মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 525

শৈলকুপায় সর্প দংশনে দুই জনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার রঘুনন্দনপুর ও দণি মনোহরপুর গ্রামে পৃথক এঘটনা ঘটে।

সর্প দংশনে নিহত হয়েছেন রঘুনন্দনপুর গ্রামের আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে মোকাদ্দেস হোসেন (৬৫) ও দণি মনোহরপুর গ্রামের আজগার আলীর স্ত্রী রোক্সনা বেগম (৪৫)।

হাবিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তার ভাই মোকাদ্দেস হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যায়। সেখানে গোখড়া সাপ তাকে দংশন করে। প্রথমে তাকে স্থানীয় ওঝাঁড় কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাঁড়ফুক করার পর তার শারিরীক অবস্থার অবনতি হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিত্যানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য বলাই কুমার বিশ্বাস জানান, দণি মনোহরপুর গ্রামের গৃহবধু রোক্সনা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। স্বজনরা তাকেও প্রথমে গ্রাম্য ওঝাঁর কাছে নিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

শৈলকুপা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: কনক জানান, নিহতের পায়ে সর্প দংশনের চিহ্ন রয়েছে। স্থানীয় কবিরাজ দেখিয়ে রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দৌলতপুরে শিশুসহ ১০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ গরুর মাংস খেয়ে শিশুসহ ১০জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তবে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কাছে এ বিষয়ে কোন খবর নেই।

জানা গেছে, গত সপ্তাহে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে রহিম হোসেন একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করে। ওই গরুর মাংস খাওয়ার পর গ্রামের ফকির মন্ডলের ছেলে সজিব (২৫), সিরাজুল ইসলামের ছেলে নমাজ (২৮), নয়ন আলীর ছেলে রমজান আলী (৪৮) মতিয়ার রহমানের স্ত্রী সুফিয়া খাতুন (৪৫), মনিরুল ইসলামের স্ত্রী সুজিনা খাতুন (৪০), মৃত শাহ মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৬৭) ও ডাবলুর শিশু ছেলে সাব্বির (১৩) সহ অনন্ত ১০জন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে তের সৃষ্টি হয়। আক্রান্তরা স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তারা অ্যানথ্রাক্স রোগ আক্রান্ত বলে চিকিৎসক জানায়।

সজিব জানান, অসুস্থ্য গরুর মাংস খাওয়ার দু’একদিন পর তার হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ফোসকার সৃষ্টি হয়। পরে ক্ষতে পরিণত হয়েছে।

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক জানান, গোপালপুর গ্রামে কিছু গরু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার সংবাদ পেয়েছেন। আসলে অ্যানথ্রাক্স কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রন্ত পশুর স্যাম্পল ল্যাবটেষ্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার কোনো খবর পান নি। হাসপাতলেও কোন রোগের চিকিৎসা নিতে আসেন নি।

কুষ্টিয়ায় ভাতিজার অস্ত্রের আঘাতে চাচা নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদরের বিত্তিপাড়ায় পারিবারিক কলহে ধারালো অস্ত্রের আঘাতে প্রশান্ত কুমার কোল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার বেলা ৩টার দিকে বিত্তিপাড়া বাজারের এলাকায় প্রশান্ত কুমার ও তার ভাই আনন্দ কুমারের কথা কাটাকাটি হয়। আনন্দের সঙ্গে তার ছেলে সত্য কুমার যোগ দেয়। এক পর্যায়ে বাঁশ কাটা ধারালো বটি দিয়ে তারা প্রশান্তের উপর হামলা চালায়। এ হামলায় প্রশান্ত কুমার গুরুতর আহত হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়রা অভিযোগ করেছে ভাতিজা সত্য কুমারের অস্ত্রের আঘাতেই চাচা প্রশান্ত কুমারের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক করা হয়নি।

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে মিলন মালিথা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মাঠে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত মিলন বাহিরমাদী টলটলিপাড়া গ্রামে গ্রামের আকাল মালিথার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক মিলন মালিথা বাড়ির পার্শ্ববতী বাহিরমাদী ঝাউবুনা মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে কৃষক মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নেয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপলগর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে মিলন বজ্রপাতে মারা গেছেন।

খোকসায় এসএসসি পরীক্ষার্থীসহ তিন শিক্ষার্থী করোনা আক্রান্ত

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষার্থীসহ এক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর করোনা আক্রান্ত হয়েছে।

