মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 376

সংবিধানে লেখা নেই বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে- ফারুক খান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসির সংলাপ শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এ কথা সংবিধানে লেখা নেই। যাদের জনসমর্থন নেই, তারা নির্বাচনে আসবে না।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, বিএনপি যে কর্মসূচি দিচ্ছে সেটি রাজনৈতিক কর্মসূচি নয়, এগুলো সহিংসতার কর্মসূচি। এগুলোকে ‘টেরোরিস্ট অ্যাকশন’ বলা যেতে পারে।

নির্বাচন কমিশনের চিঠি নেওয়ার মতো বিএনপির কার্যালয়ে কেউ নেই এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফারুক খান বলেন, এটি বিএনপির জন্য লজ্জাজনক।

ফারুক খান আরো বলেন, সংবিধান সম্মতভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। আগামীতে ভোট আরও সুষ্ঠু হবে, যখন ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নির্বাচন কমিশন উৎসাহ প্রদান করবে।

সকালে নির্বাচন কমিশনের সভাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুুতি সম্পর্কে জানাতে এবং মতামত জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, শনিবার সকাল সাড়ে ১০টায় ২২টি এবং বিকেল ৩টায় ২২টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা। তবে সকালের সংলাপে ১৫টি দল উপস্থিত হওয়ার কথা নিশ্চিত করে। এছাড়া সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়েছে তিনটি দল এবং সিদ্ধান্ত পাওয়া যায়নি তিনটি দলের। অন্যদিকে, বিকালের সংলাপে ১৪টি দল আসতে সম্মত হয়েছে। সম্মতি দেয়নি চারটি দল এবং সিদ্ধান্ত পাওয়া যায়নি চারটি দলের।

নির্বাচন কমিশনে গিয়ে জানা গেছে, সকালের সংলাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা ১৫ দলের মধ্যে ১৩টি দল অংশগ্রহণ করেছে। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃনমুল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, মুসলিম লীগের একাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

এলডিপি, বিজেপি কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ বিএমএল, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি ও খেলাফত মজলিসের প্রতিনিধিরা অংশ নেয়নি।

কুমারখালীতে দুর্ঘটনায় নিহত ১, আ.লীগ নেতাসহ আহত ৪

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুই আওয়ামী লীগ নেতাসহ আহত হয়েছেন আরো চারজন।

শনিবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন ও বাটিকামারা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর সামাদ (৬৫)। তিনি কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত হোসেন আলীর ছেলে।

আহতরা হলেন – চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৬০), বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর (৭০), রাজবাড়ী জেলার কালুখালীর মোহনপুর এলাকার আজিজ মোল্লার ছেলে হৃদয় আহমেদ লিপু (৩০) ও মফিজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বেলা একটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের বাটিকামারা এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দুই আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আরো জানা গেছে, একই সময় আব্দুস সামাদ বাইসাইকেল চালিয়ে আঞ্চলিক মহাসড়ক পাড় হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত চিড়ার মিলে যাচ্ছিলেন। সেসময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে সামাদ, মোটরসাইকেল চালক লিপু ও আরোহী জসিম আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামাদ মারা যান।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম জামিলা জানান, প্রায় একই সময়ে দুই দুর্ঘটনা ৫ জন রোগী হাসপাতালে আসে। তারমধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরদুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আসিফ ইকবাল জানান, পৃথক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। পুলিশ আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

প্রেমিকের সামনেই ফাঁস নেন হিমু

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমুর ‘আত্মহত্যার’ ঘটনায় তার প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ওরফে উরফি জিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটক উরফি জিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, অভিনেত্রী হিমু অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গত ৪ মাসে প্রায় ২১ লাখ টাকাসহ ২-৩ বছরে অন্তত ৪০ লাখ টাকা খুইয়েছেন। এর আগেও প্রেমিক উরফি জিয়াকে ৩/৪ বার আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) নিজেদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে হিমু বলেছিলেন আত্মহত্যা করবেন। তবে উরফি জিয়া পাত্তা দেননি। পরে জিয়ার সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি আরও জানান, হিমু আত্মহত্যার ঘটনায় উরফি জিয়াকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। এর পরিপ্রেেিত শুক্রবার বংশাল থেকে উরফি জিয়াকে গ্রেফতার করা হয়।

উরফি জিয়াকে প্রাথমিক জিজ্ঞসাবাদের ভিত্তিতে তিনি জানান, ২০১৪ সালে হিমুর খালাতো বোনের সঙ্গে জিয়ার বিয়ে হয়েছিল এবং কিছুদিনের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পারিবারিক আত্মীয়তার সম্পর্কের সুবাদে জিয়ার সঙ্গে হিমুর পরিচয় হয়। হিমুর খালাতো বোনের সঙ্গে জিয়ার বিবাহ বিচ্ছেদ হলেও হিমু আর জিয়ার মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

