বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 392

খালেদার জন্য সরকারের আর কিছু করার নেই – আইনমন্ত্রী

0
আইনমন্ত্রী আনিসুল হক - ফাইল ছবি

দ্রোহ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দÐ শর্তযুক্তভাবে স্থগিত করা হয়। পরিবর্তন করতে হলে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থান আনতে হবে। এরপর অন্য বিবেচনা করা যাবে। তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কী আছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি কার্যকর শুরু করেছে।

দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী- নতুন যে ভিসানীতি ঘোষণা করা হয়েছে, তাতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

গত ২৩ মে বাংলাদেশে নির্বাচনে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সিদ্বান্ত নেয় যুক্তরাষ্ট্র। ওই দিন দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।

একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে বিøংকেন এক টুইটে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এগিয়ে নিতে আমি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এ নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাকে যারা অবমূল্যায়ন করবেন অথবা এর সঙ্গে যারা জড়িত থাকবেন বা যারা দায়ী হবেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আমরা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন উৎসাহিত করতে ভিসা নীতির ঘোষণা’ শিরোনামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিøংকেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ল্যকে সহায়তা করতে আমি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা ২১২(এ)(৩)(সি)(৩সি)-এর অধীনে নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সম হবে। এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা ও কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্র গত ৩ মে বাংলাদেশকে এই সিদ্ধান্তে জানিয়েছে।

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে– ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া এবং বিভিন্ন পদপে গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা।

বিøংকেন আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সবার। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চান, তাদের সবাইকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশে র‌্যাব এবং এর সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

নতুন প্রধান বিচারপতির শপথ মঙ্গলবার

0
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান - ছবি সংগৃহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ২৪ তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মঙ্গলবার শপথ গ্রহন করবেন। এ দিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়াবেন।

গত ১২ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগ শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এদিকে, বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বিচলিত নই: বিদায়ী প্রধান বিচারপতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শেষ কর্মদিবসে বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, কারো অনুকম্পায় নয়। স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল, তারাই এখনও বিরোধিতা করছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিতে আমরা বিচলিত নই। আমি ব্যক্তিগতভাবে কখনো আমেরিকা যাইনি। ভবিষ্যতেও কখনো যাব না।

সোমবার সুপ্রিমকোর্টে শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

বিদায়ী প্রধান বিচারপতি বলেন, দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারাদেশের বিচারকদের উৎসাহিত করেছি ও নির্দেশনা দিয়েছি। বিচারপ্রার্থীদের সুবিধার জন্য সারাদেশের আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপন করেছি। মেডিয়েশনের মাধ্যমে মামলাজট কমাতে সুপ্রিমকোর্টে মেডিয়েশন সেন্টার স্থাপন করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, নবনিযুক্ত প্রধান বিচারপতি একজন ডায়নামিক ব্যক্তিত্ব। আশা করি তিনি বিচার বিভাগকে দতার সঙ্গে পরিচালনা করবেন। এসময় নবনিযুক্ত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় আগ্নেয় অস্ত্রসহ কিশোর ও যুবলীগ নেতা আটক

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ কিশোর ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ভেড়ামারা সিএনজিস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁদগ্রাম মধ্যপাড়ার ইদ্রিস আলীর ১৬ বছর বয়সী ছেলে ও একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ হাসান সুমন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা শাপলা চত্বর সংলগ্ন সিএনজিস্ট্যান্ডে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ইদ্রিস আলীর কিশোর ছেলে পিস্তলসহ সেখানে অবস্থান নেয়। এসময় তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে।

পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ওই কিশোরকে আটক করে। এসময় ঘটনাস্থলের পাশেই সাহিদ হাসান সুমনকে তার দোকান থেকে আটক করা হয়। তার দোকানে তল্লাশি চালিয়ে একটি রামদা, চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ ওই কিশোরকে আটক করা হয়। এছাড়া সুমনের দোকান থেকে একটি রামদা, চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়।

খোকসায় সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবক শিশুরা

0

কাঁদার রাস্তায় ইট বিছিয়ে চলাচল উপযোগী করছে

স্টাফ রিপোর্টার

এঁটেল মাটি নতুন রাস্তার। সামান্য বৃষ্টি হলেই কাঁদা জলে একাকার হয়ে যায়। মসজিদের নামাজিরাসহ স্থানীয় বসতিরা পোশাক গুটিয়ে জুতা স্যান্ডেল হাতে নিয়ে চলা ফেরা করতে বাধ্য হয়। তাই কর্দমাক্ত রাস্তায় নিজেদের উদ্যোগে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করছে শিশুরা।

কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা স্কুল মোড় থেকে আমলাবাড়ি বাজারের পেছনে গিয়ে মিশেছে পাকা রাস্তাটি। ইউনিয়নটির ১ নম্বর ওয়ার্ডের দুলাল মন্ডলের বাড়ি থেকে শিমুলতলা মসজিদে গিয়ে মিশেছে মাটির কাঁচা রাস্তা। সম্পতি ইউনিয়ন পরিষদের সহায়তায় স্বেঠচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামবাসী নিজেদের উদ্যোগে মাটি ফেলে এ রাস্তাটি মেরামত করেছেন। এখন সামান্য বৃষ্টি হলেই এঁটেল মাটির রাস্তাটিতে কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। পাকা রাস্তা থেকে ৫০০ গজ দূরের মসজিদ ও এর আসেপাশের বসতিদের বাড়ি যেতে আসতে যুদ্ধ করতে হয়। বৃদ্ধ মানুষ হলেই তো আর কথা নেই। তাকে এঁটেল মাটির কাঁদায় নাকানি চুবানি শিকার হতে হয়।

সাধারণ মানুষসহ নিজেদের কষ্টলাঘবে বাড়ি থেকে ইট সংগ্রহ করে রাস্তায় বিছিয়ে দেয় শিশু কারিম, তাইবা, মাসুরাসহ কয়েক জন। তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রী। গ্রামের ভিতরের পাকা রাস্তা থেকে ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত তাদের সংগ্রহ করা ইট বিছানো হয়েছে। ইটের সংকটে এখানেই থমকে গেছে শিশুদের সামাজিক উন্নয়ন কাজ।

কয়েকবার ম্যামেরা কিক করার পর আনমনা সেচ্ছাসেবক দলের শিশু সদস্যদের সম্বিত ফেলে। তারা প্রচন্ড শব্দকরে হেঁসে দৌড়ে পালায়। পরে স্থানীয়দের সহায়তার তাদের আবার ফিরিয়ে আনা হয়।

শিশুদের সাথে কথা বলার সময় প্রথমে নিজের নাম জানাতে অস্বীকার করে। আলাপ চারিতায় এক পর্যাযে দ্বিতীয় শ্রেীণর ছাত্র কারিম জানান, রাস্তায় কাঁদা হওয়ায় অনেক বুড়ো (বৃদ্ধ) মানুষ মসজিদে যেতে পরে না। পিছল খেয়ে পরে যায়। তা ছাড়া নিজেদেরর খেলতে ও স্কুলে যাওয়া সমস্যা। তাই নিজেরা বাড়ি থেকে ইট এনে রাস্তায় দিচ্ছে।

স্থানীয় বাসিন্দার দুলাল মন্ডল জানান, রাস্তাটি সংস্কার করার পর সামন্য বৃষ্টিতে কাঁদা হয়ে যায়। সামান্য দূরে মসজিদ ও স্থানীয়দের কয়েকটি বাড়ি রয়েছে। বেশ কিছু লোক আসা যাওয়া করে। শিশুরা ভালো উদ্যোগ নিয়েছে।

ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আজিজুল হক মনির নাজান, স্থানীয়দের উদ্যোগে নতুন রাস্তা করা হয়েছে। কিছুদিন মানুষ চলাচল করলে ঠিক হয়ে যাবে।

জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নতুন রাস্তাটি করা হয়েছে। আগামীতে ইট বিছানোর পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার অসুস্থতার কথা বলতে গিয়ে কাঁদলেন ফখরুল

0
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে আবারো কাঁদলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ঢাকা মহানগর দণি ও উত্তর বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে কাঁদতে কাঁদতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শনিবার খালেদা জিয়াকে যেমনটি দেখেছি, এমন অবস্থায় আগে কখনো দেখেন নি। তাকে দেখে মনে হয়েছে তিনি অনেক অসুস্থ।

গৃহবন্দি থাকা অবস্থায় তিনবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, হাসপাতালের চিকিৎসকরা বলেছেন আপনাদের কিছু করার থাকলে করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারলে বাঁচানো দুষ্কর হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সময় বেগম জিয়ার প্রসঙ্গে তিনি কেঁদেছিলেন গণমাধ্যমের সামনে।

