সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 288

আন্দোলনকারীদের লক্ষকরে পিস্তল তাক করা কে এই যুবক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পর পর ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে এক যুবককে পিস্তল তাক করতে দেখা গেছে।

সোমবার সন্ধ্যার আগে এ নিউজ লেখা পর্যন্ত সংঘর্ষ চলতে দেখা গেছে।

ঘটনাস্থলে দেখা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান করে ইট-পাটকেল ছুঁড়ছেন। আর হলের ভেতরে অবস্থান করে ইটপাটকেল ছুঁড়ছেন আন্দোলনকারীরা।

এ সময় সড়কের মাঝে দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করা তরুণকে হেলমেট মাথায় দেখা গেছে। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কারও মন্তুব্যও পাওয়া যায়নি।

ঘটনাস্থলে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান করে আছেন। তবে ক্যাম্পাসজুড়ে বিশৃঙ্খল অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

এর আগে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের মাঠে বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসীমউদ্দিন হল, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় হলের ভেতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে থাকে। হকিস্টিক, রড, লাঠি, হেলমেটসহ মারমুখী অবস্থায় থাকতে দেখা যায়। এতে সাংবাদিকসহ কোটা আন্দোলনকারীদের কয়েকজন আহত হন।

হাটু পানি মারিয়ে ওরা স্কুলে যায়

0

কুমারখালী প্রতিনিধি

বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে স্কুল মাঠে, হাটু সমান পানি মারিয়ে ক্লাসে উপস্থিত হয় শিশুরা। স্কুলের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক স্কুলে আসতে পারছেন না।

কুমারখালী উপজেলার ৯১ নং তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জলাবদ্ধতার কারণে শিক্ষকসহ শিশু শিক্ষার্থীদের এমন দুর্ভোগের চিত্র চোখে পড়ে।

ওই স্কুলের চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপকালে জানা গেছে, স্কুলের মাঠে পানি জমে থাকায় তাদের প্রতিদিন আধা ভিজা হয়ে ক্লাসে উপস্থিত হতে হচ্চে। সেই সাথে তাদের শরীরচর্চা ক্লাসও বন্ধ রয়েছে। স্কুলে এসে পুরো সময় তাদেরকে শ্রেণিকক্ষের ভিতরে বসে থাকতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আলাল সেখ জানান, স্কুলের চারিদিকে বসত বাড়ি হয়ে যাওয়ায় বৃষ্টির মৌসুমে স্কুলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর জলাবদ্ধতার কারণে বাচ্চারা খেলাধুলা করতে পারে না, শিক্ষকদেরও দুর্ভোগ পোহাতে হয়। এজন্য বালি ভরাটের মাধ্যমে মাঠটি উঁচু করা জরুরী।

প্রধান শিক্ষক আল্পনা রানী জানান, এই স্কুলটি একেবারেই খোলামেলা ছিল। সম্প্রতি স্কুলের চারিদিকে প্রাচীর দেওয়া হয়েছে। কিন্তু স্কুলের সামনের মাঠ নীচু হওয়ায় বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। তিনি আরো জানান, এই স্কুলের একজন শিক্ষক শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি স্কুলে আসতেই পারছেন না।

প্রধান শিক্ষক আরও বলেন, মাঠের বালি ভরাটের জন্য সংসদ সদস্য মহোদয়কে অবগত করেছি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে আবেদন করেছি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, শুনেছি বৃষ্টিতে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এধরনের আরও কয়েকটি বিদ্যালয়ের মাঠ ইতোমধ্যেই এমপি মহোদয়ের বরাদ্দের মাধ্যমে বালি ভরাট করা হয়েছে। এই বিদ্যালয়ের মাঠের বালি ভরাটের জন্যও আলাপ করবো। বরাদ্দ পেলেই জলাবদ্ধতার নিরসন হবে।

অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমারখালী উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার বিকালে স্থানীয় এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত, প্রবীণ ক্রীড়া সংগঠক আকরাম হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি আলতাফ মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া খান জেমস।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় যদুবয়রা ইউনিয়ন ফুটবল একাদশ ও চাঁদপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় ৩-২ গোল ব্যবধানে চাঁদপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে যদুবয়রা ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।

খেলা পরিচালনা করেন কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক চঞ্চল কর্মকার ও সহযোগীতায় ছিলেন, মাশফিকুর রহমান ও রাকিবুল ইসলাম।

সমীক্ষণঃ নয়ন কথন

0
লেখক

মুন্সী আবু ইউসুফ রশিদ রেজা নয়ন

প্রারম্ভীকে সবাইকে আষাঢ়স্য বর্ষার কদম ফুলের ¯িœগ্ধ মায়াবী শুভেচ্ছা। এই ব-দ্বীপে রাজনৈতিক অঙ্গনের মহীরুহ প্রাচীন ঐতিহ্যবাহী আওয়ামী লীগ বটবৃক্ষের মত বিস্তৃত অসংখ্য শাখার ভারসাম্যে পাকাপোক্ত শিকড় মৃত্তিকার গভীরে প্রোথিত-যার অঙ্কুরোদ্গম একদা উপমহাদেশের অভিজাত পরিবারের রাজনীতিজ্ঞ হোসেন শহীদ সোহরাওয়ার্দী জহুরীর কষ্টিপাথরে প্রদীপ্ত হীরক সুযোগ্য উত্তরসূরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তারুন্যের অমিতাভ (তেজোদীপ্ততায়) পাকিস্তানী শাসক-শোষকদের মূলোৎপাটনে বীরেরজাতি বাঙালীদের অবিসংবাদিত নেতার স্বাধীনতার ডাকে রক্তক্ষয়ী সংগ্রামে বিজয়ের রক্তিম সূর্য পতাকা বিশে^র কাছে স্বীকৃতি পায়। অকপটে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙালী জাতির জনক।

স্বাধীনতার ধ্বজাধারি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে পালনোপলক্ষ্যে দেশব্যাপী ব্যাপক আয়োজন। আমার প্রাণপ্রিয় খোকসা এক সময় তিন ইউনিয়ন বাংলাদেশের সর্বকনিষ্ঠ থানা যাকে মুক্তমনে মা তারার ত্রি-নয়ন হৃদয়ে সম্পৃক্ত করেছি। পরবর্তীতে উপজেলায় জনজীবনের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিতে বিন্দু থেকে বৃত্তের মত ইউনিয়নের সংখ্যা বেড়েছে। যাহোক, আমার বক্তব্য সংক্ষিপ্ত-সুনির্দিষ্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মজয়ন্তী প্রচার-প্রচারনার স্থান বিশেষে তোরণ নির্মান। খোকসা দূরপাল্লার যাত্রী পরিবহনের কেন্দ্রস্থল (বাসষ্ট্যান্ড) নিকটস্থ স্থানে সড়কের দুইপ্রান্তের উপরে নিয়ম মাফিক বনাঢ়্য তোরণ সবার দৃষ্টি নন্দিত হলেও আমি অস্বস্তীবোধ করলাম। তোরণের লালসালু কাপড়ে উৎকলিত সুন্দর বাংলা অক্ষরে ইংরেজী শব্দের মোড়ক (?) প্লাটিনাম লেখা যার অর্থ ধাতু-জড় পদার্থ অভিধানে উল্লেখ্যনীয়। প্রতিষ্ঠা বার্ষিকীর সময় নিরীখে এমন অদ্ভ‚ত অভিনব শব্দ চয়ন কার উর্বর মস্তিষ্ক প্রসূত সেটাই আমার জিজ্ঞাসা? এ যাবতকাল বাংলাদেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠা বার্ষিকীর পুনঃমিলনে ২৫ বছর মেয়াদে রজত জয়ন্তী, ৫০তম সূবর্ণ জয়ন্তী ৬০ বছর উর্ধ্বে হীরক জয়ন্তী, ১০০ বছর শতাব্দী বা শততম জয়ন্তী উল্লেখের ধারাকে অনুসরণ করা হয়। কিন্তু প্রাচীন গৌরবান্বিত ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর তরণে ইংরেজী প্রীতির হীন মানসিকতার ন্যাক্কারজনক নিদর্শন পরিহার করে প্রচলীত ধারাবাহীকতায় বাংলা ভাষার পূর্ন মর্যার সম্মান প্রদর্শনের প্রত্যাশা করছি।

