মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 346

ফেরিডুবিতে নিখোঁজ সহকারী মাস্টারের মরদেহ ভেসে উঠছে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যাওয়া ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ ভেসে উঠেছে।

ফেরিডুবির পাঁচ দিন পর সোমবার বিকালে ঘটনাস্থল থেকে ১৩ কিলেমিটার দূরে হরিরামপুরের পদ্মা নদীতে তার মরদেহ ভেসে ওঠে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।

গত বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাট থেকে ২০০ মিটার দূরে পদ্মায় নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ঘন কুয়াশায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে ফেরিটির সহকারী মাস্টার হুমায়ূন কবীরকে পাওয়া যাচ্ছিল না।

ফেরিডুবির দিনই উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কভার্ডভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরদিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে আরেকটি ট্রাক উদ্ধার করে। দুই জাহাজ মিলিয়ে রবিবার পর্যন্ত মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আরও পাঁচটি ট্রাক এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে এ দুই জাহাজের সমতা না থাকায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের ডাকা হয় আরেক উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে। সেটি গত শুক্রবার দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধার কাজ এখনও চলছে।

জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে সংসদে প্রধান বিরোধী দল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছে। দল যদি বলেন তাহলে জাতীয় পার্টিই হবে সংসদে প্রধান বিরোধী দল।

সোমবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতন বলবে সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগুতো তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই পতনের খাদে পড়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। তারা এখন সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।

তিনি বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিরে পদধ্বনি বলে অপপ্রচার করছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই টলে পড়বে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে কমিটির বৈঠকে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শৈত্যপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে কাস শুরু ১০টায়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলমান শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম এক ঘন্টা পিছিয়ে সকাল ১০টায় শুরু করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এভাবে পাঠদান কার্যক্রম চলবে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মোহাম্মদ কবির উদ্দিনের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।

এতে আরও বলা হয়, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আগের জারি করা নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

গত ১৬ জানুয়ারি মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, চলমান শৈত্যপ্রবাহে শিার্থীদের শিার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সেসব জেলার জেলা প্রাথমিক শিা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালকরা সংশ্লিষ্ট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দিতে পারবেন (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্দ্ধ না হওয়া পর্যন্ত)। এ আদেশের কার্যকারিতা ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

একই দিনে মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তর (মাউশি) থেকে আদেশ জারি করে জানানো হয়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল ও কলেজ বন্ধ রাখা যাবে।

খোকসায় প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

0

স্টাফ রিপোর্টার

শীতে গ্রাম বাংলার পিঠা পায়েস খাওয়ার উৎসব গুলো হারিয়ে যেতে বসেছে। গ্রামীন সংস্কৃতি ধরে রাখতে এক দিনের পিঠা উৎসবের আয়োজন করেছিলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উৎসবে যোগ দিয়ে ছিলেন শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের স্থানীয় কর্মকর্তা। উৎসবটি, শিক্ষা উৎসবের পরিনত হয়েছিল।

খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসবের। অভিভাবক ও শিক্ষকরা যৌথ ভাবে এই উৎসবের আয়োজন করেন। প্রদশর্নীতে শিক্ষার্থীদেরও পিঠার পসরা সাজিয়ে বসতে দেখা যায়। এ বছর উৎসবে প্রায় ৩০ পদের পিঠা পায়েস উপস্থাপন করা হয়।

বিদ্যালয় চত্বরে কয়েকটি স্টলে সকাল থেকে পিঠা প্রদশর্নী করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হুসাইন মহম্মদ বেলাল, খাইরুল ইসলাম ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনেস্ট্রোক্টর অপূর্ব লাল ভট্রাচার্য, প্রধান শিক্ষক তোরান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও বিদ্যালয়ের সহ সভাপতি আব্দুল মতিন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক গদাধর পাল বলেন, শীত এলেই গ্রাম বাংলায় পিঠা পায়েস এর উৎসব হতো। হিন্দুধর্মলম্বীদের ছিল পৌষ সংক্রান্তি। সব উৎসবই এখন নাম মাত্র হয়। শিশুরা অনেক পিঠার নাম বইতে পড়েছে, দেখেনি। শিশুদের বাস্তবদর্শনের সাথে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে তিনি এই আয়োজন করে আসছেন।