এশিয়ান গেমস ফুটবলে চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ

0
বাংলাদেশ অনুর্ধ -২৩ দলের খেলোয়ারদের ফাইল ছবি।

দ্রোহ স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমস ফুটবলে দুই ম্যাচ হারের পর বাংলাদেশের অনুর্ধ -২৩ দলের বিদায় নিশ্চিত হয়েছে। তবে রবিবার হাংজুতে অনুষ্ঠিত শেষ ম্যাচে স্বাগতিক চীনের বিপে গোলশুন্য ড্র করে বাংলাদেশ একাদশ।

বাংলাদেশ প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারে, পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপে পরাজিত হয় বিতর্কিত পেনাল্টি গোলে।

ফিফা র‌্যাংকিংয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীনের বিপে কত গোল খাবে বাংলাদেশ সেই শঙ্কাই করছিলেন অনেকে। কিন্তু বাংলাদেশের অনুর্ধ -২৩ দলের ফুটবলাররা মাঠে বুক চিতিয়ে খেলে চীনকে তাদেরই মাটিতে গোলশূন্যভাবে রুখে দিয়েছে।

প্রধম ও দ্বিতীয় ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশ রুখে দিতে পারলো এবারের এশিয়ান গেমসের আয়োজক চীনকে। যদিও চীন প্রথম দুই ম্যাচ জিতেই নিশ্চিত করেছে পরের রাউন্ডে খেলার।

বাংলাদেশ দল ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরছে। তবে শেষ ম্যাচ চীনের সাথে ড্র করে জয়ের চেয়ে বেশি আনন্দ নিয়েই ঘরে ফিরছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।

উল্লেখ করা যেতে পারে, এশিয়ান গেমস ফুটবলে এর আগে দুইবার চীনের বিপে খেলে দুইবারই হেরেছিল বাংলাদেশ। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে হার ছিল ১-০ গোলে। তখন গেমস ফুটবলে খেলতো জাতীয় দল। এরপর ২০০২ সালে বুসান এশিয়াড থেকে শুরু হয় গেমস ফুটবলে খেলে অনূর্ধ্ব-২৩ দলের খেলা। তিনজন সিনিয়র (২৩ বছরের ওপরে বয়স) খেলানো যায়। সে বার বাংলাদেশ বুসানে চীনের কাছে হেরেছিল ৩-০ গোলে।

ঝিনাইদহে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে টেলিভিশন সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

শনিবার সকালে ঝিনাইদহ প্রেসকাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথ ভাবে বিােভ মিছিল, মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রেসকাবের সামনে থেকে একটি বিােভ মিছিল শহর প্রদনি শেষে স্থানীয় পোষ্ট অফিসের সামনে এসে শেষ হয়। এখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহ প্রেসকাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোটার্স ইউনিটি, প্রেস ইউনিটি, বাংলাদেশ প্রেসকাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত শতাধীক সাংবাদিক অংশ প্রহন করেন।

ঝিনাইদহ প্রেসবøাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসকাবের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরো চীফ মাহমুদ হাসান টিপু, দৈনিক ইত্তেফাকের বিমল কুমার সাহা, মানবাধিকার কর্মী ও ইউএনবির প্রতিনিধি আমিনুর রহমান টুকু, বাংলাদেশ পোষ্টের দেলোয়ার কবীর, দৈনিক কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ, বাংলাদেশে টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি, দৈনিক দিনকাল ও লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফ কাজল, ঝিনাইদহ টেলিভিশন সংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, প্রচার সম্পাদক এস এম, রবি, প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব ও বাংলাদেশ প্রেসকাবের সভাপতি স্বপন মাহমুদ। অনুষ্ঠানে পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ৭১ টিভির রাজিব হাসান।

বক্তারা বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর হামলাকারী আসামীদের দ্রট্টু প্রেফতারের দাবী জানিয়ে বলেন, সাংবাদিকরা সারা দেশেই নির্যাতিত। হামলা এমন কি হত্যার শিকার হওয়া সাংবাদিকরা নুন্যতম বিচার পায় না। ফলে মাঠ সাংবাদিকতা ঝুঁকির মধ্যে পড়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর হামলার চালিয়ে গুরুতর আহত করে। এ হামলার নেতৃত্বদেয় স্থানীয় বখাটে বিপ্লব ও ফিরোজ। এ ঘটনায় শৈলকুপা থানায় চারজনকে আসামী করে একটি মামলা করা হয়। পুলিশ প্রধান আসামী বিপ্লবকে আটক করেছে।

