সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 283

ছাত্র-জনতার বিক্ষোভ উত্তাল দেশ

0
রাজবাড়ীতে ছাত্র জনতার বিক্ষোভ

দ্রোহ অনলাইন ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশ উত্তাল। শনিবার বিকাল থেকে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচি পালন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ আন্দোলনে সমর্থন করছেন এমন মানুষ জড়ো হওয়ার চেষ্টা করছেন।

রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর-১০ ও সায়েন্সল্যাব, শহীদ মিনারে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তারা।

আফতাবনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা রামপুরা সড়কে অবস্থান নিয়েছেন। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে।

বিক্ষোভ কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়েছেন।

বনশ্রী বি বøকের সামনে আইডিয়াল স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় তারা বিভিন্ন ¯েøাগন দিতে থাকেন। এছাড়া সায়েন্সল্যাবে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ¯েøাাগান দিচ্ছেন তারা। সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন – সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করলেন প্রধান সমন্বয়ক

এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১টার দিকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রে করে সহিংসতায় নিহতদের স্মরণ করে ‘আমার ভাই মরল কেন’সহ বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

একইসঙ্গে আগামীকাল রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করলেন প্রধান সমন্বয়ক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

শনিবার (৩ আগস্ট) বিকালে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন – দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

এক দফা ঘোষণাপত্রে বলা হয়, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে। যেহেতু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে। যেহেতু ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে, এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।

‘একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি।’

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে রয়েছে- রবিবার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত। পরদিন সোমবার বিকাল ৩টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল।

শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল (শুক্রবার) এবং আজও (শনিবার) আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।

আওয়ামী লীগের নতুন কর্মসূচির কথা জানিয়ে কাদের বলেন, রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। ৫ আগস্ট (সোমবার) বিকাল ৩টায় আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির অভিভাবক। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত এড়াতে পক্ষ-বিপক্ষ হতে পারে, পাল্টাপাল্টি হতে পারে এমন কর্মসূচি এড়িয়ে চলছি। বিবেক নয়, আমরা ঐক্যে বিশ্বাসী। যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রগতিতে বিশ্বাস করেন, তাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাই। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতি যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের প্রতিহত করতে আমরা মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাসী সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন – আপাতত প্রাথমিক বিদ্যালয় খুলছে না

কাদের বলেন, এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই। অবুঝ শিশুরা কোনো রাজনৈতিক বিবেচনায় পড়ে না। অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে আমাদের সরকারি দলের কোনো লাভ নেই। লাভ তাদের যারা এ শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। তারপরও আমরা ইউনিসেফকে বলবো, অনুরোধ করবো যে ৩২ জন শিশু হত্যার কথা তারা বলছেন, আমরা সেই শিশুদের নাম-ঠিকানা জানতে চাই। এটা পেলে ব্যবস্থা নেবো। সত্য খুঁজে বের করুন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই ফিরিয়ে এনেছে। আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির প্রতিভূ বিএনপি-জামায়াত। তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এবং রাজনৈতিকভাবে ব্যর্থ। তাই যে কোনো আন্দোলন দেখলে সেটাকে সরকারবিরোধী রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে।

বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করছে দাবি করে কাদের বলেন, গত শুক্রবার তাদের ষড়যন্ত্র ও উসকানির মাধ্যমে ছাত্রদল ও শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। ফলে দুটো তাজা প্রাণ ঝরে গেলো। পুলিশ বাহিনীর সদস্যসহ অনেকেই আহত। এছাড়াও অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। পুলিশ সদস্য হত্যার দায় কার, তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান কাদের।

শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তার সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় উল্লেখ করে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। আমরা শিক্ষার্থীদের বলতে চাই, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব ও অপপ্রচার চালাচ্ছে। দেশবিরোধী একটা মহল চলমান সংকট জিইয়ে রেখে ফায়দা তোলার চেষ্টা করছে।

তিনি বলেন, এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এবং দেশকে খাদের কিনারায় নিয়ে যেতে চায়। এ অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারি না। আমাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি কমিটমেন্ট শতভাগ। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন। দেশটি আমাদের। কোনো পক্ষকে বাদ দিয়ে নয়, বরং সবার সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবে আমাদের এ বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, আমরা অফিসিয়ালি সেটা বলিনি। আমাদের যোগাযোগের একটা মাধ্যম তো আছে। যখন যোগাযোগটা হবে, তখন আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। এখানে কোনো রাখঢাকের বিষয় নেই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আলোচনার দরজা খোলা। কাজেই বিভিন্নভাবে যোগাযোগ হতে পারে। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলছেন তার দরজা খোলা, তিনি আলোচনা করবেন। তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়ার কোনো ব্যাপার নয়। আমাদের যোগাযোগের দরজা খোলা।

তারা আলোচনা না করলে আওয়ামী লীগ কী করবে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমি আমার পজিটিভ বিষয়টা বললাম। নেগেটিভে যাবো কেন? দরজা খোলা রাখছি।

বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে কি না, ঘটলে আওয়ামী লীগ কী করবে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, আইনগত ব্যবস্থা নেবো।

