বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 397

সংসদ নির্বাচন: ভোটার হতে ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ভোটার হওয়ার যোগ্যদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে আবেদন করতে হবে। এরপর আবেদন করলে আর আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়া যাবে না। এসময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন করার জন্যও আবেদন করা যাবে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ পূর্ববর্তী বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আমরা আগের বছরের ভোটার তালিকা প্রকাশ করেছি। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সে েেত্র এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন কিন্তু ভোটার হতে পারেননি, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে।

সচিব বলেন, এ সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেজন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।

পদ্মা সেতু পাড়ি দিল ট্রেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা বহুমুখী সেতুতে সড়ক পথে যানবাহন চালুর পরে এবার রেল চলাচলের জন্য পরীামূলক চালু হয়েছে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাত্রা করে। দুপুর ১২টি ১৭ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। ২ ঘণ্টা ১০ মিনিটে ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি।

ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া মানুষ ‘জয় বাংলা’ ¯েøাগানে স্বাগত জানান।
যাত্রা শুরুর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এই রেললাইন উদ্বোধনের ফলে দণি অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন হবে। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে, এর সুফল পাবে সারাদেশের মানুষ।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে পরীামূলক ট্রেনযাত্রায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ রেলওয়ে ও প্রকল্পের কর্মকর্তারা পরীামূলক এই যাত্রায় সবকিছু পর্যবেণ করবেন।

জানা গেছে, পদ্মা সেতু হয়ে আগামী অক্টোবরেই ঢাকা থেকে ট্রেন যাবে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের ট্রেন চলাচল। উদ্বোধনের দিন সুধীসমাবেশও হওয়ার কথা রয়েছে। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ৪ মে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এছাড়া ৪৩ কিলোমিটার লুপ লাইন (স্টেশনের আগে-পরে বাড়তি লাইন) নির্মাণসহ নতুন ট্রেন চালুর জন্য ১০০টি আধুনিক যাত্রীবাহী বগি কেনার উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে প্রকল্পের ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে।

এই পথে ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের ল্েয কোনো রেলক্রসিং রাখা হয়নি। ঢাকা থেকে যশোর পর্যন্ত আগের ৬টিসহ ২০টি আধুনিক স্টেশন করা হচ্ছে। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয় ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকা। পরে বেড়ে প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকায়।

চীনের অর্থায়নে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) ভিত্তিতে প্রকল্পের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রæপ (সিআরইসি)। প্রকল্পটি বাস্তবায়নে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে ২৬৬ কোটি ৭৯ লাখ ডলার। বাকি অর্থ ব্যয় করছে বাংলাদেশ সরকার।

সব ঠিক থাকলে আগামী বছরের জুন মাসে যশোর পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপ। ২০৩০ সাল নাগাদ রেলপথটির ঢাকা-ভাঙ্গা অংশে প্রতিদিন ১৩ জোড়া, ভাঙ্গা-কাশিয়ানী অংশে ৭ জোড়া ও কাশিয়ানী-যশোর অংশে ৫ জোড়া ট্রেন চলবে। এ সময়ের মধ্যে ঢাকা-ভাঙ্গা অংশে বছরে ৪০ লাখ, ভাঙ্গা-কাশিয়ানী অংশে বছরে ১৭ লাখ ও কাশিয়ানী-যশোর অংশে বছরে সাড়ে ১৩ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব বলে ধরা হচ্ছে।

পদ্মা সেতুর সড়ক পথ সাধারণ জনগণের জন্য খুলে দেওয়ার পর থেকে রেলওয়ে বাড়তি গুরুত্ব দেয় মাওয়া-ভাঙ্গা অংশের কাজে। এরপরও ঢাকা থেকে যশোর অংশের কাজ শেষ করতে না পারায় পুরো পথের পরিবর্তে প্রথমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রকল্পের পরিচালক আফজাল হোসেন বলেন, ‘স্টেশনগুলোর কাজ চলছে। উদ্বোধনের তিন মাসের মধ্যে প্রধান প্রধান স্টেশনগুলো চালু হয়ে যাবে। তখন ট্রেনের সংখ্যাও বাড়বে। আগামী বছর যশোর পর্যন্ত রেল চালুর ল্য নিয়ে কাজ এগিয়ে চলছে।’