হিমুর ২০০০ সালে বিয়ে হয় ও ২০০৫ সালে বিচ্ছেদ হয়। পরে তৌফিক নামে একজনের সঙ্গে সম্পর্ক হয়। তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। তবে ২০১৭-১৮ সালে তৌফিক সুইসাইড করেন। এরপর হিমু মানসিকভাবে বেশ ভেঙে পড়েন। এরপর থেকেই জিয়ার সঙ্গে হিমুর সম্পর্ক হয়।

২০২০ সালে জিয়া অন্যত্র বিয়ে করলেও হিমুর সঙ্গে বিভিন্নভাবে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। এরমধ্যে গত ৪ মাস আগে থেকে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে জিয়া ভিকটিমকে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন।

বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বাড়বিতন্ডা হতো। এছাড়া গত ২/৩ বছর ধরে হিমু বিগো লাইভ অ্যাপে আসক্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ অপচয় করেছে বলে জিয়াউদ্দিন জানায়। এসব বিষয় নিয়েও বিভিন্ন সময় তাদের মধ্যে বাগবিতন্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হতো।

জিয়া জিজ্ঞাসাবাদে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় জিয়া হিমুর উত্তরার বাসায় যান। পরবর্তী সময়ে অনলাইন জুয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে হিমু ও জিয়ার মধ্যে বাগবিতন্ডার একপর্যায় হিমু ভাঙচুর করেন। হিমু রুমের বাহিরে থেকে একটি মই এনে রুমে ঢোকেন। রুমের সিলিং ফ্যান ঝোলানোর হুকে আগে থেকেই বেঁধে রাখা প্লাস্টিকের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন বলে তাকে হুমকি দেন।

তবে জিয়াউদ্দিন র‌্যাবকে জানান, হিমু আগেও ৩/৪ বার আত্মহত্যা করবে বলে জানালেও পরবর্তী সময়ে আত্মহত্যা করেননি। এবারও আগের মতো আত্মহত্যা করার ব্যাপারে জানালে বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু কিছুণ পর দেখেন হিমু সত্যি সত্যি গলায় ফাঁস দিয়েছে। তখন হিমুকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এসময় জিয়া পাশের রুমে থাকা হিমুর মেকআপ আর্টিস্ট মিহিরকে ডেকে আনেন। পরবর্তী সময়ে মিহির রান্নাঘর থেকে একটি বটি এনে রশি কেটে তাকে নিচে নামান।

জিয়া, বাসার দারোয়ান এবং মিহিরের সহায়তায় হিমুকে বাসা থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক সুইসাইড কেইস বলে পুলিশ ডাকার কথা যখন বলেন, তখনই হিমুর দুুটি মোবাইল ও গাড়ি নিয়ে পালিয়ে যান জিয়া।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, মোহাম্মদ জিয়াউদ্দিন ‘ও’ লেভেল শেষ করে টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা করতেন। হিমুর গাড়ি নিয়ে পালিয়ে গিয়ে তার উত্তরার বাসার পার্কিংয়ে রেখে দেন। এরপর মোবাইল ২টি বিক্রির উদ্দেশ্যে নিয়ে রাজধানীর বংশাল এলাকায় যান। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, মৃত্যুর কারণ পরিপূর্ণ তদন্তের পর জানা যাবে। ঘটনার সময় জিয়া হিমুর রুমেই খাটে বসা ছিলেন বলে জানিয়েছেন। এর আগে ৩-৪ বার আত্মহত্যার হুমকি দিয়েছেন বলে এবার পাত্তা দেননি জিয়া। এরমধ্যেই ‘আমি কি মরতে পারি না, দেখ পারি কি না’ বলে হিমু দড়িতে ঝুলে পড়েন। জিয়া ও হিমুর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ চালাচালি পাওয়া গেছে।

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক রান্না ঘরে

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের বাড়িতে ঢুকে পড়লে ট্রাকের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালের দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ।

এ দুর্ঘটনায় নিহত ট্রাক চালক সোহেল রানা (৩৫) উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মোকলাছুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে।

বাড়ির রান্নাঘরে আঘাত করে ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায়। ট্রাক চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে দুর্ঘটনা সময় রান্নাঘরটিতে বাড়ির কেউ না থাকায় তারা হতাহত হননি। আর ট্রাকে থাকা অন্য দুজন দুর্ঘটনার পর আহত অবস্থায় পালিয়ে যান। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

শোক আর শ্রদ্ধায় চার জাতীয় নেতাকে স্মরণ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আটচল্লিশ বছর আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনে শোক আর শ্রদ্ধায় স্মরণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিনটি উপলে শুক্রবার সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান নেতারা। ১৫ আগস্ট নির্মম হত্যার শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা ফুলের পাপাড়ি ছড়িয়ে দেন এবং মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় জাতীয় নেতাদের স্মৃতির প্রতি।

