বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 767

মঙ্গলবার অনলাইন আলোচনা ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’

0
Lig-Dro-22-p-12
প্রতিকি ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ‘গণ-মানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হবে। অনলাইন ZOOM-এর মাধ্যমে অনুষ্ঠেয় এই আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা এ আলোচনায় অংশ গ্রহন করেন।

অনলাইন আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সুভাষ সিংহ রায়। অনলাইনে আলোচনায় যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, প্রকৌশলী মোশাররফ হোসেন এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ আরেফিন সিদ্দিক এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত।

অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/awamileague.1949 I BDwUDe www.youtube.com/user/myalbd থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

রাজবাড়ীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

0
Rajbari-Dro-22-p-10
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলা থেকে হত্যা মামলার আসামি রুবেল (৩০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আসামী রুবেল সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রবিবার পাঁচুরিয়া বাজারে রাজবাড়ি গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচুরিয়া বাজারে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে লোহার তৈরি সচল একটা ওয়ানশুটার গান ও পিতলের তৈরি দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন তার বিরুদ্ধে আগের একটা হত্যা মামলা আছে। আবারো অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়ার তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

কুমারখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমারখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0
Kumarkhali-Droho-22-p-9
নিহত নববধূ ঈশিতা (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া কুমারখালীতে নব বধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবার পরিবারের অভিযোগ, নববধূকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদকী ইউনিয়নের উত্তর মুলগ্রামে। নিহত নববধূর বাবা রিকু পারভেজ একই উপজেলার কাজীপাড়া এলাকার বাসিন্দা।

নিহত নববধূর পিতা বলেন, তার মেয়ে ঈষিতা (১৯) কুমারখালী সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্রী ছিল। পড়াকালীন সময়ে একই বিভাগের রাকিবুল ইসলাম (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাকিবুল উত্তর মুলগ্রামের গাফ্ফার মোল্লার ছেলে। অনেকটা ছেলে পক্ষের জোড়াজুড়িতে তাদেরকে পারিবারিক ভাবে ৭ মাস আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের ১ মাস যেতে না যেতেই তাদের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ।

বৃহস্পতিবার মেয়ে আমাকে ফোন দিয়ে তার শ্বশুড়বাড়ীর নির্যাতনের কথা বলে এবং শ্বশুড়বাড়ী থেকে তাকে নিয়ে আসতে বলে । ১৯ জুন শুক্রবার নববধূর মা শ্বশুড়বাড়ী  থেকে মেয়েকে আনতে গেলে মেয়ের শ্বশুর গাফফার মোল্লাা ২/৩ দিন পর মেয়েকে দিয়ে যাবে বলে আশ্বাস দেন।

২০ জুন সকালে রাকিবুল ঈষিতাকে দাম্পত্য কলহের জেরে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে নববধূ ঈশিতা আমার বাড়িতে চলে আসার জন্য পাথরবাড়িয়া কবরস্থান পর্যন্ত চলে আসে। কিন্তু রাকিবুল ও তার ভাই শরিফুল পথের মাঝ থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাকে পুনরায় শারীরিক নির্যাতন করে এবং হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।

রাকিবুলের ভাই শরিফুল ঈষিতাকে মেরে ফেলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ঈষিতা ১১ টার দিকে আত্মহত্যা করে। সে সময় আমি মাঠে কাজ করছিলাম। বাড়ি থেকে সংবাদ আসলে গিয়ে দেখি এলাকার অনেকেই এসে ভিড় করছে এবং ভেতরে গিয়ে দেখতে পাই নববধূ ঈষিতা গলায় ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলে আছে।

তবে এলাকাবাসী জানান নববধূর মৃত্যুর পর থেকে রাকিবুল ও শরিফুলসহ তাদের পরিবার আত্মগোপনে আছে। তবে ২২ জুন তারা দুইভাই বাড়িতে ফিরেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা। তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

সুইসাইড নোট লিখে কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

দেশে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৫০০ ছাড়ালো

0
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে এ অব্দি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০২ জনের ।

দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা-জানালেন গোয়েন্দা বিভাগ

0
Jangi-Dro-22-p-5
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত-চীন সেনাদের সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গলওয়ান উপত্যকায়। এর মধ্যেই দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা বার্তা।

কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, জঙ্গি জম্মু-কাশ্মীর থেকে ৪-৫ জন জঙ্গি হামলা চালাতে ঢুকে পড়েছে রাজধানী দিল্লিতে। আরও কয়েক জন অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

গোয়েন্দা বিভাগের এমন তথ্যের ভিত্তিতে দিল্লিতে জারি হয়েছে কড়া সতর্কতা। রাজধানীর সমস্ত হোটেল, লজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে শহরের সমস্ত বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায়। রাজধানীতে প্রবেশ এবং বাহির হবার সমস্ত পয়েন্টে চলছে আপদমস্তক তল্লাশী। বিশেষ করে কাশ্মীরের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলিতে চলছে ব্যাপক তল্লাশি।

কেন্দ্রীয় গোয়েন্দারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন, সড়কপথে জম্মু-কাশ্মীর থেকে দিল্লিতে ঢুকেছে জঙ্গিরা। বাস, ট্যাক্সি, বা ট্রাকে করে জঙ্গিরা ঢুকে থাকতে পারে বলে তারা জানান।

দিল্লি পুলিশ সূত্র বলছে, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের ১৫টি পুলিশ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতা।

