেলাসহ সরকারি অনুষ্ঠানমালা। এই অনুষ্ঠানকে ঘিরে দেশ বিদেশের লাখ লাখ মানুষ এতে অংশ নিতেন।

করোনার বাস্তবতায় দুই বছর বন্ধ এসব আয়োজন। ফকির-বাউলরা নিজেদের মতো করে সাঁইজিকে স্মরণ করতে পারছেন, এতেই তাঁরা খুশি। তাঁদের ভাষ্য মতে, ’সাঁইজির কৃপায় সব আঁধার কেটে যাবে। আবার সব স্বাভাবিক হবে।”

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার গ্রামে ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর গ্রামে জমি নিরোধের জের ধরে ভাতিজার হামলায় মখলেছুর খুন হয়। তিনি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি জায়গা নিয়ে নিজের পরিবারের মধ্যে বিরোধে জের ধওে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। উভয় প ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়। গুরুতর আহত মখলেছুরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহতের পরিবারের দাবি, বাড়ি করার জমি নিয়ে চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমানের সাথে মখলেছুর রহমানের বিরোধ চলে আসছিল। শনিবার আসরের নামাজের পর প্রতিপক্ষ তার উপর হামলা করে। প্রতিপক্ষের লাঠি ও ইট পাটকেলের আঘাতে মখলেছুর রহমান মারা যান।

ঝিনাইদহে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন করেছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাংচুরের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন করেছে।

শনিবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রবিউল আলম খোকন, বাসদের সমন্বয়ক এ্যাড, আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের ওর্য়াকাস পার্টির সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক স্বপন কুমার বাগচী, বাংলাদেশ নারী মুক্তি পরিষদের আহবায়ক স্বপ্না সুলতানা প্রমুখ।

সেলিম খোন্দকারের দ্বিতীয় এ্যালবাম

0

জামায়াত ধর্মের নামে অধর্মের কাজে লিপ্ত: হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধী জামায়াত ধর্মের নামে অধর্মের কাজে লিপ্ত। তারাই ধর্মকে বিতর্কিত ও ধর্মের পবিত্রতা নষ্ট করছে। স্বাধীনতা যুদ্ধের সময় ধর্মের দোহাই দিয়ে গণহত্যা চালিয়েছিল, মা-বোনদের উপর পাশবিক নির্যাতন করেছিল। জামায়াত ৭১ সালেও ছিল রাজাকার, এখনও রাজাকার।

শুক্রবার বিকালে কুষ্টিয়ায় মোহিনী মোহন বিদ্যাপীঠের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, যুগ যুগ ধরে এদেশে চমৎকার সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য বিরাজমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবার উৎসব ভাগাভাগি করে থাকি। ধর্মের দুটি দিক হচ্ছে শাস্ত্রীয় ও সামাজিক। ধর্মের দোহাই দিয়ে সমাজে সহিংসতা করা হচ্ছে। পবিত্র কোরআন শরীফ অনুযায়ী যদি দোজখ-বেহেশতের বিচারের মাপকাঠিতে নির্ধারিত তাহলে আমি হলফ করে বলতে পারি ধর্মের পবিত্রতা নষ্টকারী হিসাবে দোজখের আগুনে নিপতিত হওয়া ছাড়া জামায়াতের কোন গত্যন্তর হবে না। চিহ্নিত রাজাকারদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। যুদ্ধাপরাধী ও পাকিস্থানপন্থিদের রাজনীতি বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পরিকল্পিতভাবে কুমিল্লার দিঘিরপাড় এলাকার মন্দিরে পরিকল্পিতভাবে মূর্তির উপর পবিত্র কোরআন রাখা হয়েছে। সমাজে সহিংসতা সৃষ্টির জন্যই জামায়াত জঘন্য একাজটি করেছে। এখন থেকে জামায়েতের রাজনীতি আর বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। এছাড়া স্কুল ব্যাগে পাথর ভর্তি অন্য এলাকার লোক কুমিল্লার মন্দিরে পরিকল্পিতভাবে হামলা চলিয়েছে।

শিক-শিার্থীদের উদ্দেশ্যে হানিফ বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড এবং জ্ঞানই শক্তি। শিক্ষার প্রাথমিক ধাপ হচ্ছে পরিবার। শিার্থীরা প্রকৃত শিা অর্জন না হলে জাতি ও জাতি চরমভাবে তিগ্রস্ত হয়। পাঠ্যপুস্তক ও কারিকুলাম ছাড়াও শিার্থীদের সততা,নৈতিকতা ও মূল্যবোধের শিা দিতে হবে। পাশাপাশি কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে বেরিয়ে শিার্থীসহ সকলকে আলোর পথে এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  তত্বাবধায়নে ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৬৫১ টাকা ব্যয়ে মোহিনী মোহন বিদ্যাপীঠ নামক মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি বাবু নীরেন্দ্র নারায়ন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা শেখ মেহেদী হাসান, শিানুরাগী তাইজাল আলী খান, অধ্য আলতাফ হোসেন, স্কুলের প্রধান শিক সিরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা উৎসব শেষ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার শেষ হয়েছে।

