বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 504

খোকসায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টার সময় সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক মোহাম্মদ আলী, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক শরিফুজ্জামান প্রমুখ।

খোকসায় নৌকা প্রতিকের প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের গ্রামে নৌকা প্রতিকের প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার পর ৪০/৫০ জনের একদল দুবৃত্ত¡ শেখ পাড়া বিহারিয়া গ্রামের নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী অফিসে হামলা করে ভাংচুর করে। হামলা করীরা প্রতিদ›িদ্ব প্রার্থীর পক্ষের শ্লোগান দিতে দিতে আসে বলে অভিযোগ করেন এই প্রার্থীর কর্মীরা।

আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিসের পার্শবর্তী মুদি দোকানি মুছা খা জানান, হামলার সময় তিনি দোকানের পেছনের নিজের বাড়ি ছিলেন। ৪০/৫০ জন লোক শোরগোল করতে করতে এসে অফিস ভাংচুর করে চলে যায়।

জানিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান জানান, রাতে তার লোকজন নির্বাচনি ক্যাম্পিং নিয়ে ব্যস্ত ছিল। এ সময় প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মজিবর রহমান মজিদের লোকজন শ্লোগান দিয়ে অফিসটি ভাংচুর করেছে। শেখ পাড়া বিহারিয়ার নির্বাচনী অফিসটি প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বাড়ির পাশে হওয়ায় হামলা করা হয়। অফিসে ঝোলানো জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। তিনি এ ব্যাপারে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

আনারস মার্কার প্রতিদ্ব›িদ্ব চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজিদ জানান, ৯ নম্বও ওয়ার্ডেরে ঘুরার পাড়ায় এক মেম্বও প্রার্থী ভোট ক্যাম্পিং করছিল। সেখান তার উপর হামলার পর নৌকার প্রার্থীর কর্মীরা নিজেরা নিজেদেও অফিস ভাংচুর করে তার লোকজনকে দুষছে। এই স্বতন্ত্র প্রার্থী হামলঅর সময় পুলিশকে জানায় রাতেই আইনশৃঙ্খলঅবাহীনি ঘটনা স্থলে গিয়েছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান দুই পক্ষই অভিযোগ দিয়েছে। অভিযোগে অতিরঞ্জিত আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোনার বাংলা গড়ার শপথবাক্য পড়ল গোটা দেশবাসী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার শপথবাক্য পাঠ করলেন শেখ হাসিনা। একই সঙ্গে শপথবাক্য পড়ল গোটা দেশবাসী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে।

বৃৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় প্রথম দিনে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন এই অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে আসেন বোন শেখ রেহানা।

শপথবাক্যে শেখ হাসিনা বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তয়ী মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা পর্ব শুরু হয়। এ অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সম্মানীয় অতিথিকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক প্রদান করবেন।

বসত ঘর হারা ঝনু দাস প্রতিবেশীর দাওয়ায় আশ্রয় নিয়েছে

0
শহড় রক্ষা বাঁধ নির্মান করতে গিয়ে উচ্ছেদে ঝনু দাস। নিজের ঘর ও জমি হারিয়ে প্রতিবেশীর ঘরের দাওয়ায় অশ্রয় নিয়েছেন।

খোকসায় অর্ধশত পরিবারকে বসত বাড়ি সরিয়ে নিতে নির্দেশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শহড় রক্ষার বাঁধ নির্মান করতে গিয়ে গড়াই নদী তীরের একটি আদিবাসী পল্লীসহ ৪ পাড়ার প্রায় অর্ধশত পরিবারকে বসত বাড়ি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে বসত ভিটা হারিয়ে নদী তীরের এসব পরিবার গুলো ভুমিহীন হতে বসেছে।

