বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 385

সরকারের ওপর আস্তা রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই। তারা চাইলে তারাও করুক। কোনো আপত্তি নেই।

তিনি বলেন, আমরা সংলাপের পক্ষে। দল-মত নির্বিশেষে আলাপ করেছি। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।

মন্ত্রী বলেন, নির্বাচন একটা খেলা। বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়। গণমাধ্যমও তাদের উসকানি দেয়।

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশিয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শির্ষক সেমিনার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এখন শুধু আমরা নই। জাতীয় ও আন্তর্জাতিক শক্তি যারা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ তারা সবাই একই কথা বলছেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর।

রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশিয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ও ‘নো কমেন্টস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

প্রধানমন্ত্রী চাইলেও এবার ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না বলে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিনা ভোটারের মাধ্যমেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সেটা এবার হবে না। ২০১৪ সাল, ২০১৮ সালে যেটা করেছেন সেটা ২০২৪ সালে করতে পারবেন না। কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে সেটা সম্ভব হবে না।

‘যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই’ গত শনিবার ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন, যারা এভাবে কথা বলে তারা জনগণকে তোয়াক্কা করেন না। নির্বাচন হতে হবে জনগণের জন্য। সেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আসল কথা হচ্ছে, শেখ হাসিনা বলে দিয়েছেন- তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এ দেশের রাজনৈতিক দলগুলো যাই বলুক, তার সোনার হরিণ চাই। মতায় কাউকে যেতে দেবেন না। পুরো সংকটটা ওই জায়গায়।’

মির্জা ফখরুল বলেন, কিছু কিছু লোক আছেন যারা সবসময় হতাশায় ভোগেন। মাঠে থাকলে এই হতাশা আসে না। তবে বিএনপির কোনো মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা দেখেন না। আন্দোলন যারা করছেন তাদের মধ্যে কোনো হতাশা দেখেন না।

প্রধানমন্ত্রী সম্পূর্ণ বেআইনিভাবে মতা জরবদখল করে রেখেছেন দাবি করে বিএনপি মহাসচিব আরও বলেন, জোর করে মতায় বসে আছেন। এবারও তিনি একই কায়দায় তপসিল পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এখন সিদ্ধান্ত এদেশের জনগণের।

সেমিনারের শুরুতে একটি তথ্যচিত্রের মাধ্যমে দলীয় সরকারের অধীনে ২০১৮ সালের নির্বাচন কেমন ছিল তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ‘নো কমেন্ট’ সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। গ্রন্থটি সম্পাদনা করেন আলোকচিত্রী সাংবাদিক বাবুল তালুকদার। ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন লেখকের লেখা নিয়ে এ গ্রন্থটি প্রকাশ করা হয়।

সেমিনারে সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ২০১৮ সালের নির্বাচনে কার্যত ভোট হয়েছে আগের রাতে। এটা দুঃখজনক, কলঙ্কময়। বাংলাদেশের মানুষ নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। এই বইটি বাংলাদেশের ভুয়া নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সংকলন। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনের নামে বাংলাদেশে যে চরম প্রতারণা হচ্ছে, তা তুলে ধরা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক অধ্যাপক বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিএনপির মনিরুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল জবিউল্লাহ, নাসের রহমান, হারুনুর রশীদ, শামা ওবায়েদ, এবিএম আশরাফ উদ্দিন নিজান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে পৌনে ৫ শতাধিক মন্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। দূর্গা প্রতিমা আকর্ষনীয় করতে ব্যাস্ত কারিগররা। এবছর জেলায় প্রায় পৌনে ৫ শতাধিক মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। শৈলকুপা উপজেলায় ১৩৭ সর্বাধিক মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

আগামী ২০ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ঝিনাইদহের পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শেষ সময়ে দোকানে দোকানে ক্রেতার ভীড় বেড়েছে।

এ বছর জেলায় ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ উপল্েয চলছে প্রশাসনের কড়া নজরদারী। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন দুর্গাপূজা উপলে ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ প্রতিটি পূজা কমিটির সাথে সম্প্রীতি সভা করেছেন।

জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে ঝিনাইদহ সদর উপজেলায় ১১৯, শৈলকুপায় ১৩৭, হরিণাকুন্ডুতে ৩৩, কালীগঞ্জে ৯৯, কোটচাঁদপুরে ৪৫ ও মহেশপুর উপজেলায় ৫৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব মন্দিরে প্রতিমা তৈরী শেষ পর্যায়ে।