খোকসায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, তোলা হয় ভিডিও

0

স্টাফ রিপোর্টার

৪৮ বয়স বয়সী আহত নারী গত পাঁচ দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক প্রতিবেশী প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে পিটিয়েছে। পরে স্বামী সন্তানের সামনে ধারালো অস্ত্রদিয়ে ওই নারীর পরনের পোষাক কেটে বিবস্ত্র করে ফেলা হয়। হামলাকারীরা গৃহবধূকে নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গোসাইডাঙ্গীর কলমিজুলা গ্রাম। এ গ্রামের ওই নির্যাতিত গৃহবধূর স্বামীর বাড়ী। তার স্বামী একটি বেসরকারী ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। প্রতিবেশী মুন্নাফের স্ত্রী বুলবুলির সাথে তার স্ত্রী’র বিরোধ হয়। এ বিরোধের সূত্রধরে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের একটি মুদি দোকানে স্থানীয়দের সামনে গৃহবধূ উপর হামলা করে প্রতিপক্ষ। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর পরণের পোষাক কেটে বিবস্ত্র করে ফেলে। পরিবারের লোক ও স্থানীয়রা আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাকে মহিলা ওয়ার্ডের ৭ নম্বর বিছানায় ভর্তি রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ নিজে উঠে ঠিকঠাক বসতে পারছেন না। হামলার সময় মাথায় আঘাত পেয়েছেন। চোখ মেলে তাকাতে কষ্ট হচ্ছে তার। এ ঘটনায় ইতোমধ্যে তার স্বামী থানায় মামলা করেছেন। এ মামলা বাদি হয়েছেন আহত গৃহবধূর স্বামী। গৃহবধূ নির্যাতনের দৃশ্য ভিডিও করার সাথে জড়িত ব্যক্তিকে পুলিশ এখনো চি‎িহ্ণত করতে পারেনি। তবে প্রধান আসামী একই গ্রামের মুসান প্রামানিকের ছেলে আকাম উদ্দিন কে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে হামলার ঘটনার রোমহস্যক বর্ণনাদিলেন গৃহবধূ। কথা চালা-চালি নিয়ে বুলবুলির সাথে তার ঝগড়া হয়। দুপুরের দিকে তিনি খবর পায় দোকানের তার স্বামীর উপর হামলা করা হয়েছে। তিনি সেখানে পৌছানো মাত্র আকাম উদ্দিন তার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পরলে। স্বামী সন্তান ও স্থানীয়দের সামনে হামলা কারী তার গায়ের ম্যাক্সিটি (পরনের জামা) ধারালো অস্ত্র কেটে কয়েক টুকরা করে ফেলে। বিবস্ত্র হয়ে পরেন গৃহবধূ। এ সময় হামলাকারীদের একজন বিবস্ত্র গৃহবধূর ভিডিও ধারণ করে। পরে স্থানীয়রা প্রতিবাদ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহতের স্বামী ঘটনার দিন খোকসা থানায় আকাম উুিদ্দন ও অপর একজনের বিরুদ্ধে মামলা করেছেন। ভিডিও ধারণকারীসহ ও মামলার অপর আসামী আটক না হওয়ায় তিনি নিজে ও পরিবারের নিরাপত্তা নিয়ে ভাবনায় পরে গেছেন। তিনি দোষিদের শাস্তি দাবি করেন।

যাকে নিয়ে এক গৃহবধূকে রাস্তায় জনসমুখ্যে হামলা ও বিবস্ত্র করে হামলা করা হয়। সেই গৃহবধূ চার সন্তানের মা বুলবুলি দাবি করেন, প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে তার চাচা শ্বশুর আকাম উদিনের উপর হামলা করেছে। উল্টো তার আবার (আকামের) বিরুদ্ধে মামলা করেছে। তিনি নিজেও ঘটনার দিন সকালে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে দাবি করেন।

আহতের মেয়ে দাবি হামলাকারীরা তার বিবস্ত্র মায়ের ভিডিও ধারণ করে নিয়ে গেছে। তিনিও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

শুক্রবার দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী সিরাজ হামলার ঘটনার বর্ণনা দেন। আহতের স্বামীকে হামলাকারীরা দোকান উপর থেকে ডেকে সালিশী বৈঠকের কথা বলছিল। এ সময় গৃহবধূ সাহানাজ সেখানে উপস্থিত হলে তার উপর হামলা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে সবার সামনেই গৃহবধূর পরনের ম্যাক্সি কেটে ফেলা হয়।

গৃহবধূকে বিবস্ত্রকরে পেটানোর মামলার তদন্তকারী খোকসা থানা পুলিশের এসআই নৃপেন্দ্র নাথ বলেন, মামলাটি তদন্ত চলছে। তিনি একাধিক বার ঘটনা স্থলে গেছেন। প্রধান আসামীকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চালাছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...