মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 366

ঝিনাইদহে একদিকে আনন্দ অন্যদিকে বেদনাহত পরিবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থিতা ঘোষনার পর ঝিনাইদহ – ৩ আসনের আনন্দ মিছিল বের করে এ আসনের নতুন প্রার্থীর কর্মী সমর্থকেরা।

মনোনীত প্রার্থীরদেও সমর্থকেরা রবিবার বিকালে ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ শহরে আনন্দ মিছিল বেরকরেন দলটির সর্মর্থক নেতারা। তবে ব্যাতিক্রম ছিল কেবল মহেশপুর কোটচাদপুর এলাকায়। ঝিনাইদহ-৩ আসন হিসেবে পরিচিত মহেশপুরে নতুন প্রার্থী করা হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজিকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন শফিকুল আজম খান চঞ্চল।

এ ছাড়া ঝিনাইদহ-২ আসনে দলের হেভিওয়েট প্রার্থী সাইদুল করিম মিন্টুর নাম বাদ পড়ায় তার সমর্থকদের মধ্যে নীরবতা বিরাজ করে। এই আসনে তাহজীব আলম সিদ্দিী সমি পুরনায় মনোনয়ন পাওয়ায় তার সমর্থকরা রং নিয়ে হলি খেলায় মেতে ওঠে। আনন্দ মিছিল করে শহরবাসীকে শুভেচ্ছা জানায়। একই ভাবে শৈলকুপা এলাকায় দলের বর্ষিয়ান নেতা আব্দুল হাই ও কালীগঞ্জ এলাকায় আনোয়ারুল আজিম আনারের সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। এদিকে ঝিনাইদহ-৩ আসনে নৌকা প্রতিক পাওয়া সালাউদ্দীন মিয়াজি স্থানীয় আওয়ামী লীগের কোন পদে নেই। তবে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছেন দলের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।

সাধারন সম্পাদক লিটন তার মনোনয়ন পাওয়া সম্পর্কে বলেন, দলের প্রতিক যে পাবে আমরা তার নির্বাচন করবো। নৌকা যার দল তার বলে যোগ করেন সাধারন সম্পাদক। এছাড়া জেলার বাকি তিনটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঝিনাইদ-১ শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

ঝিনাইদহে স্ত্রী ও সন্তান হত্যায় দায়ে যুবকের মৃত্যুদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্ত্রী ও সন্তানকে হত্যার ঘটনায় সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত সুজন শৈলকুপা উপজেলার দোহা-নাগিরাট গ্রামের বিশারত হোসেনের ছেলে।

মামলার নথি সুত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার নোন্দীরগাতী গ্রামের সালেহা বেগমের কন্যা ইয়াসমিনের বিয়ে হয় সুজনের সাথে। পরে তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এরপর থেকেই সুজনের পরকীয়া নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ ঘটনার জের ধরে সুজন তার স্ত্রী ও সন্তানকে শশুরবাড়িতে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে সুজন অন্যদের সাথে নিয়ে স্ত্রী ও সন্তানের সাথে বিবাদে জড়াবেনা বলে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফিরিয়ে আনার ১৫ দিন পর ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সুজনের স্বজনদের কাছে ইয়াসমিনের পরিবার জানতে চাইলে তারা বলেন ওরা বেড়াতে গেছে। কিছুদিন পর সুজনের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়না। পরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ওই বছরেরই ২২ মার্চ তাদের পাওয়া যাচ্ছে না মর্মে অভিযোগ দায়ের করে ইয়াসমিন এর মা সালেহা বেগম। পরে আদালত সেটি এজাহার হিসাবে গণ্য করেন।

আদালতের নির্দেশে শৈলকুপা থানা পুলিশ জানতে পারে সুজন শেখ ফরিদপুর জেলার সদরপুর থানার মৈজদ্দি-মাতব্বরকান্দি গ্রামে আতœগোপনে আছে। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সুজন স্বীকার করে যে তার স্ত্রী ইয়াসমিনকে ফরিদপুর জেলার পদ্মানদীর তালুকের চরে শ^াসরোধ করে এবং ছেলে ইয়াসিনকে গলা টিপে হত্যা করে বালিচাপা দিয়ে রেখেছে। পরবর্তিতে পুলিশ ২০১৭ সালের পহেলা জানুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করে। স্যা প্রমান শেষে বিজ্ঞ আদালত সোমবার দুপুরে সুজন কে স্ত্রী ও সন্তান হত্যার দায়ে অভিযুক্ত করে মৃত্যুদন্ড প্রদান করেন।