জানা গেছে, উপজেলা সদরের খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আয়সা আক্তার মাইসা ও একই বিদ্যালয়ের নবম শ্রেণির অপর ছাত্রী ফারজানা হোসেন ও খোকসা ডিগ্রী কলেজের ছাত্রী ঐশি সরদি জ্বরে আক্রান্ত হয়। এক পর্যায়ে ২৫ সেপ্টেম্বর ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করানো হলে তাদের তিন জনেরই করোনা পজেটিভ ধরা পরে। করোনা আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী ২৫ সেপ্টেম্বর ও নবম শ্রেণির ছাত্রীটি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। করোনা আক্রান্ত ছাত্রী ও তাদের পরিবারের আক্রান্তদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসুলেশনে রাখা হয়েছে। বাঁকী ৫ জন নিজ বাড়িতে হোম আইসুলেশনে রয়েছেন।

সোমবার দুই শিক্ষার্থীর করোনা পজেটিভ ধরা পরার খবর ছড়িয়ে পরলে বিদ্যালয়ে আসা ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বিদ্যালয়টির চালু রাখায় নাম একাধিক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেন।

করোনা আক্রান্ত নবম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক আকমল হোসেনে সাথে কথা বলা হলে, তিনি জানান তার পরিবারে ৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্য বাঁকীরা ভালো আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই ছাত্রী সম্পর্কে চাচাত বোন। তাদের পরিবারের একাধিক করোনা পজেটিভ রোগী রয়েছে। ছাত্রীরা বাড়ি থেকে আক্রান্ত হয়েছে বলে তিনি দাবি করেন। করোনা আক্রান্ত ছাত্রীরা যেসব শ্রেনিতে পড়ে ওইসব শ্রেণির শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করোনোর চিন্তা করছেন। এ বিষয়ে তিনি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের একজনের বয়স ১৬ অপরজনের ১৭ বছর। এ ছাড়া কলেজ ছাত্রীর বয়স ১৯ বছর। স্কুল চাইলে ওই শিক্ষার্থীরা যে শ্রেণিতে পড়ত সে শ্রেণির শিক্ষার্থীদের ফ্রি করোনা পরীক্ষা করানো যেতে পারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক জানান, শিক্ষার্থীদের তথ্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

শনিবারের গান

0

ঝিনাইদহ কৃষি প্রশিণ ইনস্টিটিউট উত্তপ্ত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কৃষি প্রশিণ ইউন্সিটিউটে (এটিআই) ৩ ছাত্রকে বদলী ও হলে থাকা ৮ ছাত্রের সিট বাতিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্র-ছাত্রীরা। এ ঘটনার প্রতিবাদে তারা বিােভ প্রদর্শন করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালে ছাত্রদের হোস্টেলে রঙ করার কাজ করানো হয় ঠিকাদারের মাধ্যমে। এসময় ছাত্রদের ব্যক্তিগত বাক্স ভেঙে টাকা চুরিসহ জিনিসপত্র তসরুপ করে রঙ মিস্ত্রিরা। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলাম নামে এক শিককে তদন্তসহ মিমাংশার দায়িত্ব দেওয়া হয়।

ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, করোনার কারণে সারাদেশের শিা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এটিআই’ও বন্ধ হয়ে যায়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শিা প্রতিষ্ঠান খুলে দিলেও এটিআইয়ের হোস্টেল বন্ধ রাখা হয়। হোস্টেলে থাকা ছাত্ররা এই বিষয়ে তাদের ােভের কথা জানালে প্রতিষ্ঠানের প থেকে তাদের অবিভাবকদের কাছে অভিযোগ করা হয়। ছাত্ররা প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ উপো করে হোস্টেলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সপ্তম সেমিস্টারের ছাত্র হাসিবুল হাসান শান্ত, শাওন চৌধুরী ও সোহেল নামের ৩ ছাত্রকে টিসি দেওয়া হয়। এছাড়া সপ্তম সেমিস্টারের সোয়েব আক্তার, আরাফাত সাজিম, ইমরান খান, পঞ্চম সেমিস্টারের শীতল, শিশির, শাবাব, রিংকু ও অনিকের হোস্টেলের ছিট বাতিল করে নোটিশ দেওয়া হয়।

এটিআইয়ের অধ্য বিনয় সাহা জানান, সরকারের নির্দেশে সারাদেশে সকল শিা প্রতিষ্ঠান ও ছাত্রদের আবাসন ব্যবস্থা বন্ধ ছিল। নতুন করে শিা প্রতিষ্ঠান আবার চালু হয়েছে। সঠিক সময়ে হোস্টেল খুলে দেওয়া হবে। কিন্তু ছাত্ররা নাছোড়বান্দা হয়ে হোস্টেলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তাই কর্তৃপরে সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