নিত্য পণ্য নিয়ে কারসাজি করলে লাইসেন্স বাতিল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ব্যবসায়ী কারসাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স বাতিল করা হবে। ব্যবসা-বাণিজ্যের ছাড়পত্র বন্ধ করা হবে। আন্তঃমন্ত্রণালয় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, এই বসাটা একটি স্বদিচ্ছার প্রকাশ। আপনাদের, আমাদের সবারই মনে রাখতে হবে, শেখ হাসিনা সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার- দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য তাদের ক্রয়মতার মধ্যে রাখা এবং যাতে সহজলভ্য হয় সে ব্যবস্থা গ্রহণ করা। কিছু কিছু েেত্র বিভিন্ন সময় বিভিন্ন কারসাজিতে কিছু কিছু জিনিসের ব্যত্যয় ঘটেছে, সে ব্যত্যয় যাতে আর না ঘটে সে ব্যাপারে যাতে পদপে আমরা নিতে পারি, কি কি পদপে নিতে পারি, সে ব্যাপারেও আলোচনা হয়েছে।

তিনি বলেন, মূল কথা হলো, বাজারে কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শর্টেজ নেই। কিন্তু কিছু মধ্যস্বত্বভোগী আছে, কিছু মতলববাজি যারা কারসাজি করে তারা আছে। সেই শ্রেণির কৃত্রিম একটি সংকটের কারণে আমরা এ ধরনের একটি বিপদে পড়ি। সুতরাং আপনারা আজ থেকে আশ্বস্ত হতে পারেন, ইনশাল্লাহ আমরা আশা করি শিগগির আমাদের ল্েয পৌঁছাতে পারবো।

ডলার সংকট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, রজমানের যেসব পণ্য আমদানি করি, গত বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৮টি প্রোডাক্টের যত এলসি হয়েছিল, এবার তার থেকে ১০-১৫ শতাংশ বেশি এলসি হয়েছে। এলসি ওপেন করার সমস্যা ঠিক না। পণ্যগুলো সময় মতো দেশে এসে পৌঁছাবে বলে আশা করছি। কোনো মধ্যস্বত্বভোগী সমস্যা না করলে দাম বাড়ার কোনো কারণ নেই। পণ্যের কোনো ঘাটতি হবে না।

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, রমজান আসছে। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখলাম, কোনো শর্টেজ নেই। রজমানের সময় যেসব আইটেম লাগে। চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে কীভাবে সিচুয়েশনকে ডিস্টাবলাইজ করা যায়। যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, যেভাবে প্রাইস লেভেলকে ধরে রাখা যায় সে কাজগুলো সরকার করছে। আমরা মনে করি চিন্তার কোনো কারণ নাই। দরকার হলে আমরা অনেক কঠোর পদেেপর দিকে চলে যাবো। দরকার হলে শাস্তিমূলক পদেেপর দিকে যাবো, কাউকে ছাড় দেবো না।

এখনো শাস্তিমূলক পদপে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, না। এখনো হয়নি।

তাহলে জরুরি বৈঠকের কারণ কী? সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পর ন্যাচারালি সবাই বলছে কী করছেন, কী করলেন?
আপনাদের টার্গেট কি শুধু রমজান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু রমজান না, রমজান নিয়ে চিন্তা আছে মানুষের মধ্যে, সেজন্য।

চালের দাম বাড়ানোর পর সরকার পদপে নিয়েছে, এটি জানানোর পর অর্থমন্ত্রী বলেন, আমরা পদপে নিচ্ছি। আলোচনা করছি, দেখছি। দেখেন আপনারা। এরই মধ্যে দাম কমেছে।

ব্যবসায়ীরা এখন ট্রাক নিয়ে জমি থেকে আলু তুলছে। তাদের লাভ হচ্ছে। বাজারে মনোপলি হচ্ছে, সেখানে কী ব্যবস্থা নিচ্ছেন, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আমরা অ্যাকশনে যাচ্ছি।

জিনিসপত্রের দাম কত দিনের মধ্যে কমবে, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, সেভাবে এটা কখনোই বলা সম্ভব না।

আমদানিকে প্রাধান্য দেবেন কি না, এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, দরকার হলে আমদানি করতে হবে, এখনো এ রকম কিছু হয় নাই।

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা্র ৮ মার্চ শুরু

0
প্রতিকী ছবি

অনলাইন আবেদন শুরু ২৯ জানুয়ারি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা দেশের ২৪ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার শুরুর তারিখ ৮ মার্চ চূড়ান্ত করা হয়েছে। অনলাইন আবেদন শুরু ২৯ জানুয়ারি। তিনটি গ্রæপের ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যবসায় শিা বিভাগের (সি ইউনিট) পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। তার পরদিন ৯ মার্চ মানবিক বিভাগের (বি ইউনিট) এবং সর্বশেষ ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের পরীক্ষা (এ ইউনিট) অনুষ্ঠিত হবে।