শহরের পাগলাকানাই ও হামদহ কালীমন্দিরে গিয়ে দেখা যায় শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এবারে জেলায় ৪৮৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, দুর্গাপূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও পুলিশী টহল জোরদার করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় এই উৎসবে কোন বিশেষ গোষ্ঠী বা মহল কর্তৃক ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে। দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের প থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসব ঘিরে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে এই আশা তিনি ব্যক্ত করেন।

কুমারখালীতে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে দলের একাংশের নেতারা ।

শনিবার দুপুরে কুমারখালী – খোকসা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি বাসস্টান্ড, স্টেশনবাজার, থানা মোড়, গণমোড়, হলবাজার, শহীদ গোলাম কিবরিয়া সেতু প্রদণি করে। পরে সেতু এলাকায় এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুভাষ দত্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ প্রমুখ ঊক্তব্য রাথেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। সেই উন্নয়ন সকল জনসাধারণের মাঝে পৌছে দিতে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছি। এই আয়োজন আসন্ন নির্বাচন উপল্েয আমার আগাম বার্তা প্রদান।

তিনি আরো বলেন, দেশে যথা সময়েই নির্বাচন হবে। শেখ হাসিনা যোগ্য লোককেই নৌকার মনোয়ন দিবেন। আমি একজন নৌকার মনোয়ন প্রত্যাশী।

ঝিনাইদহে পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন জেলা শাখার সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌরসভা এলাকায় মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পৌরসভার কাউন্সিলর মহিউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল।

বাংলাদেশ পৌর কাউন্সিল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মধু, মাধবদী পৌর সভার কাউন্সিলর ও সংগঠনের নির্বাহী সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ও নাটের পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ও কেন্দ্রীয় সহ-সভাপতি রিণা নাসরিন ও ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহম্মেদসহ জেলার ৬ উপজেলার কাউন্সিলররা বক্তব্য রাখেন।

ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পৌরসভার উন্নয়নে কাউন্সিলরদের ভুমিকা অপরসীম। ওয়ার্ডের ভোটাররা এলাকার উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে থাকেন। কাজেই ওয়ার্ডের উন্নয়নে অপনাদের সহয়তা দরকার হয়।

তিনি পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি, প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের কার্যালয় নির্মান, পৌর কাউন্সিলরদের মন্ত্রনালয় থেকে পরিচয়পত্র প্রদান, সম্মান ও পদ মর্যাদা নির্ধারণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার ৮০ শাতাংশ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ ৬ দফা দাবী তুলে ধরেন।

হাঁস খুজতে যাওয়ার আনসার ভিডিপি’র সদস্য হামলায় আহত

0

স্টাফ রিপোর্টার

সিরাজপুর হাওড় নদীতে ছেড়ে দেওয়া হাঁসের মধ্য ৪ টি হাঁস আটকা পরে নদীর ওপারের এক বাড়িতে। সেখান থেকে হাঁস ফিরে পেতে ব্যর্থ হয়ে নিজের বাড়িতে বিলাপ করছিলেন আনসার ভিডিপি সদস্য শরিফা খাতুন (৩৫)। এমন সময় প্রতিপক্ষ তাকে বাড়ি থেকে তুলে রাস্তায় নিয়ে গিয়ে পিটিয়ে আহত করেছে বলে তিনি অভিযোগ করেন।

কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে শুক্রবার দিনগত রাত ১০টার দিকে নিজের বাড়িতে হামলার শিকার হন আনসার ভিডিপি সদস্য শরিফা খাতুন। তিনি স্বামী পরিতক্তা। তার বাবার নাম শুকুর মোল্লা। ঘটনার রাতে প্রতিবেশীরা আহত শরিফাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই ঘটনায় প্রতিপক্ষের আমেনা খাতুন (৪৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , শুক্রবার বিকালে বাড়ির পাশের হাওড় নদীতে ছেড়ে দেওয়া শরিফা খাতুনের ৮টি হাঁসের মধ্যে ৪ টি হাঁস বাড়ি ফিরে আসে। তিনি বাঁকী হাঁসের সন্ধানে বেড় হন। রাতে নদীর ওপারের একতারপুর গ্রামে মৃত সামসের আলীর স্ত্রী আমেনা খাতুনের ঘরে হারিয়ে যাওয়া হাঁসের সন্ধ্যান পান। হাঁস উদ্ধারে ব্যর্থ হয়ে নিজের বাড়ি ফিরে শরিফা বিলাপ করছিলেন। এমন সময় আমেনা খাতুনের লোকেরা আনসার ভিডিপি সদস্য শরিফা খাতুনের বাড়ি থেকে ধরে রাস্তায় নিয়ে গিয়ে বেধরক মারপিট করে। এক পর্যায়ে আহত শরিফা হামলাকারিদের কাছ থেকে ছুটে গিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।

