মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 343

খোকসার অপর্ণা মার্কেটের ১০ দোকানে চুরি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একরাতে অপর্ণা সিনেমা হল মার্কেটের তৈরী পোশাকের মার্কেটের ১০ দোকানে সাটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ দোকান থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল চোরে নিয়ে গেছে।

ভুক্তভোগি ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলা সদরের অপর্ণা সিনেমা হল মার্কেটের নিচতলার ১০টি দোকানে এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র প্রথমে মার্কেটের একমাত্র সিসি ক্যামেরাটি ভেঙ্গে ফেলে। এর পর পর্যায়ক্রমে মার্কেটের পেছনের দিকের দোকান গুলোর সাটারের মাঝ খানে বাঁকিয়ে একেএকে দোকান গুলোর ভিতরে প্রবেশ করে। তারা (চোরেরা) দোকান থেকে কোন প্রকার পণ্য নেয়নি। প্রতিটি দোকানের ড্রয়ার ও ক্যাশ টেবি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তারা মার্কেটের পেছন দিয়ে প্রবেশ করেছে বলে ব্যবসায়ী ও মার্কেটের মালিক মনে করছেন। থানা পুলিশ সরেজমিন এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। ব্যবসায়ীরা মামলা মোকদমায় যাচ্ছেন না বলে জানান।

চুরি যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে আর এম ফ্যাশান, শাকিল ফ্যাশান, রিপন ড্রেস কর্নার, বাদশা ফ্যাশান হাউস ও সজীব ফ্যাশান উল্লেখ যোগ্য ভারে ক্ষতির শিকার হয়েছেন।

রিপন ড্রেস কর্ণারের মালিক জানান, দীর্ঘ দিন ধরে এই মার্কেটে ব্যবসা করছেন। বাজারে প্রতি মাসে চুরির ঘটনা ঘটলেও এই মার্কেটে চুরি ডাকাতি হয়নি। সেই ভরসায় স্ত্রীর দেড় ভরি সোনার গহনা ও নগদ ৭০ হাজার টাকা ক্যাশে রেখে গিয়েছিলেন। সবই চোরেরা নিয়ে গেছে। তিনি মামলা করবেন না।

শাকিল ফ্যানের মালিক শাকিল জানান, তিনি মোকামে যাওয়ার জন্য ১লাখ ৬০ হাজার টাকা ক্যাশে রেখে গিয়ে ছিলেন। সে টাকা চোরেরা নিয়ে গেছে। এখন তার ব্যবসায় দারুন খারাপ সময় শুরু হতে যাচ্ছে। চুরি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামলা করেন।

মার্কেটের মালিক আমজাদ হোসেন খোকন বলেন, ৩০ বছর আগে তার মার্কেট চালু হয়েছে। এ সময়ে বাজারে প্রায় শতাধিকবার চুরি ডাকাতি হলেও তার মর্কেট নিরাপদ ছিল। ব্যবসায়ীদের ক্ষতি হওয়া তিনি গভীর ভাবে ব্যথিত। তিনি এ চুরির সাথে জড়িতদের চিহ্ণিত করার দাবি জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ জানান, চুরির বিষয়ে থানা পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগ পাওয়া যায়নি।

আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হস্তে দমন: ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ‘ডামি দল’ আখ্যা দিয়ে বলেন, আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেবেন না। আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে। ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ অব্যাহত থাকবে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ শীতবস্ত্র বিতরণ করে।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুজিরোজগারে বাধা দেবেন, হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনো ছাড় নেই।’ তিনি আরও বলেন, ‘অনেক ভোগান্তি এ দেশে হয়েছে। আন্দোলনের নামে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। আর এসব অপকর্ম করলে তার শাস্তি পেতেই হবে। কঠোরভাবে দমন করব, এটাই সিদ্ধান্ত আমাদের। আপনারা যত আন্দোলন করুন, আমাদের শান্তি ও গণতন্ত্র সমাবেশ অব্যাহত থাকবে।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন করেন। ২৮ অক্টোবর এ দেশে আবার পাঁচ বছর পর আসবে। তখন করবেন। নির্বাচনকে সামনে রেখে আন্দোলন করার চেষ্টা করবেন। আপাতত আন্দোলনে জনগণ দূরে থাক, বিএনপির নেতাকর্মীরা সাড়া দেবেন না। জনগণ যে আন্দোলনে নেই, সেটা কিসের আন্দোলন। হতাশ হয়ে বিএনপির নেতাকর্মীরাও আসবেন না।’