শৈলকুপা থানায় নতুন ওসির যোগদান

0
Shailkupa thana news pic-22-06-20
ফাইল ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা থানায় নবাগত ওসি জাহাঙ্গীর আলম এর যোগদান ও বিদায়ী ওসি বজলুর রহমানকে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার থানার অফিসার্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসআই আতিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নবাগত ওসি জাহাঙ্গীর আলম, বিদায়ী ওসি বজলুর রহমান, থানার তদন্ত ওসি মহসীন হোসেন, কচুয়া তদন্ত কেন্দ্র ওসি শামসু জোহা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন শৈলকুপা সার্কেল এএসপি। এ সময় থানায় কর্মরত পুলিশ সদস্য, এএসআই, এসআই, গোয়েন্দা বিভাগের সদস্য, সকল ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।

আবার কাঁপল চট্টগ্রাম, ইঙ্গিত দিচ্ছে বড় ভূমিকম্পের

0
Chitagong-Dro-22-p-3-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘন্টা বারো’র ব্যবধানেই দ্বিতীয়বার কেঁপে উঠল চট্টগ্রামসহ আশপাশের এলাকা।

সোমবার ভোর ৪টা ২২ মিনিটে ৩৭ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার মাঝারি ধরনের এ ভূমিকম্প অনুভূত হয়।

তবে এর আগে রবিবার বিকাল ৪টা ৪৭ মিনিটে ৫.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়িত্ব ছিল আঘাত হানা এ ভূমিকম্পটির । ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে। ফলে চট্টগ্রাম ছাড়াও পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, বৃহস্পতিবার মিজোরামে ৫ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

তবে চলতি বছরের ২৫ মে রাত ৮টা ৪৩ মিনিটে আরও একবার ভূমিকম্প অনুভূত হয়েছিল । ভূ-তত্ত্ব বিশেষজ্ঞদের মতে, মৃদু হালকা কিংবা মাঝারি ধরনের ভূমিকম্প অদূর ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত বহন করে।

চুয়েট বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা কেন্দ্রের এক জরিপ অনুযায়ী, ভূ-স্তরের টেকটোনিক প্লেট ফাটলের কারণে ইউরেশিয়া ও ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের ভূমিকম্পের জোনের মধ্যেই রয়েছে চট্টগ্রাম। এ প্লেট দুটি অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে। এ কারণে ঘন ঘন হালকা থেকে মাঝারি মাত্রায় ভূমিকম্প হচ্ছে।

ভূ-তত্ত্ব বিশেষজ্ঞদের গবেষণা বলছে, ভূমিকম্পে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ঢাকা ও কুমিল্লা বেল্ট বেশি ঝুঁকিতে রয়েছে। টেকটোনিক প্লেটের একটি ফাটল বা ফল্ট লাইন চট্টগ্রাম সমুদ্র উপকূল হয়ে আন্দামান পর্যন্ত চলে গেছে। অনেকগুলো ভূ-ফাটল লাইন, ভূমিকম্পে উৎসস্থল চট্টগ্রাম অঞ্চল থেকে কাছাকাছি অবস্থানে সক্রিয় রয়েছে।

করোনায় আক্রান্ত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

0
Rejwana-Dro-22-p-2-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে এবার আক্রান্ত হলেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জানা যায়, ১২ দিন আগেই তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নিজেই।

বন্যা বলেন, বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হবে। আশা করছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে।

আরও পড়ুন 

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সুস্থার দিকে

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সুস্থার দিকে

0
Dr-Dro-22-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সুস্থতার দিকে এগোচ্ছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবদিক দিয়ে কিছুটা উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার। ফুসফুসের সংক্রমণ গতদিনগুলোর চাইতে আরও কমছে। তবে গলার ব্যথা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।

আরও পড়ুন 

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

করোনা ভীতিতে স্বজনরা পালালেও পাশে দাঁড়াল পুলিশ

0
jessor-Fro-21-p-23
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

পৃথিবীটা বড্ড আজব। কল্পনা মাঝে মাঝে বাস্তবতাকে হার মানায়। বিপদে পড়লে চেনা যায় আপনজন কতটা কাছের বা দুরের। কাছের মনুষগুলো চোখের পলকে বদলে যায়, করোনা পজিটিভের খবর শুনে। তখনই পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ পুলিশ।

যশোর এর ব্যাংকার শামীম আহম্মেদের জীবনে এমনি ঘটনা ঘটেছে। ভালোই চলছিল তার জীবন ও সংসার। কিন্তু করোনা মহামারিতে তিনি হঠাৎ করোনা পজিটিভ হয়ে পড়েন। তখনই বুঝতে পারেন বাস্তবতা কত কঠিন।

আপনজন সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেন। ঘরে খাবার নেই, বাইরে বেড় হয়ে খাবার কেনার মতও কোন অবস্থা ছিলনা ব্যাংকারের। এমন পরিস্থিতিতে খুবই খারাপ সময় পার করছিলেন । এমন অবস্থায় তিনি যশোর জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে নম্বর নিয়ে ফোন দেন পুলিশকে।

পরবর্তীতে যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে রবিবার শামীম আহম্মেদের বাসায় পুলিশ পৌঁছে দেয় বিভিন্ন ফল ও খাবার। এ তথ্য নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশের মিডিয়া সেল ।

যশোরের পুলিশ মিডিয়া সেলের ইনচার্জ সোহেল মাতুব্বর বলেন, করোনা রোগী শামীম আহম্মেদ শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা। তার এমন পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে তার বাসায় খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...