প্রতিপক্ষের হামলায় আহত শরিফা হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, রাতে নদী সাতরে বাড়ি ফিরে ভেজা পোশাকে হাঁসের জন্য বিলাপ করছিলেন। এ সময় ৪জন মহিলাসহ ১০/১৫ জন ছেলে মানুষ তার বাড়িতেহামলা করে। তাকে টেনেহিঁচরে রাস্তায় নিয়ে যায়। জিগা গাছের কাঁচা ডাল দিয়ে প্রায় আধাঘন্টা ধরে মারপিট করে। তার চিৎকারে প্রতিবেশীরা রাস্তায় দাঁড়িয়ে নিরব দর্শকের মত দেখেছেন। হামলা কারীদের ভয়ে কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেন নি। পরে হামলাকারিদের হাত থেকে ছুটে প্রতিবেশী বাবলুর ঘরে গিয়ে পালান। সেখান থেকে তাকে ধরে আনার চেষ্টা করে হামলা কারীরা। রাতে ওই প্রতিবেশী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসেন। ডাক্তার তাকে ভর্তি করে রাখেন। তিনি মামলা করেনি। তবে পুলিশকে জানিয়েছেন।

আনসার ভিডিপি সদস্য শরিফা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই হাসপাতালে ভর্তি হন প্রতিপক্ষের বৃদ্ধা আমেনা খাতুন (৪৮)। শনিবার দুপুরে তার সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি হাসপাতল থেকে আত্মগোপন করেন।

আমেনা খাতুনের পরিবারের লোকদের পাওয়া যায়নি। তবে শরিফার উপর হামলার ঘটনায় আটক আনোয়ার স্ত্রী লাকী খাতুন দাবি করেন, তার স্বামীকে বিনা কারণে পুলিশ নিয়ে গেছে। তার দোকান ও বাড়ি থেকে হামলার স্থান প্রায় পৌনে এক কিলোমিটার বলেও তিনি দাবি করেন।

জানিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর নিবির সরকার আনসার ভিডিপি নারী সদস্য শরিফার উপর হামলার কথা শোনেন নি। তবে তিনি শুনেছেন আনোয়ার নামের একজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু কি কারণে ধরে নিয়ে গেছে। সে বিষয়ে তিনি জানেন না।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অর্থপাচারে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে: ফখরুল

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি, অর্থপাচার করে লুটেরারা দেশের অর্থনীতি ‘ফোকলা’ বা ‘ফাঁপা’ করে ফেলেছে।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিগত ১৫ বছরের অর্থনীতির অবস্থা তুলে ধরে তিনি এ অভিযোগ করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল বলেন, এটা একদম পুরোপুরি একটা হলফ, ফাঁপা একটা বিষয়। অর্থনীতি ফোকলা হয়ে গেছে। প্রকৃতপে পুরো সম্পদ তারা লুট করে নিয়ে চলে গেছে। সেই সম্পদ বিদেশে নিয়েছে। বিভিন্ন পত্রিকা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মারফত আমাদের জানামতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট করেছে এ লুটেরা চক্র।

তিনি বলেন, এখানে এই লোকগুলোর (মতাসীনদের) কোনো নতুন বিনিয়োগ নেই, কোনো নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যার ফলে দারিদ্র্য দারিদ্র্যই থেকে যাচ্ছে এবং মানুষের যে আয়ের ফারাকটা, বৈষ্যমটা যেটা সেটা দিনে দিনে বাড়ছে। এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, এখন একটা পয়েন্ট অব রিটার্নে গিয়ে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব বলছে, এখানে দুটি সোসাইটি তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে খুবই বড়লোক শ্রেণি যারা বিদেশে যায়, দামি গাড়িতে চড়ছে। অন্যদিকে এই গুলশানেই দেখবেন সিগন্যালগুলোতে ভিার হাত বাড়িয়ে দিচ্ছে অসংখ্য মানুষ তারা তাদের প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারে না। এটাই বাস্তবতা।