তদন্তে সহযোগিতার জন্য জাতিসংঘের কাছে সরকার আবেদন করেছে কি না– জানতে চাইলে কাদের বলেন, প্রধানমন্ত্রী এটা তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন। একটা দেশের প্রধানমন্ত্রী বলার পর…। জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে। এটা তো চিঠি দিয়ে বলেনি। আমরাও সেটাতে সায় দিয়েছি।

রবিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের কর্মসূচি বলে দিয়েছি। এজন্য আমরা জমায়েত কর্মসূচি দিয়েছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

আপাতত প্রাথমিক বিদ্যালয় খুলছে না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রবিবার প্রাথমিক বিদ্যালয় খুলছে না। আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে।

শনিবার (৩ আগস্ট) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় মহাসড়ক দখল করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নি সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।

এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী। এরপর থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

কুষ্টিয়ায় মহাসড়ক দখল করে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় মহাসড়ক দখল নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ৩ ঘন্টা ব্যাপী চলা বিক্ষোভ মিছিলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস থেকে মজমপুর গেট পর্যন্ত অবরোধ করে রাখেন তাঁরা।

শনিবার (৩ আগষ্ট) বেলা ১১টার দিকে শহরের সাদ্দাম বাজার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। তাঁদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে তারা চৌড়হাস মোড় প্রদক্ষিণ করে আবার মজমপুর রেলগেটের ট্রাফিক আইল্যান্ডে অবস্থান নেই। এ সময় বিক্ষোভ মিছিলে যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপিও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়। তাদেরকে শ্লোগান দিতে দেখা গেছে।

সকাল ১১টার দিকে সাদ্দাম বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দাবি আদায়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে কুষ্টিয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢল নামে। সেসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও মিছিলে অংশ নেই। এ সময় আন্দোলনকারীরা সরকার বিরোধী বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। সেখান থেকে মিছিলটি চৌড়হাস মোড় প্রদক্ষিণ করে আবার সাদ্দাম বাজার মোড়ে এসে অবস্থান নেয়।

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার রাস্তা আন্দোলনকারীদের দখলে থাকে। সে সময় জরুরী সেবা যানবাহনসহ অ্যাম্বুলেন্স গুলোকে ছাত্ররা নিজ দায়িত্বে রাস্তা ফাঁকা করে পার করে দেয়।

সেখানে কিছুক্ষণ ¯েøাগান দেওয়ার পর বিক্ষোভ মিছিলটি মজমপুর গেটে অবস্থিত পুলিশ আইল্যান্ড দখল করে সেখানে কিছুক্ষণ অবস্থান নেই।

শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। আগামী দিনের অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

আরও পড়ুন – সর্বাত্মক অসহযোগের ডাক দিলো শিক্ষার্থীরা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ মিছিলের পর বেলা ২টার দিকে সাদ্দাম বাজারে এসে কর্মসূচি শেষ হয়। তবে এই পুরো সময় ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরাপদ দুরুত্বে অবস্থান করতে দেখা গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ জানান, বিক্ষোভ মিছিলের জন্য কাউকে আটক করা হয়নি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। তাদের নিরাপত্তার জন্য তাদের চারপাশে নজর রেখেছি। এছাড়াও বিক্ষোভের মধ্যে কোন অপশক্তি ঢুকে কোন ধরনের সহিংসতা যাতে না করে সেদিকেও আমরা নজর রেখেছিলাম।

সর্বাত্মক অসহযোগের ডাক দিলো শিক্ষার্থীরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

৯ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ এসেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ জনতা হতাহত হয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা। এছাড়া পরদিন রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন – বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ

সমন্বয়ক আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার, আব্দুল হান্নান মাসউদ, সহ-সমন্বয়ক রিফাত রশীদসহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তারা ফেসবুক লাইভে এসে বলেন, ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।’

সারাদেশের আপামর জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।

বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ

0

দ্রোহ অনাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি সহিংসতায় বাংলাদেশে অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে শিশুদের গ্রেফতার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান দ্রæত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজে সেকেরা।

বিবৃতিতে সঞ্জয় উইজে সেকেরা বলেন, বাংলাদেশে জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ নিশ্চিত হয়েছে। শিশুদের এমন মৃত্যু ভয়ানক ক্ষতি। তাছাড়া অনেক শিশু আহত হয়েছে। অনেককে আটক করা হয়েছে। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছে।

আরও পড়ুন – জামিন পেলো ৪২ এইচএসসি পরীক্ষার্থী

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের ওপর যে প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানাচ্ছে। এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম ও তাদের পরিবারের কর্মকান্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনতে হবে। তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম।

উইজে সেকেরা বলেন, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের ৩ কোটি শিক্ষার্থী টানা ১০ দিন স্কুলে যেতে পারেনি। এ বছরের শুরুতে শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছিল, তার সঙ্গে নতুন করে স্কুল বন্ধ হওয়ার ক্ষতি যুক্ত হয়েছে।

ইউনিসেফের এ কর্মকর্তা বলেন, গত ৪ আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। তারপরও প্রায় ১ কোটি ৫৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারবে না। যত দীর্ঘ সময় শিশুরা, বিশেষ করে কন্যাশিশুরা স্কুলের বাইরে থাকবে, ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে। এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