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত বৃদ্ধাকে উদ্ধার

0
সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত বৃদ্ধা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রেল ষ্টেশন সড়কের আদিবাসী পল্লীর কেন্দ্রিয় দুর্গাপূজা মন্দিরের পাশে দ্রুতগামী পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই অজ্ঞাত বৃদ্ধাকে স্থানীয় ছাত্ররা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃদ্ধা কথা বলার চেষ্টা করছেন।

উদ্ধারকারী ছাত্ররা জানান, রাত ৮টার দিকে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই বৃদ্ধা খোকসা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে খোকসা জানিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একটি পাখি ভ্যানের চালক নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। পরে ছাত্ররা চার বন্ধু মিলে গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত বৃদ্ধাকে উদ্ধারকারী ছাত্র রাহত জানায়, তাদের সামনে বৃদ্ধা ভ্যানের ধাক্কায় আহত হয়ে রাস্তায় লুটিয়ে পরে। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় বৃদ্ধার মাথার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তারা বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা করেছে। বৃদ্ধার হাতের মধ্যে কয়েকটি ২ টাকার নোট পাওয়া গেছে। সে থেকে অনুমান করা হচ্ছে তিনি ভিখারী হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিনা খানম এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, বৃদ্ধার মাথার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিন্তু বৃদ্ধার কোন স্বজনের সন্ধান মেলেনি।

ডব্লিউএইচও’র বিশেষজ্ঞদের মত

0
প্রতিকী ছবি

বাংলাদেশে ডেঙ্গুর বিস্তারে বড় বিপদের হাতছানি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

দেশের ইতিহাসে ভয়াবহতম ডেঙ্গু প্রাদুর্ভাবের সঙ্গে লড়ছে বাংলাদেশ। মশাবাহিত এই রোগে চলতি বছর দেশে সাড়ে ছয়শর বেশি মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজারের বেশি। বাংলাদেশে ডেঙ্গুর এমন ভয়াবহ বিস্তারের জন্য জলবায়ু সংকট এবং এল নিনো আবহাওয়া পরিস্থিতি দায়ী বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা। এটিকে ভবিষ্যতে আরও বড় বিপদের হাতছানি বলে মন্তব্য করেন তারা।

ডব্লিউএইচও’র তথ্যমতে, ডেঙ্গুর প্রাদুর্ভাবে ভয়াবহ চাপের মুখে রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালগুলোতে উপচে পড়ছে রোগী, দেখা দিয়েছে বেডের তীব্র সংকট। রোগীদের সেবার ঘাটতি দেখা দিয়েছে স্বাস্থ্যসেবা কর্মীদেরর। কেবল গত ১২ আগস্টই হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১০ হাজার রোগী।

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশে গত এপ্রিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৬৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। তাদের মধ্যে ৩০০ জনেরই মৃত্যু হয়েছে আগস্ট মাসে।

বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাব নতুন নয়। প্রতি বছরই এর ভুক্তভোগী হতে হয় অরতি জনগণকে। তবে এ বছর প্রত্যাশিত সময়ের অনেক আগেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ।

গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, প্রাদুর্ভাবের সময় নজরদারি, ল্যাবের সমতা, কিনিকাল ম্যানেজমেন্ট, মশা নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং সম্প্রদায় সংযোগের কাজে বাংলাদেশ সরকার এবং কর্তৃপগুলোকে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তিনি বলেন, আমরা চিকিৎসকদের প্রশিণ দিয়েছি এবং মাঠপর্যায়ে বিশেষজ্ঞদের মোতায়েন করেছি। আমরা ডেঙ্গু পরীা এবং রোগীদের সেবাযতেœর জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও সরবরাহ করেছি।