রবিবার ঢাকায় ইউজিসি সম্মেলন কে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবার পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হবে ২৯ জানুয়ারি, চলবে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি আগের মতোই ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি নিদ্ধারণ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জানান, ভর্তি পরীক্ষার যোগ্যতা আগের শিক্ষাবর্ষের মতোই থাকছে। এবারও সর্বনিম্ন ৩০ নম্বরকে ‘পাস নম্বর’ হিসেবে বিবেচনা করা হবে।

খেলনা

0

শিশুতোষ খেলনার পসরা সাজিয়ে চলেছে ফেরিওয়ালা। গ্রামের পর গ্রাম ঘুরে সব খেলনা বিক্রি করে তবেই সে সন্ধ্যায় ঘরে ফিরবে। পাতলা ফোমের তৈরী পাঁচমিসালি রঙ এর খেলার ফেরিওয়লার ছবিটি রবিবার সকাল ১১টা ১০ মিনিটে কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ড এলাকা থেকে তোলা।

বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ব্যবহৃত অনিবন্ধিত অবৈধ মোবাইল ফোন (হ্যন্ডসেট) শিগগির নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিটিআরসি জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ বা প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত সম্ভব হবে। পাশাপাশি মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করে শিগগির অবৈধ মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ পরিস্থিতিতে সবাইকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করে নিতে হবে।

মোবাইল কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ: কণউ ১২৩৪৫৬৭৮৯০১২৩৪৫) ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে বলেও জানিয়েছে বিটিআরসি।

১৬ জানুয়ারি দেশে অনিবন্ধিত মোবাইল ফোন (হ্যান্ড সেট) বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওইদিন তিনি বলেন, দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বিটিআরসির রয়েছে।

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্র্নিবাচিত হওয়ায় জাতিসংঘ মহাসচিব এবং আট দেশ অভিনন্দন জানিয়েছে।

দেশগুলো হলো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রাজিল ও লুক্সেমবার্গ। শুভেচ্ছা বার্তায় দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা ব্যক্ত করেছেন। খবর বাসসের।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চিঠিতে গুতেরেস লিখেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে অংশীদারিত্ব, শান্তিরা কার্যক্রমে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন ল্যমাত্রা অর্জনে যে সাফল্য বাংলাদেশ পেয়েছে-জাতিসংঘ তা গভীরভাবে মূল্যায়ন করে।’ গেøাবাল ক্রাইসিস রেসপন্স গ্রæপ ও ট্রাস্টে অংশগ্রহণের জন্যও শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অভিনন্দন বার্তায় আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’

পৃথক বার্তায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নির্বাচনে ফের জয়ী হওয়ায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই উচ্চ পদে আপনার পুনর্র্নিবাচিত হওয়া দেশের আরও অগ্রতির ল্েয আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিফলিত করে।’ দুই দেশের জনগণের কল্যাণে আগামী বছরগুলোতে দ্বিপীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও উল্লেখ করেন সিসি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অভিনন্দনপত্রে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক েেত্র শেখ হাসিনার সরকারের অর্জন উল্লেখসহ দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ব্র্রাজিল সফরের আমন্ত্রণও জানান সিলভা।

পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ ছাড়া পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হিসেবে আপনার এক দশকের বেশি দায়িত্ব পালনকালে বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির সৃষ্টি করেছে।

দেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করা হয়েছে: রিজভী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ডামি নির্বাচন করে’ বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করা হয়েছে।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলে শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেররা দেশকে দোজখে পরিণত করেছে। আমরাতো সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি। আপনারা সার্বভৌমত্ব বন্ধক রেখেছেন। দেশের সার্বভৌমত্ব বন্ধক রেখে ডামি নির্বাচন করে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছেন। আমরা যদি সার্বভৌমত্ব বন্দক রাখতাম প্রভুদের কথা শুনতাম নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না। এ দেশের জনগণ আমাদের শক্তি। তাদের ভরেই আমরা রাজনীতি করছি, কোনো প্রভুর ভরে নয়। যারা প্রভু রাষ্ট্রের ভরে রাজনীতি করে তারাই এ দেশের সর্বভৌমত্ব বিক্রি করে।’

রিজভী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি, যার কারণে সরকারের নির্যাতনের মধ্যেও আমাদের আন্দোলন চলমান। এ সরকার আমাদের দলের পুরুষ নেতাকর্মীদের ওপর জেল-জুলুম অত্যাচারতো করছেই সেই সঙ্গে আমাদের নারী নেত্রীদের ওপর ও জুলুম অত্যাচার করছে। এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...