উইজে সেকেরা বলেন, বাংলাদেশ সরকার, ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে, এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এসব বৈঠকে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের একত্র হওয়া ও শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে। শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন, তখন তাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করে ইউনিসেফ।

জামিন পেলো ৪২ এইচএসসি পরীক্ষার্থী

0

দ্রাহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় আটক ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে ৩৭ জন ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ও ৫ জন পরীক্ষার্থী ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ও ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় বিচারক রশিদুল আলম ও ঢাকা জেলার মামলায় বিচারক মোস্তাফিজুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন- কুমারখালীর মেয়ে সুমাইয়া ইয়াসমিন বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করলেন

এদিন পরীক্ষার্থীদের প্রবেশপথ ও রেজিস্ট্রেশন কার্ড আদালতে উপস্থাপন করে পরীক্ষার্থী বিবেচনায় জামিনের আবেদন করা হয়।

জামিন পাওয়া আসামিদের মধ্যে মিরপুর মডেল থানার ছয়জন, শাহবাগ থানার পাঁচজন, উত্তরা পশ্চিম থানার পাঁচজন, পল্লবী ও যাত্রাবাড়ী থানার তিনজন রয়েছেন। এছাড়াও সাভার, আশুলিয়া, রূপনগর, ওয়ারী, লালবাগ, উত্তরা-পূর্ব, তুরাগ ও সবুজবাগ থানার দুইজন করে রয়েছেন। তাছাড়া চকবাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, ধানমন্ডি ও কদমতলী থানার একজন করে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার আরও তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত জামিন পাওয়া আসামিরা হলেন, মো. আলী হোসেন, মো. ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, মো. আব্দুল কাদের, মো. নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বখস, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, মো. ফয়সাল আহম্মেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফলার, মো. সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তোহা, মো. মাসুদ পারভেজ, মো. আসিফ, মো. আল আমিন, মো. শাকিল আহম্মেদ, মো. জাবের হোসেন, রায়হান, রুহুল আমিন, রাহাত ওবাইদুল্লাহ, জাকি তাহসিন, তুহিন, মো. নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, মো. শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান, নাসির হোসেন, সাব্বির হোসেন,ফারদিন ইসলাম, খালিদ হাসান, ইমন হাওলাদার, হেলাল।

কুমারখালীর মেয়ে সুমাইয়া ইয়াসমিন বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করলেন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের একমাত্র কন্যা সুমাইয়া ইয়াসমিন তমা লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেছেন।

লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস এর মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স শেষ করে ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ২০২২ সালে মাস্টারস এবং ২০২৩ সালে ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে বার অ্যাট ল সম্পন্ন করে।

গত ২৫ শে জুলাই ২০২৪ লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন তাঁকে ইংল্যান্ড এবং ওয়েলস এর ব্যারিস্টার হিসাবে ঘোষনা করে।

আরও পড়ুন – শ্রীলঙ্কা ষ্টাইলে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল: প্রধানমন্ত্রী

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান বলেন, সুমাইয়া ইয়াসমিন তমা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রথম একমাত্র নারী ব্যারিস্টার হলেন। তিনি ব্যারিস্টার সুমাইয়া ইয়াসমিন তমাকে অভিনন্দন জানিয়েছেন।

কন্যার এই সাফল্যের খবর নিশ্চিত করে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, আমার একমাত্র কন্যা সুমাইয়া ইয়াসমিন তমা লন্ডনের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি গ্রহণ করেছে। তিনি একমাত্র মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।

শ্রীলঙ্কা ষ্টাইলে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল: প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। তারাতো আসলে শ্রীলঙ্কা টাইপ সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা করেছে।’

বুধবার (৩১ জুলাই) দুপুরে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদ হানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন। এসময় ভারতের হাইকমিশনার বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক জানান।

ধারাবাহিকভাবে পরিস্থিতির স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা।

ভারতের হাইকমিশনার বলেন, ঘনিষ্ঠ অতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের ভিশন, অগ্রগতি ও সমৃদ্ধি সমর্থন করে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় আন্দোলনকারী সন্দেহে আটক ১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফর অর্থবহ ফলাফল অর্জন করেছে এবং যা অতীতের অর্জনকে সুসংসহ করেছে এবং ভবিষ্যতে সহযোগিতার একটা বøুপ্রিন্ট সৃষ্টি করেছে।

হাইকমিশনার বলেন, দুই দেশের যে জাতীয় ডেভেলপমেন্ট ভিশন, বাংলাদেশের ২০৪১ এবং ভারতের ২০৪৭ ভিশনের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক সহযোগিতার একটা নতুন যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ও গ্রিন অংশীদারত্ব, স্যাটেলাইটের যৌথ উন্নয়ন, বøু-ইকোনোমি, ওশানোগ্রাফি, ফিনটেকসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা হবে।

আঞ্চলিক কানেকটিভি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চার দেশের (বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও ভুটান) মধ্যে কানেকটিভিটি জোরালো করার জন্য আমার সব দরজা খোলা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...