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন বিএনপি হচ্ছে ডামি দল। আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা (বিএনপি) ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতা-কর্মীদের ঘুম নেই। সব আশা হারিয়ে ফেলেছে, সব হতাশায়। ওরা আন্দোলন করবে? তিনি বলেন, বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসা নীতিও নেই, ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায় এ হলো বিএনপি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপকমিটির সদস্যসচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।

মির্জা ফখরুলের জন্মদিন কাটলো কারাগারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় ৭৭তম বছরে পদার্পণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত বছর গুলোতে এ দিনে দলের নেতাকর্মীরা জন্মদিন উপলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন। এবারে তা হয়নি।

শুক্রবার সকালে জন্মদিনে শুভেচ্ছা জানাতে কারাগারে তার সঙ্গে দেখা করেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে শাফারু মির্জা সুমি। এ সময় মির্জা ফখরুলের বোন নাজমা কালামও তাদের সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, উনার শরীরটা ভালো না। ওজন ৫ কেজি কমে গেছে। আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম, দেখা হয়েছে। কিছু সময় থেকে চলে এসেছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি, ঠাকুরগাঁওয়ে। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতির শিকতা করেছেন।

ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুলের দুই মেয়ে আছেন। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়া প্রবাসী। ক্যানবেরায় ফেডারেল মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডিতে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিকতা করেন।

২০০১ সালে বিএনপি নেততৃত্বাধীন চারদলীয় জোট সরকারে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। ২০১১ সালের মার্চে বিএনপির মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মুত্যুর পর মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হন তিনি। তার আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২৮ অক্টোবর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজাহারে মির্জা ফখরুলের নাম রয়েছে। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিলো আইসিজে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজায় সামরিক তৎপরতা বন্ধে ইসরায়েলে প্রতি আহ্বান জানিয়ে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। দক্ষিন আফ্রিকার করা মামলায় এই রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক জাতিসংঘের বিচারিক আদালত।

ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আইসিজে। পাশাপাশি ধ্বংসযজ্ঞ থামাতে ও নিজেদের পে প্রমাণ সংরণ করারও নির্দেশ দিয়েছে আইসিজে।

এই আদেশে গাজায় ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন, আন্তর্জাতিক ম্যান্ডেট ও অন্যান্য সংস্থার মাধ্যমে সমস্ত প্রমাণের নির্ভরযোগ্যতা স্বীকৃতি দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

আদালতের অস্থায়ী ব্যবস্থার মধ্যে রয়েছে

১. ইসরায়েলকে অবশ্যই গণহত্যামূলক বলে বিবেচিত হতে পারে এমন যেকোন কাজ প্রতিরোধ করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, শারীরিক তি ঘটানো, একটি গোষ্ঠীর ধ্বংস ঘটাতে পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা, জন্ম রোধ করা ইত্যাদি।

২. ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার সামরিক বাহিনী কোনো গণহত্যামূলক কাজ করবে না।

৩. ইসরায়েলকে অবশ্যই গাজায় গণহত্যার জন্য উস্কানি হিসেবে বিবেচনা করা যেতে পারে এমন কোনো প্রকাশ্য মন্তব্য প্রতিরোধ ও শাস্তি দিতে হবে।

৪ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরাইলকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

৫. ইসরায়েলকে অবশ্যই গণহত্যার মামলায় ব্যবহার করা যেতে পারে এমন প্রমাণ ধ্বংসের হাত থেকে রা করতে হবে।

৬. ইসরায়েলকে এই আদেশের এক মাসের মধ্যে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আদালত হামাসের হাতে জিম্মিদের ভাগ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে।

তেঁতুলিয়ায় মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.৮

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ মৌসূমের সর্বনিন্ম তাপ মাত্রা নামল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া দেশের ১২ জেলায় শৈত্যপ্রবাহ বইছে।

গত কয়েক দিন ধরে দেশের উপর দিয়ে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শুক্রবার শীতের প্রকোপ আরও বেড়েছে। তবে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামীকাল (শনিবার) ও পরশু (রবিবার) তাপমাত্রা তেমন একটা বাড়বে না। তবে এর পর থেকে বাড়তে পারে। আর রাজধানীর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, পঞ্চগড়সহ পুরো রংপুর বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। এ ছাড়া রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ।

