মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ আটক

0
166
আটক ভারতীয় পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম পি জন সেলভারাজ (৫২)। তার বাড়ি ভারতের তামিলনাড়–তে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ আগস্ট) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কি ভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সুত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন – কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন পান। বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে থাকেন। গত ১৩ আগস্ট সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টাকালে মহেশপুর বিজিবি তাকে দ্বিতীয় দফায় আটক করে। মহেশপুর থানায় ভারতীয় পুলিশের এসএসআই পি জন সেলভারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, আদালত থেকে জামিন হওয়ার পর মামলা নিস্পিত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Share this news as a Photo Card