হানিফের আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা মেয়র পুত্র তনু’র

0
মেয়রপুত্র তনু

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মেয়র পুত্র ক্রীড়া সংগঠক পারভেজ আনোয়ার তনু।

সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে কর্মী-সমর্থক নিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার শহিদুর রহমানের দপ্তর থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবেন। তনু কুষ্টিয়া পৌরসভার পাঁচ বারের নির্বাচিত জননন্দিত মেয়র ও আওয়ামী লীগের নেতা আনোয়ার আলীর ছেলে।

মনোনয়ন ঈত্র তোলার পর পারভেজ আনোয়ার তনু উপস্থিত সাংবাদিকদের জানান, এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বতন্ত্র ভোট করার জন্য বলেছেন। এতে কেউ বাধা দেবে না। প্রধানমন্ত্রীর এই কথাকে বিশ্বাস করে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে আমি এই আসনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

পর মোটর সাইকেল এবং গাড়ি বহর সহকারে কর্মী-সমর্থকদের নিয়ে পারভেজ আনোয়ার তনু শহরে আনন্দ মিছিল বের করেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আসনে পৌর মেয়র আনোয়ার আলীর ছেলে ক্রীড়া সংগঠক পারভেজ আনোয়ার তনু’র নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করার ঘোষণায় জেলা জুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিনিয়র নেতা জানান, মাহবুবউল আলম হানিফের সাথে আনোয়ার আলীর ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়। জেলার স্থানীয় রাজনীতি নিয়ে দ্ব›েদ্বর কারণে তাদের মধ্যে ধীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

আওয়ামী লীগের দু:সময়ে জেলায় আনোয়ার আলীর একটি আলাদা রাজনৈতিক বলয় ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে আনোয়ার আলীর আর কোন কতৃত্ব নেই। তাছাড়া তিনি বয়সের ভারে অনেকটায় ন্যুয়ে পড়েছেন। দীর্ঘ দিন ধরে জেলায় আওয়ামী লীগের রাজনীতির ষ্টিয়ারিং মাহবুব উল আলম হানিফের হাতে। পৌরসভার মেয়র পদ ছাড়া জেলার রাজনীতিতে তার আর কোন প্রভাব নেই। অন্যদিকে ছেলে পারভেজ আনোয়ার তনুও আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোন পদ-পদবিতে নেই। তিনি দুইবার জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সর্বশেষ জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠিত ঠিকাদার হওয়ার পাশাপাশি তিনি একজন ক্রীড়া সংগঠক।

দলীয় নেতা-কর্মীরা বলছেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে মাহবুব উল আলম হানিফের কোন বিকল্প নেই। কারণ হিসেবে তারা বলছেন, পর পর দুই বার কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি নির্বাচিত হওয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাঁর হাত ধরে জেলা জুড়ে যে উন্নয়নে হয়েছে স্বাধীনতা পরবর্তী কোন নেতা কিংবা সরকার তার সিঁকিভাগ উন্নয়নও কুষ্টিয়ায় করতে পারেনি। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকায় দল-মত নির্বিশেষে সবার আস্থার প্রতিক হয়ে উঠেছেন মাহবুবউল আলম হানিফ। তৃতীয় বারের মত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। হানিফ ছাড়া এ আসন থেকে মনোনয়ন তুলেছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার খাদ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন, সাধারণ সম্পাদক আজগর আলী, সংরতি মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আনজুমান লাইলা বানু এবং ইউকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খন্দকার মাহাতাবুল হক জয়। তবে তাদেও সবাইকে পেছনে ফেলে আবারও মনোনয়ন পেয়েছেন হানিফ।

