সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 277

কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬৫০

0

জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে বৈষম্যবিরোধীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৬৫০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে।

এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা ৪০০ জন এবং ৫ ও ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

শুক্রবার (১৬ আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত ১০ পাতার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন – অন্তর্র্বতীকালীন সরকারের আরও চার উপদেষ্টার শপথ

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। যেখানে মোট ২১টি পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজাদারি ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা।

এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে।

অন্তর্র্বতীকালীন সরকারের আরও চার উপদেষ্টার শপথ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও চারজন। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

আরও পড়ুন – সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী

গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৩ উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য তিন উপদেষ্টা শপথ নিতে পারেননি।

পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় এবং ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইউনূস: মোদী

0
নরেন্দ্র মোদি - ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হিন্দুসহ সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্ব— করেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ আগস্ট) এক এক্স বার্তায় ারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবি করেছেন।

মোদী বলেন, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

বিরাজমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। এ সময় মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন – কুমারখালীতে বিএনপির পৃথক পৃথক কর্মসূচি পালিত

তখন মোদী লিখেছিলেন, দ্রæত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।

কুমারখালীতে বিএনপির পৃথক পৃথক কর্মসূচি পালিত

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী উপজেলা বিএনপি ১৫ আগষ্টে আওয়ামী লীগকে প্রতিহত করতে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এসব কর্মসূূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করে।

দুপুরে কুমারখালী বাসস্টান্ড এলাকা থেকে কুষ্টিয়া- ৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী রুমীর অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে। তবে সাবেক এই এমপি মিছিলে ছিলেন না। মিছিলটি স্টেশনবাজার, থানামোড়, গণমোড় ও হলবাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড গোলচত্বর এসে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবাক মামুনুর রশীদ।

সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিকের নেতৃত্বে হলবাজার থেকে অপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি হলবাজারে এসে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক।

আরও পড়ুন – ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

রশিদ সুপার মার্কেট এলাকা থেকে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির (একাংশের) আহবায়ক মো. লুৎফর রহমান। এশিউর গ্রæপের চেয়ারম্যান শেখ সাদির পক্ষ থেকে মিছিলটি বের করা হয়।

ঝিনাইদহে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ছাত্র জনতার চাপের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা। সেখানে তারা দিনব্যাপী অবস্থান কর্মসুচির ঘোষনা দেন। জেলার কালীগঞ্জ, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা শহরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা পৃথক ভাবে কর্মসুচি পালন করে।

আরও পড়ুন – খোকসায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে ব্যবসাীদের সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারমিন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে তারা শহরের পোষ্ট অফিস মোড়ে দিনব্যাপী অবস্থান কর্মসুচি পালন করছেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা যাতে শহরেরে কাথাও ঢুকতে না পারে সে জন্য তারা সজাগ আছে।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এমএম সোমেনুজ্জামান সোমেন জানান, পলাতক সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তাছাড়া শহরে যাতে আ’লীগের কর্মীরা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য শত শত নেতাকর্মী পাড়ায় পাড়ায় সতর্ক পাহারা বসানো হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহাফুজুর রহমান ঈশান, সানমুন হোসেন, এজাজ আহমেদ, হৃদয় হোসেন, সৈয়দা সাহারা মাহফুজ, জাহিদ হোসেনসহ অন্যান্যরা।

খোকসায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে ব্যবসাীদের সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী খোকসা বাজারের আল-্আমিন ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় দোকান মালিক আল-আমিন আহত হয়। আহত হয় এক হামলা কারীও। এ ঘটনার প্রতিবাদে তাতক্ষনিক ভাবে বাজারের প্রায় ৮শ ব্যবসায়ী দোকান বন্ধ করে প্রতিবাদ সমাবেশে করেছে। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আহত ব্যবসায়ী আল-আমীন, গোলাম ছরোয়ার, আবুল কালাম, রাজু আহমেদ প্রমুখ।

ব্যববসায়ীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয় সূচিত হওয়ার পর এক শ্রেণির সুবিধাবাদী সন্ত্রাসীরা স্থানীয় বাজারের একধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছেন। একই সাথে তারা প্রকাশ্যে হামলা ভাঙচুর করে আসছে। এ সব ঘটনার প্রতিবাদে তারা প্রতিবাদ সভা করছে।

আরও পড়ুন – গণহত্যা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

আহত ব্যবসায়ী আল-আমিন জানান, সন্ত্রাসীরা বাজারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তার ভাই প্রতিবাদ করে। তারই জের ধরে সন্ত্রাসীরা তার দোকানে হামলা ও ভাঙচুর করেছে। তিনি মামলা করবেন।

ববসায়ী গোলাম ছরোয়ার জানান, যে কোন ঘটনা ঘটলেই ব্যবসায়ীদের দোকানে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। নিরব চাঁদাবাজি করা হচ্ছে। এ সব ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা মাঠে নামতে বাধ্য হয়েছেন। তারা হামলা ও চাঁদাবাজি বন্ধের দাবি করেন।

গণহত্যা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

0

দ্রোহ অননলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দেন।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ আটক

গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব।

মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ আটক

0
আটক ভারতীয় পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম পি জন সেলভারাজ (৫২)। তার বাড়ি ভারতের তামিলনাড়–তে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ আগস্ট) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কি ভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সুত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন – কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন পান। বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে থাকেন। গত ১৩ আগস্ট সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টাকালে মহেশপুর বিজিবি তাকে দ্বিতীয় দফায় আটক করে। মহেশপুর থানায় ভারতীয় পুলিশের এসএসআই পি জন সেলভারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, আদালত থেকে জামিন হওয়ার পর মামলা নিস্পিত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে দাউদ কবিরাজ (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

বুধবার (১৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামে এ হামলা বৃদ্ধ নিহত হন। নিহত দাউদ কবিরাজ উক্ত এলাকার মৃত ভিকু কবিরাজের ছেলে।

আরও পড়ুন – পিলখানার ঘটনা চাকরীচ্যুতদের পুর্ণ বহালের দাবীতে মানববন্ধন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭ টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ওহিদুল কবিরাজ নেতৃত্বে ইলেন কবিরাজ, হাবিদুল কবিরাজসহ ১০-১২ জন দাউদ কবিরাজকে বেধড়ক মারপিট ও হাতুড়ি দিয়ে আঘাত করে। হামলায় দাউদ কবিরাজ গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিলখানার ঘটনা চাকরীচ্যুতদের পুর্ণ বহালের দাবীতে মানববন্ধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরীতে পুর্ণ বহালের দাবিতে মানববন্ধন করেছে চাকরীচু্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিডিআর কল্যান পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে চাকরীচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ গ্রহন করেন।

আরও পড়ুন – কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

মানববন্ধন শেষে চাকরীচ্যুত বিডিআর সদস্যরা ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শহরের পায়রা চত্বরে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য এবিএম কামরুজ্জামান, হাবিলদার মনিরুজ্জামান, মেডিকেল এ্যসিসটেন্ট মুরাদ আলী, ল্যান্স নায়েক আব্দুল কাদের ও সিপাহী আশরাফুল ইসলাম প্রমুখ।

সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তের দাবী করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...