ঝিনাইদহে ইয়াবাসহ ২ নারী আটক

0
206

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-পটুয়াখালীর বাউফল উপজেলার নিজতাতের কাটি গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী রিনা খাতুন (২৮) ও ময়মনসিংহ’র মুক্তাগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের মাহবুবুল আলীর স্ত্রী তহমিনা খাতুন (২৫)।

গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ থেকে মাদক পাচারের খবরে আড়পাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় আড়পাড়া গ্রামের মধ্য থেকে ৩’শ পিচ ইয়াবাসহ ওই ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের প থেকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card