ডব্লিউএইচও’র মতে, বিশ্বের ১০০টিরও বেশি দেশে প্রতি বছর ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দেয়। এতে আক্রান্ত হয় ১০ কোটি থেকে ৪০ কোটি মানুষ।

সংস্থাটি বলছে, এ বছর বাংলাদেশের ৬৪টি জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে রাজধানী ঢাকায় এর প্রকোপ ছিল সবচেয়ে বেশি।

ডব্লিউএইচও মহাসচিব বলেছেন, ঢাকায় সংক্রমণ কমতে শুরু করেছে। তবে দেশের অন্যান্য অংশে বাড়ছে।

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি ঢাকা। এ শহরে দ্রুত অপরিকল্পিত নগরায়ন ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়িয়ে দিচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার গত মাসে ল্যানসেট জার্নালে লিখেছেন, ঢাকায় পানি সরবরাহের সমস্যা রয়েছে। তাই বাসিন্দারা তাদের বাথরুমে বা বাড়ির অন্যান্য জায়গায় বালতি বা প্লাস্টিকের পাত্রে পানি ধরে রাখেন। সেখানে সারা বছরই মশা থাকতে পারে।

তিনি বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা সুপরিকল্পিত নয়। রাস্তায় আবর্জনার স্তুূপ; ছোট ছোট অনেক প্লাস্টিকের পাত্রে পানি জমে থাকতে দেখবেন। আমাদের অসংখ্য বহুতল ভবন রয়েছে, যার বেজমেন্টে রয়েছে কার পার্কিং। মানুষজন সেখানে গাড়ি ধুয়ে থাকে, যা মশার জন্য আদর্শ।

ডব্লিউএইচও জানিয়েছে, প্রকোপ মোকাবিলায় বাংলাদেশ ছয়টি কোভিড-১৯ হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত করেছে। এছাড়া সংক্রমণ শনাক্ত এবং মোকাবিলায় সাহায্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে তারা।

ডবিøউএইচও গত আগস্টে বলেছিল, বাংলাদেশে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক আক্রান্ত মৃত্যুর ঘটনার কারণ দেশটি উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত দেখেছে, যার ফলে সারা দেশে মশার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ, আর্দ্র পরিস্থিতি রোগবাহী মশার জন্য নিখুঁত প্রজনন ত্রে তৈরি করে। আবার, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে পৃথিবী দ্রুত উত্তপ্ত হচ্ছে, যার ফলে নতুন নতুন অঞ্চলে প্রাদুর্ভাব আরও নিয়মিত হয়ে উঠবে।

উপেক্ষিত গ্রীষ্মমন্ডলীয় রোগ নিয়ন্ত্রণ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রমন ভেলাউধন জানান, ২০০০ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ। আর ২০২২ সালে আমরা ৪২ লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড করেছি।

জলবায়ু সংকট আরও খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়ার এবং হলুদ জ্বরের মতো মশাবাহিত রোগগুলো আরও বেশি ছড়িয়ে পড়তে থাকবে এবং মানুষের স্বাস্থ্যের ওপর তিকর প্রভাব ফেলবে।

ডব্লিউএইচওর জরুরি স্বাস্থ্য কর্মসূচির সতর্কতা ও প্রতিক্রিয়া বিষয়ক পরিচালক আবদি মাহামুদ বলেন, আমরা ক্রমাগত আরও বেশি সংখ্যক দেশকে এসব রোগের ভারী বোঝার সম্মুখীন হতে দেখছি।

মাহমুদ বলেন, জলবায়ু সংকট এবং এ বছরের এল নিনো আবহাওয়া পরিস্থিতি সমস্যাটিকে আরও তীব্র করে তুলেছে।

চলতি বছর দণি আমেরিকায় ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব দেখা গেছে। নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাদুর্ভাবের সঙ্গে লড়ছে পেরু। যুক্তরাষ্ট্রের ফোরিডায় ডেঙ্গু ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি কাউন্টিকে সতর্কতা জারি করতে হয়েছে।

