মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 538

দৌলতপুরে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এক কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্ত্রীর দাবি পারিবারিক কলেহের জের শিক্ষক আত্মহত্যা করেছেন। ভাইয়ের দাবি পরিকল্পিত হত্যা।

সোমবার বেলা ১১ টার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা ইউনিয়নের চামনায় গ্রামে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের ওই কলেজ শিক্ষকের লাশ পুলিশ উদ্ধার করে। জহুরুল ইসলাম আল্লারদর্গা নুরুজ্জামান বিশ^াস ডিগ্রী কলেজের ভূগোলের শিক্ষক ছিলেন।

জহুরুল ইসলামের স্ত্রী একই কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে অভিমানে তাঁর স্বামী ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

জহুরুল ইসলামের বড় ভাই আমিরুল ইসলাম দাবি করেন, তাঁর ভাইয়ের সাথে স্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এই পারিবারিক কলহের জের ধরে তারা বেশ কিছুদিন আলাদা হয়ে গিয়েছিল। কিছুদিন আগে সালিশ বৈঠকের মাধ্যমে সাবিনা ইয়াসমিন তাঁর ভায়ের সংসারে ফিরে আসে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে জহুরুল ইসলামকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি আমিরুল ইসলামসহ পরিবারের লোকজনের।

অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল ইয়াসির আরাফাত জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। জহুরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমিন দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাসের ছাড়ের প্রস্তাব

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা অতিমারিতে তিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কারো নির্ধারিত বয়স অতিক্রান্ত হওয়াদের ২১ মাসের ছাড় দেওয়ার প্রস্তাবনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

এ প্রস্তাবে, গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগে যত বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে তাদের আবেদনের সুযোগ থাকবে।

প্রধানমন্ত্রী এই প্রস্তাব অনুমোদন দিলে বয়স শিথিলের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সংবাদ মাধ্যমকে বলেন, করোনা অতিমারির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। এর মধ্যে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায়নি। তাই গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ ছিল, তারা আগামী ডিসেম্বর পর্যন্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে আবেদন করতে পারবেন।

তিনি আরো বলেন, “আমরা আগামী দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি এই প্রস্তাবনায় অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের।

করোনা অতিমারির প্রথম দফায় সাধারণ ছুটির কারণে তিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। তখন গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী পাঁচ মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হয়। কিন্তু গত এপ্রিল থেকে ফের লকডাউন চলছে। মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থাগুলো চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারছে না।

করোনা অতিমারি দেশের বেকারত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কয়েক লাখ চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স লকডাউনের মধ্যে চলে গেছে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীদের বয়স বাড়ানোর আন্দোলন করা সংগঠনগুলো।

গত বছরের মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। ওই বছরের ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন।

করোনা সংক্রমণ ফের উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন দেয় সরকার। তবে গণপরিবহন, মার্কেট খোলা রেখে এই লকডাউন ছিল অনেকটাই অকার্যকর।

পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। কয়েক দফায় শিথিলতাও আনা হয় বিধিনিষেধে। শেষে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। গত ৫ আগস্ট থেকে আরও পাঁচ দিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। আগামী ১০ আগস্ট পর্যন্ত বহাল থাকবে এই বিধিনিষেধ। এরপর ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস, শিল্প-কারখানা, গণপরিবহন, দোকান ও শপিংমলসহ মোটামুটি সবই খুলছে।

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরো ১৫ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে শেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২২০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৬৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৫১ জন।

কুষ্টিয়া হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে জেলায় শনাক্তের সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ ভাগ।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৯৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩০৮ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩০ জন। নতুন করে শনাক্ত হওয়া ১৪১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২৩ জন, কুমারখালী উপজেলায় ৩৩ জন, দৌলতপুর উপজেলায় ২৭, ভেড়ামারা উপজেলায় ২১ জন, মিরপুর উপজেলায় ২৬ জন এবং খোকসা উপজেলায় ১১ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৯১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৮৫ হাজার ৬৬৪ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১১ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৪১ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৭৭০ জন।

বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন জারি, সব খুলবে বুধবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার বিকালে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১১ আগস্ট থেকে বিধিনিষেধ ধাপে ধাপে বা পর্যায়ক্রমে শিথিল করা হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরে করোনা পরিস্থিতি বিবেচনা করে সেই বিধিনিষেধ বাড়ানো হয় ১১ আগস্ট পর্যন্ত। এই বিধিনিষেধ এবার শিথিল করে দিলেও করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপই হচ্ছে। নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ১৩৬ জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কভিড পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হল। আগের বিধিনিষেধ পর্যালোচনা করে দেখা গেছে, এই প্রজ্ঞাপনে বিধিনিষেধ অনেকটা শিথিল করা হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ১১ আগস্ট থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

সড়ক, রেল ও নৌপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের েেত্র স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিেেত্র আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

এছাড়া শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত আট টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সব শিল্প-কলকারখানা চালু থাকবে। আর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা যাবে। এছাড়া আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সব েেত্র মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি যথাযথভাবে করতে হবে। গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর ও ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

0

দৌলতপুর ও ঝিনাইদহ প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনও অনুরুপ কর্মসূচি পালন করেছে।

দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিরি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এ ছাড়া বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক ও মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর।

রবিবার সকালে ঝিনাইদহে অনুরুপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মজিবর রহমান। আলোচনা সভায় যোগদেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম , ডিডি এলজি ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সালমা সেলিম, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক নিলুফার রহমান প্রমুখ। সভাশেষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

দৌলতপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মুন্না (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুন্না একই ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের প্রবাসী সাহাজুল সর্দারের ছেলে। সে ভুরকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

নিহতের স্বজনরা জানান, স্কুলছাত্র মুন্না জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজারে শহিদুল ইসলামের মিলে ধান ভাঙ্গাতে যায়। এ সময় মিলের পেছনের দরজা খুলে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে মুন্নার লাশ পানিতে ভাষতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, খালের পানিতে পড়ে স্কুলছাত্র মুন্না ডুবে যেতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার এক ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থাা প্রস্তাব

0
চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনে একযোগে পরিষদের সকল সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় পরিষদের ১১ জন সদস্য অনস্থার প্রস্তাবে স্বাক্ষর করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাবার আবেদন করেছেন। এর আগে গত ২৭ জুলাই ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন পরিষদের সদস্যরা।

অনাস্থার প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন কুষ্টিয়ার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের সদস্য মোঃ সালাউদ্দিন, দুই নং ওয়ার্ড সদস্য জিন্নাত আলী, তিন নং ওয়ার্ড সদস্য জালাল মন্ডল, চার নং ওয়ার্ড সদস্য ফরিদ আহমেদ, পাঁচ নং ওয়ার্ড সদস্য জামাল মৃর্ধা, ছয় নং ওয়ার্ড সদস্য খালিদ হোসেন, সাত নং ওয়ার্ড সদস্য আতিয়ার রহমান, আট নং ওয়ার্ড সদস্য আবুল কামাল আজাদ, নয় নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া সংরক্ষিত তিন নারী সদস্যের মধ্যে দুইজন স্বাক্ষর করেছেন এরা হলেন, মিনা পারভীন ও মমতাজ বেগম। অপর নারী সদস্য শিল্পি খাতুন সাময়িক বরখাস্ত থাকার কারণে তাঁর স্বাক্ষর নেওয়া হয়নি। তবে তিনিও অনাস্থার প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

লিখিত অনাস্থার প্রস্তাবে সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের অর্থ অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে আসছেন। চেয়ারম্যান সকল অনিয়ম-দুর্নীতির বিরোধীতা করায় তাঁদের সন্মানী বন্ধ করে দিয়েছেন। গত ১৭ মাস ধরে তাঁরা কোন সন্মানী পাচ্ছেন না।

১ নং ওয়ার্ডের সদস্য মোঃ সালাউদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের আয়-ব্যায়ের তিনি একক হাতে নিয়ন্ত্রণ করেন। কোন সদস্য জানে না কোথা থেকে আয় হচ্ছে, কোথায় ব্যায় হচ্ছে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাতে প্রতি বছর প্রায় ৫০ লক্ষ টাকা আয় হয়। কিন্তু এসব টাকা কি হচ্ছে তার কিছুই আমাদেরকে জানানো হয় না। শুনছি ফান্ডেও কোন টাকা নেই। তাহলে এতো টাকা গেল কোথায়।

এ ব্যাপারে চেয়ারম্যান এম এ মোমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঝিনাইদহের এমপি সমি করোনায় আক্রান্ত

0
করোনা আক্রান্ত এমপি সমি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমান তিনি ঢাকার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এমপি সমি সিদ্দিক নিজেই বৃহস্পতিবার বিকালে তার ফেসবুকে তথ্যটি শেয়ার করেন।

তিনি উল্লেখ করেন “গত কয়েকদিন ধরে জ্বর অনুভুত হওয়ায় কোভিড পরীা করি। রেজাল্ট পজিটিভ এসেছে। তারপর থেকে হোম আইসোলেশনে আছি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। তবে ভালো আছি ইনশায়াল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন”।

সংসদ সদস্যের ঘনিষ্ট সুত্রে জানা গেছে, করোনা শুরু হওয়ার পর থেকে তিনি নিজের নির্বাচনী এলাকায় নিজ হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছেন।

কুষ্টিয়ায় বিপুল পরিমানের মাদক ধ্বংস করলো বিজিবি

0
আটক মাদক ধ্বংশ করা হচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে চলতি বছরের ৯ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ৮ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদক ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার অধিনস্থ ৪৭ ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই মাদক ধ্বংস করা হয়। এর মধ্যে ১৭ হাজার ২শ ৪ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৮শ ২৭ বোতল ফেন্সিডিল, ৩ শ ৯২ কেজি গাঁজা, ১০ কেজি ৮ শ ৯ গ্রাম হিরোইন, ৫৭ হাজার ২শ ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৪শ পিস ভায়াগ্রাসহ বিভিন্ন ধরণের মাদক রয়েছে। বিজিবি’র দাবী ধ্বংসকৃত এসব মাদকের আনুমানিক বাজার মুল্য প্রায় ৮ কোটি ০৬ লাখ ২১ হাজার ৯শ ১০ টাকা।

পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ছ্ট্টো পরিসরের এই অনুষ্ঠানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদক সেবন এবং পাচার বন্ধে সকলের সহযোগিতা চেয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিবি নিষ্ঠা ও সততার সাথে দিন-রাত সীমান্তে কাজ করে যাচ্ছে। তিনি দুর্গম সীমান্ত অঞ্চলের মাদক পাচার রোধের জন্য বিজিবি সদস্যদের আরো বেশি কঠোর হওয়ার আহবান জানান।

ঝিনাইদহে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

প্রথমে রাষ্ট্রের প থেকে জেলা প্রশাসক মজিবর রহমান পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি অন্যান্য দপ্তরের প থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়। পরে শহরের যুব উন্নয়ন অধিদপ্তরে চারা গাছ বিতরণ ও রোপন করা হয়। এছাড়াও ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...