শুক্রবার দেশের উত্তরের জনপদে শীতের প্রকোপ বাড়লেও রাজধানীতে তা খানিকটা কমেছে। বেড়ে গেছে এ শহরের সর্বনিম্ন তাপমাত্রা। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম হলেও ৩১ জানুয়ারির দিকে আবার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, উত্তরের জনপদগুলোর মধ্যে কুড়িগ্রামের তাপমাত্রা ৬ দশমিক ৮, নওগাঁর বদলগাছির ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পানবরজে পড়ে ছিল গৃহবধূর লাশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পান বরজ থেকে সালমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পরিবার দাবী করছে।

নিহত গৃহবধূ সালমা খাতুন একই গুড়পাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী ও হরিণাকুন্ডু উপজেলার খলিষাকুন্ডু গ্রামের হায়দার আলীর মেয়ে।

শুক্রবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তে সদর হাসপাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত’র স্বামী তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য শাফাউর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের পান নিজ বরজে সালমার লাশটি পাওয়া যায়। তার গলায় গভীর কালো দাগ ও পাশেই একটি ঘাস মারা বিষের বোতল পড়ে ছিল। নিহত’র কাল নাক ও মুখমন্ডলে ত ছিল।

নিহতর মা হালিমা খাতুন ও বোন নাজমা বেগম অভিযোগ করেন, স্বামী তরিকুল তাকে খুন করেছে। এর আগে সালমাকে দা নিয়ে হত্যার জন্য তাড়া করেছিল। প্রায় তাকে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন।

ওসি সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় নিহত’র স্বামী তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। হত্যার উপযুক্ত তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে।

ট্রেনের টিকেট কালোবাজারি করে রেল ও সহজ ডটকমের কর্মকর্তারা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্টেশনে কর্মরত রেলের অসাধু কর্মচারী, সহজ ডটকমের অসাধু কর্মকর্তা, সার্ভার রুম ও আইটি সদস্যদের যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করা হতো বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

চক্রটি বিভিন্ন কারসাজি করে ট্রেনের টিকিট সংগ্রহ করে স্বাভাবিক সময়ে দেড় থেকে দ্বিগুণ বেশী দামে যাত্রীদের কাছে বিক্রি করে থাকে। আর ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে টিকিটপ্রতি দাম বেড়ে যায় ৩-৪ গুণ পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে সারাদেশে ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেটের মূলহোতা উত্তম ও সেলিমসহ ১৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে ১ হাজার ২৪৪টি আসনের টিকিট, ১৪টি মোবাইল ফোন এবং টিকিট বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ট্রেনের টিকেট কালোবাজারির মূলহোতা সেলিম (৫০), তার প্রধান সহযোগী আনোয়ার হোসেন ওরফে কাশেম (৬২), অবনী সরকার সুমন (৩৫), হারুন মিয়া (৬০), মান্নান (৫০), আনোয়ার হোসেন ওরফে ডাবলু (৫০), ফারুক (৬২), শহীদুল ইসলাম বাবু (২২), জুয়েল (২৩) ও আব্দুর রহিম (৩২)।

তাদের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উত্তম সিন্ডিকেটের মূলহোতা উত্তম চন্দ্র দাস (৩০), তার প্রধান সহযোগী মোর্শেদ মিয়া ওরফে জাকির (৪৫), আব্দুল আলী (২২) ও জোবায়েরকে (২৫) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কমলাপুর রেলস্টেশনে সেলিম সিন্ডিকেটের মূলহোতা সেলিম এবং বিমানবন্দর রেলস্টেশনে উত্তম সিন্ডিকেটের মূলহোতা উত্তমের নেতৃত্বে এ চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি করতো। গ্রেপ্তার সেলিম এবং উত্তমের নেতৃত্বে তার সহযোগীরা প্রথমত ট্রেনের কাউন্টারে বিভিন্ন ভ্রাম্যমাণ যাত্রী, রেলস্টেশনের কুলি, স্টেশনের আশেপাশের এলাকার টোকাই, রিকশাওয়ালা ও দিনমজুরদের টাকার প্রলোভন দেখিয়ে লাইনে দাঁড় করিয়ে টিকিট সংগ্রহ করত। এেেত্র তাদের প্রত্যেককে ৪টি করে টিকিট সংগ্রহ করার বিনিময়ে ১০০ টাকা করে দেওয়া হতো। পরে সাধারণ যাত্রীদের কাছে এসব টিকিট দেড় থেকে দুই গুণ বেশি দামে বিক্রি করতো।