বিএনপি মহাসচিব বলেন, আর্থিক খাতসহ দেশে আইনের শাসন ও সার্বিক শৃঙ্খলার অন্যতম প্রধান শর্ত হচ্ছে জবাবদিহি। যেহেতু বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই, তাদের হাতে আমাদের এই দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিচারব্যবস্থা কোনো কিছুই নিরাপদ নয়। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান- আসুন বাংলাদেশে একটি সত্যিকার জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার ল্েয চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে অংশগ্রহণ করি এবং দুঃসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটিয়ে একটি নিরপে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপে ও অংশপ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করি, তাহলেই ভবিষ্যতে গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সরকার ব্যাংকিং সেক্টর তথা সামগ্রিক অর্থনীতিকে চরম বিপর্যয় থেকে উদ্ধার করে টেকসই উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সম হবো।

মির্জা ফখরুল আরও বলেন, ব্যাংকিং খাত নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের কারণেই আমাদের অর্থনীতির মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারছে না। মূলত সরকারের পলিসিগত বা রাজনৈতিক দুর্বলতা এবং ব্যক্তিস্বার্থ বা সর্বগ্রাসী লুটপাট আমাদের অর্থনীতির জীবনীশক্তিকে ক্রমেই ধ্বংস করে দিচ্ছে। যার সর্বশেষ সংযোজন কেবল দুর্নীতি ও রাজনৈতিক স্বার্থে বিভিন্ন নামে একটি বিশেষ গ্রæপ তথা ইচ্ছাকৃত লোন ডিফল্টারদের হাতে নিয়মবহির্ভূতভাবে জনতা ব্যাংক ২২ হাজার কোটি টাকা তুলে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি ঘটেছে ইসলামী ব্যাংকে। একটি শিল্পগ্রæপ নামে-বেনামে অস্তিত্বহীন ভুয়া কোম্পানির নামে কেবল ইসলামী ব্যাংক থেকেই ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ গ্রুপটি সর্বোচ্চ ২১৫ কোটি টাকা ঋণ নেওয়ার যোগ্য। এই গ্রæপটি ন্যূনতম এক বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান রবকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রল কবির খোকন ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকার মরে ভুত হয়ে গেছে : কাদের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভুত হইয়া গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এ ভুতে বিএনপি শেষ হবে। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।

তিনি আরও বলেন, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল, মেট্রোরেল হয়ে গেল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে একশ সেতুর উদ্বোধন। জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা।

সেতুমন্ত্রী বলেন, তারা খাম্বা দিয়েছে বিদ্যুৎ দেয়নি। এখন শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ দেওয়া হচ্ছে। খেলা হবে! অক্টোবর পার হয়ে যাচ্ছে। ফখরুল নাকি ঢাকা অবরোধ করবেন। এ নারায়ণগঞ্জের সমাবেশ থেকে বলতে চাই, জনগণ তাদের জবাব দেবে। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব। লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল বলেন, শেখ হাসিনা ঘোরাঘুরি করেন। শেখ হাসিনা কোথায় গেছেন। জি-২০ সম্মেলনে। কী সম্মান নরেন্দ্র মোদি দিয়েছেন! নিউইয়র্কে গিয়েছেন, কী সম্মান পেয়েছেন! শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্বিত। দেশের প্রয়োজনেই তিনি বাইরে যান। তিনি ব্রাসেলসে যাচ্ছেন আমন্ত্রণে। তিনি যাচ্ছেন দেশের জনগণের জন্য।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ওরা গণতন্ত্রের কী জানে? ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি। শেখ হাসিনাকে টার্গেট করেছিল বিএনপি। এদের হাতে বাংলাদেশের মানুষ মতা আর ফিরিয়ে দেবে না। আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।

ফখরুলের দাবি পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর ‘গুজব’

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৃহস্পতিবার কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিবের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাতে শায়রুল কবির খান বলেন, বিভিন্ন গণমাধ্যমে একটি বিভ্রান্তিকর সংবাদ বেরিয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করছেন। এই সংবাদ মহাসচিবের দৃষ্টিগোচরে আসার পর তিনি আমাকে বলেছেন-এ ধরনের কোনো বৈঠক হয়নি, সম্পূর্ণ মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১২টা ৫০ মিনিটে আমিরেকান কাবে এ বৈঠক শুরু হয় বলে জানা যায়।

ডায়াগনস্টিক সেন্টারের ভ্রাম্যমান আদালতের অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরোটারীর ফ্রিজে টক দই ও পেঁয়াজ পেয়েছে ভ্রাম্যমান আদালত। এ ডায়াগনষ্টিক সেন্টারের কর্তৃপক্ষ বৈধ কাগজ পত্রও দেখাতে পারেনি আদালত ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের সামনে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকা ও ল্যারের ফ্রিজে টক দই ও পেয়াজ রাখায় প্রতিষ্ঠানের মালিক প্রদীপ কুমার ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

আদালতের সাথে সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...