কুষ্টিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া দরবেশপুরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপরে গুলিতে সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে নিহত ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।

নিহত সাবেক ব্যাংক কর্মকর্তা রাজু আহম্মেদ (৩৫) এর পরিবার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে রবিবার সকালে কুষ্টিয়া প্রেসকাবের হলরুমে সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মা কমলো খাতুন। পরে প্রেস কাব সংলগ্ন শহরের প্রধান সড়কে শতাধিক নারী-পুরুষ ঘন্ট্যাবাপী মানববন্ধন করেন।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পূর্ব পরিকল্পনা মতে ২৩ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ বক্কার, দাউদ ও আরাফুলের নেতৃত্বে সন্ত্রাসী দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা রাজু আহম্মেদের বাড়িতে আকস্মিক আক্রমন করে। পরবর্তীতে নিজের ঘর থেকে ঘুমন্ত রাজুকে তুলে নিয়ে বাড়ির উঠানে তার উপর উপর্যুপরি গুলি চালায়। এতে বুকে, পিঠে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শাহীন আলম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর এজাহার নামীয় ৩১ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

নিহত রাজুর পরিবার এলাকার বক্কার গ্রæপের সাথে সম্পর্ক ছিন্ন করে মামুন গ্রæপের অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিহিংসাবশতঃ প্রতিপক্ষের লোকজন এ হত্যাকান্ডটি ঘটায়।
হত্যকান্ডের সাথে জড়িতরা সরকার দলীয় নেতা-কর্মী ও সমর্থক হওয়ায় প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া লাশের সুরতহাল অনুযায়ী ময়না তদন্তের প্রকৃত প্রতিবেদন আড়াল করতে আসামীরা মরিয়া হয়ে উঠেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেন। হত্যাকন্ডটি সংঘটিতের আগে আসামীদের ফাঁকা গুলি চালিয়ে এলাকায় চরম আতংক ও ত্রাসের রাজত্ব কায়েম করে। ঘটনার সময় দহকুলা ক্যাম্পের পুলিশ নীরব ভুমিকায় ছিল বলে নিহতের ভাই শাহীন আলম অভিযোগ করেন।

পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রাজুর বৃদ্ধ পিতা মুন্তুাজ আলী, ছোট ভাই শাহীন আলম, বোন নাসরিন প্রমুখ। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে দ্রæত গ্রেফতারসহ আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাত ১ টার দিকে কুষ্টিয়ার দরবেশ পুর গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা ও বর্তমানে একটি ফুড বেভারেজ কোম্পানীতে কর্মকর্তা পদে কর্মরত রাজু আহম্মেদ সন্ত্রাসীদের গুলিত নির্মমভাবে নিহত হন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, বিবদমান দুই গ্রæপের দ্ব›েদ্বর জের ধরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। কেউ আইনের উর্ধ্বে নয়। হত্যাকান্ডের সাথে জড়িত দের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করার চেষ্টা অব্যাহত রয়েছে তিনি জানান।

দৌলতপুরে হা ডু ডু খেলা অনুষ্ঠিত

0

দৌলতপুর প্রতিনিধি

দৌলতপুরে একটি যুব সংঘের উদ্যোগে হা ডু ডু খেলা অনুষ্ঠত হয়েছে।

শুক্রবার বিকালে তারাগুনিয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে তারাগুনিয়া থানার মোড়স্থ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া জেলা হা ডু ডু দল ও মাগুড়া জেলা হা ডু ডু দল অংশ গ্রহন করে। কুষ্টিয়া জেলা দল বিজয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন তারাগুনিয়া নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, জহর মন্ডল, মাহবুবুর রহমান সবুর, সাংবাদিক আহমেদ রাজু প্রমুখ।

ঝিনাইদহে অনু প্রবেশের অভিযোগে ১১ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশু ও নারীসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে সীমান্তের মুন্ডমালা গ্রাম বদরের ইটের ভাটার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ উপজেলার কামরাংঙ্গিরচড় গ্রামের বাবুলের স্ত্রী রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের শরাফত আলীর ছেলে শাহ আলম (২৫), সাতীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরীর ছেলে শ্রী মিন্টু রায় চৌধুরী (৩২), একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে শুকুর আলী (৩০), শুকুর আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২২) এবং তার শিশু ছেলে জোনায়েদ হোসেন (৫)। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সাপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...