এ বছর উপজেলার ৬৩ টি পূজা মন্ডপে মুর্তি তুলে সর্বজনীন দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে মন্ডপে মন্ডপে দশমী বিহিত পূজা সমাপন ও দর্পন বিসর্জনের পর প্রতিমা বির্সর্জনের প্রস্তুতি শুরু হয়। এর পর মন্ডপ গুলোতে গৃহীনি শুরু করে সব বয়সী নারী পুরুষ আবির ও সিঁদুর খেলায় মেতে ওঠেন। চলে বিকাল পর্যন্ত। বিকালে গড়াই ও সিরাজপুর হাওড় নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিমা নৌকায় তুলে ঘোরানো হয়। বেশ কিছু প্রতিমা মন্ডপ সংলগ্ন বড় পুকুর বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬০টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের পয়েন্ট গুলোতে গ্রামীন মেলা বসে। এসব মেলায় শখের মাটির হাড়ি, টেপা পুতুল, জিলাপীসহ নানা পন্যের দোকান বসে।

পূজা উপলক্ষে উপজেলা ব্যাপী জন নিরাপত্তা রক্ষায় পুলিশ আনসারসহ বিবিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের তৎপরতা লক্ষা করা গেছে।

রাত পৌনে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা শাখার সভাপতি নারায়ন চন্দ্র মালাকার জানান, ইতোমধ্যে ৬০টি প্রতিমা বির্সজন সম্পন্ন হয়েছে। বাঁকী তিনটি বির্সজনের প্রক্রিয়া চলছিল। তবে শান্তি পূর্ণ পরিবেশে পূজা সমাপণ করতে পেরে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বাহিনীসহ সর্বস্থরের রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঝিনাইদহে ইয়াবাসহ ২ নারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-পটুয়াখালীর বাউফল উপজেলার নিজতাতের কাটি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৮) ও ময়মনসিংহ’র মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের মাহবুবুল আলীর স্ত্রী তহমিনা খাতুন (২৫)।

গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ থেকে মাদক পাচারের খবরে আড়পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আড়পাড়া গ্রামের মধ্য থেকে ৩’শ পিচ ইয়াবাসহ ওই ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের প থেকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।

ছবিতে বিজয়া

0

বিজয় দশমী বিহিত পূজার অঞ্জলীর ডালা সাজিয়ে দেবী দূর্গাকে বিদায় জানাতে মন্দিরে চলেছেন গৃহবধূ যুগল। কুষ্টিয়ার খোকসার হরিতলা মন্দিরের রাস্তা থেকে শুক্রবার দুপুরে ছবিটি তোলা।

সিঁদুর খেলায় মেতেছেন মা ও মেয়েরা। খোকসার একটি মন্দির থেকে ছবি গুলো তোলা।
সিঁদুর খেলায় মেতেছেন গৃহবধূরা। খোকসার একটি মন্দির থেকে ছবি গুলো তোলা।
মন্দিরে সিঁদুর খেলার শেষে দুজন দুজনাকে প্রনাম জানাচ্ছেন। খোকসার একটি মন্দির থেকে ছবি গুলো তোলা।

তৃতীয় ধাপে ইউপির ভোট ২৮ নভেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

তৃতীয় ধাপে দেশের ১০০৭ ইউনিয়ন পরিষদ ও ১০ পৌরসভার নির্বাচনের ভোট হবে ২৮ নভেম্বর।

বৃহস্পতিবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভায় এর অনুমোদন দেয়া হয়।

তৃতীয় ধাপে ৩১ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেয়া হবে। বাকিগুলোয় ভোটগ্রহণ হবে প্রচলিত ব্যালট পেপারে। এছাড়া ১০ পৌরসভার ভোট ইভিএমে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপিতে আগামী ২ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরতি নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

১০টি পৌরসভার েেত্রও মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রাখা হয়েছে বলে ইসি সচিব জানান।

তিনি বলেন, “এসএসসি ও এইচএসসি পরীার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেেেত্র কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি।”

ভোটের সময় মূলত শিাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। শিকরাও অনেকে ভোটের দায়িত্বে থাকেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নিচ্ছে না।

নভেম্বরে দ্বিতীয় ধাপের ভোটের পর ডিসেম্বরের মধ্যে পরবর্তী ধাপে সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে।

প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে সহস্রাধিক ইউপির ভোট হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় আওয়ামী লীগের পরিচিতি সভা

0
কুমিল্লার ঘটনা সুপরিকল্পিত, সা¤প্রদায়িক স¤প্রীতি ধ্বংস করার জন্য ঘটানো হয়েছে – হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সা¤প্রদায়িক স¤প্রীতি ধ্বংস করার জন্য ঘটানো হয়েছে। হিন্দু ধর্মের কোন লোক মন্দিরে কোরআন রাখবে এটা পাগল ছাড়া কেউ বিশ্বস করবে না। এটা রাখাই হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্যই।

হানিফ আরো বলেন, বিএনপি-জামাত জোটের ইন্ধনেই পূজামন্ডপে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেণ করছে। আইন শৃংঙ্খলা রাকারী বাহিনীসহ সকল এজেন্সি মাঠে রয়েছে। সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোর ভাবে দমন করা হবে।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.স.ম. আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...