মেয়র পুত্র পারভেজ আনোয়ার তনুর মনোনয়ন উত্তোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, নৌকাকে জেতানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই এর বাইরে আমরা কোন কিছু ভাবছি না। আর আমাদের নেতা মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া জেলার যে উন্নয়ন করেছেন তাতে করে দলের মধ্যে তো বটেই, দলের বাইরেও তাঁর কোন বিকল্প তৈরি হয়নি।

কুষ্টিয়ার আরো দুইটি আসনে আওয়ামী লীগের সাবেক দুই এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তারা হচ্ছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক এমপি আব্দুর রউফ।

এইচএসসিতে গড় পাসের হার ৭৮.৬৪ শতাংশ

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিরহার কিছুটা কমেছে।

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

রবিবার বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, সব শিাবোর্ড মিলিয়ে পরীায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীার্থী। শুধু ৯টি সাধারণ শিাবোর্ডে এইচএসসি পরীায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডের ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

এ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংপে তুলে দেন শিামন্ত্রী ডা. দীপু মনি, শিা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিামন্ত্রী ডা. দীপু মনি।

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিাবোর্ডে এইচএসসি পরীা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিাবোর্ডের পরীা শুরু হয় ২৭ আগস্ট।

এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিাবোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

এবছর পূর্ণ নম্বরের প্রশ্নপত্র ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীা অনুষ্ঠিত হয়েছে। তবে শিার্থীদের দাবির মুখে আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীা নেওয়া হয়।

খোকসায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

0
আনন্দ মিছিলের একাংশ

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ ৭৮ কুষ্টিয়া- ৪ আসন থেকে দ্বিতীয় আওয়ামী লীগের নৌকা প্রতিক পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের একাংশ।

রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষনা করেন। এ ঘোষনার মাধ্যমে কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জের মনোনয়ন চুড়ান্ত হয়। তিনি দ্বিতীয় বার নৌকা প্রতিক পেলেন। এর পর পরই উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা উচ্ছাসে মেতে ওঠেন। তারা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বেড় করেন। মিছিলটি প্রধান বাজার ও আশে পাশের এলাকা ঘুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত : রিজভী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

মিছিল শেষে পথসভায় বক্তব্যে ভারতের অবস্থানের সমালোচনা করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ভারত সরকার ও তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত, বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা (ভারত) বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

রবিবার সকালে ঢাকার বনানী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পথ সভায় বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আরও বলেন, তাদের (ভারত) উচিত বাংলাদেশের জনগণ যা চায়, সেটিকে সমর্থন দেওয়া।

সপ্তম দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে রবিবার সকালে রাজধানীর বনানী এলাকায় বিএনপি নেতা-কর্মীদের একটি মিছিলের নেতৃত্ব দেন রুহুল কবির এবং সেখানে পথসভায় তিনি বক্তব্য দেন। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা মূলত সমালোচনা করেন বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানের।

বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা, দুই দেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্য না থাকাসহ দ্বিপীয় বিভিন্ন বিষয়ে ভারতের ভূমিকার সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রুহুল কবির বলেন, পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রায় প্রতিদিন বিএসএফ সেখানে বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে।

বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয় উল্লেখ করে রুহুল কবির বলেন, তারা (ভারত) বাংলাদেশে একতরফা বাণিজ্য করলেও বাংলাদেশকে কোনো ব্যবসা করার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশ থেকে তারা নানা উপায়ে হাজারো কোটি টাকা রেমিট্যান্স নিয়ে যাচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের বর্তমান সরকার তাদের সবকিছু উজাড় করে দিলেও প্রাপ্তির খাতা শুধুই শূন্য।

রবিবার সকাল সাতটায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল হয়। মিছিলটি বনানী মাঠ থেকে বের হয়ে কাকলী এলাকায় এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া দলটির নেতা-কর্মীরা কিছুণ রাস্তায় অবস্থান নিয়েও বিােভ করেন।

এ মিছিল ও সমাবেশে বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মীর নেওয়াজ আলী পারভেজ রেজা, খন্দকার আবুল কালাম প্রমুখ।