র‌্যাবের এ কর্মকর্তা জানায়, এছাড়াও কাউন্টারে থাকা কিছু অসাধু টিকিট বুকিং কর্মচারীদের দিয়ে বিভিন্ন সাধারণ যাত্রীদের টিকিট কাটার সময় এনআইডি সংগ্রহ করে রাখে এবং পরবর্তীতে সেগুলো ব্যবহার করে সংরণ করা প্রতিটি এনআইডি দিয়ে ৪টি করে ট্রেনের টিকিট সংগ্রহ করে থাকে। এভাবে তারা প্রতিদিন প্রায় ৫ শতাধিক টিকিট সংগ্রহ করতো।

এছাড়াও রেলস্টেশনে কর্মরত কিছু অসাধু কর্মচারী ও সহজ ডটকমের কিছু অসাধু কর্মকর্তা এবং সার্ভার রুম ও আইটি সদস্যদের সহযোগিতায় জনসাধারণের সংরতি এনআইডির তথ্য ব্যবহার করে সার্ভার ডাউন করে তারা অনলাইনে টিকিট সংগ্রহ করতো বলে জানান র‌্যাবের মুখপাত্র।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে প্রতিটি টিকেট ৩-৪ গুণ বেশি মূল্যে বিক্রি করে। এই লভ্যাংশের ৫০ শতাংশ আসামিদের এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে থাকা বুকিং কর্মচারী ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহজ ডটকমের কর্মচারী-কর্মকর্তা ও আইটি বিশেষজ্ঞদের দেওয়া হতো।

কমান্ডার মঈন জানান, গ্রেপ্তার সেলিম দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তিনি কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি ‘সেলিম সিন্ডিকেটে’র মূলহোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় টিকিট কালোবাজারির দায়ে ৭টি মামলা রয়েছে এবং এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগও করেছেন তিনি। সে জামিনে মুক্তি পেয়ে আবার টিকিট কালোবাজারির কার্যক্রমে লিপ্ত হয়।

ঝিনাইদহে মিছিল সমাবেশ করেছে বিএনপি

0

ঝিনাইদহ প্রতিনিধি

দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসকাবের সামনে থেকে জেলা বিএনপির প থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মর্ডান মোড়ে গিয়ে শেষ হয়।

মর্ডান মোড়ে এক সমাবেশ করে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, কোটচাঁদপুরের আব্দুর রজ্জাক, মহেশপুরের জিয়াউর রহমান জিয়া, হরিণাকুন্ডুর আবুল হাসান, আনোয়ার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর ও মোহন বক্তব্য রাখেন।

চরে ফুটবল

0

গড়াই নদীর তলদেশে কয়েক কলোমিটার লম্বা চর জেগে উঠেছে। বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। স্কুল ছুটির অবসরে সকালেই চরে ফুটবল খেলায় মেতে উঠেছে শিশুরা। কুষ্টিায়ার খোকসার খানপুর গ্রামের গড়াই নদীর চর থেকে শুক্রবার বেলা শোয়া ১২ টায় ছবি গুলো তোলা।

 

ইউএনওর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে আনসার ব্যারাকের শৌচাগার থেকে জামাল উদ্দিন (৫৫) নামে অচেতন অবস্থায় এক আনসার সদস্যকে উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপ্তÍায় নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামাল উদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

উদ্ধারকারী আনসার সদস্য সাইদুর রহমান বলেন, জামাল উদ্দিনসহ আমরা কয়েকজন সদস্য ডিউটিতে ছিলাম। এর মধ্যে কোনো এক সময় জামাল উদ্দিন আনসার ব্যারাকের শৌচাগারে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে আনসার ব্যারাকের শৌচাগারে জামাল উদ্দিনকে পড়ে থাকতে দেখি। দ্রæত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, পরীা-নীরিার পর জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, সদর উপজেলার আনসার ব্যারাকের শৌচাগার থেকে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, আনসার সদস্যের মৃত্যুতে আমার খুব খারাপ লাগছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এছাড়া তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন তার পরিবারের মাধ্যমে জেনেছি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...