এশিয়ায় বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। এছাড়া সাব-সারাহান আফ্রিকার দেশগুলোতেও ডেঙ্গু প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

এই প্রাদুর্ভাবগুলোকে ‘জলবায়ু সংকটে বড় বিপর্যয়ের হাতছানির’ সঙ্গে তুলনা করে ডব্লিউএইচও’র এ বিশেষজ্ঞ বলেছেন, ক্রমবর্ধমান এই মহামারি মোকাবিলায় প্রয়োজন বিশ্বব্যাপী সংহতি ও সমর্থন।

সূত্র: সিএনএন

প্রস্তুতি

0

দূর্গা উৎসবের কয়েক সপ্তাহ বাঁকী। তবে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছে পুর্ন উদ্যোমে। শিল্পীরা নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি থেকে ছবিটি তোলা।

আন্দোলন সংগ্রামে ব্যর্থ বিএনপি নেতার মাথা পরীক্ষা করাতে বললেন হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের কথাবার্তা শুনে মনে হয় উনার মস্তিস্ক গুলাই গেছে। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে তার মাথা ঠিক আছে কি না পরীা-নিরীা করা প্রয়োজন।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কিছু করে নাই এমন কথা যারা বলছেন তারা অন্ধ অথবা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছেন। শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অর্থনীতিতে ৫৬০ ডলার থেকে মাথা পিছু আয় ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন শুধুমাত্র দেশের জনগণের জন্য হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট মতায় থাকা অবস্থায় দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। সেই দলের নেতা পলাতক আসামী তারেক জিয়া লন্ডনে বসে আজ বলছে টেক অব বাংলাদেশ।

তিনি আরও বলেন, কোন একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার উপর নির্ভর করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তা বলার সুযোগ নেই।

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্য নুরজাহান শারমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

খোকসায় জন্মাষ্টমী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বুধবার সকালে খোকসা কালীবাড়ি থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু করা হয়। উপজেল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবাদ কালীবাড়িতে এসে শেষ করা হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় ৫ হাজার বছর আগে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় কংশের কারাগারে মহাবতার শ্রী কৃষ্ণের জন্ম হয়। দ্বাপর যুগের এক ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমি তিথিতে তিনি ধরাধামে আবির্ভূত হন।

খোকসা কালীবাড়ি মন্দির কমিটি ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে কালীবাড়িতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শিশুরা এসব ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ পদ হারাচ্ছেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে মন্তব্য করে তার বিরুদ্ধে বিবৃতিতে সই না করে পদ হারাতে যাচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থার প থেকে জানিয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে পদ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া প্রস্তুতি করা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত ও পরবর্তী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপ।

ড. মূহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিত করতে ১৬০ বিশ্ববরেণ্য ব্যক্তির প্রধানমন্ত্রীকে দেওয়া খোলাচিঠির পে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার অবস্থান নেওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। এমন অবস্থানের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদে থাকছেন কি না তা নিয়েও নানা গুঞ্জন রয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং সূত্রে জানা গেছে, অসদাচারণ, রাষ্ট্র ও সরকারবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে সোমবারই আইন মন্ত্রণালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করতে সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সলিসিটর কার্যালয়।

সোমবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিত করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনসহ ১৬০ বিশ্ববরেণ্য ব্যক্তির প্রধানমন্ত্রীকে দেওয়া খোলাচিঠির পে অবস্থান নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তাতে তিনি সই করবেন না বলে জানিয়ে দেন।

এমরান আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রোববার (৩ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রæপে জানানো হয়। যেখানে সোমবার বিকেল ৪টার মধ্যে বিবৃতি সই করার কথা বলা হয়। তবে, আমি ব্যক্তিগতভাবে সই করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি সই করার সঙ্গে একমত নই।’