উপজেলা সদরের পৌর এলাকার ৫,৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর ঋষি পাড়া, মিয়া পাড়া, শাহ পাড়া ও তাঁতী পাড়ার প্রায় ৮শ পরিবার যুগযুগ ধরে গড়াই নদী তীরে পৈতৃক ভিটায় বসবাস করে আসছে। গড়াই নদীর অব্যহত ভাঙ্গনের ফলে গ্রাম গুলো অনেকটাই ছোট হয়ে গেছে। উপজেলা সদরের প্রধান বাজারসহ গ্রাম গুলোর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে গড়াই নদীর পূর্ব পাড়ে খোকসা বাজার থেকে জাগলবা গ্রাম পর্যন্ত আড়াই কিলোমিটার নদীর পাড় রক্ষায় বাঁধ নির্মান প্রকল্প গ্রহন করে। গত ২০১৯-২০ অর্থবছরের ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ ওয়ার ট্রেড সিস্টেম প্রকল্পটি বস্ত বায়ন শুরু করেছে। প্রথম দিকে প্রকল্পটি নদী ভাঙ্গন উপদ্রæত এলাকার মানুষের মধ্যে আশার আলো দেখিয়েছিল। কিন্তু বর্তমানে তা বিষাদে পরিণত হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য এখন নদী তীরের হতদরিদ্র আদিবাসীসহ প্রায় অর্ধশত পরিবারের বসত ঘর ভেঙ্গে নিতে তিন দিনের সময় বেধে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

শহড় রক্ষা বাঁধ নির্মান করতে গিয়ে উচ্ছেদে ঝনু দাস। নিজের ঘর ও জমি হারিয়ে প্রতিবেশীর ঘরের দাওয়ায় অশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ নকশায় নদী তীরের বসতীদের উচ্ছেদ না করে বালু ফিলিং করে তার পর বাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহণের কথা বলে তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। কিন্তু ঠিকাদার অধিক লাভের আশায় পরিকল্পনা না মেনে নদী তীরের বসতিদের বসত ভিটা থেকে উচ্ছেদ করে বাঁধ নির্মান করছে। এ নিয়ে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছিল। কিন্তু প্রতিকার পাননি।

ভুক্তভোগীরা আরো জানান, প্রকল্প বাস্তবায়নে জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান যে সীমানা নির্দ্ধারণ করেছে তাতে গ্রাম গুলোর অর্ধশত বসত বাড়ি ভেঙ্গে সরিয়ে নিতে হবে। এবার বসতি এলাকায় প্রকল্পের সীমানা নির্দ্ধারণ করায় এসব পরিবার গুলো বসত ভিটা হারিয়ে ভুমিহীন হতে বসেছে।

শহড় রক্ষা বাঁধ নির্মান এলাকায় সরেজমিন গিয়ে ভুক্ত ভোগীদের সাথে কথা বলা হয়। নদীর বর্তমান র্তীর থেকে প্রায় ৫০ ফুট পাড় কেটে বাঁধ নির্মান করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কমলাপুুর আদিবাসী পল্লী থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

পানিউন্নয়ন বোর্ডের ঠিকাদারে উচ্ছেদ অভিযানে নিজের ভিটা ছাড়া হয়েছেন আদিবাসী পল্লীর লাল্টু দাসের স্ত্রী ঝনু দাস। নিজে কেনা জমি ও বসত ঘর হারিয়ে তিনি আশ্রয় নিয়েছে প্রতিবেশীর দাওয়ায় (বারান্দায়)। পলিথিন দিয়ে ঘিরে সেখানে রাত কাটাচ্ছেন। একমাত্র ঘরের টিনের চালা গুলো রাখার যায়গা নেই। তাই সে গুলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। ৫ সন্তানের জনক লাল্টু দাস রাস্তার পলিথিন কুড়িয়ে বিক্রি করে জীবন চালান। সে জানে না কোথায় হবে তার আশ্রয়। এই পল্লীর বাবুল দাস, পরিতোষ বিশ্বাস ও পরিমল দাসসহ ৭টি পরিবারের মাথাগোজার শেষ আশ্রয় বসত ঘরের আংশিক ভেঙ্গে দেওয়া হয়েছে।