একই সময়ে রাজশাহীতে এ এইচ এম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব-উল হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে বিএনপি অবরোধ ডেকেছে : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরেন, বাসে আগুন, ভাঙচুরের মতো অপকর্ম করতেই বিএনপি অবরোধ ডেকেছে।

শুক্রবার জেলহত্যা দিবস উপল্েয ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কিছু ভাড়া করা লোক আছে যারা দলের ভেতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী। আর তাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে।

তিনি বলেন, ২৮ অক্টোবর আবারও প্রমাণ হয়েছে সা¤প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এরাই জাতির প্রধান দুশমন।

বিএনপি নেতাদের আটক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের আটক করা কি দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না? অপরাধ করলে বিচার হবে।

তিনি আরও বলেন, সেদিন বিএনপি ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল, কীভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল।

বিএনপি নেতা খসরু ও স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের বিরুদ্ধে ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন নিহত পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যার অভিযোগ রয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে বিএনপির ওই নেতাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মতিঝিল জোনের ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম।

বিএনপির নেতাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবীরা। উভয়পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী জামিন আবেদন নামঞ্জুর করে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া গুলশানের একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়। এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, নিপুণ রায়, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ম্যাজিস্ট্রেটের হস্তেেপ বাল্য বিয়ে পন্ড হলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

বধূবেশে সাজানো ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো। বাল্যবিয়ের অপরাধে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে শুক্রবার বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। এছাড়াও প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দিবেনা-এই মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবক। আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত। আদালতকে সহযোগীতা করে থানা পুলিশ।

কন্যাপক্ষ জানায়, গত ২৯ অক্টোরব নোটারী পাবলিক করে আদালতের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৫) এর সাথে কুষ্টিয়ার হরিপুর এলাকার এক ব্যবসায়ীর (৩০) পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। শুক্রবার আনুষ্ঠানিক ও সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয়।

এ বিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বিয়ের আসর ভেঙে দেওয়া হয়। বাল্য বিয়ের আয়োজন করায় বরকে বাল্য বিবাহ নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিয়ে দিবেনা-এই মর্মে অভিভাবকদের মুচলেকা ও ভূয়া বিয়ের কাগজপত্রাদি জব্দ করা হয়।

তদন্তে যার বিরুদ্ধে যে অভিযোগ, তার বিরুদ্ধে সেই মামলা হবে- আইজিপি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

হত্যা ও নাশকতার মামলার বিষয় গুলো তদন্তনাধীন রয়েছে। তদন্তে যে তথ্য আসবে, যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে, তার বিরুদ্ধে সেই মামলা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি আরো বলেন, যাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায় তাহলে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ২য় দণি এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতার’ উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

পুলিশের যেই প্রশিণ ও সামর্থ্য আছে, সেটি দিয়ে বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল অটুট এবং চাঙা রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যার বিরুদ্ধে যেই অভিযোগ, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সময় বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কেউ উদ্যোগ গ্রহণ করেনি। পুলিশ তদন্ত করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করছে।

হামলা ও নাশকতায় পুলিশ সদস্য নিহত-আহত হওয়ার ফলে আগামীতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইজিপি বলেন, পুলিশ বাহিনী দেড়শ বছরের একটি পুরোনো প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রায় সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও দায়িত্ব থেকে পিছপা হবে না পুলিশ। যেকোনো উসকানির মুখে দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করবে পুলিশ। বাহিনীর যারা আহত হয়েছে, তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এতে পুলিশের মনোবল অটুট আছে।

আইজিপি বলেন, পুলিশ বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। গত ২৮ অক্টোবরও সেই ভাবেই দায়িত্ব পালনে প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ করেই দেখা গেল সেখানে কিছু বাসে আগুন দেওয়া শুরু। পথচারীদের ওপর আক্রমণ, কিছু রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়।

কুমারখালীতে ইউপি সদস্যসহ বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে পুলিশের দায়ের করা বিশেষ মতা আইনের মামলায় একজন ইউপি সদস্যসহ বিএনপির ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আটকদের প্রীজনভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন – পান্টি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য রাজু আহমেদ (৫৮), পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসাবুল বকুল বিশ্বাস (৫৩) সহ বিএনপির সদস্য ও কর্মী মামুনুর রশীদ মঞ্জু (৫৮) রবিউল বিশ্বাস (৫৮), সিরাজুল ইসলাম (৬৩), মকুল হোসেন (৪০), আনছার আলী বিশ্বাস (৬০) ও গফুল আলী বিশ্বাস (৬০)।

এ তথ্য নিশ্চিত করে থানার ওসি আকিবুল ইসলাম বলেন, রাতে অভিযান চালিয়ে বিশেষ মতা আইনে ৮ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে। হরতাল – অবরোধের নামে যেকোনো প্রকার নাশকতা প্রতিরোধে পুলিশ সার্বণিক মাঠে কাজ করছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...