মুন্সী আবু ইউসুফ রশিদ রেজা নয়ন
জ্যেষ্ঠ সাংবাদিক, খোকসা।

আমার বাসায় কাজ করেও নাকি ৪০০ কোটি টাকার মালিক: প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাসায় কাজ করে গেছে, সেও এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলেই না। তার অপরাধ জানতে পেরেছি। পরে তাকে বের করে দিয়েছি। নিজের মতো ব্যবস্থা নিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি, আমি ছাড়বো না। দুর্নীতিবাজ ধরছি বলেই, এখন সবাই জানতে পারছেন।

রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আপন-পর জানি না, দুর্নীতি যেখানে হোক, যেই হোক, আমি তাকে ধরব। জিরো টলারেন্স যখন বলেছি, তখন এটা করেই ছাড়ব।

অনেক সময় জীবন বাঁচাতে দ্রæত সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন টেন্ডার ছাড়াই দ্রæত কিনতে হয়েছে। মানুষকে বাঁচিয়েছি। নিয়মনীতি দেখতে গেলে তখন মানুষ বাঁচাতে পারতাম না। টেন্ডারে কিনতে গেলে কতদিন লাগতো? এখন যদি কেউ সেখানে দুর্নীতি খুঁজতে যান, যেতে পারেন। তবে সাংবাদিকদের তথ্য খোঁজা এবং ফাইল চুরি কখনো এক বিষয় না।

শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলেই, দুর্নীতিবাজ ধরা পড়ছে। অনিয়ম-জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা। এ জন্য আমার ইমেজ নষ্ট হলে হোক, আমি তাদের ধরবই৷ এই কর্মকান্ড অব্যাহত থাকবে। এখানে কোনো দ্বিধা নেই।

সংবাদ সম্মেলনে সফর নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবারের চীন সফরে ২১টি সমঝোতা সই হয়েছে। যারা সফরের সমালোচনা করছেন। তারা কি জেনে-বুঝে এসব করছেন? নাকি শুধুই আমাকে হেয় করার উদ্দেশ্যে? ভারত সফরের পর বলা হলো-দেশ বেচে দিয়েছি। এখন বলছে চীন কিছু দেয়নি। এগুলো যারা বলেন, তাদের মানসিক অসুস্থতা আছে। তা ছাড়া এভাবে এসব নিয়ে বানোয়াট প্রশ্ন তোলার কথা না।

এ সময় সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তিনি বলেন, প্রচন্ড জ্বরের কারণে পুতুল আমার সঙ্গে চীনে যেতে পারেনি। মাত্র ছয় ঘণ্টা আগে দেশে ফিরেছি বলে এত সমালোচনা-তোলপাড়। অফিসিয়াল কাজ শেষ হলে, সফরে গিয়ে শপিং বা ঘোরাঘুরি করি না। এবারই প্রথম না, এর আগেও অনেকবার এভাবে সফর শেষ করে চলে এসেছি বলে জানান তিনি।

মাদকের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসেনর কার্যলয় চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, ডিডিএলজি রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস।

সভাপতি-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক গোলক মজুমদার ।

আইনশৃঙ্খলা বাহিনী যৌক্তিক কাজ করবে বলে হুঁশিয়ারি হারুনের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের চলমান আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আদালত ও পুলিশের কথা না মানলে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি আরও বলেন, কেউ যদি মনে করে আদালত মানবে না, পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই করবো।

শনিবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনরতরা যদি জানমালের ক্ষতি করে, সড়ক অবরোধ করে এবং মানুষের স্বাভাবিক চলাচল বিঘœ সৃষ্টি করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌক্তিক কাজ সেটাই করা হবে।

হারুন অর রশীদ বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল। আদালতের নির্দেশনা সবার মেনে চলা উচিত। কেউ একমত না হলে আপিল করতে পারবেন। তবে ক্লাসে ফেরার পরিবর্তে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করছে, জনসাধারণের চলাচলে বিঘœ ঘটাচ্ছে এবং কিছু এলাকায় যানবাহন ভাঙচুর করছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি হাইকোর্টের নির্দেশ না মেনে আন্দোলনের নামে সড়কে নেমে অবরোধ করে গাড়িতে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে, তবে আমরা ধরে নিতে পারি অনুপ্রবেশকারীরাই এসব কাজ করছে।

মামলা প্রত্যাহারের ২৪ ঘন্টার আলটিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানান তারা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামীকাল রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে। পরে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, নজরুল ইসলাম কলেজ, তিতুমীর কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও আসিফ মাহমুদ।

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক খুন

0
গ্রাম জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিবাদমান জমির গাছের কাঁঠাল কাটাকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন (৪৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা নিহতের চাচাতো ভাই।

শনিবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রিয়াজ একই এলাকার মইন উদ্দিনের ছেলে।

স্বজনদের সুত্রে জানা গেছে, প্রায় ৩৪ শতাংশ জমি নিয়ে শানপুকুরিয়া গ্রামের হোচেন আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল কৃষষ রিয়াজ উদ্দিনের। দুপুরে বিবাদমান জমির গাছ থেকে কাঁঠাল কাটতে গিয়েছিলেন হোচেনের স্ত্রী নাছিমা খাতুন। সে সময় রিয়াজ কাঁঠাল কাটতে বাঁধাদেন। এনিয়ে নাছিমা, হোচেন, সুমন ও তাদের সমর্থকদের সঙ্গে রিয়াজের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে কুপিয়ে জখম করে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার পর শানপুকুরিয়া গ্রামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির বাড়ির সামনে রক্ত পড়ে আছে। থমথমে পরিবেশ বিরাজ করছে। হত্যাকান্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।

রিয়াজের ভাই লতিফ শেখ জানান, ৩৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। সেই বিবাদমান জমির গাছ থেকে নাছিমা খাতুন কাঁঠাল কাটছিল। রিয়াজ তাতে বাঁধা দিলে নাছিমা, হোচেন, সুমন ও তাদের সঙ্গে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে সুমন ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে রিয়াজকে হত্যা করেছে। তিনি থানায় মামলা করবেন।

তবে নাম প্রকাশ না করে শর্তে এক নারী জানান, জমি নিয়ে ঝামেলা ছিল। এ নিয়ে কিভাবে যে এঘটনা ঘটে গেল তিনি তা বুঝতে পারেন নি।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে একজন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নিহত শ্রমিককে উদ্ধারে করতে গিয়ে অপর এক যুবকের মৃত্যু হয়। নিহতদের উদ্ধারে নেমে অপর আর একযুবক শ্বাসকষ্টে অক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (১৩ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যে পাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এই হতা হতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হয়েছেন একই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন (৩০), ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন (৩০)। নিহত রাজনকে উদ্ধার করতে গিয়ে তার ছোট ভাই মিজান হোসেন (১৮) শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতারে চিকিৎসা নিচ্ছেন।

এবিষয়ে আহত মিজান বলেন, সকালে বাড়ির পাশে মোশারফ হোসের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে তার ভাই রাজন তাকে উদ্ধার করতে নামে। পরে রাজনের শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যাযে ভাইকে উদ্ধার করতে গিয়ে সে নিজে অসুস্থ হয়ে পরেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মথুরাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনোয়ার কবির মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে এঘটনায় একজন আহত হয়েছেন।

দৌলতপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনার এক যুবক আহত হয়েছে। দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...