ঝনু দাস জানান, কয়েকনি ধরে এলাকার নেতারা ঘর সরাতে বলছিল। অন্যত্র যাওয়ার জমি না থাকায় তারা বসবাস করছিল। মঙ্গলবার সকালে তার বসত ঘরের একপাশে মাটি কাটার ম্যাশিন দিয়ে মাটি সরিয়ে ফেলে। এক পর্যায়ে তাদের বসত ঘরটি হুমরি খেয়ে পরে যায়। সে চিৎকার করে কেঁদে উঠেছিল। কিন্তু ব্যাটারা তার কোন কথায় কান দেয়নি। এ পর থেকে সে প্রতিবেশীর দাওয়ায় আশ্রয় নিয়েছে।

শাহজাহান ওরফে কালা শাহজাহান বলেন, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙ্গে কোথায় যাবেন। তার জমি কিনে বাড়ি তৈরীর সংগতি নেই। তাদের পূনর্বাসনের উদ্যোগও নেই।
পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম হুসাইন বলেন, যেভাবে বাঁধ নির্মান করা হচ্ছে তাতে অনেক লোক ক্ষতি গ্রস্থ হবে। উচ্ছেদ হওয়ারা পৌর এলাকার বাসিন্দার। তাদের বিষয়ে পৌরসভার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কতিপয় প্রভাবশালীদের লাভের জন্য সাধার মানুষ ক্ষতির শিকার হচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী রাজু বলেন, যে ভাবে প্রকল্পের ডিজাইন করা হয়েছে, সে ভাবে তারা প্রকল্প বাস্তবায়ন করছেন। তারা কোন লোককে উচ্ছেদ করে নি। কোথাও কাউকে সরাতে হলে গ্রামবাসী সরিয়েছে ।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার উপ বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন আহম্মেদ বলেন, সব স্থানে ফিলিং করে বাঁধ নির্মান করলে অল্প সময়ের মধ্যে বাঁধ ধস যেতে পারে। এই প্রকল্প এলাকার কোন লোককে উচ্ছেদ করা হয়েছে বলে তার জানা নেই। ঝনু দাসের দুরাবস্থার কথা শোনার পর তিনি বলেন, প্রকল্পে যদিও কোন প্রকার পুনবাসনের বরাদ্দ নেই, তবুও ঝনু দাসকে তিনি পুনবাসনে উদ্যোগ নেবেন।

শেখ হাসিনা-রামনাথের সৌজন্য সাক্ষাৎ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর গাড়ি বহর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবেশ করে। সেখানে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সাাতে জ্বালানিসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এরআগে দুপুর পৌনে ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি। সেখানে কিছুণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে স্বার ও সবশেষ একটি চারাগাছ রোপণ করেন তিনি। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

সামাজিক মাধ্যম টুইটারে ভারতীয় ক‚টনীতিক অরিন্দম বাগচী জানিয়েছেন, দর্শনার্থী বইয়ে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের চেতনা আমাদের চিন্তা ও কর্মে অব্যাহত থাকুক।’

স্মৃতিসৌধে রামনাথ কোবিন্দের সঙ্গে তার স্ত্রী ভারতীয় ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তাদের মেয়ে স্বাতী কোবিন্দ ছাড়াও ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মুজিব শতবর্ষ ও মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলে বিশেষ আয়োজনে অংশ নিতে তিনদিনের সফরে বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সস্ত্রীক ঢাকায় পৌঁছান ভারতীয় রাষ্ট্রপতি।

তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রতিবেশি দেশের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি সবিতা কোবিন্দকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ফার্স্ট লেডি রাশিদা খানম।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে রামনাথ কোবিন্দকে স্বাগত জানানো হয়। তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। গার্ড পরিদর্শনকালে ভারতের রাষ্ট্রপতিকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতীয় ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তাদের মেয়ে স্বাতী কোবিন্দ, ভারতের শিামন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সফর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত দুটি প্রতিরূপ, রাশিয়ার তৈরি টি-৫৫ ট্যাংক এবং মিগ-২১ ভিন্টেজ বিমান উপহার হিসেবে দেবেন।