আওয়ামী লীগের মনোনয়ন থেকে ঝড়ে পরা এমপিরা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। ইতোমধ্যে ২৯৮টি আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়েছে। এ তালিকায় বেশ কিছু নতুন মুখ স্থান করে নিতে পেরেছেন। তবে একাদশ সংসদের বেশ কয়েকজন এমপি মনোনয়ন পাননি।

রবিবার বিকালে ২৯৮টি আসনে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চূড়ান্ত তালিকায় এসেছে অনেক নতুন মুখ। আর বাদ পড়েছেন একাদশ সংসদের বেশ কিছু বর্তমান এমপি।

চূড়ান্ত তালিকায় দেখা গেছে, একাদশ জাতীয় সংসদে থাকা যশোর-২ আসনের সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দিন, মাগুরা-১ আসনের সাইফুজ্জামান শিখর ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মনোনয়ন পাননি।

মনোনয়নের চূড়ান্ত প্রার্থিতায় পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। রাজধানীর ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। আর ঢাকা-১১ আসনে রহমতুল্লাহর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ওয়াকিল উদ্দিন।

ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলামকে এ বছর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এই আসনে মনোনয়ন পেয়েছেন হারুনর রসীশ মুন্না।

এ ছাড়া ঢাকা -৪ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম। আসনটির বর্তমানে সংসদ সদস্য জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা-৮ আসনে মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ১৪ দলের শরিক ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ঢাকা দণি সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে এবার ঢাকা-৬ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মনোনয়ন দেয়া হয়েছে বড় ছেলে সোলায়মান সেলিমকে। আর ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগের নেতা মাইনুল হাসান খান। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আগা খান।

এ ছাড়া সারা দেশের প্রতিটি বিভাগেই অনেক নতুন মুখ মনোনয়ন দৌড়ে নিজের স্থান করে নিয়েছেন।

কুষ্টিয়ায় আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী হলেন

0

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি আসনের চুড়ান্ত মনোনিত প্রার্থীদের নাম ঘোষনা করেছে।

রবিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩শ আসনের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করেন।

কুষ্টিয়ার চার আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের দলীয় চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। দল থেকে চুড়ান্ত মনোনিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া- ১ আসন আ স ম ছরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এবং কুষ্টিয়া- ৪ আসনে সেলিম আলতাফ জর্জ রয়েছেন। তবে কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী থাকায় আসনটিতে কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি।

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৫ ঘন্টায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারে চারজনসহ মারা গেছেন ৫ জন। সাতীরায় নিহত হয়েছে ভারতীয় দম্পতি।

শনিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

রাজশাহীর পুঠিয়া বেলপুকুরে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত হয়েছেন। আহত আরও বেশকয়েকজন। পুলিশ জানায়, হতাহতদের মধ্যে কয়েকজন চিকিৎসার কাজে রাজশাহী আসছিলেন।

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া এলাকায় গ্যাসলাইন স্থাপনের কাজ চলছিল। যেখানে ছিলেন প্রায় ৩০জন শ্রমিক। চট্টগ্রামমুখী দ্রæতগতির ট্রেইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শ্রমিক মারা যান। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো একজনের। নিহতরা হলেন পাবনার আলমগীর হোসেন, শফিকুল ইসলাম ও মাসুদ মিয়া। আটক করা হয়েছে দুর্ঘটনার জন্য দায়ী ট্রেইলারটিকে।

সকালে সাতীরায় বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারের। এতে ঘটনাস্থলেই মারা যান ছবি বিশ্বাস ও অসীম কুমার। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেট কার চালককে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা ভারতের রেলপথ মন্ত্রণালয়ে কাজ করতেন।

ফেনীর ফুলগাজীতে যাত্রী নিয়ে আমজাদহাট ইউনিয়ন বাজারে যাচ্ছিলো একটি সিএনজি চালিত অটোরিকশা। শনিরহাটে পৌঁছালে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জনের মৃত্যু হয়।

গাজীপুরে টহল পিকআপ ভ্যান উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন উপ পরিদর্শকসহ আরও দুজন। এছাড়া মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন।