তিনি বলেন, ‘আমি মনে করি ড. ইউনূসের বিষয়ে যে বিবৃতি ও পাল্টা বিবৃতি দেওয়া হচ্ছে সেটির প্রয়োজন নেই। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তা অন্যভাবে ডিল করা যেতো। এটা ওনাকে চাপে রাখার জন্যই করা হচ্ছে বলে মনে হয়েছে। উনি বাংলাদেশের জন্যই যে শুধু সম্মান বয়ে এনেছেন তা কিন্তু নয়, উনি সারা বিশ্বের সম্পদ।’

খোকসার গড়াই নদীতে সেতুসহ ১৭ প্রকল্প একনেকে অনুমোদন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খোকসায় গড়াই নদীতে সেতু নির্মাণসহ ১৭টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত প্রকল্প সমুহে সরকারি অর্থায়ন ১০ হাজার ২৬৭ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন দুই হাজার ৬৭০ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩ কোটি ৮৪ লাখ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে- ‘কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন গড়াই নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প, ‘উত্তরা এলাকায় পয়োশোধনাগার নির্মাণের জন্য ভ‚মি অধিগ্রহণ’ প্রকল্প, ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প (এসডিএসপি)’ প্রকল্প রয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই প্রকল্প যথাক্রমে- ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ’ প্রকল্প এবং ‘বিআরটিসির জন্য একতলা এসি বাস সংগ্রহ’ প্রকল্প।

রেলপথ মন্ত্রণালয়ের ‘ধীরাশ্রম আইসিডি নির্মাণের ল্েয জমি অধিগ্রহণসহ পুবাইল ধীরাশ্রম রেল লিংক নির্মাণ’ প্রকল্প; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে আসা দর্শনার্থীদের সুযোগ-সুবিধা স¤প্রসারণের ল্েয প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণ’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘সোনাগাজী ৫০ মেগাওয়াট (সংশোধিত ৭৫ মেগাওয়াট) সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ প্রকল্প।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে- ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) স্থাপন’ প্রকল্প, ‘চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন’ প্রকল্প এবং ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও স¤প্রসারণ’ প্রকল্প; শিা মন্ত্রণালয়ের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ প্রকল্প।

কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে- ‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভ‚-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন’ প্রকল্প এবং ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি স¤প্রসারণ’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন’ প্রকল্প; ভ‚মি মন্ত্রণালয়ের ‘গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায় (কাইমেট ভিকটিম্স রিহ্যাবিলিটেশন প্রজেক্ট)’ প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ‘কাইমেট রেজিলেন্স লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাকস’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিও দ্বিপাকি বৈঠক ৮ সেপ্টেম্বর

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে দ্বিপাকি বৈঠকে বসবেন। ওই বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবে ঢাকা।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব বলেন, ৮ তারিখ সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিপাকি অনেক ইস্যু রয়েছে। এগুলো সবগুলো নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানির বিষয়ে কথা বলব। এরপর এনার্জি সিকিউরিটি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে। দুদেশের মধ্যে এখন প্রচুর প্রজেক্টও রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। পুরো দ্বিপাকি বিষয় নিয়ে আলাপ করার সুযোগ হবে না। তারপরও যত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেগুলো নিয়ে আলাপ হবে।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৮ সেপ্টেম্বরই নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ থেকে ১০ সেপ্টেম্বর সেখানে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সরকারপ্রধান।

এদিকে দিল্লিতে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১০ সেপ্টেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া দিল্লি সম্মেলনে যাওয়ার আগে ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাাৎ ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে হবে। সেদিন দুপুরের মধ্যে প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছবেন। ওইদিন বিকালেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাকি বৈঠক করবেন। আর ১০ সেপ্টেম্বর বিকালে অথবা সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে।

ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের রাজধানী দিল্লি যাবেন ৯ সেপ্টেম্বর। সেখান থেকে দ্বিপীয় সফরে ১০ সেপ্টেম্বর তিনি ঢাকায় আসবেন।

সূত্র জানায়, ঢাকায় অবস্থানের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপীয় বৈঠক করবেন। পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। ১১ সেপ্টেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, অনেক দেশের শীর্ষ নেতারা জি-২০ সম্মেলনে ভারতে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ড. মোমেন জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...