সফরের দ্বিতীয়দিনে ভারতীয় রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেবেন।

বিকেলে জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় বাংলাদেশের জাতির জনককে শ্রদ্ধা জানাতে এবং বিজয়ের আনন্দ উদযাপনের জন্য ‘মহান বিজয়ের বীর’ শিরোনামে রামনাথ কোবিন্দ একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সফরের তৃতীয়দিনে ১৭ ডিসেম্বর ভারতীয় রাষ্ট্রপতি রমনা কালী মন্দিরের নতুন সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন। ১৭ ডিসেম্বর বিকেলে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির।

কুয়েট শিক্ষক সেলিমের ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেলে

0

কুষ্টিয়া প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। অবশেষে মরদেহ ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম ময়নাতদন্ত সম্পন্ন করতে চিকিৎসকদের অপারগতার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

দাফনের ১৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার সকাল ১০ টা ১০ মিনিটের সময় কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে উত্তোলন করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

আগেই জেলার সিভিল সার্জন ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম শিক্ষক ড. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে দেন। মেডিকেল বোর্ডের অপর দুই সদস্য ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রুমন রহমান ও ডা: মাহাফুজুর রহমান।

বুধবার বিকাল ৪ টার দিকে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের তিন সদস্য স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে (সিভিল সার্জনকে) এই অপারগতার বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয় “সর্ব সম্মতিক্রমে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে যে, উক্ত লাশের সঠিক ময়নাতদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার বরাবর প্রেরণ করা প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়।

এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিভিল সার্জন জানান, ময়নাতদন্ত করতে অপারগতা চাওয়ার বিষয়টি একটি নজিরবিহীন ঘটনা। এর আগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এমন ঘটনা ঘটেছে কিনা তাঁর জানা নেই বলে তিনি মন্তব্য করেন।

এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকগণ ময়নাতদন্ত সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি সম্পন্নের পর সন্ধ্যায় মরদেহ ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিল। ময়নাতদন্ত সম্পন্ন করতে অপারগতা প্রকাশের বিষয়ে মেডিকেল বোর্ডের তিন সদস্যের কেউই গণমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট বলছেন বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করেই হয়তো স্থানীয় চিকিৎসকরা ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করেছেন।

বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, খুলনা খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ^াস ও কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান উপস্থিত ছিলেন। মরদেহ উত্তোলনের সময় পরিবারের সদস্যগণ ছাড়াও বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় জমান। লাশ উত্তোলণের পর পরই ময়নাতদন্তের জন্য পুলিশ প্রহরায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা করা হয়।

এদিকে লাশ উত্তোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের পিতা শুকুর আলীসহ স্বজনরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, সেলিমকে হত্যা করা হয়েছে। তাঁরা এই হত্যার সঠিক বিচার চান।

আগের দিন মঙ্গলবার দুপুরে ড. সেলিম হোসেনের লাশ কবর থেকে উত্তোলণের খবর পেয়ে বাঁশগ্রাম কবরস্থানে শত শত উৎসুক নারী পুরুষ উপস্থিত হন। থানা পুলিশ ও একজন মেডিকেল অফিসার সেলিমের কবরস্থানের কাছে আসেন। এ সময় ড. সেলিম হোসেনের বাবা শুকুর আলী, তার দুই মেয়ে শিউলী ও শ্যামলীসহ নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপো করার পরও লাশ উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হননি। পরবর্তীতে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহান লাবিব উপস্থিত সবাইকে জানান, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে লাশ মঙ্গলবার কবর থেকে উত্তোলন করা হচ্ছে না। বুধবার সকাল ৮টায় ড. সেলিম হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মঙ্গলবার কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিমের সঙ্গে দেখা করেন। এরপর ওই শিক্ষক বাসায় ফিরে মারা যান।

অভিযোগ উঠেছে, সেজানসহ ওই শিক্ষার্থীরা অধ্যাপক সেলিমকে লাঞ্ছিত করেছিলেন, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পরদিন ১ ডিসেম্বর বুধবার অধ্যাপক সেলিমকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে দাফন করা হয়।