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের আজাদ ফকিরের ছেলে আসাদুল্লাহ আল গালিব (২০) ও গালিবের চাচাতো ভাই রাজাই ফকিরের ছেলে রিমন ফকির (২২)। সম্পর্কে তারা চাচা ভাতিজা।

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৪ জন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের লাবলু মল্লিকের ছেলে রায়হান মল্লিক (১৮) ও শহীদ মল্লিকের ছেলে শানাল মল্লিক (১৮)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার খাদে পড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুরের হেলালের পুকুরপাড়ে এ ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বানুপালের ছেলে বাবু পাল (৬৫), ও ঈশ্বরগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার লোকমান হোসেনের মেয়ে জানাতুল (১১)।

লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবিজ উদ্দিন মুন্সি (৫০) নামে এক ইমাম নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেতাকর্মীদের রাস্তায় নামতে বললেন রিজভী

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফার দাবিতে সপ্তম বারের মতো দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধে নেতাকর্মীদের ‘দুর্জয় সাহস’ নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

শনিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ আহ্বান জানান।

রবিবার ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হবে, চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। তফসিল বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকে এটি হবে সপ্তম দফার অবরোধ কর্মসূচি।

রিজভী বলেন, আগামীকাল থেকে শুরু হবে আবারও নিরবিচ্ছিন্ন ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে গণতন্ত্রমনা মানুষ, সাধারণ জনগণ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা দুর্জয় সাহস নিয়ে রাজপথে এগিয়ে যাবে এ প্রত্যয়, এ আশাবাদ আমি ব্যক্ত করছি। এ আন্দোলনে আপনি, আমি, আমরা একা নই। আমাদের সবার অংশগ্রহণে এক দফার আন্দোলন আরও বিস্তৃতি, বেগবান ও তেজোদীপ্ত হবে। মনে রাখবেন, দেশের গণতন্ত্রকামী মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না, এদের পতন হবেই।

রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচন জনগণ তাদের রাষ্ট্র পরিচালনার ভার পরবর্তী মেয়াদের জন্য কাদের হাতে অর্পণ করতে চায় তা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের আলোকে নির্ধারণ করে দেয়। সেই নির্বাচনকে এখন হাসি-তামাশা, বাণিজ্য ও প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের কাছ থেকে তাদের প্রতিনিধি নির্বাচনের মতা ছিনিয়ে নেওয়া হয়েছে। আর জনপ্রতিনিধিত্ব এখন শেখ হাসিনার দান-দণিা, খয়রাত, বিলি-বণ্টন, ভাগ-বাটোয়ারা, উপহার-করুণায় পরিণত হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে টার্গেট করে করে অর্থ এবং এমপি বানানোর প্রলোভনে কিংসপার্টি-ভূঁইফোড় পার্টিতে রাজনৈতিক নেতাদের ঢোকানো হচ্ছে। তবে কোনো নীতিবান, আদর্শবাদী, দেশপ্রেমী রাজনীতিককে তারা নিতে পারছে না। কতিপয় ডিগবাজিমার্কা-ভ্রষ্টচারী রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচনী রঙ্গমঞ্চের অভিনেতা বানাতে কব্জা করেছে।

বিএনপির এ নেতা বলেন, এই প্রতারক মাফিয়া সরকার একদিকে বলছে নির্বাচনে আসুন, অন্যদিকে বিএনপিসহ বিরোধী দলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ আন্দোলনে সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করে বেছে বেছে কারাদন্ড দেওয়া হচ্ছে। পুরোনো মামলায় সাজা দেওয়ার হিড়িক শুরু হয়েছে। নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে দুই বছরের নিচে কারো সাজা হচ্ছে না। কারণ দুই বছরের সাজা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিবন্ধক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২৫ গ্রেফতার এবং ১৩টি মামলায় ১ হাজার ৪৩৫জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারাদেশে ৪২০০ নেতাকর্মী গ্রেফতার এবং ১৩৮টি মামলায় ১৬ হাজার ১২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...