এ ঘটনায় খুলনার খানজাহান আলী থানার পরিদর্শক তদন্ত শাহরিয়ার হাসান অধ্যাপকের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তেরর জন্য গত ৫ ডিসেম্বর দুপুরে খুলনার জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৬ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে বলা হয়, কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিচুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়। তাতে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি কুষ্টিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর পরিপ্রেক্ষিতে ড. সেলিম হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলণের নির্দেশ দেওয়া হয়।

বাগাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ গুলিতে বাংলাদেশী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফর গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত মিকাইল মহেশপুর উপজেলা বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।

নিহত’র মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফিরছিল। এসময় শিলবাড়ি বিএসএফ’র টহলদল তাদের ল্য করে গুলি ছোড়ে। সাথিরা পালিয়ে আসতে পারলেও মিকাইল নিখোঁজ ছিল। ৪ দিন পর রবিবার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের ল্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন।

ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে তার কাছে কোন খবর আসেনি।

কুষ্টিয়ায় স্ত্রীকে পুঁড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে গর্ভবতী স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি ঘাতক স্বামী শাহিনুল ইসলাম (৩৫) আদালতে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌশুলী অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহিনুল মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের শাজাহান মালিথার ছেলে। হত্যাকান্ডের সাত বছর আগে চম্পা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। ৭ মাসের গর্ভবতী থাকা অবস্থায় আসামি তার নিজ বসতবাড়ির শোয়ার ঘরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা করে।

আদালত সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে ২০১৪ সালের ৯ অক্টোবর রাত ৩টার দিকে শাহিনুল ইসলাম তার স্ত্রী চম্পার শাড়ি ও ঘরের বেড়ায় কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে চম্পার শরীরের অধিকাংশ স্থান আগুনে ঝলসে যায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চম্পার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত চম্পা খাতুনের চাচা শাহাদাত আলী বাদী হয়ে ঘাতক স্বামী শাহিনুল ইসলামের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

ইতোমধ্যে তদকারী কর্মকর্তা আসামী শাহিনুল ইসলামের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আদালত এ মামলার স্যা গ্রহণ শেষে ১৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। ধার্য তারিখে আদালতের বিচারক আসামি শাহিনুলকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

খোকসায় বিকাশ এজেন্টের উপর সন্ত্রাসী হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাড়ি ফেরার পথে বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনিয়েছে।

জানা গেছে, রবিবার দিনগত রাতে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজারের বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় এজেন্ট আরিফুল ইসলাম (৩৫) দোকান বন্ধ করে বাড়ি ফরছিলেন। পথ মধ্যে ৬/৭ জন সন্ত্রাসী তার পথরোধ করে। সে দাঁড়ানোর সাথে সাথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার (ব্যবসায়ীর) কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। আহতের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত ব্যবসায়ী আরিফুল ইসলাম বনগ্রাম পূর্ব পাড়ার খয়বর হোসেনের ছেলে। সে স্থানীয় বাজারের ব্যবসায়ী।

আহতের ভাই খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে আরিফুল বাড়ি ফিরছিল। স্থানীয় সন্ত্রাসীরা পথের মধ্যে তার উপর হামলা করে। প্রায় দেড় লাখের বেশী টাকা ছিনিয়ে নেয়। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

খোকসায় বিএনপি নেতার বাড়ি আগুন নেভাতে আওয়ামী লীগ নেতা দগ্ধ

0

স্টাফ রিপোর্টার

বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতি গিয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থীর মুখ আগুনে ঝলসে গিয়েছে।

কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলার গোপগ্রামে সোমবার প্রত্যুশে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে। আর এই আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে।

স্থানীয়রা জানান, সোমবার প্রত্যুশে গোপগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে বৈঠক খানায় বৈদতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভাতে চেষ্টা করে। এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুনে ঝলসে যাওয়া আওয়ামী লীগে নেতা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সৃষ্টি হয়েছিল।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...